বিদ্যার বাতিঘর - Beacon of Knowledge
Статистика- Последний пост
- 1 июл.
- Последнее чтение
- 14 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 20
- Тип
- открытый
- Язык
- bn
- В каталоге с
- 14 авг.
- 1/24сутки в ленте
- —
- 1/48двое суток
- —
- 1/72трое суток
- —
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক দু’আ ও শুভ কামনা। বিদ্যার_বাতিঘর
এই পর্যন্ত ১৭১ গাইড, ২,৬০৫টি অধ্যায়, এর বাইরেও ২৫১টি প্রশ্ন থেকে শুরু করে অনেক কিছু দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। যারা এখনও ইন্সটল করেন নাই, তারা ইন্সটল করে ফেলেন। পরিক্ষার আগে আপনার কাছে থাকা গাইড ছাড়াও অন্য গাইডে কেমন সাজেশন আছে সেইটাও চ্যাক করে দেখতে পারেন। এতে কমন পরার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। ধন্যবাদ লিংক: https://play.google.com/store/apps/details?id=com.tammustudio.bdguidebook
"গণিতের সকল সূত্র - Math Formula BD" এখন সম্পূর্ণ নতুন রূপে! এখন সহজেই যেকোনো সূত্র খুঁজে বের করুন! শুধু সূত্রের নাম বা বিষয় লিখে সার্চ করলেই মুহূর্তেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সূত্র। আর যা যা থাকছে: - সূত্রের বিস্তারিত ব্যাখ্যা - প্রতিপাদন বা উৎপত্তির ধাপসমূহ - একাডেমিক উদাহরণ - প্রয়োজনীয় তথ্য ও বিশ্লেষণ আর এখনই সহজে Report করে আমাদের জানাতে পারবেন। আপনার রিপোর্ট সরাসরি অ্যাডমিনের কাছে পৌঁছে যাবে, ফলে আমরা আরও দ্রুত সমস্যার সমাধান করতে পারব। আজই আপডেট করুন এবং গণিত শেখার নতুন অভিজ্ঞতা উপভোগ করুন! লিংক: https://play.google.com/store/apps/details?id=com.tammustudio.mathformulabd
চলে এসেছে আমাদের নতুন অ্যাপ! সব কিছু নতুনভাবে সাজানো হয়েছে আরও সুন্দর ও সহজ অভিজ্ঞতার জন্য। এখনই আপডেট করে উপভোগ করুন নতুন রূপে “সকল গাইড বই” অ্যাপ। -- নতুন UI ডিজাইন -- সার্চ অপশন যুক্ত করা হয়েছে -- নোটিফিকেশন সিস্টেম যুক্ত করা হয়েছে -- ডাউনলোড সিস্টেম আরও উন্নত করা হয়েছে -- বিভিন্ন বাগ ফিক্স করা হয়েছে অ্যাপ লিংক: https://play.google.com/store/apps/details?id=com.tammustudio.bdguidebook
এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। ~ বিদ্যার বাতিঘর
আলহামদুলিল্লাহ আমাদের আগের ৫ লক্ষ (৫০০K) ডাউনলোড হওয়া অ্যাপটি আবার ফিরে এসেছে। এই বছরের ২১ জানুয়ারি, কপিরাইট সমস্যার কারণে অ্যাপটি সাসপেন্ড হয়ে যায়। তখন আমরা অনেকটাই আশা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আল্লাহ্ তায়ালার অসীম রহমতে, এক অলৌকিকভাবে আমাদের এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয়, যিনি অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে অ্যাপটি পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম হন। ভাই, আপনাকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ। আমাদের পাশে দাঁড়ানোর জন্য, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য, এবং অসংখ্য মানুষকে আবারও সুন্দরভাবে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য। যারা গত ৬ মাস ধরে ধৈর্য নিয়ে আমাদের জন্য অপেক্ষা করেছেন, আপনাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা, সমর্থন ও আশা আমাদের জন্য সবচেয়ে বড় প্রেরণা। এখন থেকে গাইড অ্যাপে আপনারা আলাদা আলাদা করে অধ্যায় অনুযায়ী পড়তে পারবেন। তো, আর দেরি কেন? আজই পড়া শুরু করুন। যেকোনো সমস্যার জন্য আমাদের গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারেন। আর 5 ⭐ রেটিং দিতে ভূলে যাইয়েন না 🤍 📎 অ্যাপ ডাউনলোড লিঙ্ক: https://play.google.com/store/apps/details?id=com.tammustudio.bdguidebook
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা বোর্ডের আওতাধীন এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন, তারা রোববার সকাল ১০টা থেকে ফলাফল দেখতে পারবেন। আর ফলাফল প্রকাশিত হবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd)। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে নিজের রোল নম্বর ব্যবহার করে ফলাফল জানতে পারবে। Full News: https://whatsapp.com/channel/0029Vaj8gKnAzNc1Y0cZc41I/236
সরকারি প্রাথমিকের পর দেশের সব ইবতেদায়ী মাদ্রাসায়ও পঞ্চম শ্রেণির ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাসমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পাঁচটি বিষয়ের ওপর। এ পরীক্ষায় শুধু সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে। বুধবার (৬ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা একটি স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে... Full News: https://whatsapp.com/channel/0029Vaj8gKnAzNc1Y0cZc41I/235
এসএসসির ফলাফল ১০ জুলাই
আলহামদুলিল্লাহ, এখন থেকে অ্যাপ প্লেস্টোরে পেয়ে যাবেন। সার্চ অপশনে গিয়ে "আমার গাইড বই" লিখে সার্চ করলেই চলে আসবে। ছবিতে দেখানো লগোটা দেখে নিন। আশা করি ৫ ⭐ দিয়ে আমাদের পাশে থাকবেন।
আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপ প্রায় শেষ পর্যায়ে। কোনো বাঁধা না আসলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই প্লেস্টোরে চলে আসবে। আর কয়েকটা দিন একটু ধৈর্য ধরেন। আল্লাহ ভরসা 🤍
২০২৭ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা করছে সরকার। এরই মধ্যে কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি।) শিক্ষা গবেষকেরা বলছেন, সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে এই শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে। ২০২৩ সাল থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হতে থাকে নতুন শিক্ষাক্রম। শুরু থেকেই কড়া সমালোচনার মুখে পড়ে তা। গণঅভ্যুত্থানে সরকার পতনের পরই চালু হওয়ায় নতুন শিক্ষাক্রম বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। ফিরে যায় ২০১৪ সালের শিক্ষাক্রমে। এরইমধ্যে সব বই পেয়েছে শিক্ষার্থীরা। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর কবির বলেন, জরুরি অবস্থায় পুরোনো শিক্ষাক্রমে ফিরে গেলেও সময়ের সাথে তাল মিলিয়ে নতুন শিক্ষাক্রম করতে হবে। এনসিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবীর চৌধুরী বলেন, আগামী বছরের বই পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সেই সঙ্গে নতুন শিক্ষাক্রমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উন্নত এবং বাস্তবায়নযোগ্য শিক্ষাক্রমের কাজ চলছে। যা ২০২৭ সাল থেকে ধাপে ধাপে চালু হবে। Full News: https://whatsapp.com/channel/0029Vaj8gKnAzNc1Y0cZc41I/231
আমাদের WhatsApp: https://whatsapp.com/channel/0029Vaj8gKnAzNc1Y0cZc41I/230 *জুলাই বিপ্লব ও গুমের ঘটনা পাঠ্যপুস্তকে সংযুক্তের আহ্বান* গুমের শিকার ব্যক্তি, ক্ষতিগ্রস্ত পরিবার ও জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সরকারি, বেসরকারি ও পারিবারিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরত্বারোপ করা হয়েছে। এ ছাড়া জুলাই বিপ্লব ও গুমের শিকার ব্যক্তিদের ঘটনা পাঠ্যপুস্তকে সংযুক্ত করার ও সবাইকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানানো হয়। শুক্রবার (২৫ এপ্রিল) আকিজ বেকার্সের পৃষ্টপোষকতায় আয়োজিত কর্মশালায় উপস্থিত বক্তরা এ সব কথা বলেন। কর্মশালায় সরকারি প্রতিনিধি, কূটনৈতিক, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম, জুলাই যোদ্ধা, ছাত্র ও তরুণ প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ২০০ জন দেশি-বিদেশি অতিথি উপস্থিত ছিলেন। Full News: https://www.dainikshiksha.com/bn/news/july-revolution-and-the-disappearances-in-textbooks-298962
বাংলাদেশের লক্ষ লক্ষ মাদরাসা শিক্ষার্থীর জন্য প্রযুক্তি শিক্ষা চালু করার জন্য কাতার চ্যারিটির সহায়তা কামনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতার চ্যারিটির ভারপ্রাপ্ত প্রধান নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদির সাথে এক বৈঠককালে অধ্যাপক ইউনূস বাংলাদেশে কাতারের সংস্থার চলমান মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন, যার মধ্যে রয়েছে এতিমদের জন্য স্পনসরশিপ প্রোগ্রাম এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য এলপিজি বিতরণ। তিনি কম্পিউটার প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য প্রযুক্তি-ভিত্তিক দক্ষতার মতো উদীয়মান প্রযুক্তি শেখার জন্য মাদরাসা শিক্ষার্থীদের আগ্রহের উপর জোর দেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘মাদরাসা শিক্ষার্থীদের জন্য যেকোনো সহায়তাকে আমরা স্বাগত জানাব।’ তিনি বলেন, কাতার চ্যারিটি বাংলাদেশি মাদরাসাগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারে এবং তাদের পাঠ্যক্রমে প্রযুক্তি বিষয়ক পাঠ যুক্ত করার প্রচেষ্টায় সহায়তা করতে পারে। Full News: https://whatsapp.com/channel/0029Vaj8gKnAzNc1Y0cZc41I/229
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের ষষ্ঠ দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২৮ হাজার ৯২৯ জন এবং পরীক্ষার হল থেকে বহিষ্কার হয়েছেন ৩২ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ছিলো ১ দশমিক ৬৮ শতাংশ। বুধবার (২৩ এপ্রিল) পরীক্ষা শেষে আন্তশিক্ষা সমন্বয় কমিটি এই তথ্য জানিয়েছে।  এদিন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এর সাধারণ ধারার নয়টি শিক্ষা বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ছিলো। মাদরাসা শিক্ষাবোর্ডের দাখিলের ছিলো হাদিস শরিফ এবং কারিগরি শিক্ষাবোর্ডে ছিলো আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এসএসসির সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে বহিষ্কার হয়েছেন দুজন পরীক্ষার্থী। তাদের একজন দিনাজপুর এবং অন্যজন ঢাকা বোর্ডের। এছাড়াও কারিগরি বোর্ডে একজন এবং মাদরাসা বোর্ডে ২৯জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন। Full News: https://whatsapp.com/channel/0029Vaj8gKnAzNc1Y0cZc41I/228
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এসএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার শুরুর ২০ মিনিটের মধ্যেই সামাজিক মাধ্যম ফেসবুকের ‘আমাদের চৌহালী গ্রুপ’ নামে একটি গ্রুপে উল্লিখিত পাবলিক পরীক্ষার প্রশ্নপত্রটি আপলোড করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বেকায়দায় পড়ে চৌহালী উপজেলা প্রশাসন। এরপর চৌহালী উপজেলা প্রশাসন তৎপর হলে বেলা ১১টার দিকে গ্রুপ থেকে আপলোডকারীরা ওই প্রশ্নপত্র সরিয়ে ফেলেন। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে তোলপাড় শুরু হলে গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলামের বিরুদ্ধে প্রযুক্তি আইনে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেন চৌহালীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান। অভিযুক্ত ‘আমাদের চৌহালী গ্রুপে’র অ্যাডমিন মনিরুল ইসলাম চৌহালী উপজেলার খাসপুকুরিয়ার বাসিন্দা। বর্তমানে ঢাকার একটি কোম্পানিতে চাকরি করেন তিনি। গত দশ বছর থেকে গ্রুপটি পরিচালনা করে আসছেন তিনি। Full News: https://whatsapp.com/channel/0029Vaj8gKnAzNc1Y0cZc41I/227
৪) অনলাইনে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেয়ার সময় ভর্তির রেজিস্ট্রার অনুযায়ী অবশ্যই তার জন্ম নিবন্ধন নম্বর ও অভিভাবকের সচল মোবাইল নম্বর ইনপুট দিতে হবে। ১টি মোবাইল নম্বর ব্যবহার করে কেবলমাত্র একজন শিক্ষার্থীরই রেজিস্ট্রেশন করা যাবে। জন্ম নিবন্ধন নম্বর ব্যতীত রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। ৫) ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন ব্যতীত কোন শিক্ষার্থীর পরবর্তী শ্রেণিতে (৮ম) রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে না।
৩) শিক্ষার্থীর নামের পূর্বে Hafez, Kari, Alhaz, Mr. Mrs. Miss ইত্যাদি ধরনের শব্দ ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পিতা-মাতার নাম এন্ট্রি করতে হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর জন্ম নিবন্ধনেও পিতা- মাতার নাম একইরকম থাকতে হবে।
২) শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেয়ার সময় অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী শিক্ষার্থীর নাম, বয়স, জন্ম নিবন্ধন নম্বর, পিতা- মাতার নাম ইংরেজিতে পূরণ করতে হবে।
মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিতে বয়স নির্ধারণ : ন্যূনতম বয়স ০৯+ এবং সর্বোচ্চ বয়স ১৫ বছর!!!! বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে নিয়ম বেঁধে দিয়েছে বোর্ড। সম্প্রতি মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের আওতাধীন পাঠদানের অনুমতিপ্রাপ্ত ও স্বীকৃতিপ্রাপ্ত দাখিল/আলিম এবং আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাযিল/কামিল পর্যায়ের মাদ্রাসার অধ্যক্ষ/সুপারসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫ সালে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিম্নবর্ণিত নির্দেশনাবলি অনুসরণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে e-SIF (Electronic student Information Form) পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। নির্দেশনাগুলো হলো- ১) শিক্ষার্থীর বয়স রেজিস্ট্রেশনের বছরের ১লা জানুয়ারি তারিখে ন্যূনতম বয়স ০৯+ এবং সর্বোচ্চ বয়স ১৫ বছর হতে হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এ বয়সসীমা সর্বোচ্চ ২০ বছর।