tgindex
বাংলাদেশ অগ্নিবীর

বাংলাদেশ অগ্নিবীর

Статистика

বাংলাদেশ অগ্নিবীর আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল বেদের ও বৈদিক শিক্ষার প্রচার এবং সমগ্র বিশ্বকে আর্যত্বের পথে উন্নীত করা। 💓ও৩ম্, কৃণ্বন্তো বিশ্বমার্যম্ 💓

Последний пост
14 авг.
Последнее чтение
15 авг.
Постов за неделю
8
Всего постов
22
Тип
открытый
Язык
bn
Категория
Новости и СМИ (по похожим)
В каталоге с
13 авг.
Подписчики
9 020
−1 за 3 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
592
22 постов
Вовлечённость
6,6%
к подписчикам
Постов в день
1,1
всего 22
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
357
1/48двое суток
409
1/72трое суток
441

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • বাহ্হ্, খুবই বীরত্ব ফলিয়েছে... 👏 এমন বিশ্বাসঘাতকতা, মিথ্যা ও জঘন্য ষড়যন্ত্রের শেষ নেই.. চলছে, হয়তো চলতে থাকবে ৷ তাই প্রত্যেকটা মুহুর্ত্বে সতর্ক ও চোখ, কান খোলা রাখতে হবে... যারা এমন ষডযন্ত্রের শিকার তাদের এখন করণীয় কী?

  • без подписи

  • ধন্যবাদ কাকিমা! এমন মারমুখী জবাবের জন্য ❤️😂 এসব অর্থলোভী ব্রেইনওয়শাড্, ধর্মান্তরিতরা যখন হিন্দুদের ধর্ম চেনাতে আসে, তখন জবাবটা শাস্ত্রীয় ও মারমুখী দুভাবেই দেওয়া অবশ্য কর্তব্য ৷৷

  • 🔰 আজকের বেদবাণী 🔰 কর্মভির্মহদ্ভিঃ সুশ্রুতো ভূৎ -ঋগ্বেদ ৩.৩৬.১ 🌸মহৎ কর্মের দ্বারাই মানুষ প্রকৃত মহত্ত্ব ও সুপ্রসিদ্ধি লাভ করে।

  • পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক স্থানীয় সেক্রেটারির বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তির ওপর হামলা চালানো এবং তাদের দেয়াল ভেঙে জমি দখল করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পক্ষ বলছে, প্রভাবশালী ওই জামায়াত নেতা ও তার সমর্থকরা রাতের আঁধারে দেয়াল ভেঙে জমি দখল করে নেন এবং প্রতিবাদ করলে হামলা চালান। এ ঘটনায় স্থানীয়রা “সৎ মানুষের শাসন চাই—জামায়াতের ইসলাম চাই” স্লোগানে প্রতিবাদ জানিয়েছেন বলে জানা গেছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থার দাবি তোলা হয়েছে।

  • 🔰 অধর্মে লিপ্ত সভাসদ🔰 যত্র ধর্মো হ্যধর্মেণ সত্যং যত্রানৃতেন চ । হন্যতে প্রেক্ষমাণানাং হতাস্তত্র সভাসদঃ ॥ বিদ্ধো ধর্মো হ্যধর্মেণ সভাং যত্র প্রপদ্যতে । ন চাস্য শল্যং কৃন্তন্তি বিদ্ধাস্তত্র সভাসদঃ । ধর্ম এতানারুজতি যথা নদ্যনুকূলজান্ ॥ - মহাভারত ৫।৯৫।৪৮-৫০ 🌸অর্থাৎ, যেখানে সভাসদদের সামনে অধর্মের মাধ্যমে ধর্মকে এবং মিথ্যার মাধ্যমে সত্যকে দমন করা হয়, সেখানে সেই সভাসদেরা মৃত বলে ধরা হয়। যে সভাতে অধর্মে বিদ্ধ ধর্ম প্রবেশ করে এবং সভাসদেরা সেই অধর্মরূপী কাঁটাকে কেটে ফেলেন না, সেখানে সভাসদেরা সেই কাঁটাতেই বিদ্ধ হন (অর্থাৎ সেই অধর্মেই লিপ্ত হন)। যেভাবে নদী তার তটে জন্মানো বৃক্ষসমূহকে ভূপাতিত করে বিনষ্ট করে, সেভাবেই অধর্মবিদ্ধ ধর্মই সেই সভাসদদের নাশ করে।

  • 🔰 ক্ষুদিরাম বসু ~ আত্মবলিদান দিবস আজ ১১ই আগস্ট—অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর প্রতীক, সর্বকনিষ্ঠ বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। ১৯০৮ সালের এই কালজয়ী দিনে মাত্র ১৮ বছর ৭ মাস ১১ দিন বয়সে হাসিমুখে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেছিলেন এই অমর বিপ্লবী। তাঁর আত্মত্যাগ পরাধীন ভারতের তরুণ সমাজকে পরাধীনতার শৃঙ্খল ভাঙার নতুন মন্ত্রে দীক্ষিত করেছিল।

  • প্রেমের টানে ধর্ম পরিবর্তন করে বিয়ে, প্রিয়া রাণী দাস থেকে হয়ে যান জেসমিন; সেই প্রেমিক তিন সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিল রাস্তায়...

  • 🔥বেলুচিস্তানের প্রথম হিন্দু বা সনাতনী মহিলা অ্যাসিস্ট্যান্ট কমিশনার হলেন ২৫ বছর বয়সি কাশিশ চৌধুরী। 🔥 ✅তিনি পাকিস্তানের চাগাই জেলার প্রত্যন্ত নওশকি শহরের এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন এবং কঠিন প্রতিযোগিতামূলক বেলুচিস্তান পাবলিক সার্ভিস কমিশনের (BPSC) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই ঐতিহাসিক পদ অর্জন করেন। 🔹সংক্ষিপ্ত পরিচয় নাম: কাশিশ চৌধুরী বয়স: ২৫ বছর জন্মস্থান: নওশকি শহর, চাগাই জেলা, বেলুচিস্তান (পাকিস্তান) পেশাগত অর্জন: বেলুচিস্তানের প্রথম হিন্দু নারী সহকারী কমিশনার ▪️অর্জনের মূল দিক ১. যোগ্যতা অর্জন: তিনি কঠিন পাবলিক সার্ভিস পরীক্ষা পাস করে এই পদে যোগ দেন। ২. প্রেরণা: তাঁর এই সাফল্য বেলুচিস্তানের নারী সমাজ ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটি বড় মাইলফলক। ৩. মূল লক্ষ্য: তিনি নারী অধিকার ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

  • উপহূতা ইহ গাব উপহূতা অজাবয়ঃ। অথো অন্নস্য কীলাল উপহূতো গৃহেষু নঃ ॥ -অথর্ববেদ ৭.৬০.৫ অর্থাৎ, আমাদের এই গৃহে পরম কল্যাণময়ী গাভীগণ সুখে শান্তিতে বিচরণ করুক এবং তারা সর্বদা সাদরে আমন্ত্রিত হোক। আমাদের এই পরিবারে মেষ (ভেড়া) এবং ছাগলসমূহ আনন্দের সাথে বসবাস করুক এবং তারা সর্বদা সুরক্ষিত থাকুক। আমাদের এই আলয়ে সদা-সর্বদা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, পরম পুষ্টিকর ও সুস্বাদু অন্ন এবং পানীয়ের জোয়ার বয়ে আসুক। #veda #bangladeshagniveer

  • দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর গ্রামের তপতী রানী নামে ষাটোর্ধ্ব এক নারী পুরোনো পেঁপেগাছ ভেঙে পড়ে কোমর ও বাঁ পায়ে গুরুতর আঘাত পান। কিন্তু গ্রামের কর্দমাক্ত ও বেহাল সড়কে কোনো যানবাহন চলাচল করতে না পারায় তাঁকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। অবশেষে তাঁর দুই ছেলে গৌতম বসাক ও উত্তম বসাক বাঁশের সঙ্গে দড়ি দিয়ে একটি প্লাস্টিকের চেয়ার বেঁধে তাতে মাকে বসান। তাঁরা প্রায় আধা কিলোমিটার কাঁচা রাস্তা কাঁধে করে তাঁকে স্থানীয় বাজারে নিয়ে যান; সেখান থেকে ইজিবাইকে তপতী রানীকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় সাড়ে চার কিলোমিটার কাঁচা রাস্তাটি প্রতি বর্ষায় কাদায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্থানীয় প্রকৌশল বিভাগ জানিয়েছে, রাস্তাটি পাকা করার প্রস্তাব পাঠানো হয়েছে, তবে এখনো অনুমোদন হয়নি।

  • আজকের বেদবাণী চত্বার ঈং বিভ্রতি ক্ষেময়ন্তো দশ গর্ভং চরসে ধাপয়ন্তে -ঋগ্বেদ ৫.৪৭. ৪ নিশ্চিতভাবেই এই চতুর্বেদ কল্যাণপ্রদাত্রী ও মানবকে জ্ঞান প্রদান করে ধারণকারিণী বাংলাদেশ অগ্নিবীর #veda #agniveer

  • জ্ঞান ও কর্মের মধ্যে সম্পর্ক সোঽয়ং বিধির্বিহিতঃ কর্মণৈব তদ্বর্ততে সঞ্জয় তত্র কর্ম । তত্র যোঽন্যৎকর্মণঃ সাধু মন্যেন্মোঘং তস্য লপিতং দুর্বলস্য ॥ অর্থাৎ, জ্ঞানের বিধান কর্মের সাথেই হয়েছে। তাই জ্ঞানের মধ্যেও কর্ম রয়েছে। যে কর্ম বাদ দিয়ে কর্মত্যাগকে শ্রেষ্ঠ ভাবে; সে দুর্বল, তার কথাও ব্যর্থ। - মহাভারত ৫।২৯।৮ #শ্রীকৃষ্ণনীতি #বাংলাদেশ_অগ্নিবীর

  • চলে এলো আগস্ট মাসের ব্রহ্মোপাসনা পঞ্জি। সূর্য সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা, বাংলাদেশ-এর স্থানীয় মান অনুযায়ী সমস্ত সময় নির্ধারণ করা হয়েছে। প্রচারে - ব্রহ্মোপাসকমণ্ডলী, বাংলাদেশ অগ্নিবীর

  • ✅ আজকের বেদবাণী 🌸 মি॒ত্রস্য॑ মা॒ চক্ষু॑ষা॒ সর্বা॑ণি ভূ॒তানি॒ সমী॑ক্ষন্তাম্ মি॒ত্রস্যা॒ঽহং চক্ষু॑ষা॒ সর্বা॑ণি ভূ॒তানি॒ সমী॑ক্ষে ▪️যজুর্বেদ ৩৬।১৮ → সকল প্রাণী আমাকে মিত্রের দৃষ্টিতে দেখুক, আমিও যেনো সকল প্রাণীকে মিত্রের দৃষ্টিতে দেখি। © বাংলাদেশ অগ্নিবীর

  • 📢 বাংলাদেশ অগ্নিবীর কর্তৃক তৃতীয় বারের মতো এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত "SSC দ্বিমাসিক বৈদিক শিখন কর্মশালা–২০২৬"-এর ফলাফল ঘোষণা করা হলো। উক্ত কর্মশালায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে বাংলাদেশ অগ্নিবীর-এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও বেদময় শুভেচ্ছা। আপনাদের অধ্যবসায়, নিষ্ঠা ও বৈদিক জ্ঞানচর্চার প্রতি আগ্রহ আমাদের অত্যন্ত অনুপ্রাণিত করেছে। ♦️মেধামহং প্রথমাং ব্রহ্মণ্বতীং ব্রহ্মজুতামৃষিষ্টুতাম। প্রপীতাং ব্রহ্মচারিভির্দেবানামবসে হুবে।। 🌼(অথর্ব ৬/১০৮/২)🌼 অনুবাদ: প্রকৃষ্ট, ব্রহ্মযুক্ত, ব্রহ্ম দ্বারা উদ্বুদ্ধ ঋষিদের দ্বারা প্রশংসিত এবং ব্রহ্মচারীদের দ্বারা বিশেষরূপে সেবনীয়া সেই মেধাশক্তির আমরা আরাধনা করি।🙏 আপনাদের আগামী শিক্ষাজীবন হোক জ্ঞান, আদর্শ ও সাফল্যের উজ্জ্বল আলোয় আলোকিত। আপনাদের হাত ধরেই জীবনের প্রতিটি ক্ষেত্রে বেদমাতার সুমিষ্ট বাণী ছড়িয়ে পড়ুক এই আমাদের আন্তরিক প্রত্যাশা। পরিবার, সমাজ, রাষ্ট্র এবং সমগ্র জীবকুলের কল্যাণে আপনাদের জ্ঞান, চরিত্র ও কর্ম হোক আশীর্বাদস্বরূপ। সকলের জন্য রইল আন্তরিক শুভকামনা ও আশীর্বাদ।🌹 ও৩ম্ শুভমস্তু। 🙏🪔

  • বেদ থেকেই এসেছে পৃথ্বী বা পৃথিবী শব্দ! পৃথ্বী তথা পৃথিবী শব্দের উল্লেখ ঋগ্বেদ ১.১৪৯.২, ৬.১২.৫, ৭.৩৪.৩, ১০.৩১.৯; যজুর্বেদ ১৩.৯, ৩৪.৪৫; সামবেদ ৩৭৮; অথর্ববেদ ১৪.২.৬৯ ইত্যাদি স্থানে পাওয়া যায়। যাস্ক নিঘণ্টুতে [১.১] পৃথিবীর ২১টি নামের মধ্যে 'পৃথ্বী'র উল্লেখ করেছেন। তৈত্তিরীয় ব্রাহ্মণ ১.১.৩.৬,৭; শতপথ ব্রাহ্মণ ৬.১.১.১৫; পাণিনীয় ধাতুপাঠ [ভ্বা. ৫১৬] ও উণাদিকোষ [১.২৮] অনুযায়ী পৃথ্বী শব্দের তাৎপর্য প্রসিদ্ধ, বিস্তৃত, প্রসারিত (ভূমি)।

  • 2 авг.737161

    без подписи

  • চাঁদা না দিলে হ*ত্যা*র হু*মকি: নাটোরে ৫ হিন্দু পরিবারে রহস্যময় চিঠি নাটোরের লালপুর উপজেলার পালপাড়া গ্রামে পাঁচটি হিন্দু পরিবারের বাড়িতে চাঁদা দাবিসংবলিত হু*ম*কি*মূলক চিঠি পাওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও নি*রা*প*ত্তাহীনতা তৈরি হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার (১ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে পালপাড়ার বাসিন্দারা নিজেদের বাড়ির বারান্দায় হু*ম*কি*মূলক চিঠি দেখতে পান। প্রথমে নারায়ণ কুমার পালের ছেলে অরুণ কুমার পাল একটি চিঠি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে আরও চারটি বাড়িতে একই ধরনের চিঠি পাওয়া যায়। চিঠি পাওয়া অন্য পরিবারগুলো হলো অজামিল পাল, সুব্রত পাল, অধির পাল ও ষষ্ঠী পালের পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, পালপাড়ায় প্রায় ৫৫টি হিন্দু পরিবারের বসবাস। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে। চিঠিতে ‘সেভেন স্টার কর্তৃপক্ষ’ নাম ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্যথায় পরিবারের সদস্যদের প্রা*ণ*না*শের হু*ম*কি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, চিঠিতে উল্লেখিত মোবাইল নম্বরটি বর্তমানে বন্ধ রয়েছে। নম্বরটির নিবন্ধন সিলেট অঞ্চলের হলেও সেটি প্রযুক্তিগতভাবে যাচাই করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে চিঠিগুলো জব্দ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। একই সঙ্গে এলাকায় অতিরিক্ত টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। লালপুর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দীপেন্দ্রনাথ সাহা দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি অব্যাহত রয়েছে।

  • অবসরে যাওয়ার দুদিন আগে সিলেটে নিজ বাসা থেকে সাবেক এসআই মনোজ কান্তি দাসের ম/র/দে/হ উ/দ্ধা/র সিলেট নগরীর বাগবাড়ি নরসিংটিলা এলাকার নিজ বাসা থেকে পুলিশের সাবেক এসআই মনোজ কান্তি দাস (৫৫)-এর ম/র/দে/হ উ/দ্ধা/র করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও জেলা পুলিশে দায়িত্ব পালন করেন। আগামী ১ আগস্ট থেকে তার অবসরোত্তর ছুটিতে (PRL) যাওয়ার কথা ছিল। পুলিশ জানায়, পরিবারের সদস্যরা দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিসের সহায়তায় কক্ষের দরজা খুলে তাকে উ/দ্ধা/র করা হয়। পরে ম/য়/না/ত/দ/ন্তের জন্য ম/র/দে/হ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে স্ট্রোকে মৃ/ত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ম/য়/না/ত/দ/ন্তের প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।