Bangla Wikipedia
Статистикаবাংলা উইকিপিডিয়াতে স্বাগতম। https://bn.wikipedia.org info-bn@wikimedia.org http://fb.com/bnwikipedia
- Последний пост
- 12 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 1
- Всего постов
- 20
- Тип
- открытый
- Язык
- bn
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 125
- 1/48двое суток
- 143
- 1/72трое суток
- 154
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করতে শুরু হয়েছে উইকিঅভিধান ভুক্তি প্রতিযোগিতা ২০২৬ বাংলা উইকিসংযোগের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলা উইকিঅভিধানে নতুন শব্দের ভুক্তি তৈরি, বিদ্যমান ভুক্তির মানোন্নয়ন এবং তথ্য সমৃদ্ধ করার সুযোগ রয়েছে। উইকিঅভিধান বিশ্বের ১৭০টিরও বেশি ভাষায় উপলব্ধ একটি উন্মুক্ত অনলাইন অভিধান। আপনিও আপনার পছন্দের বাংলা শব্দ সংযোজন বা সম্পাদনার মাধ্যমে বাংলা উইকিঅভিধানকে সমৃদ্ধ করতে পারেন। প্রতিযোগিতার সময়কাল: ১ আগস্ট–৩১ আগস্ট ২০২৬ আসুন, সবাই মিলে বাংলা ভাষার জ্ঞানভান্ডারকে আরও সমৃদ্ধ করি। প্রতিযোগিতার লিংক: https://w.wiki/SJzd
প্রিয় সবাই, আশা করি আপনারা ভালো আছেন। "মুক্তালাপ" উইকিমিডিয়া বাংলাদেশের একটি বিশেষ কথোপকথনমূলক আয়োজন, যেখানে প্রতিটি পর্বে একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে উইকিপিডিয়া, উইকিমিডিয়া প্রকল্পসমূহ এবং মুক্ত জ্ঞান নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হবে। এই আয়োজনের…
আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি নিয়ে বিশ্বকোষীয় নিবন্ধ তৈরির মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করুন এবং বাংলা ভাষায় তথ্যের ঘাটতি পূরণে আমাদের সঙ্গে যোগ দিন। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত হচ্ছে সপ্তাহব্যাপী অনলাইন সম্পাদনাসভা। বাংলা উইকিপিডিয়ায় আদিবাসী জনগোষ্ঠীর যথেষ্ট প্রতিনিধিত্ব না থাকায়, এই সম্পাদনাসভা সেই ঘাটতি পূরণে একটি সচেতন উদ্যোগ। মুক্ত জ্ঞানের জগতে প্রান্তিক জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও দৃশ্যমান করার পাশাপাশি বাংলা ভাষায় তথ্যের পরিসর সমৃদ্ধ করাই এই আয়োজনের লক্ষ্য। 📅 চলবে: ৯–১৫ আগস্ট ২০২৬ 🏅 আপনার অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে উইকিপদক। 🔗 বিস্তারিত জানতে: https://w.wiki/TJwy
প্রিয় উইকিমিডিয়ান, শুভেচ্ছা নেবেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাভাষী উইকিমিডিয়ানদের মধ্যে সংযোগ আরও দৃঢ় করতে উইকিমিডিয়া বাংলাদেশের নিয়মিত উদ্যোগের অংশ হিসেবে আমাদের পরবর্তী অনলাইন সভা আগামী ৮ আগস্ট ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। …
প্রিয় উইকিমিডিয়ান, শুভেচ্ছা নেবেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাভাষী উইকিমিডিয়ানদের মধ্যে সংযোগ আরও দৃঢ় করতে উইকিমিডিয়া বাংলাদেশের নিয়মিত উদ্যোগের অংশ হিসেবে আমাদের পরবর্তী অনলাইন সভা আগামী ৮ আগস্ট ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভার বিস্তারিত: 📅 তারিখ: ৮ আগস্ট ২০২৬ (শনিবার) 🕗 সময়: বাংলাদেশ সময় রাত ৮:০০ টা / ভারতীয় সময় রাত ৭:৩০ টা 🔗 আপনার সময় অঞ্চল অনুসারে সময় দেখুন: https://zonestamp.toolforge.org/1786197600 📄 ইভেন্ট পাতা: https://w.wiki/T3QN কীভাবে যুক্ত হবেন? অনুগ্রহ করে ইভেন্ট পাতাটিতে প্রবেশ করে "ইভেন্টের জন্য নিবন্ধন করুন" বাটনে ক্লিক করে আপনার নিবন্ধন সম্পন্ন করুন। জুম মিটিং লিংক ইভেন্ট পাতায় ও নিবন্ধনের পর ইমেইলে পেয়ে যাবেন। আপনার এজেন্ডা যুক্ত করুন: এই কলের মূল ফোকাস থাকছে বাংলা উইকিমিডিয়ানদের কার্যক্রম প্রদর্শন বা শোকেস। আপনার বা আপনার দলের যদি শেয়ার করার মতো কোনো প্রজেক্ট, সাম্প্রতিক কার্যক্রম বা অন্য কোনো এজেন্ডা থাকে, তবে ইভেন্ট পাতার "অন্যান্য এজেন্ডা" অনুচ্ছেদে তা যুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অথবা এই ইমেইল ঠিকানায়ও সেশনের প্রস্তাব দিতে পারেন: yahya@wikimedia.org.bd আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। ধন্যবাদান্তে, ইয়াহিয়া
বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করতে শুরু হয়েছে উইকিঅভিধান ভুক্তি প্রতিযোগিতা ২০২৬ বাংলা উইকিসংযোগের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলা উইকিঅভিধানে নতুন শব্দের ভুক্তি তৈরি, বিদ্যমান ভুক্তির মানোন্নয়ন এবং তথ্য সমৃদ্ধ করার সুযোগ রয়েছে। উইকিঅভিধান বিশ্বের ১৭০টিরও বেশি ভাষায় উপলব্ধ একটি উন্মুক্ত অনলাইন অভিধান। আপনিও আপনার পছন্দের বাংলা শব্দ সংযোজন বা সম্পাদনার মাধ্যমে বাংলা উইকিঅভিধানকে সমৃদ্ধ করতে পারেন। প্রতিযোগিতার সময়কাল: ১ আগস্ট–৩১ আগস্ট ২০২৬ আসুন, সবাই মিলে বাংলা ভাষার জ্ঞানভান্ডারকে আরও সমৃদ্ধ করি। প্রতিযোগিতার লিংক: https://w.wiki/SJzd
সুধী, উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত মুক্তালাপের প্রথম পর্ব শুরু হয়েছে। সভার জুম লিংক: https://us02web.zoom.us/j/85059912954?pwd=d35HRsNcCSQwZq5sNNjLCqtRSRzVfs.1
প্রিয় সবাই, আশা করি আপনারা ভালো আছেন। "মুক্তালাপ" উইকিমিডিয়া বাংলাদেশের একটি বিশেষ কথোপকথনমূলক আয়োজন, যেখানে প্রতিটি পর্বে একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে উইকিপিডিয়া, উইকিমিডিয়া প্রকল্পসমূহ এবং মুক্ত জ্ঞান নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হবে। এই আয়োজনের লক্ষ্য স্বেচ্ছাসেবক ও আগ্রহী ব্যক্তিদের মুক্ত জ্ঞান আন্দোলন সম্পর্কে জানার পরিধি বৃদ্ধি করা এবং তাদের দক্ষতা উন্নয়নে সহায়তা করা। মুক্তালাপের প্রথম পর্বে আমাদের অতিথি গৌতম রায়। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনে STEM Education-এর প্রভাষক হিসেবে কর্মরত আছেন। আপনাদের সবাইকে এই আয়োজনে অংশগ্রহণের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।বিস্তারিত জানতে এবং নাম নিবন্ধন করতে অনুগ্রহ করে ভিজিট করুন: https://w.wiki/Rfu7 ধন্যবাদান্তে উইকিমিডিয়া বাংলাদেশ
বাংলা উইকিসম্মেলন ২০২৬: ভ্রমণ বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে! সুপ্রিয় সুধী, আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর - ১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশে বাংলা উইকিসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে সফল ও প্রাণবন্ত করে তুলতে বাংলাদেশ, ভারত ও নেপালে অবস্থানরত আগ্রহী উইকিমিডিয়ানদের জন্য ভ্রমণ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এই বৃত্তির অধীনে নির্বাচিত অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা এবং সম্মেলনে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী প্রত্যেককেই এই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণই সম্মেলনে অংশ নিতে পারবেন। বৃত্তি আবেদনের প্রাথমিক যোগ্যতা নিম্নলিখিত শর্তাবলি পূরণ না করলে আবেদনটি সরাসরি অযোগ্য বলে গণ্য হবে উইকিমিডিয়া অ্যাকাউন্টটি কমপক্ষে ৬ মাস পুরোনো হতে হবে (অর্থাৎ ১৯ ডিসেম্বর ২০২৫ বা এর পূর্বে তৈরি অ্যাকাউন্ট)। আবেদনকারীর বৈশ্বিক মোট সম্পাদনা সংখ্যা কমপক্ষে ২৫০ হতে হবে।আবেদনের সময় আবেদনকারীর অ্যাকাউন্ট কোনো বাংলা প্রকল্পে অবরুদ্ধ থাকা যাবে না। কীভাবে বৃত্তির জন্য আবেদন করবেন? 📌 বৃত্তির আবেদন করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট অনলাইন ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি বিস্তারিতভাবে পূরণ করতে ৩০ থেকে ৪০ মিনিট সময় প্রয়োজন হতে পারে। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃত্তি নির্ধারণী উপদল যাচাই করবেন আপনি বৃত্তির জন্য উপযুক্ত কি না। ফর্ম পূরণ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও জানার জন্য অনুগ্রহ করে বৃত্তি সংক্রান্ত পাতাটি পড়ে দেখুন। গুরুত্বপূর্ণ সময়রেখা আবেদন শুরু: ১৯ জুন, ২০২৬ (বাংলাদেশ সময়) আবেদন শেষ: ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়) নির্দিষ্ট সময়সীমারপর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই শেষ মুহূর্তের জটিলতা এড়াতে সময়সীমার অন্তত কয়েক দিন পূর্বেই আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃত্তি সম্পর্কে আরও জানতে যেকোনো জিজ্ঞাসা বা পরামর্শের জন্য নির্দ্বিধায় আমাদের সাথে আলাপ পাতা কিংবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
শুরু হয়ে গেলো আলোকচিত্র প্রতিযোগিতা উইকি লাভস আর্থের ২০২৬ সালের সংস্করণ! আপনি কি প্রকৃতি ভালোবাসেন? ছবি তুলতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে 'উইকি লাভস আর্থ ২০২৬, বাংলাদেশ' আলোকচিত্র প্রতিযোগিতা! রয়েছে আকর্ষণীয় পুরস্কার! বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য এবং সংরক্ষিত বনাঞ্চলগুলোর চমৎকার সব ছবি তুলে বিশ্বের দরবারে তুলে ধরুন! বিস্তারিত নিয়মকানুন জানতে এবং ছবি আপলোড করতে এখনই ভিজিট করুন এই লিংকে: https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Earth_2026_in_Bangladesh আসুন, বাংলাদেশের সবুজ প্রকৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরি!
সুধী, আমাদের নির্ধারিত ইভেন্ট "অনলাইন উইকিপিডিয়া কর্মশালা" শুরু হতে আর মাত্র ৩০ মিনিট বাকি। জুম মিটিং লিংক: https://us02web.zoom.us/j/86857670771?pwd=He6FKEZbKuurow1eQLlxYgsKWCIvmD.1 কর্মশালার বিস্তারিত: https://w.wiki/P3NR কর্মশালাটি ফেসবুকেও লাইভ সম্প্রচারিত হবে। ফেসবুক পেইজের লিংক: https://www.facebook.com/bnwikipedia/ অনুগ্রহ করে নির্ধারিত সময়ে উপরের লিংকে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হবেন। ইভেন্টে যুক্ত হতে কোনো কারিগরি সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে <yahya@wikimedia.org.bd> ঠিকানায় জানাতে পারেন। কর্মশালায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অপেক্ষায় রইলাম। ধন্যবাদান্তে, ইয়াহিয়া
প্রিয় সুধী, আপনাদের অবগতির জন্য আনন্দের সাথে জানাচ্ছি যে, নতুন উইকিপিডিয়ানদের সম্পাদনার হাতেখড়ি দিতে আগামী ৬ জুন, ২০২৬ তারিখে আয়োজন করা হচ্ছে ‘অনলাইন উইকিপিডিয়া কর্মশালা, জুন ২০২৬’। আপনি যদি উইকিপিডিয়ায় তথ্য যোগ করতে চান, কিন্তু কোথা থেকে এবং কীভাবে শুরু করবেন তা নিয়ে দ্বিধায় থাকেন, তবে এই কর্মশালাটি আপনার জন্যই। কী কী থাকছে এই কর্মশালায়? * উইকিপিডিয়ার মৌলিক নীতিমালা ও নির্দেশাবলী। * কীভাবে নতুন নিবন্ধ তৈরি ও পুরনো নিবন্ধ সংশোধন করতে হয়। * নির্ভরযোগ্য তথ্যসূত্র যুক্ত করার সঠিক নিয়ম। * অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্ব। ইভেন্টের বিবরণ: * তারিখ: ৬ জুন ২০২৬ * সময়: বাংলাদেশ সময়: রাত ৮ টা ভারতীয় সময়: সন্ধ্যা ৭:৩০ আপনার সময় অঞ্চল অনুসারে সময় দেখতে এখানে ক্লিক করুন। * মাধ্যম: অনলাইন (জুম ও ফেসবুক লাইভ) * বিস্তারিত ও নিবন্ধন লিংক: https://bn.wikipedia.org/s/xq58 কর্মশালাটি সবার জন্য সম্পূর্ণ উন্মুক্ত। এই কর্মশালায় অংশ নিতে আগ্রহী হতে পারে আপনার পরিচিত এমন কেউ থাকলে তাকেও এই বার্তাটি শেয়ার করুন।
https://diff.wikimedia.org/bn/2026/06/01/প্রতিটি-জাদুঘরেরই-একটি-ন/
https://diff.wikimedia.org/2026/05/22/from-classrooms-to-wikipedia-what-wikischolar-2026-taught-us-about-reaching-the-next-generation/
Bangla Wikipedia pinned a photo
আন্তর্জাতিক জাদুঘর পরিষদের সমন্বয়ে উদযাপিত আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে ১৮–২৪ মে ২০২৬ বাংলা উইকিপিডিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক সপ্তাহব্যাপী বিশেষ অনলাইন সম্পাদনাসভা। জাদুঘর ও সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ সমৃদ্ধ ও মানোন্নয়নের এই উদ্যোগে আপনিও অংশ নিতে পারেন। অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে উইকিপদক ও উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে সনদপত্র। আপনার অংশগ্রহণ বাংলা ভাষার মুক্ত জ্ঞানভান্ডারকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে। এছাড়াও, পর্যালোচক হিসেবে যুক্ত হয়ে অবদান রাখতে চাইলে এখানে বার্তা দিন: https://w.wiki/NVqw 🔗 বিস্তারিত: https://w.wiki/MhNJ
প্রিয় উইকিমিডিয়ান, শুভেচ্ছা নেবেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাভাষী উইকিমিডিয়ানদের মধ্যে সংযোগ আরও দৃঢ় করতে উইকিমিডিয়া বাংলাদেশ একটি নতুন সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রতি মাসের প্রথম শনিবার আমরা একটি অনলাইন সভার আয়োজন…
https://diff.wikimedia.org/bn/2026/05/01/উইকিস্কলার-স্কুল-স্তরের/
প্রিয় উইকিমিডিয়ান, শুভেচ্ছা নেবেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাভাষী উইকিমিডিয়ানদের মধ্যে সংযোগ আরও দৃঢ় করতে উইকিমিডিয়া বাংলাদেশ একটি নতুন সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রতি মাসের প্রথম শনিবার আমরা একটি অনলাইন সভার আয়োজন করতে যাচ্ছি। এই সভার মূল উদ্দেশ্য হলো নিজেদের কার্যক্রম একে অপরের সাথে শেয়ার করা, নতুনদের দিকনির্দেশনা দেওয়া এবং বৈশ্বিক উইকিমিডিয়া আন্দোলনের সাথে যুক্ত থাকা। আগামী ২ মে ২০২৬ (শনিবার) আমাদের প্রথম সেশন—'কমিউনিটি কল' অনুষ্ঠিত হবে। সভার বিস্তারিত: তারিখ: ২ মে ২০২৬ (শনিবার) সময়: বাংলাদেশ সময় রাত ৮:০০ টা / ভারতীয় সময় রাত ৭:৩০ টা (আপনার সময় অঞ্চল অনুসারে সময় দেখতে এখানে ক্লিক করুন) ইভেন্ট পাতা: https://w.wiki/MFhy == কীভাবে যুক্ত হবেন? == অনুগ্রহ করে ইভেন্ট পাতাটিতে প্রবেশ করে 'ইভেন্টের জন্য নিবন্ধন করুন' বাটনে ক্লিক করে আপনার নিবন্ধন সম্পন্ন করুন। জুম (Zoom) মিটিং লিংকটি পরবর্তীতে শুধুমাত্র নিবন্ধিত অংশগ্রহণকারীদের ইমেইলে পাঠানো হবে এবং সভার আগে ইভেন্ট পাতায়ও যুক্ত করা হবে। == আপনার এজেন্ডা যুক্ত করুন: == প্রথম কলের মূল ফোকাস থাকছে বাংলা উইকিমিডিয়ানদের কার্যক্রম প্রদর্শন বা শোকেস। আপনার বা আপনার প্রকল্পের যদি শেয়ার করার মতো কোনো প্রজেক্ট, কার্যক্রম বা অন্য কোনো এজেন্ডা থাকে, তবে ইভেন্ট পাতার 'অন্যান্য এজেন্ডা' অনুচ্ছেদে তা যুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সভার বিষয়ে যেকোনো প্রশ্ন থাকলে আমাদেরকে সরাসরি ইমেইল (yahya@wikimedia.org.bd) করতে পারেন। আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। ধন্যবাদান্তে, ইয়াহিয়া
চলছে উইকিমিডিয়া কমন্সে আয়োজিত বার্ষিক ছবি প্রতিযোগিতার ২০তম আসর “বছরের নির্বাচিত ছবি ২০২৫”। এই প্রতিযোগিতার মাধ্যমে উইকিমিডিয়া কমন্সে অবদান রাখা ব্যবহারকারীদের অসাধারণ কাজের স্বীকৃতি দেওয়া হয়। এ বছর “বাংলার প্রেমে উইকি ২০২৫” প্রতিযোগিতা থেকে ১৭টি ছবি এই প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছিল। প্রথম পর্ব শেষে চূড়ান্ত পর্বে প্রতিযোগিতার জন্য মোট ৬টি ছবি নির্বাচিত হয়েছে। আপনার পছন্দের ছবিকে “বছরের নির্বাচিত ছবি” হিসেবে বিজয়ী করতে এখনই ভোট দিন। ভোটদানের শর্তাবলী: → দ্বিতীয় পর্বে আপনি আপনার পছন্দের সর্বোচ্চ ৫টি চূড়ান্ত ছবির জন্য ভোট দিতে পারবেন। → প্রতিটি ভোটের মান সমান, এবং আপনি প্রতিটি ছবির জন্য একবারই ভোট দিতে পারবেন। → ভোট দিতে হলে আপনাকে অবশ্যই একজন উইকিমিডিয়া ব্যবহারকারী হতে হবে—যিনি ১ জানুয়ারি ২০২৬-এর পূর্বে নিবন্ধিত হয়েছেন এবং উইকিমিডিয়া প্রকল্পসমূহে অন্তত ৭৫টি সম্পাদনা করেছেন। এই লিঙ্কে ক্লিক করে ভোট দিন: https://w.wiki/Lqns