tgindex
আলোর দিশারী❤️

আলোর দিশারী❤️

Статистика

সাহল ইবনু সা’দ (রাঃ) সূত্রে বর্ণিত নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ “আল্লাহর শপথ! যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককে হেদায়েত দেন, তবে তা হবে তোমার জন্য এক পাল লাল উটের চেয়েও উত্তম।” [সুনান আবূ দাউদ, হাদিস নং ৩৬৬১]

Последний пост
20 февр.
Последнее чтение
14 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
bn
В каталоге с
14 авг.
Подписчики
263
мало замеров
Замеров пока мало
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
1 003
20 постов
Вовлечённость
381,4%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • সূরা কাহাফ তিলাওয়াত রিমাইন্ডার 📢 আবু সাইদ খুদরী (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ❝যে ব্যক্তি জুমু'আর দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তা'আলা এক জুমু'আ থেকে পরবর্তী জুমু'আ পর্যন্ত তার জন্য নূরের আলো দ্বারা আলোকিত করে রাখবেন।❞ — বাইহাকী, হাদিস : ৬২০৯

  • দুঃখ এলে হতাশ হবেন না, বিপদ এলে অভিযোগ করবেন না। বরং সবর করুন; কারণ হয়তো এই সামান্য কষ্টের বিনিময়েই আল্লাহ আপনাকে এমন পুরস্কার দিবেন— যা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে কখনো পাওয়া সম্ভব নয়। লেখা : মাহমুদুল হাছান

  • আসসালামু আলাইকুম

  • মৃত্যু এক অবধারিত সত্য, যাকে অস্বীকার করার কোনো পথ নেই। দুনিয়ার সব ব্যস্ততা, প্রাপ্তি আর আয়োজন থেমে যাবে একদিন। ফিরে যেতে হবে নিজের প্রভুর দরবারে — كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। (সূরা আলে ইমরান: ১৮৫) দুনিয়ায় যা কিছু আছে — সবই ফেলে আমাদেরকে যেতে হবে। — অজানা এক গন্তব্যে। যেখানে প্রথম প্রশ্ন হবে — “তোমার রব কে?”, “তোমার দ্বীন কী?”, “তুমি কাকে রাসূল মানো?” প্রশ্ন সহজ হলেও উত্তর কঠিন — যদি প্রস্তুতি না থাকে। তাই আসুন, নিজেকে পরিবর্তন করি। নেক আমলে নিজেকে সাজাই, মৃত্যুর জন্য প্রস্তুতি নেই — কারণ সে কিন্তু অপেক্ষা করে না। (إِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ ) "যখন তাদের মৃত্যুর সময় এসে পৌঁছাবে, তারা এক মুহূর্তও তা পিছিয়ে দিতে পারবে না, না আগাতে পারবে।" (সূরা আন‘আম: ৪১) জীবন আল্লাহ তায়ালার দেওয়া এক আমানত। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও, নিজেকে আল্লাহর পথে সমর্পণ করো। (فَفِرُّوا إِلَى اللَّهِ) “তোমরা আল্লাহর দিকে ফিরে এসো।”— (সূরা আয্-যারিয়াত: ৫০) পর্দা করো, দৃষ্টি হেফাজত করো, সাদামাটা জীবন গ্রহণ করো — এটাই মুক্তির পথ। ফেসবুকে অহেতুক ছবি পোস্ট করা, আত্মপ্রদর্শন ও গুনাহ থেকে বিরত থাকো। আল্লাহ আমাদের হেদায়েত দিন, এবং তাঁর সন্তুষ্টির পথে চলার তাওফিক দান করুন। আমিন 🤲

  • ইয়া আল্লাহ আমি আমার শক্তি ও ক্ষমতার বড়াই হতে নিজেকে মুক্ত ঘোষণা করছি। এবং একমাত্র তোমারই শক্তি ও ক্ষমতার আশ্রয় প্রার্থনা করছি। ইয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও। আমার বিরুদ্ধে কাউকে ক্ষমতা প্রদান করোনা। হে আল্লাহ তুমি আমাকে সাহায্য কর। আর আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করো না। আমাকে হেদায়েত দাও এবং আমার জন্য হেদায়েতের পথ সহজ করে দাও।

  • Hud 11:6 وَمَا مِن دَآبَّةٍ فِى ٱلۡأَرۡضِ إِلَّا عَلَى ٱللَّهِ رِزۡقُهَا وَيَعۡلَمُ مُسۡتَقَرَّهَا وَمُسۡتَوۡدَعَهَاۚ كُلٌّ فِى كِتَٰبٍ مُّبِينٍ যমীনে বিচরণশীল এমন কোন জীব নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহর উপর নেই, তিনি জানেন তাদের থাকার জায়গা কোথায় আর কোথায় তাদেরকে (মৃত্যুর পর) রাখা হয়, সব কিছুই আছে সুস্পষ্ট লিপিকায়।

  • রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হল জুম'আর দিন। এই দিনে তোমরা আমার প্রতি দরুদ পাঠ কর। যেহেতু তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয়ে থাকে। — সুনানে আবু দাউদ, হাদিস নং - ১৫৩১

  • ব্যাপারটা অদ্ভুত না? একজনের মৃ*ত্যু নিশ্চিত ঘোষনা হয়ে গিয়েছে, তার পূর্বসূরিরাও ইতোমধ্যে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তাও সে খেল তামাশায় ব্যস্ত! — হাসান আল-বসরি (রহ.) [সূত্র : আল-মুজালাসাহ ওয়া জাওয়াহিরিল ইলম, ৮৪৩]

  • ঈদ মুবারাক 🌙 تَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْ (তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম) অনুবাদ : আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করুন। খুশির এই দিনে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে ঈদ উপভোগ করুন। সাথে ফি*লিস্তিনসহ সারা বিশ্বের আমাদের মাজলুম ভাই-বোনদের জন্য দু'আ করতে ভুলবেন না। আল্লাহ তাদের হেফাজত করুন এবং তাদের প্রতি রহম করুন।

  • হে কা'বার রব! তোমার পবিত্র ঘরের দিকে চেয়ে অশ্রু ঝরে নীরবে, হৃদয়ে জেগে ওঠে তাওয়াফের এক অদ্ভুত টান। আরাফার এক ফোঁটা রোদ, মুজদালিফার ধূলিকণা, জীবনে একবার যেন ছুঁতে পারি— এই তো চাওয়া! যদি ডাকো একবার— “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” সাড়া দিয়ে ছুটে যাবো সেই পবিত্র ঘরের ছায়ায়, তোমারই পথে বিলিয়ে দেবো এই নিঃস্ব জীবন। লেখা : মাহমুদুল হাছান

  • без подписи

  • বরকতময় দিনগুলোর আগমন: প্রস্তুত তো? শীঘ্রই শুরু হতে যাচ্ছে বছরের শ্রেষ্ঠ দশদিন— যিলহজ্জ্বের প্রথম দশ দিন। এই দিনগুলোর ইবাদাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: ❝আল্লাহ্ তা'আলার নিকট যিলহজ্জ্বের প্রথম ১০ দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোন ইবাদত নেই।❞ (সহিহ বুখারী, খণ্ড ২, হাদীস ৪৫৭) রমাদানের মতোই যিলহজ্জ্বকে স্বাগত জানান প্রস্তুতি নিয়ে রমাদানের বিদায়ের কষ্ট কিছুটা লাঘব করতে যিলহজ্জ্ব আমাদের মাঝে আসে। আসুন, এই ১০ দিনকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য প্রস্তুত হই। ১. মাস’আলা-মাসায়েল শিখে নিন আগে থেকেই যিলহজ্জ্বের ফজিলত, আমল ও করণীয় সম্পর্কে জ্ঞান অর্জন করুন। কুরবানির মাসায়েল অবশ্যই জেনে নিন, বিশেষ করে যারা কুরবানি করবেন। ২. দুনিয়াবি কাজ গুছিয়ে নিন আগেভাগেই দিনের সময়কে ইবাদাতের জন্য প্রস্তুত করুন। ঈদের ঘর গোছানো, বাজার করা ইত্যাদি আগে থেকেই সেরে ফেলুন। ৩. যিলহজ্জ্ব প্ল্যানার তৈরি করুন একটি ডায়রি/নোটবুক রাখুন যিলহজ্জ্বের পরিকল্পনা ও আমলের নোট রাখার জন্য। প্রতিবছর এই মাসে এটি কাজে লাগান। ৪. সালাতের গুরুত্ব দিন ফরজ সালাত সময় মতো পড়া হোক প্রথম অগ্রাধিকার। নফল সালাতের তালিকা তৈরি করুন: তাহাজ্জুদ, ইশরাক, চাশত, আওয়াবিন, ইত্যাদি। ৫. কুরআন তিলাওয়াত প্রতিদিন "একটিও দিন যেন কুরআনবিহীন না কাটে।" নিজের সাধ্য অনুযায়ী একটি পরিমাণ ঠিক করুন (১ পৃষ্ঠা, ৫ পৃষ্ঠা বা ১ পারা)। হায়েজ অবস্থায়: তিলাওয়াত শোনা, অনুবাদ, তাফসীর, তাদাব্বুর করুন। ৬. যিকির ও ইস্তেগফার করুন নিয়মিত সকাল-সন্ধ্যার যিকির নফল যিকির: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইত্যাদি ইস্তেগফার ও দরূদ অবশ্যই রাখুন। ৭. আরাফার দিনের বিশেষ দু’আ চর্চা করুন لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ৮. তাকবিরে তাশরিক – ওয়াজিব আমল ৯ যিলহজ্জ ফজর থেকে ১৩ যিলহজ্জ আসর পর্যন্ত প্রতিটি ফরজ সালাতের পর একবার পড়া ওয়াজিব তাকবিরে তাশরিক: اللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَ اللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ وَلِلّٰهِ الْحَمْدُ ৯. সাদাকাহ – প্রতিদিন ছোট হলেও দিন মোট বাজেট থেকে ১০ ভাগ করে প্রতিদিন দিন। ঘর থেকে বের না হলেও মাহরামের মাধ্যমে পৌঁছে দিন। ১০. ইসলামিক বই পড়ার অভ্যাস একটি বই নির্বাচন করুন। ১০ দিনে ভাগ করে দৈনিক পৃষ্ঠা নির্ধারণ করুন। ১১. আমলের চেকলিস্ট ব্যবহার করুন প্রতিদিনের আমল ট্র্যাক করার জন্য। সফট কপি বা প্রিন্ট করে নিজে ব্যবহার করুন ও অন্যদের উপহার দিন। ১২. ডিভাইস থেকে দূরে থাকুন অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া/অ্যাপ আনইন্সটল করুন। ১০ দিন ইন্টারনেট প্যাক না কিনে ইবাদাতে মন দিন। ১৩. দু’আ লিস্ট প্রস্তুত রাখুন রমাদানের দু’আগুলো গুছিয়ে লিখে ফেলুন যিলহজ্জ্ব প্ল্যানারে। নতুন করে যিলহজ্জ্বের জন্যও লিস্ট তৈরি করুন। স্পেশাল দু’আ: "ইয়া রাব্বে কা'বা, আমাদেরকে সেই যিলহজ্জ্ব মাসে দ্রুত পৌঁছে দিন, যখন আমরা আরাফার দিনে আরাফার ময়দানে অবস্থান করবো ইন শা আল্লাহ। আমীন।" এই রকম একটি প্রস্তুতিমূলক গাইড অনুসরণ করলে ইন শা আল্লাহ যিলহজ্জ্বের দশদিন আপনার জীবনের অন্যতম বরকতময় সময় হয়ে উঠবে।

  • একটি গুনাহ করার পর আবার গুনাহ করা মূলত গুনাহেরই শাস্তি। অন্যদিকে একটি আমল করার পর আরেকটি আমল করতে পারা মূলত আমলের পুরষ্কার। — আবুল হাসান আল-মাযনি (রহ.) [সূত্র : সিফাতুস সাফওয়া, ২/২২৬]

  • বান্দা যখন তকদিরে বিশ্বাস রাখে এবং এতেই সন্তুষ্ট থাকে, তখন তার অন্তর থেকে দুঃখ, দুঃশ্চিন্তা, আর দূর্দশা দূর হয়ে যায়। — ইমাম ইবনুল কাইয়্যুম (রহ.) [সূত্র : মাদারিজুস সালিকীন, ২/১৬৪]

  • জীবন একটা লড়াই। কিন্তু এটা অনেক সহজ হয়ে যায় যখন আপনি বুঝতে পারেন যে আল্লাহ আপনার সাথে আছেন। — ড. বিলাল ফিলিপ্স

  • আর তোমার মৃ*ত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। — সূরা হিজর, আয়াত : ৯৯

  • без подписи

  • без подписи

  • মানুষ যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তার উপর যত ভরসা করে ততই সে অনুভব করে যে, নিশ্চয়ই আল্লাহ তার সাথে আছে। তার ইচ্ছা পূরণে তিনি অবশ্যই তাকে সাহায্য করবেন। এ ধরনের চিন্তা-চেতনাই সর্বদা আল্লাহ সাথে থাকার অনুভূতি। — শায়খ আবদুল্লাহ বিন আরশাদ

  • মুমিন বান্দার জীবনে দু‘আ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুনিয়া ও আখিরাতে সকল আশা আকাংখা পূরণ হওয়া, সব ধরণের কল্যাণ ও মঙ্গল লাভ করা এবং সর্বপ্রকার বালাামুসীবত ও অকল্যাণ-অমঙ্গল থেকে নিরাপদ থাকার একটি অন্যতম মাধ্যম হচ্ছে দু‘আ। বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দু‘আ করে আল্লাহ তার ডাকে সাড়া দেন। তার দু‘আ কবুল করেন। তার প্রতি সন্তুষ্ট হন। তার গুনাহ ক্ষমা করেন। তার মর্যাদা বৃদ্ধি করে দেন। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে-اُدْعُوْنـِيْ اَسْتَجِبْ لَكُمْ اِنَّ الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِيْ سَيَدْخُلُوْنَ جَهَنَّمَ دَاخِرِيْنَ.অর্থ: তোমরা আমার কাছে দু‘আ করো, আমি তোমাদের দু‘আ কবুল করব। যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকবে (অর্থাৎ, আমার কাছে দু‘আ করার ব্যাপারে অহংকার করবে) তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। (সূরা মু’মিন, আয়াত: ৬০)