DMCan Academy
СтатистикаA group by RAKIB HASAN [DMC] Website : www.dmcanacademy.com Mobile App : DMCan Academy ( Search in playstore)
- Последний пост
- 6 окт. 2025 г.
- Последнее чтение
- 13 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 20
- Тип
- открытый
- Язык
- bn
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- —
- 1/48двое суток
- —
- 1/72трое суток
- —
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
ডিসেম্বরে মেডিকেল ভর্তিপরীক্ষা ধরে, নভেম্বর এর ১০ তারিখের মধ্যেই সিলেবাস শেষ করা চেষ্টা করো। শেষমাস শুধু রিভিশন, এক্সাম, রিভিউ আর রিভিশন। এই মাসটা একদমই নষ্ট করবে না। তোমার এখন একটাই রুটিন, খাওয়া, ঘুম, নামাজ আর বাকিসময় পড়াশোনা। কতক্ষন পড়বো এই প্রশ্ন এখন অবান্তর। যতক্ষন পড়ার টেবিলে বসতে পারো পারো পড়ো, কোমর ব্যাথা হলে শুয়ে শুয়ে প্রশ্ন প্র্যাকটিস করো। 💡 পদার্থ ও রসায়ন: ভাইয়াদের দাগানো লাইন + ডাইজেস্ট থেকে এক্সট্রা ইনফো + অনুশীলনীর প্রশ্ন ব্যাংক। 💡জীববিজ্ঞান: মূলবই + ডাইজেস্ট+ প্রশ্নব্যাংক। 💡ইংরেজি+ জিকে: ডাইজেস্ট + গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রম রুল। ( শেষ মাসে Apex থেকে প্রশ্ন প্র্যাকটিস) যতক্ষন না চান্স পাচ্ছো ততক্ষন তোমাকে সর্বোচ্চ চেষ্টা করে যেতেই হবে। নামাজ পড়ো, দোয়া করো, লেগে থাকো। ইনশাল্লাহ তুমি মেডিকেলে চান্স পাবে। Rakib Hasan Dhaka Medical College.
অপ্রয়োজনীয় বিষয় পড়লে, সারাদিন পড়ার টেবিলে বসে থাকলেও তোমার মেডিকেলে চান্স হবে না। এখানে এক্সাম এমসিকিউ, সৃজনশীল না যে যতো বেশী লিখবে ততো ভালো মার্ক। তোমাকে জাস্ট সঠিক অপশন দাগাতে হবে। মেডিকেল প্রশ্নগুলো খেয়াল করো। তোমার কাছে জাস্ট একটা স্ট্রেইট লাইন জানতে চায়, তাই গড়িমসি আর ডিটেইলস ব্যাখ্যা না পড়ে কেবল ওই শব্দটা পড়ো যা বললেই উত্তর হয়ে যায়। তোমাকে টিচারদের সাইকোলজি বুঝতে হবে। আমাদের ভাইভাতে তারা কেবল একটি শব্দ শুনতে চায়। যেমন: 1. এনজিওপ্লাস্টি করলে কী হয়? [মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫] A. হৃদস্পন্দন বৃদ্ধি পায় B. সরু ধমনী প্রশস্ত হয় ✅ C.হৃদ স্পন্দনের গতি ধীর হয় D. রক্ত সঞ্চলনের গতি বৃদ্ধি পায় 2. পেস মেকারের কাজ কী? [মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫] A. রক্তকে তরল রাখে B. রক্ত সঞ্চালন বৃদ্ধি করে C. হৃদরোগ প্রতিরোধ করে D. হৃদস্পনদের ধীরগতি নিয়ন্ত্রণ করে ✅ 3. রেস্ট্রিকশন এনজাইমের কাজ? [মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫] A. DNA অণু বৃদ্ধিকরণ B.DNA খন্ড জোড়া লাগানো C. নির্দিষ্ট জীবে DNA অণু প্রবেশ করানো D. কাঙ্খিত DNA নির্দিষ্ট স্থানে ছেদন করা ✅ 4. টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য- [মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫] A. উন্নত বীজ তৈরী করা B. নতুন ধরণের টিস্যু তৈরী করা C. অধিক পরিমানে টিস্যু তৈরী করা D. প্রচুর পরিমানে নতুন চারা উৎপাদন করা✅ 5. বর্জ্য রিসাইকেল করলে প্রধান কী সুবিধা পাওয়া যায়? [মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫] A. দূষণ হ্রাস পায় ✅ B. বিদ্যুৎ খরচ কমে C. কাঁচা মালের ব্যবহার বাড়ে D.খরচ কমে তাই যে টপিক পড়ছো তা কেন? মূলনীতি কী? প্রাথমিক উদ্দেশ্য, প্রধান কারণ, একমাত্র, ব্যতিক্রম এই লাইনটাই খুঁজে বের করে সেটা মনে রাখবে। Comment For Part 2 Rakib Hasan Dhaka Medical College.
https://www.youtube.com/watch?v=-WV64uP1ZT8
১১টায় যদি তোমার রাত শুরু হয়, সকাল ৬টায় তুমি ঘুমোতে যাও, স্ক্রিনটাইম ৮ ঘন্টা, সাথে যদি একটা রিলেশন যুক্ত করতে পারো - উফফ, সুপার কম্বো। 🔥🔥 তাহলে বুঝে নিবে তোমার স্বপ্নের এখানেই সমাপ্তি। তুমি শুধু তোমার জীবন অপচয় করছো না, তোমার সকল সম্ভাবনার মৃত্যু এখানেই। তুমি কল্পনাও করতে পারবে না তুমি জীবনে উন্নতির কত উচ্চ শিখরে পৌঁছাতে পারো, কত বড় প্রভাব বিস্তার করতে পারো। কত বড় আইকন হতে পারো। সেখানে মেডিকেল ভর্তি পরীক্ষা আর চান্সতো খুবই সিলি ম্যাটার। প্রতিদিন আমি অনেক পরামর্শ দিই, আজ আর দিবো না। কেবল একটা কাজ করতে বলবো। একা রুমে বা একটা নিরিবিলি জায়গায় বসে ৬০ মিনিট জাস্ট সব কিছু ভুলে নিজেকে প্রশ্ন করবে- • কী করছি আমি এই মহা মূল্যবান জীবনে? • আমি যা করছি তার জন্য কী খুশি নাকি নাকি অনুশোচনা করছি? আমি যা করছি যদি আমার বাবার সামনে বলা হয় তাহলে কী তিনি গর্ব বোধ করবেন? • আমি আসলে কী হতে চাই? আজ থেকে আমি যদি নিজেকে ঠিক করি তাহলে আমি কোনো উচ্চতায় পৌঁছাতে পারি? • আমার সম্ভাবনা কতটুকু? আমি যা স্বপ্ন দেখি আমি কী আসলেই তা পূরণ করার সক্ষমতা রাখি? প্রথমে ভয় হবে, তিক্ত সত্যি ভাবতে গেলে মন পালাতে চাইবে,কিন্তু সব কিছু ছুঁড়ে ফেলে তোমাকে আজ সিদ্ধান্ত নিতেই হবে যে তুমি কী এভাবেই চলবে? নাকি একটা ফাইনাল ডিসিশন নিয়ে লাইফটাকে লিড করবে। It's you vs you. So keep it unfiltered. কাল থেকে এক নতুন মানুষ হিসেবে তোমাকে দেখতে চাই, যে তার লক্ষ্য জানে এবং তা পূরণে দৃঢ় প্রতিজ্ঞ। অপেক্ষার রইলাম তোমাদের উত্তরের। Rakib Hasan Dhaka Medical College.
একদিন ১৮ ঘন্টা পড়ে ২ দিন আবারো অফ না করে ৬ ঘন্টা করে ৩ দিন পড়ো। ৩ গুণ বেশী শিখতে পারবে। সবাই কত ঘন্টা পড়ে সেটা না দেখে তুমি কতক্ষন মনোযোগ দিয়ে পড়তে পারছো সেটা দেখো। আগামীকাল থেকে ৮ ঘন্টা রুটিন মেনে পড়বো, এভাবে আগামীকাল আসে আসবে না। আজ বৃষ্টি তো কাল বৃহস্পতিবার। আজ জন্মদিন তো কাল বিয়ে। আজ বান্ধবীর ব্রেকআপ তো কাল বন্ধুর রিলেশনশিপ ট্রিট। আজ মুড ভালো নেই তো কাল অসুস্থ। এভাবেই সময় যাচ্ছে। তাই এসবের মধ্যেই যতটুকু যময় পাও, যেভাবে সময় পাও সেভাবে পড়ো। শুধু লিখে রাখো আমি এই সপ্তাহে এই ৩ টি অধ্যায় শেষ করবো। মুখস্থ করতে ভালো লাগছে না? ফিজিক্স দেখো। পড়তে ভালো লাগছে না? শুয়ে শুয়ে এমসিকিউ করো। যেভাবে পারো, যত সময় পারো এগোতে থাকো। সবার পরিস্থিতি ভিন্ন। আমার পড়ার প্রাইভেট রুম ছিলো না, ৫ ভাই বোনের সংসার। গ্রামে একটু হাওয়া বইলেই বিদ্যুৎ নেই। অভাবের টানে মা বাবার কথা কাটাকাটি লেগেই থাকে। ঠিক মতো ফি পরীক্ষার ফি পরিশোধ হতো না। এসব নিয়ে বসে থাকলে কী আজ তুমি আমার লেখা পড়তে? দিনে অনেক শব্দ? রাতে পড়ো। প্রাইভেট পড়তে পারছো না? ইউটিউব দেখে শিখো। অফলাইনে ভালো টিচার নেই? অনলাইনে পড়ো। ব্যাচে পড়লে মন বসে না? প্রাইভেট ভাইয়া রাখো। তোমার পরিস্থিতি যা ই হোক, দিনশেষে তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে। তাই কাল নয় আজ থেকে, এখনো থেকে শুরু করো। তুমিই হবে পরিবারের প্রথম ডাক্তার ইন শা আল্লাহ। Rakib Hasan Dhaka Medical College. 🔗 আমাদের গাইডলাইন গ্ৰুপ : https://www.messenger.com/channel/100082986752194
https://www.facebook.com/share/v/1AeJU4UHyk/
DMCan Academy pinned «https://youtu.be/sCWM5DBuoRI?feature=shared»
https://youtu.be/sCWM5DBuoRI?feature=shared
https://youtu.be/STgj8spvthI?si=vQ6CeNP2RHGtgznN
পড়াশোনায় ফাঁকিবাজি সবাই করে, কিন্তু তারাই এর মধ্যে সফল হয় যারা জানে কখন থামতে হয়। তোমার এখন থামার সময় এসেছে। সব বাদ দিয়ে পড়াশোনায় মন দেওয়ার সময় এসেছে। নিজের সবটুকু দিয়ে কামব্যক করার। এক বছর তো কাটিয়েছো চিল করে, আড্ডা দিয়ে, চ্যাট আর ফেসবুক চালিয়ে। আর কত সময় গেলে তোমার মন ভরবে? হাতে খুব অল্প সময়, কখন যে টেস্ট শেষ হয়ে ফাইনাল এক্সাম আসবে, এরপর হুট করেই এডমিশন। কিছু বোঝার আগেই চান্স মিস। এখনো থেকে শুরু করো, মূলবই, প্রশ্নব্যাংক, সল্যুশন, প্র্যাকটিস করতেই থাকো। কত সময় আছে সেটা না ভেবে, কীভাবে শেষ করবে সেটাই ভাবো, আর দুমাস পর তুমি এমন এক অতল গহবরে হারাবে যে আর ব্যাক করতে পারব না। এটা তোমার ওয়েকআপ কল। ৩০ মিনিট একটু ভেবে প্ল্যান সাজাও। শুভেচ্ছান্তে, Rakib Hasan Dhaka Medical College
কেমন হলো তোমাদের ভর্তিপরীক্ষার ফলাফল?
মেডিকেল ভর্তি পরীক্ষার জন্যে বিশেষ গাইডলাইন সাথে গুরুত্বপূর্ণ কিছু mcq থাকছে https://www.facebook.com/share/v/1AWUTdbENB/
আমরা সবাই শর্টকাট চাচ্ছি। ২ বছরের পড়াশোনা ২ মাসে করতে চাই। ওয়ান শট ক্লাস করে কীভাবে মেডিকেলে চান্স পাওয়া যায় সে আশাও খুঁজছি। এভাবে স্বপ্ন পূরণ হয় না। মেডিকেল হয়ে গেলেও সেটা হবে হতাশার। আর সত্যি বলতে যে ক্লাসে যেটা শেখার কথা সেটা না শিখলে আর কখনোই শেখার সময় হয়েছে উঠে না। তাই আমি বলবো, ট্রাস্ট দ্যা প্রসেস। মূলবইগুলো খুব সময় নিয়ে পড়ো। খুব যত্ন করে টপিকগুলো শিখো। প্রতিটি শব্দ স্বাদ নিয়ে মুখস্থ করো। এরপর পরীক্ষা দাও। একদম সচেতন মনে, একদম সিরিয়াসলি। মার্ক কত পেলে ম্যাটার নাহ, ম্যাটার হলো যত মার্ক পেলে জেনেশুনে, শিখে পেয়েছো। এটা অর্জন। এভাবেই সময় নিয়ে প্রশ্ন দেখো, মেডিকেল প্রশ্ন, বোর্ড প্রশ্ন, ভাইয়াদের কোচিং এর প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন। যা ভুল হয় আবারো টপিক দেখো। কেন ভুল হলো, কেন পারলে না সেটা জানো। অধিকাংশ শিক্ষার্থী কী পারে না। কী পারো না? -কিছুই পারিনা। এর অর্থ সে আসলে পড়েইনি, আসলে বই খুলেই দেখেনি। ভয় না পেয়ে দেখো বই, রুল শিখো, উদাহরণ লক্ষ্য করো। ধীরে ধীরে এগিয়ে যাও নিজের লক্ষ্যের দিকে, হতাশা নিয়ে নয়, সাহস আর স্বপ্ন পূরণের আনন্দ নিয়ে। একদিন তোমার চান্স হবে, সত্যিই হবে, তবে সেই যোগ্যতা অর্জন করতে হবে। হয়তো তুমিই হবে তোমার পরিবারের প্রথম ডাক্তার। -রাকিব ভাইয়া ঢাকা মেডিকেল কলেজ।
https://youtu.be/lKhOb9vPguE?si=hxcQQ1S9rpPHaxV8
https://youtu.be/ECYkoJE0aeU?si=bkuS7FIYQR9gX6RW
Join Our Whatsapp Community : https://chat.whatsapp.com/K8A6Yl6IzcrDfbWcM0J7ON
Channel photo updated
মেডিকেল এডমিশন পরীক্ষার আর মাত্র ১ মিনিট বাকি। শিক্ষকরা খাতা রেডি করতে বলছেন। আমি একটা প্রশ্ন দাগাবো কী দাগাবো না সেটা নিয়ে বার বার কলম নাড়াচ্ছিলাম। গোলাপ নাকি জবা? শেষমেষ অপু দশ বিশ গুণে জবা দাগিয়ে দিলাম। অমনি খাতা টেনে নিয়ে গেলো। সবাই তখন পরীক্ষা নিয়ে কথা বলতে ব্যাস্ত। আমি ১ মিনিট চুপচাপ বসে রইলাম। চোখের সামনে চান্স দেখতে পাচ্ছি। বাইরে বেরোতেই ফুফা জিজ্ঞেস করলো কেমন হলো, বললাম - ঢাকার ভিতর না হলেও ময়মনসিংহ , চট্টগ্রাম হতে পারে। এরপর বাসায় ফিরলাম। জুমার নামাজে গেলাম। এসে খাওয়া দাওয়া করে প্রথমবারের মতো দুপুরে একটু ঘুম দিলাম। এক অসম্ভব শান্তি লাগছে।মাথাটা হালকা হয়ে যাচ্ছে , অনেক হালকা।পরীক্ষা মনের মতো হলে এতদিনের কষ্ট আর কষ্ট লাগে না। সে এক অতুলনীয় শান্তি। অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ভাবতেই কেমন যেন গা শিউরে উঠলো। Rakib Hasan Dhaka Medical College K-77
এই মুহূর্তে জন্য ৩মাস কেন, ৩ বছর ও টানা পরিশ্রম করা যায়। ২০১৯-২০ সেশন ঢাকা মেডিকেলে চান্স পাওয়া আমাদের রাকিব ভাইয়া। তোমরা ও এখানে নিজেদের কল্পনা করতে পারো।
এইযে তুমি পড়াশোনায় পিছিয়ে গেছো, এক বছরে কিছুই শেষ করোনি, নিজের বুঝতে পারছোঅনেক বড় ক্ষতি হয়েছে গেছেন। তুমি কীসের আসায় বসে আছো? কে তোমাকে টেনে তুলবে,কোন দিনের আশায় বসে আসো? আজ নয় কাল করতেছো, সেই কাল কবে আসবে। হুট্ করে এমন এক দিন আসবে, এই তুমি দুর্বার হয়েছে উঠবে, দুরন্ত গতিতে তোমার পড়াশোনা শুরু হবে এসব কল্পনা বাদ দাও। সমাধান একটাই, যে সময় নষ্ট করেছো সেই সময় আবারো তোমাকে দিতেই হবে। আগে ২ ঘন্টা পড়তে, ১২ ঘন্টা পড়তে হবে, কেমিস্ট্রি পারি না, ২ ঘন্টা সময় দাও, ফিজিক্স পারো না, আরো ২ ঘন্টা দাও। চ্যাট কমাও, মিম কমাও, ফালতু গ্ৰুপ থেকে লিভ নাও, রিলস না দেখে ভাইয়ার ক্লাস করো, এরপর মূলবই পড়ো, সূত্র মুখস্থ করো, ম্যাথ শিখো, এমসিকিউ দেখো, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো, নিয়মিত এক্সাম দাও। ০তে আছো, ১ হবে, ২ হবে, এভাবেই ১০০ হবে। ০ থেকে ডিরেক্ট ১০০তে যাবে না। যার কাছেই যাও, যতই জাদুর পিল খুঁজো,লাভ নেই। তোমাকে ২ বছর সময় দেওয়া হয়েছে। নষ্ট করেছো এখন অতিরিক্ত দিয়ে পূরণ করো। তোমাকে পড়তেই হবে,কান্না করতেই হবে। হয়তো এখন, নয়তো পরীক্ষা আগে, নয়তো ভর্তিপরীক্ষায়, নয়তো সেকেন্ড টাইমে। সিদ্ধান্ত নাও কখন কাঁদবে। RAKIB HASAN DHAKA MEDICAL COLLEGE.