- Последний пост
- 23 мая
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 21
- Тип
- открытый
- Язык
- bn
- Категория
- Видео (по похожим)
- В каталоге с
- 15 авг.
- 1/24сутки в ленте
- —
- 1/48двое суток
- —
- 1/72трое суток
- —
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
без подписи
🔴🔴 যারা SLST IX-X ইতিহাসে ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হলে.. 1) তোমরা প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাবে। ফেব্রুয়ারি 2026 এর আগে তোমাদের ইন্টারভিউ হয়তো শুরু হবে না। তার পরেও হতে পারে..! 2) 11-12 এর সাম্প্রতিক ইন্টারভিউয়ের অভিজ্ঞতা তোমরা কাজে লাগাও। 3) ভারতের ইতিহাসের যেকোনো জায়গা থেকে 3টি এবং ইউরোপের ইতিহাস থেকে অন্তত 1 টি টপিক ডেমোর জন্য তৈরি করো। 4) ডেমোর টপিক ভালো বা মন্দ বলে কিছু হয় না..! যে টপিক তুমি ভালোভাবে পড়াতে পারবে, যে টপিকের উপর তোমার সাবলীল দক্ষতা আছে সেটিই ভালো টপিক। 5) ডেমোতে যে টপিক নির্বাচন করবে সেই টপিকের উপর খুব গভীরে ও বিস্তারিতভাবে পড়াশুনা করতে হবে। তোমার ডেমোর বিষয় থেকেই কিন্তু বিভিন্ন প্রশ্ন করা হবে...। সেই ভাবেই তৈরি থাকবে। 6) ডেমোর নির্বাচিত টপিকের উপরে কোনো ঐতিহাসিকের কোনো গুরুত্বপূর্ণ বই থাকলে সেটা জেনে যাবার চেষ্টা করবে। সেই জায়গার উপর যদি সাম্প্রতিক কোনো গবেষণা হয় সেটা জেনে যাওয়ার চেষ্টা করবে। এর জন্য তোমরা ইন্টারনেটের সাহায্য নিতে পারো। 7) ডেমোর বিষয়গুলি নিয়ে গভীরে পড়ার সাথে সাথে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে ভাববে। ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন তোমাকে করতে পারে যার সরাসরি উত্তর তুমি বইতে পাবেনা। সেটা দিতে হবে তোমার উপস্থিত বুদ্ধি এবং ওই বিষয় সম্পর্কে তোমার জানা ও ভাবনার গভীরতা দিয়ে। 8) ডেমো এমনভাবে ভেবে যাবে যাতে বোর্ড ওয়ার্কের সুযোগ যদি নাও পাও, শুধু লেকচার মেথডেও সেই বিষয়টি তোমার পড়াতে যেনো অসুবিধা না হয়। 🔸 প্রস্তুতি নিতে থাকো। বাকি 20 নম্বর অনেক হিসেব কিন্তু ওলোট পালোট করে দিতে পারে..!! #SLST #history #interview
🔴🔴 SLST IX-X এর #Verification_List প্রকাশ করলো কমিশন। এই link থেকে সম্পূর্ণ list এর PDF copy তোমরা দেখে নিতে পারো...👇🏼👇🏼 👉 PDF link: https://drive.google.com/file/d/1ATxFYcN-vdhEOI30MA9SjOwPyxKMnGWv/view?usp=drivesdk
🔴🔴 আলিগড় ঐতিহাসিক গোষ্ঠী (Aligarh School of Historiography) 🔴 পরিচয় Aligarh School হলো এমন একটি ঐতিহাসিক ধারা, যেটি মূলত Aligarh Muslim University (AMU)–এর সঙ্গে যুক্ত ইতিহাসবিদদের দ্বারা গঠিত। এই গোষ্ঠীর মূল উদ্দেশ্য ছিল—ভারতের মধ্যযুগীয় ইতিহাসকে ধর্মীয়/সাম্প্রদায়িক ব্যাখ্যার হাত থেকে মুক্ত করে বৈজ্ঞানিক, সমাজ–অর্থনৈতিক ও প্রশাসনিক ভিত্তিতে নতুনভাবে বিশ্লেষণ করা। 🔴 উদ্ভব ১৯৫০–এর দশক থেকে AMU–এর ইতিহাস বিভাগে একটি বৈজ্ঞানিক ঐতিহাসিক ধারা তৈরি হয়। সাম্প্রদায়িক লেখকদের “হিন্দু–মুসলিম বিরোধ–কেন্দ্রিক” ইতিহাসের বিরোধিতা করতে এই গোষ্ঠী এগিয়ে আসে। মুঘল যুগকে ‘অত্যাচারী’, ‘ধর্মান্ধ’ হিসেবে যে পক্ষপাতমূলক চিত্র দাঁড় করানো হয়েছিল, তা তথ্যভিত্তিক পদ্ধতিতে খণ্ডন করা হয়। 🔴 মূল বৈশিষ্ট্য (Key Features) 🔸 ধর্ম–নির্ভর ব্যাখ্যার বিরুদ্ধে ইতিহাস = ধর্মীয় সংঘাত—এই ধারণা বর্জন করা হয়। তারা যুক্তি দেন: মধ্যযুগীয় ভারত মূলত রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো দ্বারা পরিচালিত ছিল, ধর্ম নয়। 🔸 বৈজ্ঞানিক ও দলিলভিত্তিক পদ্ধতি পার্সিয়ান দলিল, নথি, প্রশাসনিক রেকর্ড, রাজস্ব নীতির দলিল—এসব ব্যবহার করে গবেষণা। Mughal India–র revenue system, mansabdari, jagirdari—এসবের ওপর বৈজ্ঞানিক বিশ্লেষণ। 🔸 মুঘল প্রশাসনের যুক্তিনিষ্ঠ মূল্যায়ন আকবর–ঔরঙ্গজেব—প্রত্যেকের নীতি মূল্যায়ন করা হয় বাস্তব তথ্যের ভিত্তিতে। “মুসলিম শাসক = ধর্মীয় অত্যাচারী”—এই ঔপনিবেশিক–সাম্প্রদায়িক ধারণার সমালোচনা। 🔸 সমাজ–অর্থনৈতিক ইতিহাসকে অগ্রাধিকার কৃষি, ভূমি-রাজস্ব, শ্রম, বাজারব্যবস্থা, নগরায়ন —এসবকে বিশ্লেষণের মূল উপাদান ধরা। 🔴 প্রধান ইতিহাসবিদ (Major Historians of the Aligarh School) (1) ইরফান হাবিব (Irfan Habib) – সর্বাধিক খ্যাতিমান গ্রন্থ: Agrarian System of Mughal India মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক কাঠামো, কৃষি, ভূমির মালিকানা—বৈজ্ঞানিক বিশ্লেষণ। (2) মহিবুল হাসান (Mohibbul Hasan) Delhi Sultanate–এর প্রশাসনিক ও সামরিক কাঠামোতে গভীর গবেষণা। (3) আতাহার আলি (M. Athar Ali) Mughal nobility, mansabdari system, administrative reforms নিয়ে গবেষণা। গ্রন্থ: The Mughal Nobility under Aurangzeb (4) নূরুল হাসান (Nurul Hasan) Agrarian relations, Zamindari–Jagirdari ব্যবস্থার মার্কসবাদী ব্যাখ্যা। (5) সাঈদ নকভি, সিদ্দিকী, শিরাজী প্রমুখ গবেষক মধ্যযুগীয় প্রশাসনিক কাঠামো ও ভূমি-রাজস্ব গবেষণায় অবদান। 🔴 আলিগড় স্কুলের অবদান (Contributions) 🔸 “মধ্যযুগ = ধর্মযুদ্ধ”—এই ধারণার সংস্কার তারা দেখান—মধ্যযুগীয় ভারত ধর্মীয় নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক কারণেই গতিশীল। 🔸মুঘল ও সুলতানি আমলের প্রশাসনের বৈজ্ঞানিক পুনর্মূল্যায়ন 🔸 ভূমি-রাজস্ব, কৃষি অর্থনীতি, জমিদারি–জাগিরদারি ব্যবস্থার প্রথম গভীর বিশ্লেষণ 🔸 সাম্প্রদায়িক ইতিহাসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষ 🔴 সমালোচনা (Criticisms) 🔸কিছু গবেষক বলেন, মুসলিম শাসনকে অতিরিক্ত ইতিবাচকভাবে দেখানো হয়েছে। 🔸মার্কসবাদী ব্যাখ্যার প্রভাব অতিরিক্ত বলে কিছু সমালোচনা রয়েছে। 🔸কৃষক বিদ্রোহ বা ধর্মীয় সামাজিক সংঘাত–সংক্রান্ত কিছু দিক তুলনামূলক কম আলোচিত। #history #SLST
🔴🔴 ভারতীয় ইতিহাস-লেখন (Indian Historiography)– এর বিভিন্ন Schools বা ধারা, তাদের বৈশিষ্ট্য, পদ্ধতি ও প্রধান প্রধান ইতিহাসবিদদের সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো। 👉 ১. প্রাচ্যবাদী/ঔপনিবেশিক ধারা (Orientalist / Colonial School) 🔴 বৈশিষ্ট্য 🔸এই ধারায় মূলত ব্রিটিশ শাসকদের দৃষ্টিকোণ থেকে ভারতীয় ইতিহাস রচিত হয়। 🔸ভারতকে একটি ‘স্থির’, ‘অপরিবর্তনশীল’ সমাজ হিসেবে দেখানো হয়েছে। 🔸ব্রিটিশ শাসনকে বৈধতা দিতে ভারতীয় ইতিহাসকে বিভক্ত ও দুর্বল হিসেবে উপস্থাপন করা হয়। 🟠 প্রধান ইতিহাসবিদ জেমস মিল (James Mill) – History of British India ম্যাক্স মুলার (Max Müller) উইলিয়াম জোন্স (William Jones) ভিনসেন্ট স্মিথ (Vincent A. Smith) 👉 ২. ন্যাশনালিস্ট বা জাতীয়তাবাদী ধারা (Nationalist School) 🔴 বৈশিষ্ট্য 🔸ঔপনিবেশিক নেতিবাচক ধারণার বিরোধিতা। 🔸ভারতীয় সভ্যতা ও সমাজের বৈজ্ঞানিক ও সুসংহত বিকাশকে জোর দেওয়া। 🔸জাতীয় ঐক্য, দেশপ্রেম ও স্বদেশ চেতনা ইতিহাসের কেন্দ্রে স্থান পায়। 🟠 পদ্ধতি পুরাতাত্ত্বিক তথ্য, শিলালিপি, এবং দেশীয় সাহিত্যকে গুরুত্ব। 🟠 প্রধান ইতিহাসবিদ আর. সি. মজুমদার (R.C. Majumdar) কে. পি. জয়সওয়াল (K.P. Jayaswal) হেমচন্দ্র রায়চৌধুরী (Hemchandra Raychaudhuri) যদুনাথ সরকার (Jadunath Sarkar) অমলেশ ত্রিপাঠী (Amales Tripathi) 👉 ৩. মার্কসবাদী ধারা (Marxist School) 🔴 বৈশিষ্ট্য 🔸অর্থনৈতিক উৎপাদন পদ্ধতি, শ্রেণি-সংঘাত, ভূমি-সম্পর্ক—এসবকে ইতিহাসের মূল চালিকা শক্তি হিসেবে ব্যাখ্যা। 🔸রাজনীতি নয়; সমাজ, অর্থনীতি, শ্রেণি ও কাঠামোকে বেশি গুরুত্ব। 🟠 পদ্ধতি 🔸জমির মালিকানা, শ্রেণি সম্পর্ক, কৃষক বিদ্রোহ, শ্রম সম্পর্কের বিশ্লেষণ। 🔸ঔপনিবেশিকতার অর্থনৈতিক শোষণ ব্যাখ্যা। 🟠 প্রধান ইতিহাসবিদ ডি. ডি. কোসাম্বি (D.D. Kosambi) আর. এস. শর্মা (R.S. Sharma) রোমিলা থাপার (Romila Thapar) ইরফান হাবিব (Irfan Habib) 👉 ৪. সাবঅল্টার্ন বা নিম্নবর্গীয় ইতিহাসধারা (Subaltern School) 🔴 বৈশিষ্ট্য 🔸‘গণমানুষের’ বা ‘প্রান্তিক জনগোষ্ঠীর’ ইতিহাস লেখা। 🔸জাতীয়তাবাদী আখ্যানের পাশাপাশি নীচুতলার মানুষের ভূমিকা ও কণ্ঠকে সামনে আনা। 🟠 পদ্ধতি 🔸মৌখিক ইতিহাস, স্মৃতি, লোক-উপাখ্যান, আঞ্চলিক নথি। 🔸এলিট (শাসক, অভিজাত) দৃষ্টিভঙ্গিকে প্রশ্ন করা। 🟠 প্রধান ইতিহাসবিদ রণজিত গুহ (Ranajit Guha) – Subaltern Studies-ধারার প্রতিষ্ঠাতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গৌতম ভদ্র (Gautam Bhadra) শাহিদ আমিন (Shahid Amin) দীপেশ চক্রবর্তী (Dipesh Chakrabarty) 👉 ৫. কেমব্রিজ স্কুল (Cambridge School) 🔴 বৈশিষ্ট্য 🔸জাতীয়তাবাদী আন্দোলনকে ‘এলিট রাজনীতি’ হিসেবে ব্যাখ্যা। 🔸নেতৃত্বের মধ্যে ব্যক্তিগত স্বার্থ, পৃষ্ঠপোষকতা, এবং ব্রিটিশ প্রশাসনিক কাঠামোর ভূমিকা বিশ্লেষণ। 🟠 প্রধান ইতিহাসবিদ জন গ্যালাঘার (John Gallagher) গর্ডন জনসন (Gordon Johnson) অনিল শীল (Anil Seal) 👉 ৬. নারীবাদী ইতিহাসধারা (Feminist Historiography) 🔴 বৈশিষ্ট্য 🔸নারীদের অভিজ্ঞতা, অধিকার, কাজ, সামাজিক ভূমিকা এবং নিপীড়নের ইতিহাস। 🔸মূলধারার ইতিহাসে নারীর অনুপস্থিতিকে প্রশ্ন করা। 🟠 প্রধান ইতিহাসবিদ উমা চক্রবর্তী (Uma Chakravarti) লতিকা সাঁঘভি মৃণালিনী সিংহ লীলা দুবে 👉 ৭. পরিবেশ ইতিহাসধারা (Environmental History) 🔴 বৈশিষ্ট্য 🔸মানব সমাজের সঙ্গে প্রকৃতির সম্পর্ক, বন, কৃষি, নদী, পরিবেশগত পরিবর্তন—এসবের ওপর ভিত্তি। 🔸ঔপনিবেশিক বননীতি, জলনীতি ইত্যাদির বিশ্লেষণ। 🟠 প্রধান ইতিহাসবিদ রামচন্দ্র গুহ (Ramachandra Guha) মধব গ্যাডগিল (Madhav Gadgil) #SLST #history
🔴🔴 History XI-XII এর Interview ও Demo শুরু হতে চলেছে..।
без подписи
без подписи
без подписи
без подписи
без подписи
SLST HISTORY XI-XII এ যারা ভেরিফিকেশনে আটকে গেলো তাদের তালিকা আজ প্রকাশ করলো সার্ভিস কমিশন। দেখে নাও তাদের বাদ পড়ার কারণ..।
без подписи
🔴🔴 2nd SLST #IX_X #History Final Answer Key
ভেরিফিকেশন লিস্ট দেখে তোমরা তোমাদের ফলাফল মিলিয়ে নিতে পারো..
без подписи
মাদ্রাসা সার্ভিস কমিশন 7th SLST HISTORY (IX-X)-এর ফাইনাল রেজাল্ট...
https://www.wbsschelpdesk.com/result0912/ Ei website e roll number r nam diye dekho sobai....eta open hochhe.
без подписи
без подписи