tgindex
Md. Ajmine

যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফল। [সূরা আশ-শামস 91:09]

Последний пост
14 авг.
Последнее чтение
13 авг.
Постов за неделю
15
Всего постов
65
Тип
открытый
Язык
bn
Категория
Новости и СМИ (по похожим)
В каталоге с
13 авг.
Подписчики
8 323
−10 за 2 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
392
40 постов
Вовлечённость
4,7%
к подписчикам
Постов в день
2,1
всего 65
Упоминаний
1
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
292
1/48двое суток
334
1/72трое суток
360

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • সুরা আল আহযাব 🤍 #mdajmine

  • সুরা মুলক আপনার কি মুখস্ত আছে ? সুরা মুলক থেকে তেলাওয়াত.... 🎙️Sheikh Muhammad Al Luhaidan (Hafizahullah) #mdajmine

  • "ইবলিশ যদি কখনো ওয়াসওয়াসা দেয়, 'তুমি তো বহুবার দুআ করেছ। কিন্তু কয়বার কবুল হতে দেখেছ?', তখন তাকে বলবে 'দুআ আমার কাছে ইবাদত। দুআর মাধ্যমে আমি রবেরই বন্দেগী করি।'" ~ইবনুল জাওযী (রহ.) সূত্র: [সাইদুল খতির, পৃঃ ২২২]

  • কিছুক্ষণ আগে আমি সূরা আল-কাসাসের ৭ নম্বর আয়াত পড়তে গিয়ে নিজেকে প্রশ্ন করলাম, আল্লাহর প্রিয় বান্দা হওয়া আসলেই কি সহজ? প্রশ্নটা কেন করলাম, সেটা বুঝতে হলে আপনাকে এই আয়াতটি পড়তে হবে। সূরা আল-কাসাসে আল্লাহ বলেন: “আমি মূসার মায়ের প্রতি ইলহাম করলাম, তুমি তাকে দুধ পান করাতে থাক। যখন তার ব্যাপারে কোন আশঙ্কা বোধ করবে তখন তাকে নদীতে ফেলে দিও। আর ভয় পেও না ও দুঃখ করো না। বিশ্বাস রেখ, আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলগণের মধ্য হতে একজন রাসূল বানিয়ে দেব।” (২৮ঃ৭) একজন নবীর মা হওয়া যতটা সম্মানের, তার চেয়েও বেশি কষ্টের। এখানে মূসা (আ.)-এর মায়ের কথা একবার ভাবুন। দুধের শিশু মূসা (আ.)। আল্লাহ তাঁর মাকে সম্মানিত করবেন ঠিকই, কিন্তু তার আগে পরীক্ষার Level-টা একবার ভাবুন। ঠিক একইভাবে আমরা ঈসা (আ.)-এর মা মরিয়ম (আ.)-কে দেখেছি শিশু ঈসা (আ.)-কে নিয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে। আর ইসমাঈল (আ.)-এর মা শুধু একবার নয়, কয়েকবার ভয়াবহ পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সবার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে আপনি মিল পাবেন: - তাঁরা সবাই কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করেছেন। - তাঁরা আল্লাহর ওপর ভরসা করে কাজ করেছেন। - তাঁরা প্রত্যেকেই আল্লাহর পক্ষ থেকে মোজেজা পেয়েছেন। এখন প্রশ্ন হলো, মোজেজা আগে, নাকি পরীক্ষা আগে? আপনি Formula-টা খেয়াল করেছেন? আল্লাহর আদেশ মানা → কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া → ধৈর্য ধারণ করা → আল্লাহর মোজেজা পাওয়া। এখানে একটা বিষয় পরিষ্কার, আপনার জন্য আল্লাহর আদেশ মানা সব সময় সহজ হবে না। তবে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সহজ করে দেবেন। আপনি ধৈর্য ধরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ, আল্লাহর সাহায্য আপনিও পাবেন। - সংগৃহীত

  • আর যারা তোমার বাইআত গ্ৰহণ করে তারা তো আল্লাহর বাইআত গ্ৰহণ করে #mdajmine

  • Surah al Anfal Ayat 2 #mdajmine

  • আপনি যদি আজ সঠিক পথে থাকেন, তবে তার পেছনে হয়তো আপনার বাবা-মায়ের সেই গোপন দোয়াগুলো রয়েছে, যা তারা একান্তে আল্লাহর কাছে আপনার জন্য করেছেন; আর রয়েছে আপনার জন্য ঝরানো তাদের অশ্রু। তাদের স্নেহময় লালন-পালন, অসংখ্য ত্যাগ, নিরলস পরিশ্রম এবং আন্তরিক দোয়ার বরকতেই হয়তো আল্লাহ আপনাকে হিদায়াতের পথে অটল রেখেছেন। তাই যতদিন তারা জীবিত আছেন, তাদের মূল্য দিন, তাদের জন্য দোয়া করুন এবং সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা দিয়ে তাদের পাশে থাকুন। আল্লাহ আমাদের বাবা-মায়ের ওপর অশেষ রহমত বর্ষণ করুন, তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত দান করুন এবং তাঁদের সন্তুষ্টির মাধ্যমে আমাদের জান্নাত নসিব করুন। আমীন। —সংগৃহিত

  • https://youtu.be/Gh-Bfq48X1I?si=Jj9awgGPWNZPqnqs

  • 8 авг.7761610

    স্ত্রী'কে ভালোবাসেন কিন্তু তার আনুগত্যকারী হয়ে যাবেন না। - আল হাসান (রহিমাহুল্লাহ) বলেন, "যে ব্যক্তি তার স্ত্রীর আনুগত্য করে (অর্থাৎ, তার কথা মেনে চলে), আল্লাহ পাক তাকে জাহান্নামে উপুড় করে নিক্ষেপ করবেন।" [আহমেদ ইবনে হাম্বল, যুহুদ ১/২২৭] __ বঙ্গানুবাদ : সেখ সাদিদ উদ্দিন عَنِ الْحَسَنِ، أَنَّهُ قَالَ: « وَاللَّهِ مَا أَصْبَحَ الْيَوْمَ رَجُلٌ يُطِيعُ امْرَأَتَهُ إِلَّا أَكَبَّهُ اللَّهُ فِي النَّارِ عَلَى وَجْهِهِ» أحمد إبن حنبل، الزهد ١/٢٢٧

  • https://youtu.be/g9VWO7Pt9-0?si=7zL0yx2xv4WtA4-m

  • হৃদয়জুড়ে চলছে এক ভীষণ ঝড়, নীরব চোখে জমে আছে অগণিত হাহাকার। কাকে বুঝাবো, কাকেই বা দেখাবো, হাসির আড়ালে লুকিয়ে রাখা ভাঙা এই মন। নিজেই তো নিজের সাথে করছি অভিনয়, ভালো থাকার গল্প বলে যাচ্ছি প্রতিক্ষণ। অথচ বুকের ভেতর কান্নারা বিদ্রোহ করে, শূন্যতায় ডুবে যায় অব্যক্ত অনুভবের জীবন। তোমাদের কোলাহলে আমি সদা হাস্যোজ্জ্বল, তবে রাত নামলেই সত্যগুলো জেগে ওঠে। নিঃশব্দ অশ্রুরা প্রশ্ন করে বারবার— “কতদিন আর এভাবে নিজেকে লুকাবে?” তবুও আশা মরে না পুরোপুরি, অন্ধকারেরও তো একদিন শেষ হয়। ঝড়ের পর যেমন আকাশ নির্মল হয়, তেমনি কষ্টের পরও শান্তি এসে হৃদয় ছুঁয়ে যায়। তাই আজও অপেক্ষা করি, রবের রহমতের সেই সুন্দর ভোরের জন্য— যেদিন বুকের সব ঝড় থেমে যাবে, আর হৃদয় ভরে উঠবে প্রশান্তির নূরে! লেখা : মাহমুদুল হাছান

  • https://youtu.be/XIoK-8P_b3E?si=diwXez_G8T7AX5up

  • একদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। তখন আমার সন্তানরা আমাকে কীভাবে স্মরণ করবে? তারা কি বলবে আমাদের আব্বু/আম্মু গভীর রাতে তাহাজ্জুদ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন, আল্লাহর কাছে অনেক দোয়া করতেন। নাকি বলবে আমাদের আব্বু/আম্মু রাত জেগে মোবাইল চালাতেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটাতেন, কিন্তু নামাযের জন্য উঠতে পারতেন না। একটু নিজের বিবেককে জিজ্ঞেস করুন, আপনি আপনার সন্তানদের জন্য কোন স্মৃতিটি রেখে যেতে চান? আমরা প্রায়ই সন্তানদের নসীহত করি, বাবা, পাঁচ ওয়াক্ত নামায পড়ো। কিন্তু সে কি কখনো দেখেছে যে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সব কাজ ফেলে মসজিদের দিকে ছুটে গেছি? আমরা বলি, বাবা, মোবাইল কম দেখো। কিন্তু আমাদের নিজের হাতেই কি সারাক্ষণ মোবাইল থাকে না? আমরা বলি, মিথ্যা বলা মহাপাপ। কিন্তু নিজেদের প্রয়োজনে কি আমরা ছোট-বড় মিথ্যাকে সহজভাবে গ্রহণ করি না? আমরা চাই সন্তান ভদ্র হোক, অথচ আমাদের মুখে রাগ, গালি ও কঠোর ভাষা। আমরা চাই সন্তান সত্যবাদী হোক, অথচ আমাদের কথার সঙ্গে কাজের মিল নেই। মনে রাখতে হবে, সন্তান কেবল আমাদের উপদেশ শোনে না; সে আমাদের জীবন পড়ে। সে আমাদের প্রতিটি আচরণ, প্রতিটি অভ্যাস এবং প্রতিটি সিদ্ধান্ত নীরবে শিখে নেয়। এ কারণেই বলা হয়, সন্তান হলো মা-বাবার জীবন্ত প্রতিচ্ছবি। মূল ছবিতে যা থাকবে, প্রতিচ্ছবিতেও তাই ফুটে উঠবে। তাই যদি আমরা চাই আমাদের সন্তানরা আল্লাহভীরু, সৎ, নামাযী, কুরআনপ্রেমী, চরিত্রবান ও আদর্শ মানুষ হোক, তাহলে প্রথমে নিজেদের জীবনকেই বদলাতে হবে। -খুতুবাত

Md. Ajmine — tgindex