tgindex
মুহাম্মদ আয়াত (muhammad Ayat)

মুহাম্মদ আয়াত (muhammad Ayat)

Статистика

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। এই নামে আর কোনো একাউন্ট নেই।। Fb: https://www.facebook.com/muham.mada.ayata.2024 আসমানবাসীর কাছে কি পরিচিত হতে পারবো!! Cry, if you wanna fly... https://chithi.me/HK41

Последний пост
13 авг.
Последнее чтение
15 авг.
Постов за неделю
5
Всего постов
26
Тип
открытый
Язык
bn
В каталоге с
13 авг.
Подписчики
276
−1 за 1 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
97
26 постов
Вовлечённость
35,1%
к подписчикам
Постов в день
0,7
всего 26
Упоминаний
1
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
49
1/48двое суток
56
1/72трое суток
60

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • 13 авг.305из mayraj_neo_official

    দুনিয়ায় যত বিপর্যয় দেখেছি, যত বিপর্যয়ের খবর শুনেছি সবগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক বিপর্যয় হিসেবে "হেদায়েত হারিয়ে ফেলার" বিপর্যয়কে পেয়েছি। মানুষকে জাহালতের যেকোনো পর্যায় থেকে আল্লাহ তা'আলা ফিরিয়ে আনতে পারেন। কিন্তু ফিরে আসার পর আবারো গোমরাহির পথে যারা হাঁটে তারা ফিরে আসার নজির অত্যন্ত কম এবং এই জিনিসটাই সবচেয়ে বেশি ভীতিকর। আমার চরম শত্রুটাও যেন হেদায়েত পাওয়ার পর গোমরাহ না হয় আমি এই দুআ করি। এই লেখাটা লেখতে গিয়েও ভেতরে কেমন যেন শূন্যতা, হাহাকার ভয় কাজ করছে সেটা বলে বোঝানো সম্ভব না আসলে। যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা আমার জন্য দুআ করবেন যেন এমন পরিণতি থেকে আল্লাহ তা' আলা আমাকেও হেফাজত করেন।

  • মানুষ চায় পাখির মত জীবন! যখন মন চাইবে উড়ে এ গাছের ও গাছের ডালে চড়ে বসবে! নিজের মনের আনন্দে যেদিক খুশি সেদিকে ঘুরেবেড়াবে! অথচ সেই পাখির মন নিয়ে সে আটকে পড়ে থাকে, যেখানে ডানা ঝাপটানো যায় কিন্তু মনের আনন্দে উড়া যায় না!

  • অল্পেতুষ্টি বই থেকে.....

  • видео или голосовое, без подписи

  • যতদিন আল্লাহ আমার সঙ্গে আছেন, ততদিন আমার কোনো ভয় নেই, ইনশাআল্লাহ। আল্লাহই আমার জন্য যথেষ্ট। সামনে কী আছে আমরা জানি না, কিন্তু কে আমার সামনে পথ খুলে দেবেন, তা তো আমি জানি। মানুষ হুট করে ছেড়ে চলে যেতে পারে, চোখের পলকে পরিস্থিতি বদলে যেতে পারে, হাতের কাছে থাকা সবগুলো দরজা বন্ধ হয়ে যেতে পারে—তবুও আমার রব যিনি আমার সবচেয়ে ভালো চান, তিনি আল্লাহ তো আছেন। আর আমার রব যখন আমার সঙ্গে আছেন, তখন ভয়কে হৃদয়ে জায়গা দেওয়ার কোনো প্রয়োজন নেই ।। ©

  • видео или голосовое, без подписи

  • "শয়তান তোমাদেরকে দারিদ্রে্র ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ সর্বব্যাপী-প্রাচুর্যময়, সর্বজ্ঞ।"[১] . الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ وَاللَّهُ يَعِدُكُمْ مَغْفِرَةً مِنْهُ وَفَضْلًا وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ . "অর্থাৎ, সৎ পথে মাল ব্যয় করতে চাইলে শয়তান নিঃসব ও কাঙ্গাল হয়ে যাওয়ার ভয় দেখায়। কিন্তু অন্যায় পথে ব্যয় করার সময় এই ধরনের কোন আশঙ্কা মনে আসতেই দেয় না; বরং মন্দ কাজগুলোকে এত সুন্দর করে সাজিয়ে পেশ করে এবং নিদ্রিত আশা-আকাঙ্ক্ষাকে এমনভাবে জাগিয়ে তোলে যে, মানুষ তার জন্য বিশাল পরিমাণ অর্থ অনায়াসে ব্যয় করে ফেলে।"[২] . [১) সূরা বাকারাহ: ২৬৮; ২) তাফসীরে আহসানুল বায়ান]

  • 8 авг.932из ma167bd

    আমাদের পেন্ডিং কোর্সগুলো: - ইংরেজি হস্তলিপি ফ্রি কোর্স - হ্যান্ড পেইন্টিং ফ্রি কোর্স - ব্লক বাটিক ফ্রি কোর্স - কেক বেকিং ফ্রি কোর্স - উর্দু হস্তলিপি ফ্রি কোর্স - হ্যান্ড এম্বোডারি ফ্রি কোর্স - খত্বে রুকআ আরবী হস্তলিপি ফ্রি কোর্স - রুকইয়াহ ফ্রি কোর্স - ম্যাক্রম ফ্রি কোর্স - ক্লে জুয়েলারি ফ্রি কোর্স - কুশিকাটা ফ্রি কোর্স..... ইত্যাদি এখন আপনারা বলুন, মেহেদী ডিজাইন কোর্সটির পরে কোনটি চান আমরা দ্রুত আনি....? #MA

  • একদিন তিনি জিমে তার এক ফ্রেন্ডের সাথে ওয়ার্কআউট করছিলেন তার ফ্রেন্ড বেঞ্চ প্রেস করছিলেন আর তিনি পাশে দাঁড়িয়ে তাকে স্পট করছিলেন ফ্রেন্ড আগেই বলে রেখেছিলেন— আমি না বলা পর্যন্ত ওয়েট ধরবে না একটার পর একটা রিপিটিশন চলছিল একটা পর্যায়ে উনার মনে হচ্ছিল তার ফ্রেন্ডের পক্ষে আর একটা রিপিটিশনও দেয়া সম্ভব না! চেহারা লাল হয়ে যাচ্ছিল, শরীর কাঁপছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল এ অবস্থা দেখে তিনি যেই না ওয়েট ধরতে গেলেন, তার ফ্রেন্ড চিৎকার করে তাকে মানা করলেন— না না, এখনো না! আরও একটা, আরও একটা! ফাইনালি যখন আর সম্ভবই হচ্ছিল না তখন গিয়ে বললেন— ব্যস! এবার ধরো তিনি অবাক হয়ে তাকে প্রশ্ন করলেন এত এক্সট্রিম এফোর্ট দেয়ার মানে কি? তিনি তখন উত্তর দিলেন আসল বেনিফিটটা তো শেষের ওই শেষ দিককার এফোর্টেই ওই ফাইনাল এফোর্টেই তো নিউ মাসল গ্রো করে, মাসল গুলো আরও স্ট্রং হয় কারণ বাকি গুলোতে তো সে অলরেডি অভ্যস্ত! এ হচ্ছে ফানসাব! এটা যেন নেচারের একটা অঘোষিত রুল নতুন কিছু পাওয়ার জন্য আপনার কমফোর্ট জোন থেকে বের হতেই হবে! সো যেই মুহূর্তে আপনার মনে হবে যে আজকের মতো এফোর্ট শেষ তখনই আসল এফোর্টটা দেওয়া চাই যেমন -বারবার অ্যাপ্লাই করে কোনো কল আসছে না? নতুন স্কিল ডেভেলপ করা স্টার্ট করুন! -ব্যবসায় একটার পর একটা চেষ্টা ফেইল করছে? নতুন বিজনেস মডেল নিয়ে কাজ করুন -একটা ক্লায়েন্টের পেছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত? নতুন ক্লায়েন্ট খোঁজা শুরু করুন -নিজের প্রবলেম নিয়ে ভাবতে ভাবতে ক্লান্ত? অন্য কারো একটা প্রবলেম সলভ করতে লেগে পড়ুন -একটা প্রবলেমের সলিউশন খুঁজতে খুঁজতে ক্লান্ত? নতুন পারস্পেক্টিভ থেকে নতুন উদ্যমে আবার চেষ্টা করুন অর্থাৎ রিলেন্টলেসলি এফোর্ট চালিয়ে যান! এবার আসি দ্বিতীয় শব্দে "ফারগাব" "ওয়া ইলা রাব্বিকা ফারগাব" আর তোমার রবের দিকেই "ফারগাব" করো "ফারগাব" শব্দটা এসেছে রা-গইন-বা রুট থেকে যার অর্থ হচ্ছে "লংগিং" বা "আকাঙ্ক্ষা" অর্থাৎ কোনো কিছুর প্রতি একটা "বার্নিং ডিজায়ার" শুধু মুখ দিয়ে চাওয়া না, মন থেকে তীব্রভাবে চাওয়া! আর আমরা তো ইদানিং এই চাওয়াটাকেই শব্দের ভিতর আবদ্ধ করে ফেলেছি মনে করি যে মুখস্থ কয়েকটা কথা বলে ফু দিবো, ব্যস হ্যারি পটারের মন্ত্রের মত কাজ হয়ে যাবে ভুলে গিয়েছি যে দোয়ার আসল এসেন্সই হচ্ছে এই তীব্র আকাঙ্ক্ষার মধ্যে, তিব্র ভাবে চাওয়ার মধ্যে! সো এখানে প্রেসক্রিপশনের দুটো ইনস্ট্রিকশন -একটা হচ্ছে "এক্সট্রা এফোর্ট" -আরেকটা হচ্ছে "তীব্র আকাঙ্ক্ষা নিয়ে রবের কাছে চাওয়া"! সাধারণত দেখা যায় যে আমরা যেকোনো একটার দিকে বেশি ঝুঁকে পড়ি হয় কেউ প্রচণ্ড ফানসাব অর্থাৎ দিনরাত এফোর্ট দিচ্ছি, নিজের অ্যাবিলিটি নিজের কানেকশন নিজের ইন্টেলিজেন্স, নিজের প্ল্যানিং-এর উপর পুরো ভরসা নয়তো কেউ প্রচণ্ড ফারগাব নামাজ পড়ছি, মন থেকে দোয়া করছি, সবর করছি কিন্তু যে এফোর্ট দরকার সেই এফোর্টের খবর নাই! ভুলে যাই যে দোয়া আর দাওয়া দুটোই দরকার! আজ আপনি যেই হার্ডশিপেই থাকেন না কেন প্রব্লেম গুলোতে নতুন উদ্যমে এফোর্ট দেয়া স্টার্ট করুন, এক্সট্রা এফোর্ট! আর পাশাপাশি বার্নিং ডিসায়ার নিয়ে সেজদায় গিয়ে সলিউশনের জন্য নিজের ভাষায় রবের কাছে চাইতে থাকুন কিছুদিনের মধ্যে ফিল করবেন ব্যাকগ্রাউন্ডে কাজ শুরু হয়ে গিয়েছে স্বস্তি আশা শুরু করেছে কারণ এটাযে আমার কথা না, আমার রবের ওয়াদা- "ইন্না মা'আল উসরি ইউসরা" "নিশ্চই কষ্টের সাথেই স্বস্তি আছে" অবশ্যই আছে! এতে সন্দেহ রাখি কি করে? _samiul huq

  • জুম্মাতে খতিব সাহেব দুটো মোটিভেশনাল সূরা দিয়ে আজ নামাজ পড়ালেন -সূরা দুহা আর সূরা আল-ইনশিরাহ দুহা নিয়ে তো কিছুদিন আগেই লিখলাম আজ ইনশিরাহ নিয়ে ছোট্ট একটা সূরা, মাত্র আট আয়াতের অথচ এই আট আয়াতের মধ্যেই কি অসাধারণভাবেই না তিনি লাইফের অন্যতম সাকসেস ফর্মুলাটা দিয়ে দিলেন! প্রেক্ষাপট অনেকটা এরকম মক্কার শুরুর দিকে আল্লাহর রাসূল যখন দাওয়াত স্টার্ট করলেন রিজেকশনের পর রিজেকশন খাওয়া স্টার্ট করলেন উনার বেশ মন খারাপ হলো রিজেকশন তো পরের কথা, উনাকে নিয়ে রীতিমতো হাসি-ঠাট্টা শুরু করলো মক্কার কাফিরা স্বাভাবিকভাবেই তাঁর মনটা একদম ভেঙে গেলো! তাঁর এই ভাঙা মনকে চাঙ্গা করার জন্যই তখন এই সূরার অবতরণ! তিনি চমৎকার একটা প্রেসক্রিপশন পাঠালেন সেই প্রেসক্রিপশন নিয়েই আজকের লেখা শুরুটা করলেন তিনি তিনটা বড় বড় নিয়ামতগুলোর কথা মনে করিয়ে দিয়ে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বলছেন আমি তোমার জন্য কি কি করেছি সেগুলো একটু মনে করো -আমি কি তোমার হৃদয়ে ইসলামের আলো দিয়ে প্রশস্ত করিনি? -মানুষ আর সমাজ নিয়ে আপনার যখন চিন্তার ভারে নুয়ে পড়ছিলেন তারও কি একটা সুন্দর সমাধান দেখিয়ে দিইনি? -আর তোমাকে রাসূল বানিয়ে সমগ্র দুনিয়াতে তোমার সম্মানকে বাড়িয়ে দিইনি? খেয়াল করুন উনার অ্যাপ্রোচটা "তিনি আগে পিছনে তাকাতে বললেন" কেন? কারণ অফেন আমরা যখন হার্ডশিপ-এর মধ্যে পড়ি নেচারালি তখন অতীতের সব নিয়ামত ভুলে গিয়ে বর্তমানের প্রবলেমটাকেই পুরো রিয়েলিটি বানিয়ে ফেলি! মনে করি— এই বুঝি সব শেষ, আর কোনো রাস্তা নেই, কিছুই আর ঠিক হবে না অথচ একটু পিছনে তাকালেই কিন্তু দেখতে পাই যে আমি তো এই প্রথম কোনো প্রব্লেমে আটকে যাইনি এর আগেও তো এমন কত জায়গায় আটকে গিয়েছিলাম তখনও তো মনে হয়েছিল কোনো রাস্তা নেই, আমি শেষ তখন তো ঠিকই তিনি এমন দিক থেকে রাস্তা বের করে দিয়েছিলেন যে আমি কল্পনাও করিনি? আজ কেন এতো চিন্তিত! তাই সূরার শুরুতেই একটা রিমাইন্ডার—আগে পিছনে তাকাও! রিফ্লেক্ট করো! যিনি আগে তোমার ভার হালকা করেছেন, এবারও তিনিই হালকা করবেন! এরপরই আসে সূরাটার সবচেয়ে পাওয়ারফুল অংশটা "ফা ইন্না মা'আল উসরি ইউসরা" "ইন্না মা'আল উসরি ইউসরা" "অতএব কোন ডাউট রাখবে না যে কষ্টের সাথেই স্বস্তি আছে" একবার না, দু দুবার একই কথা রিপিট করেছেন "অবশ্যই অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে" কেন? কারণ আমার রব জানেন যে হার্ডশিপ-এর সময় আমাদের কথা কানে ঢুকলেও মন কিন্তু তা সহজে বিশ্বাস করতে চায় না! তাই তাঁর এই ডাবল এসিউরেন্স! তবে এই অ্যাসিওরেন্সে খেয়াল করেন তিনি কিন্তু বলেননি যে হার্ডশিপের পরে স্বস্তি আছে, বলেছেন কষ্টের সাথে স্বস্তি আছে বলেছেন—"মা'আল উসর" "মা'আ" মানে—সাথে, পরে না! অর্থাৎ কষ্ট আর স্বস্তি সেপারেট কিছু না এরা একজন আরেকজনের পরিপূরক! আপনি আজ হার্ডশিপ-এর মধ্যে আছেন এর অর্থ হলো সলিউশনও খুব কাছাকাছিই আছে! আপনি হয়তো সলিউশন দেখতে পাচ্ছেন না কারণ সেটা হয়তো এমন একটা ফর্মে এসেছে যেটা আপনি এখনো রিকগনাইজই করতে পারছেন না কিন্তু আমার রব যেহেতু বলছেন—আছে, এর মানে হচ্ছে আছে! আমরা সবাই কোনো না কোনো হার্ডশিপের ভিতর দিয়ে যাচ্ছি -কারো চাকরি চলে গিয়েছে তো কারো ব্যবসাটা টিকেনি -কারো বছরের পর বছরের সম্পর্কটা হঠাৎ ভেঙে গিয়েছে তো কেউ এক্সিস্টিং সংসারটা টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছি -কেউ দিনের পর দিন চাকরির জন্য অ্যাপ্লাই করছি কিন্তু কোথাও থেকে একটা কলও আসছে না -কেউ প্রিয় মানুষের সুস্থ হওয়ার অপেক্ষায় দিন গুনছি তো কেউ প্রিয় মানুষটার চলে যাওয়ার প্রহর গুনছি -কেউ ঋণের বোঝায় রাতে ঘুমাতে পারছি না তো কেউ প্রাচুর্যের মাঝেও এক অশান্তিতে ভুগছি -আবার কেউ কেউ তো এমন একটা হার্ডশিপ-এর মধ্যে দিয়ে যাচ্ছি যে কাউকে বলতেও পারছি না! অর্থাৎ সবাই আমরা কেউ সন্তান নিয়ে, কেউ বাবা-মাকে নিয়ে আর কেউ বা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় জর্জরিত এই সব কিছুর উত্তর হচ্ছে, সলিউশনও সাথেই আছে! তবে এই সূরার সব থেকে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে ঠিক এই লাইনটার পর থেকে ইম্পর্টেন্ট দুটো লাইন ইম্পর্টেন্ট দুটো প্রেসক্রিপশন দু-দুইবার অ্যাসিওরেন্স দেয়ার পর কিন্তু তিনি বলেননি যে সাহায্য তো আসছেই, সবর করো! বলছেন একশনে যাও! -"ফাইযা ফারাগতা ফানসাব" -"ওয়া ইলা রাব্বিকা ফারগাব" যখন তুমি ফ্রি হবে তখন তুমি "ফানসাব" করবে আর আর তোমার রবের দিকে "ফারগাব" করবে! এখানে এই "ফানসাব" আর "ফারগাব" শব্দ দুটো হচ্ছে আসল চাবি! প্রথমে শুরু করি ফানসাব নিয়ে: ফানসাব এসেছে নুন-সদ-বা — ن ص ب রুট থেকে যার অর্থ হচ্ছে "এফোর্ট" অর্থাৎ তিনি শুধু বলছেন না যে কাজ শেষে রেস্ট নাও! বরং বলছে ফানসাব! অর্থাৎ এফোর্ট দাও! প্রথম যখন পড়েছিলাম তখন মনে হয়েছিল কাজ তো করলাম এখন আবার কি এফোর্ট দেব? এখানে এফোর্টের ইম্পর্টেন্স বুঝতে হলে স্টিফেন কোভের সেভেন হ্যাবিটসে পাওয়া একটা ঘটনার কথা বলি

  • সূরা কাহাফের হৃদয়ছোঁয়া রিমাইন্ডারগুলো আমরা প্রতি শুক্রবারই পাই। সেই শিখা গুলো আমরা কত সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করি! একইভাবে বিষয়গুলো আত্মস্থ করাও জরুরি। কিছু বিষয় মগজে গেঁথে দেওয়া জরুরি। এই যে জীবনে ছোট বড় ভালো কিছু অর্জন করতে পারলেই যেন আমরা সব ক্রেডিট নিজেদের দিয়ে না দিই। একটু জ্ঞান অর্জন করলেই যেন জ্ঞানের অহংকারে ভুগতে শুরু না করি। আল্লাহর নবী মূসা আ.-কেও এমন একজন বান্দার কাছে গিয়ে শিখতে হয়েছিল, যাকে আল্লাহ এমন কিছু বিশেষ জ্ঞান দিয়েছিলেন যা স্বয়ং আল্লাহর নবীর কাছে ওই মুহূর্তে কাছে ছিল না। তাহলে আমি-আপনি আসলে কোথায় দাঁড়িয়ে আছি বলুন? নিজেদের অন্তরকে বিনয়ী করলে, আমরা নিজেরাই সবচেয়ে ভালো থাকবো। আমাদের যা কিছু জানা, যা কিছু পাওয়া, যা কিছু আনন্দের, যা কিছু অর্জন—সবই তো আল্লাহর দেওয়া। তাই জ্ঞান যত বাড়বে, বিনয়ও বাড়বে; আমল যত বাড়বে, নিজের ক্ষুদ্রতার অনুভূতিও তত গভীর হয়। একজন এতিম শিশুর পাশে দুনিয়ার কেউ না থাকলেও আল্লাহ আছেন। তার বাবা নেককার ছিলেন বলে আল্লাহ তার জন্য এমন ব্যবস্থা করে রেখেছিলেন যে, তাঁর দুই নেক বান্দার মাধ্যমে সেই এতিমদের সম্পদও রক্ষা করে দিলেন। সুবহানাল্লাহ! অথচ সম্পদ, সন্তান, ক্ষমতা, মর্যাদা আর দুনিয়ার মোহে পড়ে আমরা কত সহজেই ভুলে যাই কে আসলে সবকিছুর মালিক এবং রক্ষক। আমাদের কাজ নিজের জায়গায় ঠিক থাকা—নেক আমল করে যাওয়া, অহংকার থেকে বেঁচে থাকা এবং ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদের হৃদয়কে দুনিয়ার মোহ থেকে মুক্ত করুন, জ্ঞানের সাথে বিনয় দিন এবং এমন তাকওয়া দান করুন যার বরকত আমাদের পরের প্রজন্ম পর্যন্ত পৌঁছে যায়। আমীন। #রাইটিং_থেরাপি _শারিন

  • 6 авг.109103

    দুশ্চিন্তা কমিয়ে শান্তি পেতে, প্রোডাক্টিভ হতে নিচের ১০ টা পয়েন্ট outloud পড়ুন -- বিসমিল্লাহ ১. আল্লাহ আমার সাধ্যের অতিরিক্ত কিছু কখনোই আমাকে দিবেন না। ২. আমার রব সবসময় আমার সাথেই আছেন, এমনকি তিনি আমার ঘাড়ের ধমনীর চেয়েও আমার কাছে। ৩. আমি যা হারিয়ে ফেলেছি, সেটা আল্লাহর হিকমত এবং পরিকল্পনা অনুযায়ী হয়েছে ৪. আমার দুশ্চিন্তার চেয়েও আল্লাহর ক্ষমতা, রহমত অনেক বড়। ৫. প্রতিটি কঠিন সময়ের আড়ালেও আল্লাহ আমার জন্য সহজ হওয়ার পথ এবং প্রশান্তি রাখেন ৬. আমার মনটা ভেঙ্গে গেলেও আল্লাহ আমাকে আবারো সুন্দরভাবে গড়ে তুলবেন। ৭. আমি খুব শান্ত এবং সেইফ ফিল করছি, কারণ আমার জীবন আল্লাহর পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। ৮. আল্লাহর কাছে দুআ করে, আল্লাহর সাথে কথা বলে আমি যে কোনও মুহুর্তে পরম শান্তি পাই আলহামদুলিল্লাহ ৯. আমি আজকে আল্লাহর উপর ভরসা করাকেই বেছে নিচ্ছি। ১০. আমার সকল কষ্টের মধ্যেই স্বস্তি আছে। ১১. আমার জন্য যা নির্ধারিত, তা কখনোই আমাকে এড়িয়ে যাবে না। ১২. আল্লাহর স্মরণেই আমার হৃদয় ধীরে ধীরে হালকা হয়, শান্তি পায়। ১৩. আমি চেষ্টা করে যাচ্ছি এবং চূড়ান্ত ফায়সালা আল্লাহর হাতেই ছেড়ে দিই। ১৪. আজ পর্যন্ত আল্লাহই আমার দেখ-ভাল করে আসছেন দেখেই আমি চলতে পারছি আলহামদুলিল্লাহ। ১৫. আল্লাহর রহমতে একদিন অবশ্যই সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ। আমি জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনের চেহারা মুবারাক দেখার আশা রাখি যে দৃশ্য দেখে দুনিয়ার সব কষ্ট আমি এক সেকেন্ডেই ভুলে যাবো ইনশাআল্লাহ। #রাইটিং_থেরাপি _শারিন Friday Reminder 🎗️ - Sura kahf,durud,istegfar, Dua

  • ৬/০৮/২০২৬ Thanks to IOM ❤️ Started by hearing this from ustaz "আইহায়,আল্লাহর ওলী দেখি উল্টাপাল্টা দুয়া পড়ে ফেলছে..." রাব্বে কারীম, শেখা জিনিসের উপর আমল করার তৌফিক দিন আমিন।।প্ল্যাটফর্ম এর সাথে পরিচয়, কোর্স করতে অনুপ্রাণিত যিনি করেছেন তার হায়াতে বারাকাহ দিন, সুস্থ, সুন্দর জীবন দিন, আমিন।

  • ❤️🤍

  • 1 авг.163112

    Wa alaikumussalam. আমি নিজেই backbencher. তবে experience থেকে কিছু পরামর্শ থাকবে - ১) গুনাহ থেকে বেঁচে থাকেন ২) দরুদ, ইস্তেগফার পড়া বাড়ান ৩) অর্থ বুঝে কুরআন পড়েন কিছু সময়, 1 page হলেও ডেইলি ৪) ফরজ সালাত সময়মত পড়া, কাযা না করা কোনোমতেই।

  • মেয়েদের কেন প্রাইভেসি নিয়ে আরো সচেতন হওয়া জরুরি? কিছুদিন আগেই খুবিতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলো, লুকিয়ে ওয়াশরুমে মেয়েদের ভিডিও করা হয়। দুনিয়াটা এখন অনেক জটিল, মানুষের জীবন, সম্মানের নিরাপত্তা জাস্ট একটা থ্রেড হিসাবে ঝুলছে বলা যায়। এখন ঝুঁকি এমনসব জায়গাতেও আছে, যেগুলোকে আমরা স্বাভাবিক এবং নিরাপদ বলে ধরে নিই। হোটেল রুম, ট্রায়াল রুম, পাবলিক ওয়াশরুম, ভাড়া বাসা, এমনকি পরিচিত পরিবেশেও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা জরুরি, সতর্ক থাকা জরুরি। বাহিরের পরিবেশে মেয়েদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা: ১. হোটেল বা গেস্টহাউসে প্রবেশ করার পর রুমটা একবার ভালোভাবে চেক করে নিন। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই ধরা যায়না, এরপরেও অস্বাভাবিক যে কোনো ডিভাইস, অপ্রয়োজনীয় চার্জার, ঘড়ি, স্মোক ডিটেক্টর বা অন্য কোনো বস্তু সন্দেহজনক মনে হলে কর্তৃপক্ষকে জানান। ২. ট্রায়াল রুম বা পাবলিক ওয়াশরুম ব্যবহার করার সময় খুব সতর্ক থাকুন। দরজা ঠিকভাবে লক হয়েছে কিনা দেখুন, কোনো কিছু অস্বাভাবিক মনে হলে অন্য রুম ব্যবহার করুন। খুব প্রয়োজন না হলে পাবলিক ওয়াশরুম স্কিপ করুন। ৩. নিজের মোবাইল বা ল্যাপটপ অন্যের কাছে আনলক অবস্থায় রেখে যাবেন না। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও প্রাইভেসির একটি গুরুত্বপূর্ণ অংশ। সম্ভব হলে গ্যালারি, ডকুমেন্টস অ্যাপ গুলোও লক রাখুন। ৪. নিজের অবস্থান বা বর্তমান অবস্থানের ছবি ইনস্ট্যান্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না করাই ভালো। দরকার হলে জায়গাটি ছেড়ে আসার পর শেয়ার করতে পারেন। ৫. একটি ছবি হয়তো আপনার কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু সেটা থেকেই অনেক ব্যক্তিগত তথ্য জানা সম্ভব। তাই ছবি বা ভিডিও পোস্ট করার আগে ভাবুন, এতে এমন কিছু আছে কি না যেটা আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে অপ্রয়োজনীয় তথ্য প্রকাশ করছে। ৬. আপনি যদি রুমমেট বা সাবলেটে থাকেন, তবে ওয়াশরুম ব্যবহার ও কাপড় বদলানোর সময় দরজা ভালোভাবে লক করুন। যদি হলে থাকেন তাহলে অবশ্যই আরো বেশি সতর্ক থাকবেন, ওয়াশরুমে ঢুকে চারপাশে একবার চোখ বুলিয়ে নিবেন। ৭. ঘরের লাইট জ্বালানো থাকলে থাই গ্লাসের জানালা গুলোতে বাইরে থেকে ভেতরের সবকিছু স্পষ্ট দেখা যায়। তাই সন্ধ্যার পর বা কাপড় পরিবর্তনের সময় জানালায় ভারী পর্দা ব্যবহার করুন। ৮. বাসায় কোনো ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা মেকানিক কাজ করতে এলে কখনোই একা থাকবেন না। বাসার অন্য কেউ সাথে না থাকলে ঘরের দরজা খোলা রাখুন এবং তাদের কাজের ওপর নজর রাখুন। সচেতন থাকা মানে কিন্তু আতঙ্কিত হয়ে থাকা নয়। এইরকম কিছু স্বাভাবিক সতর্কতা অনেক অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে সাহায্য করতে পারে। নিজের নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তাকে গুরুত্ব দেওয়া বিচক্ষণতার পরিচয়। ©Gurabas Choice

  • একটা সুন্দর বুদ্ধি শিখবেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম....! আস্তাগফিরুল্লাহ... কী সুন্দর মাশাআল্লাহ, আপনি নিজে নিজেই...! আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পড়ে ফেলছেন...??? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল... জানি কাউকে জোর করে পড়ানো যায় না...;-' _কিন্তু আপনাকে সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম... পড়ানো যায়, তারপর আল্লাহুম্মাগফিরলী❤️ _পড়ে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বলে... আল্লাহর কাছে মাফ আর দোয়া চাওয়ানো যায়🤍 _আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ (সাঃ). দেখছেন নবীর দুরুদ ও পড়ানো যায়....🌸🌼 আপনি হয়তো এখন মুচকি মুচকি হাসছেন🌻🫀 _তারপর মুচকি যখন হাসছেন আলহামদুলিল্লাহ একবার বলবেন না....? 🌷 আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল❤️

  • বান্দার জন্য আল্লাহর সামনে ২ বার উপস্থিতি অবধারিত। ▪️সালাতে আল্লাহর সামনে উপস্থিতি। ▪️পুনরুত্থান দিবসে আল্লাহর সাথে সাক্ষাৎ। যে ব্যক্তি প্রথম উপস্থিতির হক অবহেলা করবে, তার জন্য দ্বিতীয় উপস্থিতির পথ খুব কঠিন এবং বিপদসংকুল হয়ে উঠবে। আল্লাহ তা'আলা বলেন, রাতের কিয়দাংশে তাঁর প্রতি সিজদাবনত হোন এবং রাত্রির দীর্ঘ সময় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। তারা পার্থিব জীবনকে ভালোবাসে এবং তার পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করে। (সূরা দাহর : ২৬-২৭) [সূত্র : ইবনুল কায়্যিম, আল-ফাওয়ায়িদ, পৃ. ২১১]

  • হেফাজতের আমল গুলো করে নেই অল্প সময় নিয়ে।

  • সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤️

মুহাম্মদ আয়াত (muhammad Ayat) — tgindex