Admission Informer
Статистикаবিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত যাবতীয় আপডেট পাবে এই চ্যানেলের মাধ্যমে
- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 15
- Всего постов
- 30
- Тип
- открытый
- Язык
- bn
- Категория
- Новости и СМИ (по похожим)
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 494
- 1/48двое суток
- 566
- 1/72трое суток
- 610
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
১৪ আগস্ট, রাত ১১:৫৯ মিনিটের রেকর্ড অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৫০৭০ মেগাওয়াট
১৪ আগস্ট, রাত ১১:৫৯ মিনিটের রেকর্ড অনুযায়ী ১৬১১৭ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে পাওয়ার গ্রিড বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছে ১৪৩৫৩ মেগাওয়াট; বিদ্যুৎ ঘাটতি বা লোডশেডিং ছিল ১৭৬৪ মেগাওয়াট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবার এক শিফটে হবে; সম্ভাব্য সময়সীমা সকাল ১১ টা থেকে ১২ টা
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হবে, নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আর ফলাফল প্রকাশিত হবে ১৮ নভেম্বর মধ্যে।
নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের শতভাগ জিপিএ-৫-এর আড়ালে ২১৯ শিক্ষার্থীর নিরব কান্না। ২০২৪ সালে নবম শ্রেণিতে নিবন্ধন করেছিল ৬০১ জন শিক্ষার্থী, কিন্তু এসএসসি পরীক্ষা দিতে পেরেছে ৩৮২ জন, বাকি ২১৯ জন নির্বাচনী পরীক্ষার পর বাদ দেয়া হয়েছে
দুই অভিজ্ঞ নেতৃত্ব—এক নজরে তুলনামূলক চিত্র
খসড়া নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তির সময়সূচি (২০২৬-২৭)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে ভর্তি উপকমিটির সভা আগামী রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। - দ্য ডেইলি ক্যাম্পাস
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ; পানি সম্পদ মন্ত্রণালয় থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি
সসচ-২৬ একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ভর্তি কার্যক্রম শেষ হবে ১০ নভেম্বরের মধ্যে, ক্লাস শুরু ১২ নভেম্বর থেকে।
লেট নাইট আপডেট সারপ্রাইজিংলি, এবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নভেম্বরের মধ্যে হতে পারে। ক্লাস শুরু হতে পারে জানুয়ারির মাঝামাঝি থেকে। ভর্তি পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আগামী ১০-১৫ দিনের মধ্যে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত আপডেট - ▪️ঢাকা বাদে ইতিমধ্যে ৪ বিভাগে পরীক্ষা অনুষ্ঠানের জন্য উপ-কমিটি হয়েছে। সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা। ▪️দাবি উঠেছে রংপুরকেও বিবেচনায় আনার। ▪️ইতিমধ্যে কাজ শুরু করেছে উপ-কমিটিগুলো। গতকাল ভর্তি পরীক্ষা বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মিটিং করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫ সদস্যের প্রতিনিধি দল।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের A,B,C,D ইউনিটের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে হবে। E ইউনিট নিশ্চিত না, C1 ও IBA-JU ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হতে পারে।
Let me fix it. ফ্যাক্ট-১: যদি কেউ ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেয় এবং রেজাল্ট ইম্প্রুভ হয় তবে সে ফার্স্ট টাইমার হিসেবে গণ্য হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ইউনিটে (ক,খ,গ, চ, আইবিএ, প্রযুক্তি, গার্হস্থ্য অর্থনীতি) যদি পূর্বের বছর পরীক্ষা না দেয় তবে সে পরীক্ষা দেয়ার সুযোগ পাবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ইউনিটে যদি আগের বছর সে পরীক্ষা দেয় তবে সে ইইম্প্রুভমেন্ট দিলেও, ফার্স্ট টাইমার হিসেবে কাউন্ট হলেও আর পরীক্ষা দেয়ার সুযোগ পাবে না। ফ্যাক্ট-২: ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেয়ার পরে একজন শিক্ষার্থী ফার্স্ট টাইমার হিসেবে গণ্য হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনিয়মিত শিক্ষার্থী হিসেবে ৩ মার্ক কাটা যাবে। এটা সেকেন্ড টাইমার নয়, ইররেগুলার স্টুডেন্ট হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমারের মতোই নাম্বার কাটবে। ফ্যাক্ট-৩: যারা ইম্প্রুভমেন্ট দিবে এবং রেজাল্ট ইম্প্রুভ হবে, তারা সবাই ফার্স্ট টাইমার হিসেবে কাউন্ট হবে। তবে যেসকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি ২ বছরের গ্যাপ কাউন্ট হয় সেগুলাতে পরীক্ষা দেয়ার ক্ষেত্রে ওই বছরটাই তার জন্য সর্বশেষ বছর হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ, ২০২৬ এ কেউ ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিলে ২০২৭ সালে সে আর সেকেন্ড টাইম পরীক্ষা দেয়ার সুযোগ পাবে না। তবে যেসকল বিশ্ববিদ্যালয়ে এসএসসি ৩ সাল কাউন্ট করে ও সেকেন্ড টাইম এলাউ করে সেখানে একজন শিক্ষার্থী ২০২৭ সালে সেকেন্ড টাইম পরীক্ষা দেয়ার সুযোগ পাবে।
একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম সংক্রান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহের শুরুর দিকে; ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা
সাল ২০১৫ এসএসসি পরীক্ষা। উত্তাল দেশ। পরীক্ষা একের পর এক পিছাচ্ছে হরতালের কারণে। প্রথমে ৭২ ঘন্টার হরতালের ডাক, এরপর ৪৮ ঘন্টা!!! এভাবে প্রতি সপ্তাহের শুক্রবার-শনিবার পরীক্ষা দিয়ে আসা ব্যাচ এসএসসি-১৫ তেও কারও মুখে বুলি আওড়ানো লাগে নি যে আমাদের মানসিক অবস্থা ভাল না। পরীক্ষা দিব না। সারা সপ্তাহ হরতাল আর অনিশ্চয়তা দেখে শুক্রবার আর শনিবার পরীক্ষা দেয়া হয়েছিল।
বোর্ড চ্যালেঞ্জ আসলে কাদের করা উচিত? তোমার যদি একান্তই কনফিডেন্স থাকে যে তোমার প্রাপ্ত রেজাল্ট এর সাথে এক্সপেক্টেড রেজাল্ট এর যোজন যোজন পার্থক্য, কেবলমাত্র তবেই বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। অন্যথায় না করাই উত্তম। নিজের জীবন থেকে একটা ঘটনা বলি। অত্যন্ত ভাল পরীক্ষা দেওয়ার পরও রেজাল্টের দিন রেজাল্ট নিয়ে শঙ্কা কাজ করছিল। এজন্য নিজের রেজাল্ট নিজে না দেখে অন্যজনকে পাঠিয়েছিলাম দেখতে। আমার রেজাল্ট দেখার পর আমাকে কল করে জানানো হয় আমি জিপিএ ৫.০০ পেয়েছি। আমার প্রশ্ন ছিল জিপিএ ৫ কেন বলা হচ্ছে? আমি কি তবে "গোল্ডেন" পাইনি? বোর্ড সেরা স্কুল,কলেজের ছাত্রী হয়ে এমন প্রশ্ন করাটাই নিতান্ত স্বাভাবিক ছিল। তারপর যে উত্তর এলো সেটার জন্য আমি পুরোপুরিই অপ্রস্তুত ছিলাম। আমার সবচেয়ে প্রিয় সাব্জেক্ট ইংলিশ এ নাকি আমার প্লাস মিস হয়েছে। এবং নাম্বার কত ছিল,জানো? ইংরেজি প্রথম পত্রে ০৬ এবং দ্বিতীয় পত্রে ৮৭, টোটাল গ্রেড C। অথচ দ্বিতীয় পত্রের প্রশ্ন প্রথম পত্রের চেয়ে কঠিন ছিল এবং আমি নিশ্চিত ছিলাম আমার যদি খাতা ছিড়েও যায়,শুধুমাত্র প্রথম পৃষ্ঠা অবশিষ্ট থাকে তবুও আমি ০৬ পাব না,আরও বেশি পাব। এবং এই সেম কনফিডেন্স ছিল আমার উপর আমার সকল শিক্ষকদের। বোর্ড চ্যালেঞ্জ বিষয়টার সাথে আমার সেদিনের আগে অব্দি পরিচয়ও ছিল না। আমার বোর্ড চ্যালেঞ্জ এর যাবতীয় কাজ আমার ইংলিশ স্যার করে দিয়েছিলেন। দুর্বিষহ ২-২.৫ মাস কাটানোর পর আমার রেজাল্ট চেঞ্জ হয়ে আসে। ০৬ হয়ে যায় ৮৬,জানানো হয় টাইপিং মিস্টেক ছিল। এই মিস্টেক এর মাশুল কিভাবে গুণেছি জানো? ঢাকা ইউনিভার্সিটির এপ্লাই করতে পারছিলাম না আমি। জগন্নাথ ইউনিভার্সিটিতেও পারিনি ডি ইউনিটে আবেদন করতে,এ ইউনিটের মাত্র ৫-৮ টা সাব্জেক্ট এসেছিল আমার লিস্টে আবেদন এর সময়। পরবর্তীতে রেজাল্ট চেঞ্জ হয়ে আসলে একদম আবেদনের শেষ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কমিটিতে যোগাযোগ করে রেজাল্ট আপডেট করিয়ে আমি বিকালবেলায় আবেদন করার সুযোগ পাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপডেটেড রেজাল্ট গ্রহণ করেনি,বিধায় ডি ইউনিটে আমি আবেদন অব্দি করতে পারিনি। ভুল অনেক সময় অন্যের হয়,মাশুল দেই আমরা! 🙂 তাই একান্তই যদি নিজের উপর বিশ্বাস থাকে যে প্রাপ্তি ও আকাঙ্খার মাঝে বিস্তর ফারাক দেখতে পাচ্ছো,তবেই বোর্ড চ্যালেঞ্জ করো। বোর্ড চ্যালেঞ্জ এ খুব কমই রেজাল্ট পরিবর্তিত হয়ে আসে। সকলের জন্য শুভ কামনা। 🌸 - এডমিন এডমিশন ইনফরমার 🌸
কারো কোন query আছে? থাকলে করতে পারো।
এসএসসি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ। 📍সার্ভার সমস্যা ছাড়া নিচের লিংকে রোল, রেজিষ্ট্রেশন নং দিয়ে ফলাফল দেখতে পারবেন। লিংকঃ https://eduboardresults.gov.bd
এসএসসিতে পাশের হার ৬২.২৫%