Admission Nutshell
Статистикаপড়াশোনা বিষয়ক তথ্য থাকুক হাতের মুঠোয়.. Admin Bot- @admission_nutshell_robot Discussion - @admission_nutshell_chat
- Последний пост
- 8 авг.
- Последнее чтение
- 13 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 52
- Тип
- открытый
- Язык
- bn
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 933
- 1/48двое суток
- 1 069
- 1/72трое суток
- 1 153
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
এইচএসসির ফলাফল প্রকাশিত হতে পারে ০৯ নভেম্বরের মধ্যে।
আসুন কিছু উপকারী এপ ও সাইট সম্পর্কে জানি যেগুলো আমাদের শিক্ষাজীবনে বেশ কাজে আসে.. ⚜️ Photomath- এটি আপনাকে গণিতের সমস্যা সলভ করতে সাহায্য করবে। ⚜️Gauth- এটি আপনাকে গণিত ছাড়াও পড়াশোনা বিষয়ক যেকোনো সমস্যা সমাধানে কাজে লাগবে। ⚜️ ChatGPT - আপনার যেকোনো প্রশ্নের উত্তর, পড়াশোনা বিষয়ক সমস্যা সবকিছু আপনি চ্যাটজিপিটি ব্যাবহার করে সমাধান করতে পারবেন। ⚜️Google Scholar - আপনি গবেষণার তথ্য থেকে শুরু করে উচ্চতর শিক্ষার যেকোনো তথ্য এখানে পাবেন। ⚜️EDX, Coursera- আপনি যেকোনো বিষয়ে বিনামূল্যে এবং পেইড কোর্স এখান থেকে করতে পারবেন। ⚜️Grammarly- গ্রামার, স্পেলিং, রাইটিংস এর দক্ষতা বাড়ানোর জন্য এটি ব্যবহার করতে পারেন। ⚜️Academia. edu- রিসার্চ পেপার পড়ার জন্য এবং সারা বিশ্বের রিসার্চারদের সাথে কানেক্ট থাকার জন্য এটি ব্যবহার করতে পারেন। ⚜️Duolingo - নতুন কোনো ভাষা শেখার জন্য এটি ব্যবহার করতে পারেন। ⚜️MIT Courseware - এম আই টির কোর্স বিনামূল্যে এখান থেকে করতে পারবেন। ⚜️Desmos- গণিতের ধারণাগুলো সহজে বুঝতে এবং ভিজুয়ালাইজড করতে এটি ব্যবহার করতে পারেন। ⚜️PhET- গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, আর্থ এন্ড স্পেস শেখার জন্য এনিমেশন ও সিমুলেশন সরবরাহ করে এটি.. ⚜️Wolfarm Alpha- গণিত, বিজ্ঞান, দৈনন্দিন জীবনযাপনের বিভিন্ন বৈজ্ঞানিক সমাধান, বিশ্লেষণের জন্য এটি ব্যবহার করতে পারেন। ⚜️ExamVeda- এখানে আপনি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন বিষয়ের উপর এমসিকিউ প্র্যাক্টিস করতে পারবেন। ⚜️Proto- ইলেকট্রনিক সার্কিট তৈরি অথবা সিমুলেশনের মাধ্যমে বোঝার জন্য এটি ব্যবহার করতে পারেন। ©Admission Nutshell আরও মনে পড়লে পরবর্তীতে এড করে দিবো, পিনপোষ্টে পেয়ে যাবেন.. আপনাদের জানা কোনো উপকারী এপ/ সাইট থাকলে শেয়ার করুন।
বিঃদ্রঃ কেও ব্যক্তিগতভাবে না নেওয়ার অনুরোধ। এটা একান্তই আমার মত। কেননা এ চিত্র কেবল একটা বিভাগের নয়। এ চিত্র একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের। সবগুলো বিভাগের এমন ভঙুর দশা। নব্য উদারনীতির বয়ান তুলে পাবলিক বিশ্ববিদ্যালয়কে যে পিপিপি (PPP) প্রজেক্টে নামাইতেসে এটাও তার উদাহরণ ধরে নিবেন। ০৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ©মারুফ শেখ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ি। অনার্স শেষ করলাম কোন ধরনের ল্যাব সুবিধা ছাড়া। প্রতি সেমিস্টারের ৪ টা কোর্সের প্রায় ৩ খানাই থাকতো প্রকাটিক্যাল। আর প্রাকটিক্যাল করতে হতো মোবাইল দিয়ে ভুগিজুগি নতুবা ব্যক্তিগত ল্যাপটপ দিয়ে। যাদের ল্যাপটপ নাই বা ভালো ফোন নাই তারা অন্যের কাছ থেকে ল্যাপটপ বা ফোন ধারদেনা করে এসব প্রাকটিক্যাল শেষ করতো। ১ম বর্ষে আসার পর পরই শুনলাম 'কিছুদিন পর' ল্যাব চালু হবে। সে ল্যাব আজও ধরাছোয়ার বাইরে। 'কিছুদিন' আর শেষ হলো না অথচ অনার্স শেষ করলাম। গত বছর চালু হয়েও হলো না কারণ যে সরঞ্জাম ছিলো তা সবই নাকি ভগ্নদশা। যাহোক এমনেই কাটাই দিলাম সাংবাদিকতায় অনার্স। এখন মাস্টার্সের ১ টা সেমিস্টার প্রায় শেষ। ভর্তির বিজ্ঞপ্তি। এমসিজে ল্যাব ফি ৫০০ টাকা। কিসের জন্য? স্যারের উত্তর তেমাদের ২য় সেমিস্টারে ল্যাবের কাজ থাকতে পারে তাই ফি নেওয়া হচ্ছে। অথচ ল্যাবের যা হাল হকিকত নিচের আরও ৩ টা ব্যাচ এই ল্যাব ব্যবহার করতে পারবে কিনা জানিনা। তবু ফি দিতে হবে কারণ বিভাগ চাইছে। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ল্যাবের কাজ করতে হবে শিক্ষার্থীদের নিজেদের টাকায়। এতো গেলো ল্যাব ফি। এবার আসি উন্নয়ন ফি। ফাস্টিয়ারে আইসা সেমিনার রুমে ডুকে চোখে কপাল থুক্কু কপালে চোখ। একটা একাডেমিক রিলেভ্যান্ট বই পাবো না, রিসার্চ পেপার পাবো না, পড়ার মতো কোন এলিমেন্ট পাবো না, কোর্সের সাহায্য করে এমন কোন তথ্য পাবো না। ওয়াশরুমের পাশ দিয়ে হেঁটে গেলে বমিতে গা গুলিয়ে উঠবে। এরপর ধরেন আপনার প্রচন্ড পিপাসা পেলো। আপনি পানি খেতে গেলেন। ফিল্টার দেখে আপনার মনে হবে আপনি পিপাসায় মারা যান তাও এই পানি মুখে নিতে মন চাইবে না (নতুন ঠান্ডা পানির ফিল্টার দিলো কিছুদিন আগে আর বাকিগুলো নাই প্রায়)। এই হচ্ছে উন্নয়ন। স্যারকে এই উন্নয়ন ফি কোন কাজে লাগবে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যায় নি। এটা নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক করেছে। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভাগের উন্নয়ন করতে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নিতে হবে।। এবার আসি, অন্য আলাপে। ধরেন আপনার সহপাঠীরাসহ এই সবকিছুর জবাব চাইবেন। আপনার সহপাঠীরা আপনার সাথে যাবে না! কেন? কারণ এখানে তাদের ভয় করে! কিসের ভয়? সিজি নামক অদৃশ্য ঝুঝুর ভয়। স্যারদের প্রশ্ন করলে রাগ করবে, ক্ষেপালে যদি কিছু একটা হয় সে ভয়। তারচেয়ে মাত্র এই ক'টা টাকা কষ্ট করে দিয়ে দিলেই হয়। এই হলো যুক্তি ( এই সম্পূর্ণ যুক্তি একান্ত শিক্ষার্থীদের নিজেদের, এর সঠিক/বেঠিক অযাচাইযোগ্য! কারণ এ ধরনের কোন আলাপ বিগত দিনেও হয় নাই, তাই কেও ব্যক্তিগতভাবে নিবেন না)। কিন্তু এই ১৭০০ টাকা একজনের কাছে মাত্র অথচ একত্রে টাকার পরিমাণ দাঁড়ায় ১৭০০×৪০= ৬৮০০০ (আটষট্টি হাজার)টাকা। এটা নিশ্চয়ই আর মাত্র থাকে না। এবার ধরেন আমরা সবাই মিলে সাহস নিয়ে গিয়ে বললাম স্যার আমরা ল্যাবের সুযোগ নিতে চাই না এই একটা সেমিস্টারের জন্য, আমরা আর কোন উন্নয়নের স্বাদ নিতে পারব না। তাই এই টাকা দিবো না। কি মনে হয়? মেনে নিবেন? আমরা অনার্সে প্রতি সেমিস্টারের আগে একটা করে এপ্লিকেশন দিতাম এই মর্মে যে, বিগত সেমিস্টারের রেজাল্ট প্রকাশ না হওয়ায় আমরা পরের সেমিস্টার দিতে চাই, কোন ঝামেলা হলে সে দ্বায় আমাদের। তো আমার মনে হয় স্যারদেরও বা প্রশাসনের এই টাকা নেওয়ার আগে এরকম লিখিত কমিটমেট সিস্টেম চালু করা উচিত।।যে যে শর্তে টাকা নিবেন সে শর্ত পূরণ না হলে টাকা ফেরত দিবেন। তা নাহলে এটা শিক্ষার্থীদের সাথে ধোকার সামিল। এবার বলতে পারেন সবাই মেনে নিসে তোমার কি সমস্যা? আমিও এই টাকা দিয়ে দিবো কারণ সবাই দিচ্ছে। কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের হাল হকিকত, নগ্ন চেহারা, পাবলিক নামকরণ করেও নামে-বেনামে ফি নেওয়ার দৃশ্যায়ন, শিক্ষার নমুনা কেমন হয় সেটা দেখালাম আরকি। যেহেতু সাংবাদিকতা বিষয় আমার সেহেতু প্রতিটা সেমিস্টারে গণতন্ত্র ও নৈতিকতার রিলেভ্যান্ট কিছু না কিছু পড়ানো হয়। ক্লাস শেষে ঐ বিষয়ে উত্তর কি পাওয়া যায়? বাস্তবে এসব প্রাকটিস করার কোন সুযোগ নাই, জাস্ট জানতে হবে তাই পড়তে হয়। আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চিত্রই এমন। আসলেই আপনি বাস্তবে এর প্রয়োগ দেখবেন না। এ এমনই এক জঙ্গল। আমিও কাওকে বাস্তবে এসব গণতন্ত্র ও নৈতিকতা সম্পর্কে বলা লোকজনকে প্রাকটিস করতে দেখি নাই। যাহোক এতকিছু বাদ ভাই। পরের সপ্তাহে টাকা দিয়ে ভর্তি হয়ে আসবো। এতে আমার কি? যে শিক্ষার্থীর সামর্থ্য নাই এতো টাকা দেওয়ার সে দায় একান্তই ঐ শিক্ষার্থীর। মরলো কি বাচলো সে দায় তো এই প্রশাসনের নয়, সে দায় তো এ রাষ্ট্রের নয়, সে দায় কারো নয় একচুয়ালি। সবই নিয়তি বলে চালিয়ে দাও। আমিও চালিয়ে দিলাম। মহান বিস্যুদবারে মাথায় ভূত চাপছে তাই ভুলভাল বলার জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমার দৃষ্টিতে না দেখলে আমারও কিন্তু ঝুঝু'র ভয় আছে একটু আধটু 😥
видео или голосовое, без подписи
🎓 বিশ্ববিদ্যালয় জীবনে ৮টি কথা সবাইকে বলতে নেই এক: পরিবারের আর্থিক অবস্থা। দুই: পরিবারের ভেতরের সমস্যা। তিন: Password, PIN ও OTP। চার: Relationship-এর ব্যক্তিগত কথা। পাঁচ: অন্য কেউ বিশ্বাস করে বলা গোপন কথা। ছয়: নিজের প্রতিটি ভবিষ্যৎ পরিকল্পনা। সাত: নিজের সব দুর্বলতা ও insecurity। আট: অন্যের ব্যক্তিগত সমস্যা ও দুর্বলতা। সবাইকে সম্মান করুন, অনেকের সঙ্গে মিশুন—কিন্তু ব্যক্তিগত সবকিছু সবার সঙ্গে Share করবেন না। ©Prof. Dr. Md. Mahmudul Hasan Sikder
#DCU ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর সাবজেক্ট চয়েসের ফলাফল প্রকাশিত হয়েছে।স্ব স্ব প্রোফাইলে লগইন করে ফলাফল দেখা যাবে। ওয়েবসাইট - https://dcuadmission.org/
#Medical মেডিকেল ভর্তি পরীক্ষা ২৬-২৭ সম্পর্কে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, এখনও আনুষ্ঠানিক কোনো আলোচনা না হলেও ঢাবির ভর্তি পরীক্ষার মধ্যেই ডিসেম্বরের কোনো এক শুক্রবারে মেডিকেল ও ডেন্টালের পরীক্ষা নেওয়া হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাধারণত আমরা ডিসেম্বর মাসেই পরীক্ষা নিই। গত দুই বছরে এই মাসেই পরীক্ষা হয়েছে। কাজেই এ বছরও ডিসেম্বরেই পরীক্ষা নিব। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত হলে সিদ্ধান্ত জানানো হবে।
#DU ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৬-২০২৭ 🗓️ আইবিএ ইউনিট - ৫ ডিসেম্বর 🗓️চারুকলা ইউনিট - ২২ ডিসেম্বর 🗓️কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট - ১৯ ডিসেম্বর 🗓️বিজ্ঞান ইউনিট - ১২ ডিসেম্বর 🗓️ব্যবসায়ে শিক্ষা ইউনিট - ২৬ ডিসেম্বর 📌আবেদন এর সময়সীমা - ১১ নভেম্বর ২০২৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। ( সেকেন্ড টাইম নেই, সার্কুলার প্রকাশিত হয়নি এখনো)
এডমিশন শেষ.. অনেকে তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। অনেকে হয়ত হোঁচট খেয়ে আবার দাঁড়ানোর চেষ্টা করছেন, আপনাদের এই জার্নিতে শুরু থেকে পাশে থাকলেও নিজের ক্যারিয়ার, পড়াশোনার অত্যাধিক চাপের জন্য শেষের দিকে আমি অনিয়মিত প্রায়.. তাও চেষ্টা করেছি, চেষ্টা সর্বোচ্চ ছিল না আমিও জানি.. আমরা আবার চ্যানেলের কার্যক্রম শুরু করতে চাচ্ছি.. আপনাদের প্রয়োজনীয় তথ্য সঠিক সময়ে দেওয়ার জন্য আবার কাজ শুরু হবে.. এডমিশনের তথ্যের বাহিরে আর কি ধরণের তথ্য পেলে আপনাদের উপকার হতে পারে,কমেন্টে জানাবেন। ধন্যবাদ।
আপনি ৭-৮ ঘণ্টা পড়ার টেবিলে বসতে পারেন না কেনো জানেন? আপনি কোথাও ই পড়ালেখার বাইরের জগৎ টা দেখেন নাই, তাই পারেন না। একমাস মার্কেটিং অথবা এনজিওতে জব করলে বুঝতে পারবেন পৃথিবী কতটা কঠিন। যে কোম্পানি আপনাকে মাসে ১৫-২০ হাজার বেতন দিবে তারা আপনার পিঠের ওপর থেকে মাসে ঠিকই ৭০-৮০ হাজার টাকার কাজ করিয়ে নিবে। শুধু তাই নয়, আপনার শহরের রিকশাওয়ালা দৈনিক ৭-৮ ঘণ্টা পরিশ্রম করে তার চেহারাটা দেখেন কি অবস্থা, আপনাকে নিয়ে ফ্লাই ওভারের উপর উঠতে উঠতে কতটা কষ্ট করেন তিনি। আল্লাহ না করুন এমন পরিস্থিতি যদি আপনার হয় তখন কি করবেন? পড়ালেখা করার মত করুন, কারণ ৩২ বছর অতিবাহিত হলে তখন আপনি ভ্যালুলেস, চাইলেও একটা পরীক্ষা দিতে পারবেন না। আপনার উচিত এখন ৭ ঘণ্টা পড়লে, আরো ২ ঘণ্টা বাড়িয়ে দেয়া। পরিশ্রমের বয়সে পরিশ্রম করুন নয়তো জীবনের বাকিটা সময় অনেক কষ্টে কাটাতে হবে… ©bcschampion
видео или голосовое, без подписи
#HSC এইচএসসি ২৬ এর আজকের পরীক্ষায় সংক্রান্ত বিজ্ঞপ্তি।
চট্টগ্রাম বোর্ডের সকল জেলার ০৮জুলাই এর এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
#Medical আমরা ভর্তি পরীক্ষা নিয়ে অফিশিয়ালি কোনো আলোচনা করিনি। যদি সেপ্টেম্বরে রেজাল্ট প্রকাশ হয়, তাহলে নভেম্বরের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে। তবে এটি নিশ্চিত নয়— অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন, অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
#GST গুচ্ছের ভর্তির ৫ম পর্যায়( সর্বশেষ) এর বিজ্ঞপ্তি প্রকাশিত। ✨পঞ্চম (সর্বশেষ) পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)-এর মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে। ✨প্রাথমিক ভর্তি ফি (৫০০০.০০) প্রদানঃ ০৪/০৭/২০২৬ তারিখ দুপুর ১২:০০ টা হতে ০৫/০৭/২০২৬ তারিখ দুপুর ১২:০০ টা পর্যন্ত। ✨মূল কাগজপত্র জমাঃ ০৫/০৭/২০২৬ তারিখ সকাল ১০:০০ টা হতে বিকাল ০৩:০০ টা পর্যন্ত GST গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের যে কোন একটিতে আবেদনকারী সশরীরে উপস্থিত হয়ে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্রসমূহ (একটি A4 সাইজ খামে ভরে খামের উপর আবেদনকারীর GST রোল নম্বর লিখে খামসহ) জমা দিতে হবে। দ্বিতীয় পর্যায়ে Migration Stop (Stop University Migration/Stop All Migration) করতে চাইলে ০৪/০৭/২০২৬ তারিখ দুপুর ১২:০০ টা হতে ০৫/০৭/২০২৬ তারিখ বিকাল ০৩:০০ টার মধ্যে তা সম্পন্ন করতে হবে।
#DCU ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন জমা পড়েছে ৫৭ হাজার ২৩৬টি ( ২১ জুন দুপুর ১২টা পর্যন্ত) এর মধ্যে বিজ্ঞান ইউনিটে ২৬ হাজার ৯৩৩টি, ব্যবসায় শিক্ষায় ৯ হাজার ৯২৭টি এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে ২০ হাজার ৩৭৬টি আবেদন জমা পড়েছে।
#GST গুচ্ছ ভর্তি পরীক্ষার ৩য় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)-এর মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ফি (৫০০০.০০) প্রদানঃ ২২/০৬/২০২৬ তারিখ দুপুর ১২:০০ টা হতে ২৩/০৬/২০২৬ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত। মূল কাগজপত্র জমাঃ ২৩/০৬/২০২৬ তারিখ হতে ২৪/০৬/২০২৬ তারিখ প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ০৩:০০ টা পর্যন্ত GST গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের যে কোন একটিতে আবেদনকারী সশরীরে উপস্থিত হয়ে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্রসমূহ (একটি A4 সাইজ খামে ভরে খামের উপর আবেদনকারীর GST রোল নম্বর লিখে খামসহ) জমা দিতে হবে। দ্বিতীয় পর্যায়ে Migration Stop (Stop University Migration/Stop All Migration) করতে চাইলে ২২/০৬/২০২৬ তারিখ দুপুর ১২:০০ টা হতে ২৪/০৬/২০২৬ তারিখ বিকাল ০৩:০০ টার মধ্যে তা সম্পন্ন করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি । 🗓 আবেদনের সময়সীমা ২৫ জুন ২০২৬ থেকে ২৩ জুলাই ২০২৬পর্যন্ত 📚 বিষয়সমূহ: • এল.এল.বি • বি.বি.এ • ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট • নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স আবেদনের ওয়েবসাইট: www.nu.ac.bd/admissions 📌 ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
#CoU কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশান সংক্রান্ত বিজ্ঞপ্তি।