Birturk - বীরতুর্ক
СтатистикаA Multi-platform Space for Presenting History, Poetry, Documentary & Short Film. Our Facebook Page: facebook.com/birturkpage Youtube Channel: youtube.com/@birturk_youtube Website: birturk.unaux.com Facebook Group: facebook.com/groups/910604777073487
- Последний пост
- 5 авг.
- Последнее чтение
- 13 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 22
- Тип
- открытый
- Язык
- bn
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 444
- 1/48двое суток
- 508
- 1/72трое суток
- 548
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
আনুগত্য নাকি বিশ্বাসঘাতকতা? ফাতিহ সুলতান মেহমেদের রাজকীয় প্রতিশোধের গল্প... Presented By- Birturk · Edited by- Rafi Akhonji #FatihSultanMehmed #MehmedFetihlerSultani #OttomanEmpire #TurkishHistory #TurkishDrama #Mehmed #Ottoman #BanglaSubtitles
без подписи
без подписи
আনাতোলিয়ান সেলজুক সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক সুলতান আলাউদ্দিন কায়কোবাদ এর গল্প নিয়ে শীঘ্রই Atv-র পর্দায় আসছে নতুন সিরিজ: Aşk ve Taht...🔥 আজ "সুলতান আলাউদ্দিন কায়কোবাদ" চরিত্রের ফাস্ট লুক প্রকাশ করেছে বোজদাগ ফিল্ম। সিরিজিটির জন্য বিশেষভাবে প্রস্তুত করা নতুন লুকের মাধ্যমে নজর কেড়েছেন "আকিন আকিনোজু"। জানা গেছে, সুলতান আলাউদ্দিন কায়কোবাদের চরিত্রের জন্য তিনি দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। অভিনেতার এই নতুন লুকটি তৎকালীন ঐতিহাসিক যুগের আবহ এবং একজন শাসকের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। #Birturk
বর্তমানে বিশ্বব্যাপী মুসলিমদের উপর যে জোটবদ্ধ সম্মিলিত আগ্রাসন, পবিত্র ভূমি জেরুজালেম বে-দখল আর শামের বিশৃঙ্খল পরিস্থিতিকে আমরা ইতিহাসের মহাবীর সালাহউদ্দীন আইয়ুবীর (রহ.) সময়ের সাথে কিছুটা মেলাতে পারি। দুনিয়া আর ক্ষমতার দ্বন্দ্বে অন্ধ মুসলিম শাসকবর্গ যখন উম্মাহকে ভুলে গিয়েছিলো, একজন সালাহউদ্দীন সেদিন একাই একটি উম্মাহ হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। মিশর হয়ে শামে শান্তি ফিরিয়ে এনেছেন, জেরুজালেমকে কাফেরদের হাত থেকে পবিত্র করেছেন, আর সমস্ত বিশ্ববাসীর কাছে সাহসিকতা, বিচক্ষণতা আর মহানুভবতার যে নজির রেখে গেছেন, সেটা মুসলিম বিশ্ব তো বটেই; অমুসলিম ইতিহাসবিদরাও গুরুত্বের সাথে স্মরণ রেখেছেন। সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে বারবার মুসলিমদের সামনে তুলে আনা উচিত। ❤️ — সাজিদ ইসলাম সম্পাদক, বই: সালাহউদ্দিন আইয়ুবী। #Birturk
ফাতিহ সুলতান মেহমেদ বলতেন, "আমার দাড়িও যদি আমার উদ্দেশ্য জেনে যায়, তবে আমি তা উপড়ে ফেলব।" তিনি শুধু বলেই ক্ষান্ত হননি, মৃত্যুর আগ পর্যন্ত সেই কথারই প্রমাণ রেখে গেছেন। মৃত্যুর পূর্বে ৪৯ বছর বয়সে সুলতান যখন সামরিক অভিযানে বের হন অভিযানের গন্তব্য কোথায়, তা কেউই জানতে পারেনি। শত্রু তো দূরের কথা, তার নিজের সেনাবাহিনীও জানতে পারেনি সুলতান তাদের কোথায় নিয়ে যাচ্ছিলেন। ইতিহাসবিদরা ধারণা করেন, সুলতান হয়ত ইতালির দিকে যাচ্ছিলেন। কারণ এর আগের বছরই উসমানী নৌবাহিনী ইতালির ওত্রান্তো দখল করেছিল। অন্যদিকে, তখন মিশরের মামলুক সালতানাতের সঙ্গে উসমানীয়দের উত্তেজনা ছিল তুঙ্গে। তাই অনেকে মনে করেন, সুলতান মামলুকদের শায়েস্তা করতে যাচ্ছিলেন। এখানেই শেষ নয়; কেউ কেউ মনে করেন, আগের বছরের ব্যর্থতার প্রতিশোধ নিতে তিনি সেন্ট জনের নাইটদের দুর্গ, রোডস দ্বীপ জয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এমন সব ধারণার মাঝেই রহস্য হয়ে থাকে ফাতিহ সুলতান মেহমেদের শেষ যাত্রার গন্তব্য। মহান ব্যক্তিরা হয়তো এমনই হন, মৃত্যুর আগ পর্যন্ত নিজের কথার মর্যাদা রক্ষা করে যান!
জেরুজালেমের মুসলিম ও আল-আকসা মাসজিদের সাথে ক্রুসেডাররা যে পাশবিক ও অবমাননাকর আচরণ করছিল, তার সমুচিত জবাব দেওয়ার জন্য সুলতান সালাহউদ্দিন আইয়ুবী উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন। ১১৮৭ খ্রিষ্টাব্দে কেরাকের শাসক রেজিনাল্ড অব চ্যাটিলন শান্তিচুক্তি ভেঙে একটি মুসলিম ব্যবসায়ী কাফেলা লুট করে এবং যাত্রীদের বন্দী করে। শুধু তাই না, ইতিহাসবিদরা বলেন রেজিনাল্ড ছিলেন প্রচণ্ড ইস'লামবিদ্বেষী ও রা'সূলবিদ্বেষী। রেজিনাল্ড কাফেলার বন্দীদের উদ্দেশ্যে বলেন, "তোমরা যদি মুহাম্মাদকে বিশ্বাস কর, তাহলে তাকে ডাকো তোমাদেরকে সাহায্য করার জন্য!" এই সংবাদে সালাহউদ্দীন প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং রেজিনাল্ডকে নিজ হাতে হত্যার শপথ নেন। আল্লাহ তার শপথ পূর্ণ করেছিলেন। অল্প সময়ের মধ্যেই হাত্তিনের যুদ্ধে সেই শপথ পূর্ণ হয়—যা জেরুজালেম পুনরুদ্ধারের পথ খুলে দেয়। ❤️
একটি শক্তিশালী সাম্রাজ্যের পিছনে থাকে অনেকগুলো শক্তিশালী বাহিনী। উসমানীয় ইতিহাসে তেমনই একটি শক্তিশালী ও দুর্ধর্ষ বাহিনী ছিল আকিনজি বাহিনী। এই কিংবদন্তি বাহিনীর উত্থান ও পতন ইতিহাস দেখুন বীরতুর্ক ইউটিউব চ্যানেল থেকে। 📌 লিংক: https://youtu.be/IXCl0xab0a8?si=31-p-H3ACYh3wcUC
তুর্কিরা কখনো রাষ্ট্রহীন হতে পারে না, মাতৃভূমি ছাড়া বাঁচতে পারে না, এবং আযান ছাড়া টিকে থাকতে পারে না... 🔥🖤 Kurulus Orhan Cinematic video. A short film by- Birturk. Video Edited By: Junior Ariyan. #Kurulus_orhan #Orhanbey #Birturk
উসমানীয় সাম্রাজ্যের দুর্ধর্ষ দেলিলার বাহিনী, কীভাবে এই কিংবদন্তি বাহিনীর উত্থান হয়েছিল? আবার কিভাবেই বা তাদের পতন ঘটেছিল...? সম্পূর্ণ ডকুমেন্টারি টি দেখুন বীরতুর্ক ইউটিউব চ্যানেলে থেকে.... 📌 লিংক: https://youtu.be/AcUt-xwnM8U?si=FAMYvPd4yGIZ9zow
বায়তুল হিকমাহ: দ্য হাউজ অব উইজডম। সম্পূর্ণ ডকুমেন্টারিটি দেখুন বীরতুর্ক ইউটিউব চ্যানেল থেকে। সম্পূর্ণ ভিডিও লিংক: ⬇️ https://youtu.be/EVApyIl1_f4?si=bJvw4IIu1WoD4YV_
নারী শিক্ষার অগ্রদূত, দানবীর আর মহীয়সী এক নারী—নবাব ফয়জুন্নেছা চৌধুরানী। যার কাজের স্বীকৃতি দিতে স্বয়ং রানী ভিক্টোরিয়া তাকে 'নবাব' উপাধিতে ভূষিত করেছিলেন। কিন্তু আমরা কজন জানি কুমিল্লার লাকসামে গড়ে ওঠা তার সেই ঐতিহাসিক বাড়ির গল্প? ডাকাতিয়া নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই রাজপ্রাসাদটি আজও জানান দেয় এক গৌরবময় ঐতিহ্যের। আজকের ডকুমেন্টারিতে আমরা ঘুরে দেখবো নবাব ফয়জুন্নেছার বাড়ির প্রতিটি কোণা এবং জানবো এর পেছনের অবিশ্বাস্য ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বাংলার এই ইতিহাস'কে সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করুন! ভিডিও লিংক- https://www.facebook.com/share/v/1EWS2deN3s/
দেলিলার বাহিনীর উত্থান-পতনের ইতিহাস নিয়ে ডকুমেন্টারি.... দেখতে ভিজিট করুন Birturk ফেসবুক পেজ অথবা সরাসরি নিচের লিংকে ক্লিক করুন: ⬇️ https://www.facebook.com/share/v/17TnQzCz8W/
মধ্যযুগে ইউরোপ যখন অন্ধকার যুগে নিমজ্জিত, ঠিক তখনই ইতিহাসের পাতা উল্টালে সন্ধান মেলে প্রায় ৫০০ বছরের একটি সম্মৃদ্ধ ইতিহাসের। হ্যাঁ, আমরা বলছি এক আলোকিত ইসলামি সভ্যতার কথা; বলছি আব্বাসী খিলাফতের কথা–বলছি বাগদাদের বায়তুল হিকমার কথা! 🤍 ডকুমেন্টারি: বায়তুল হিকমাহ: দ্য হাউজ অব উইজডম। দেখুন শুধুমাত্র বীরতুর্ক ফেসবুক পেইজ থেকে। ভিডিও লিংক: ⬇️ https://www.facebook.com/share/v/1CsSN19BBt/
বীরতুর্ক "কে কেন ফলো করেন আপনি…? 👀 প্রথম কোন জিনিসটা দেখে মনে হয়েছিল — ‘হ্যাঁ, এই পেইজটা ফলো দেওয়া যায়!’ আপনার চোখে বীরতুর্ক মানে কি.? আমাদের কোন জিনিসটা সবচেয়ে আলাদা.? কমেন্ট করে জানান! ⬇️🤍” #বীরতুর্ক #Birturk
মাসজিদ আল আকসা: এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান & সময় ও ইতিহাসের অন্যতম সাক্ষী! জেনে আসা যাক মাসজিদ আল আকসার সংক্ষিপ্ত পরিচয় ও অজানা কিছু তথ্য.... এখনি দেখুন বীরতুর্ক পেইজ থেকে অথবা নিচে দেওয়া লিংক থেকে... https://www.facebook.com/share/v/18H85hUJ8m/
তাকওয়া, ক্ষমা ও আনন্দে ভরে উঠুক আমাদের জীবন, রহমত ও বরকতে পূর্ণ হোক প্রতিটি মুহূর্ত.... Birturk এর পক্ষ থেকে সকলের প্রতি রইল ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক! 💖
শত প্রতিকূলতার এ জীবনে সকলের মাঝে ঈদ বয়ে আনুক নিমূর্ল আনন্দ, বয়ে আনুক শান্তি এবং সমৃদ্ধি... Birturk | Birturk 2.0 এর পক্ষ থেকে সকলের প্রতি রইল ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক! 💖
🔴⚪🔴⚡ মেহমেদঃ বিজয়ীদের সুলতান ভলিউম ৭২ বাংলা সাবটাইটেল সিজন ৩ | এপিসোড ৭২ | FHD 1080p 🔥 সরাসরি ওয়েবসাইটে দেখুন (আসছে) অনুবাদঃ উসমান অনলাইন বাংলা 🔴 আপনি যদি টেলিগ্রামে একজন প্রিমিয়াম (Premium) সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে নিচের লিংক থেকে আমাদের চ্যানেলটি Boost করার অনুরোধ রইলো— https://t.me/boost/osmanonlinebanglapro @osmanonlinebanglapro
একটি সাম্রাজ্যের উত্থানে, অন্য একটি সাম্রাজ্যের পতন ঘটা অবশ্যক! 💥 – ভিডিও এডিট: Junior AriYan ক্লিপ: Mehmed Fetihler Sultanı #Birturk