Bangladesh Nationalist Party-BNP
СтатистикаValiant freedom fighters founded the party under the leadership of President Ziaur Rahman in 1978, based on Bangladeshi nationalism, an ideology that recognizes the rights of Bangladeshis from all walks of life, irrespective of ethnicity, gender, or race.
- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 51
- Всего постов
- 57
- Тип
- открытый
- Язык
- bn
- Категория
- Новости и СМИ (по похожим)
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 702
- 1/48двое суток
- 804
- 1/72трое суток
- 867
Медиана по постам, которые мы застали свежими и померили через сутки.
Посты
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ও অবিস্মরণীয় নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান তিনি। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে তিনি ‘আপসহীন’ নেত্রীর উপাধি পান। ১৫ আগস্ট মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। স্বামী মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া মা, মাটি ও মানুষের রাজনৈতিক দল হিসেবে খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বেগম খালেদা জিয়ার হাত ধরে সুদৃঢ় সাংগঠনিক কাঠামো ও জনপ্রিয়তার শেকড়ে পৌঁছে। ইতিহাসের বাঁকে বাঁকে নানা রাষ্ট্রীয় নিপীড়ন ও সংকটের মুখে বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বে ফিনিক্স পাখির মতো ফের ঘুরে দাঁড়িয়ে দলটিতার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা ও বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা বার বার প্রমাণিত হয়েছে। বিএনপি’র চেয়ারপার্সন এবং দেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছর ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর জানাজায় লাখ লাখ https://www.facebook.com/share/p/19aie6aiWP/
‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনের শুভেচ্ছা। ‘’শুভ জন্মদিন বেগম খালেদা জিয়া।’’ https://www.facebook.com/share/v/1DVHUVLPLU/
видео или голосовое, без подписи
видео или голосовое, без подписи
видео или голосовое, без подписи
দেশের বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে রয়েছে দীর্ঘদিনের ভুল জ্বালানি নীতি ও অব্যবস্থাপনার প্রভাব। দেশের প্রয়োজনীয় গ্যাসের প্রায় এক-তৃতীয়াংশ আমদানি করতে হয়, যা দুইটি এফএসআরইউ টার্মিনালের মাধ্যমে সরবরাহ করা হয়। জুলাই মাসের শেষ সপ্তাহে একটি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যাস খালাস বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহে সংকট তৈরি হয়। এর প্রভাব পড়ে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনেও। এর পাশাপাশি, ২০২৬ সালের মধ্যে আরও দুইটি এফএসআরইউ টার্মিনাল স্থাপনের পরিকল্পনা থাকলেও সময়মতো অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় চুক্তি না করায় সেগুলো বাস্তবায়িত হয়নি। দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন সরকার নতুন একটি এফএসআরইউ টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে বাপেক্সকে শক্তিশালী করে ডিপ ড্রিলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। সরকার সংকটের তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তাই গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকট ধীরে ধীরে কেটে যাবে। এই সাময়িক সংকটে ধৈর্য ও সহযোগিতা প্রদর্শনের জন্য দেশবাসীর https://www.facebook.com/share/p/1EhTXwWWuo/
https://www.youtube.com/live/oVpu2EqI430?si=qd6wsxcK0vJoGqcc
видео или голосовое, без подписи
কর্মসূচি আগামীকাল ১৫ আগস্ট ২০২৬, শনিবার ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। এ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল ১৫ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১১ টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। (অ্যাডভোকেট রুহুল কবির রিজভী) সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। https://www.facebook.com/share/p/1JY6e27438/
видео или голосовое, без подписи
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মিজানুর রহমান চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ এক শোকবার্তায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “মিজানুর রহমান চৌধুরী ১৯৮১ সালের ৩০ মে স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফর সঙ্গী হিসেবে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করেন। ঐদিন রাতে শহীদ জিয়া দুস্কৃতিকারিদের কর্তৃক আক্রান্ত হন এবং জিয়াকে হত্যা করা হয়। তখন মিজান চৌধুরী সার্কিট হাউস থেকে কোনরকমে বের হয়ে নিজের প্রাণ বাঁচান। স্বজাতির এক বিয়োগান্তক ঘটনার সাক্ষী হয়ে আছেন শ্রমিকদল নেতা মিজান চৌধুরী। শ্রমিক নেতা মিজান চৌধুরী ছিলেন শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার একজন আপোষহীন সৈনিক। তিনি কখনোই অনৈতিক পন্থার সাথে তাল মিলিয়ে চলেননি। https://www.facebook.com/share/p/1BQMonKxFa/
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো'র ৫৭ তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। উত্তরা, ঢাকা | ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার #বিএনপি #BNP #আরাফাতরহমানকোকো https://www.facebook.com/share/p/19SKbWETpd/
বিএনপি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ও আওয়ামী লীগ সরকারের সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের তুলনামূলক চিত্র https://www.facebook.com/share/p/1J7SP3PVZH/
https://youtu.be/9BsTgWTWU_c?si=QIbFsW8oGXu-orLi
https://youtu.be/PNAM51RgjX4?si=88k1Dx8EEmU45YIA
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (EGMO) পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী পদকজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান। সাক্ষাৎকালে দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম তৃণমূল ও স্কুল পর্যায়ে আরও বিস্তৃত করার বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের জন্য তহবিল গঠন এবং Activity-Oriented Mathematics চালুর প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি জানান। পাশাপাশি স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ে পৃথক পরীক্ষা চালুর প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা প্রদান করা হবে। #PM #TariqueRahman #BNP https://www.facebook.com/share/p/1HCTUWxR2i/
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত। সংসদ সচিবালয়, ঢাকা | ১৩ আগস্ট ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। মহান জাতীয় সংসদের সকল সংসদ সদস্য মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছেন উল্লেখ করে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। মাদক নির্মূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়। https://www.facebook.com/share/p/1F8JE1t76t/
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ আলোচনা সভা শুরু হয়। #আলোচনাসভা #BNP #TariqueRahman #PM https://www.facebook.com/share/p/1DZsowBdUr/
https://www.youtube.com/live/Wx-m7CpOtIc?si=8zXmhak0jGTAsyq2
https://youtu.be/_79asvvwzL4?si=h9IhWsVi2exVCTEp