tgindex
Bangladesh Jamaat-e-Islami

Bangladesh Jamaat-e-Islami

Статистика

Official Telegram Channel of Bangladesh Jamaat-e-Islami. 🌐Web 👉 www.jamaat-e-islami.org Follow us on : 🔵 FB 👉 www.fb.com/BJI.Official 🟣 TW 👉 www.twitter.com/BJI_Official 🟡 IG 👉 www.instagram.com/bji.official 🔴 YT👉 www.youtube.com/bjiofficial

Последний пост
14 авг.
Последнее чтение
15 авг.
Постов за неделю
59
Всего постов
86
Тип
открытый
Язык
bn
Категория
Видео
В каталоге с
13 авг.
Подписчики
157 100
−330 за 3 дн.
Сутки
−45
−0,03%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
1 497
40 постов
Вовлечённость
1,0%
к подписчикам
Постов в день
8,4
всего 86
Упоминаний
3
каналов
Охват размещения
по 12 постам
1/24сутки в ленте
2 752
1/48двое суток
3 153
1/72трое суток
3 400

Медиана по постам, которые мы застали свежими и померили через сутки.

Посты

  • https://www.youtube.com/watch?v=xqlz2JfQCNg

  • 14 авг.1 66877

    বিদ্যুৎ-জ্বালানী সংকট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিঃ মহামান্য রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহবানের অনুরোধ ​দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। ​আজ শুক্রবার (১৪ আগস্ট) মহামান্য রাষ্ট্রপতি বরাবর এই চিঠি প্রেরণ করা হয়। চিঠির অনুলিপি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে। ​চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিং এর ফলে একদিকে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা জনগণকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। ​জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি। ​দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ আনুষঙ্গিক অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য মাননীয় বিরোধীদলীয় নেতা মহামান্য রাষ্ট্রপতির প্রতি এই উদাত্ত আহ্বান জানান।

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • +4
    14 авг.1 18864

    বরিশাল মহানগরী জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত বর্তমান সরকার স্বৈরাচারী পদ্ধতিতে দেশ পরিচালনা করছে: অধ্যাপক মুজিবুর রহমান এমপি বর্তমান সরকার গণভোটে জনগণের রায়কে উপেক্ষা করে স্বৈরাচারী পদ্ধতিতে দেশ পরিচালনা করছে। এভাবে যদি জনগণের মতামতকে উপেক্ষা করা হয়, তাহলে জনগণের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সব নেতা-কর্মীকে নিয়ে গণআন্দোলন গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। ১৪ আগস্ট, শুক্রবার, বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগরীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না। জনগণ দিন দিন ক্ষুব্ধ হয়ে উঠছে। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে কাজ করতে দিচ্ছে না, বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকার উন্নয়নমূলক কাজ থেকে বিরত রাখা হচ্ছে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে অসংখ্য মানুষের জীবনদানের পরও সরকার বৈষম্য নিরসন না করে বৈষম্য বৃদ্ধি করছে। মেধার পরিবর্তে আবার নতুন পদ্ধতি তৈরি করে শিক্ষক নিয়োগের দায়িত্ব প্রতিষ্ঠানের কমিটির হাতে দেওয়ার পাঁয়তারা করছে, যার মাধ্যমে দুর্নীতি বৃদ্ধি পাবে এবং মেধাবীরা অবমূল্যায়িত হবে, যেটা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। তিনি আরও বলেন, দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। এই জীবনকে কাজে লাগিয়ে পরকালীন জীবনের জন্য কাজ করতে হবে। জ্ঞান অর্জনে গুরুত্ব দিতে হবে। রুকনদের বেশি বেশি কুরআন অধ্যয়ন করা দরকার। পারিবারিক জীবনে পরিশুদ্ধতার জন্য পরিবারের দিকে বিশেষ নজর দিতে হবে। হিম্মত নিয়ে আন্দোলনের কাজে ভূমিকা পালন করতে হবে। সাহস নিয়ে আল্লাহর ওপর ভরসা করে কাজ করলে সফলতা আসবেই, ইনশাআল্লাহ। মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। অ্যাডভোকেট হেলাল বলেন, ইকামতে দ্বীন বা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবেন, সমাজকে সব ধরনের কুলুষতামুক্ত করতে চাইবেন এবং রাষ্ট্রের সার্বিক ব্যবস্থাপনায় ইসলামের ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন—ঠিক তখনই অশুভ শক্তির কুদৃষ্টি আপনার ওপর পড়বে। আপনার ওপর নেমে আসবে জুলুম, অত্যাচার ও নানামুখী নির্যাতন। আজকের যুগে শোষক ও কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠী শুধু সরাসরি নির্যাতন করেই ক্ষান্ত হয় না, তারা চালায় মনস্তাত্ত্বিক যুদ্ধ। মূল আদর্শের সঙ্গে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তারা কর্মীদের নৈতিকতা ও চরিত্র নিয়ে ভিত্তিহীন প্রশ্ন তোলে। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকেই এই সত্যকে উপলব্ধি করে পথ চলছে। সব মিথ্যা অপপ্রচার, আইনি ও সামাজিক প্রতিবন্ধকতা এবং অবর্ণনীয় জুলুম-নির্যাতনকে ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করে জামায়াত আজ দেশের মানুষের আস্থা অর্জন করেছে। সব চ্যালেঞ্জ অতিক্রম করে, জনগণের অধিকার রক্ষা ও রাষ্ট্র পরিচালনায় জামায়াতে ইসলামী এক দায়িত্বশীল ও প্রধান বিরোধী শক্তির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অপপ্রচার চালিয়ে সত্যের কণ্ঠকে স্তব্ধ করা যায় না—আজকের বাস্তবতা তার সবচেয়ে বড় প্রমাণ। বরিশাল মহানগরী জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির মাওলানা আব্দুল জব্বার। মহানগরী শাখার ষান্মাসিক রিপোর্ট পেশ করেন সহকারী সেক্রেটারি মুহাম্মদ আতিকুল্লাহ। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও তারিকুল ইসলাম, মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, আব্দুস সত্তার, শামীম কবির, মাহফুজুর রহমান আমিন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মুহাম্মদ জাফর ইকবাল, কোতোয়ালি উত্তর থানা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইন, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সোহরাব হোসাইন, ব্যাংকার্স বিভাগের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • +5
    14 авг.1 08762

    গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের মোমবাতি মিছিল ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল : সেলিম উদ্দিন গ্যাস-বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ঘরে আলো নেই, মানুষের একমাত্র সম্বল এখন মোমবাতি। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎ সংকটের প্রতিবাদে আয়োজিত মোমবাতি মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, যুদ্ধের দোহাই দিয়ে সরকার পার পাবে না। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, তারা অতীতেও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস বিলের ‘হিডেন চার্জ’ বন্ধের দাবি জানান সেলিম উদ্দিন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সংকটের সমাধান করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে সেলিম উদ্দিন দাবি করেন, গত কয়েক সপ্তাহ ধরে দেশে যে বিদ্যুৎ সংকট চলছে, তা কোনো সাধারণ সমস্যা নয়। ভারতের সঙ্গে বিদ্যুৎ করিডোরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যখন নিজের দেশের মানুষ অন্ধকারে, তখন এই সিদ্ধান্ত কোনো অবস্থাতেই মেনে নেবে না সাধারণ মানুষ। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী গণমুখী রাজনীতিতে বিশ্বাস করে। ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন আর সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মিছিলে অংশ নেন, জামায়াত ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারী নাজিম উদ্দিন মোল্লা,মহানগরীর মজলিসে শূরা সদস্য কুতুবউদ্দিন, মিজানুর রহমান, এডভোকেট রেজাউল করিমসহ আরো অনেকেই। মিছিল শেষে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আজকের এই মোমবাতি শুধু প্রতিবাদ নয়, এটা একটা বার্তা। অন্ধকার যতই গভীর হোক, জনগণের কণ্ঠস্বর নিভে যাবে না।

  • 14 авг.1 39759

    খুলনা মহানগরী জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ বললে পুরো রায় বাস্তবায়ন করতে হবে: মিয়া গোলাম পরওয়ার জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা কেবল সরকার বা রাজনৈতিক দলের হাতে ছেড়ে না দিয়ে তরুণদেরও এর পাহারাদার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে গণভোটের রায়কে খণ্ডিতভাবে গ্রহণের সুযোগ নেই দাবি করে তিনি বলেছেন, হ্যাঁ ভোট দেওয়া হয়ে থাকলে গণভোটের পুরো রায়ই বাস্তবায়ন করতে হবে। নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না। আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার (১৪ আগস্ট) সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত যুব সম্মেলন-২৬-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যদিও তরুণদের জীবন ভিন্ন ভিন্ন জাতীয় ও স্থানীয় বাস্তবতায় গঠিত, তাদের আকাঙ্ক্ষা একই—মর্যাদা, সুযোগ, অর্থপূর্ণ অংশগ্রহণ, মানসম্মত কাজ, মানসম্মত শিক্ষা এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম আনসারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মদ ইয়াছিন আরাফাত এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি মো. রাকিব হাসান। খুলনা মহানগরী যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মো. হামিদুল ইসলাম খানের পরিচালনায় বক্তৃতা করেন খালিশপুর থানার মো. মানজারুল ইসলাম, সোনাডাঙ্গা থানার মুরতাজা বিল্লাহ, দৌলতপুর থানার ফজলে রাব্বী, লবণচরা থানার মো. ইউসুফ, হরিণটানা থানার মো. রফিকুল ইসলাম, খুলনা সদর থানার মো. বেলালুজ্জামান, আড়ংঘাটা থানার মো. জালাল, মেজবাহ আল রাফি প্রমুখ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি খুলনা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট মোড়ে গিয়ে শেষ হয়। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, একই মায়ের পেটে জন্ম নেওয়া যমজ দুই সন্তানের একজনকে স্বীকার করে আরেকজনকে অস্বীকার করার মতো ঘটনা ঘটছে। একই দিনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোটের ফলের মধ্যে একটিকে গ্রহণ করে আরেকটিকে অস্বীকার করা যায় না। গণভোটে হ্যাঁ ভোটের প্রসঙ্গ টেনে বিএনপির সমালোচনা করে সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপির নেতারা জুলাই সনদ মানার কথা বলছেন। তবে গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়নের বিষয়ে তাঁদের স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন। তাঁর দাবি, গণভোটের রায়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক পদে নিয়োগ এবং সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বসহ গুরুত্বপূর্ণ সংস্কারের সুযোগ তৈরি হয়েছে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের ওপর জোর দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, নতুন বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি, দলীয়করণ ও ভিন্নমতের ওপর হামলার কোনো স্থান নেই। ক্ষমতায় গিয়ে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে যাওয়াও রাজনীতির একটি বড় ব্যাধি। এই মানসিকতার পরিবর্তন না হলে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চাঁদাবাজি, মস্তানি, লুটপাট ও মাদকের সিন্ডিকেট গড়ে উঠেছে। এসব সিন্ডিকেট ভাঙতে তরুণদের এগিয়ে আসতে হবে। খুলনার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে তরুণদের প্রতিরোধের প্রশংসা করে তিনি বলেন, তরুণরা মাদকবিরোধী মিছিল-র‌্যালি করছে, পুলিশকে সহযোগিতা করছে। কোথাও কোথাও মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশের কাছে সোপর্দও করছে। এ ধরনের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে হবে। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চাঁদাবাজি ও লুটপাটের সমালোচনা করে সেক্রেটারি জেনারেল বলেন, এসব অপরাধ সমাজদেহে ক্যান্সারের মতো বাসা বেঁধেছে। রাজনীতির নামে চাঁদাবাজি ও সন্ত্রাসও সমাজের বড় ব্যাধি। তরুণদের নেতৃত্বে এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিস্তারিত সংবাদ...

  • 14 авг.1 36091

    আমি আমার এ দুটি আঁখি কি করে ধরে রাখি, অঝোরে কান্না বেরিয়ে আসে.....

  • 14 авг.1 915781

    চট্টগ্রাম সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিক হয়ে শ্রমিকদের মর্মান্তিক ইন্তিকালে শোক প্রকাশ : মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ার ১৪ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আজ জুমআ বার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’ ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে ৮ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু এবং ১০-১৫ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।” তিনি বলেন, “নিহত শ্রমিকদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকার্ত পরিবার-পরিজনদের এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিহতের পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন। একই সাথে হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।” তিনি আরও বলেন, “এই দুর্ঘটনা কোনো অবহেলা বা নিরাপত্তাব্যবস্থার ত্রুটির কারণে ঘটেছে কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে নিহতদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করার জন্য কারখানা কর্তৃপক্ষ ও সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

  • 14 авг.1 762993

    “তারা চায় আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে। কিন্তু জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ, আমার আকর্ষণে মানুষ আসে না। আকর্ষণ হলো আল্লাহর কুরআন।” -আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ [১ ফেব্রুয়ারি ১৯৪০ – ১৪ আগস্ট ২০২৩] #WeAreAllamaSayedee

  • 14 авг.2 058944

    “মানুষেরা মনে করে, মুসলমান হওয়া সহজ। না, মুসলমান হওয়ার অর্থই হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া।” —আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহিমাহুল্লাহ) [১ ফেব্রুয়ারি ১৯৪০ – ১৪ আগস্ট ২০২৩]

  • 14 авг.2 3961302

    "আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। আমি জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করা সেই ইব্রাহিম (আ.)-এর জেগে থাকা দুঃসাহসী সন্তান।" -আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ [১ ফেব্রুয়ারি ১৯৪০ - ১৪ আগস্ট ২০২৩] #WeAreAllamaSayedee

  • 14 авг.2 6421249

    "আলিয়া আর কওমি মাদ্রাসা আমার দুইটা চোখের মতো প্রিয়।" - শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহি: #WeAreAllamaSayedee