Mia Golam Porwar
СтатистикаOfficial Telegram Channel of Mia Golam Porwar: Secretary General & Former MP of Bangladesh Jamaat-e-Islami. 🌐Stay Connected on Web👉 www.miagolamporwar.info Follow us on- 🔵 FB👉 fb.com/miagolamporwar 🟣 TW👉 twitter.com/miagolamporwar
- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 14
- Всего постов
- 27
- Тип
- открытый
- Язык
- bn
- Категория
- Новости и СМИ (по похожим)
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 482
- 1/48двое суток
- 552
- 1/72трое суток
- 595
Медиана по постам, которые мы застали свежими и померили через сутки.
Посты
জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়ে মহামান্য রাষ্ট্রপতিকে মাননীয় বিরোধীদলীয় নেতার চিঠি দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। আজ শুক্রবার (১৪ আগস্ট) মহামান্য রাষ্ট্রপতি বরাবর এই চিঠি প্রেরণ করা হয়। চিঠির অনুলিপি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিং এর ফলে একদিকে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা জনগণকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি। দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ আনুষঙ্গিক অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য বিরোধীদলীয় নেতা মহামান্য রাষ্ট্রপতির প্রতি এই উদাত্ত আহ্বান জানান।
চট্টগ্রাম সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিক হয়ে শ্রমিকদের মর্মান্তিক ইন্তিকালে শোক প্রকাশ : মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ার ১৪ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আজ জুমআ বার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’ ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে ৮ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু এবং ১০-১৫ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।” তিনি বলেন, “নিহত শ্রমিকদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকার্ত পরিবার-পরিজনদের এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিহতের পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন। একই সাথে হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।” তিনি আরও বলেন, “এই দুর্ঘটনা কোনো অবহেলা বা নিরাপত্তাব্যবস্থার ত্রুটির কারণে ঘটেছে কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে নিহতদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করার জন্য কারখানা কর্তৃপক্ষ ও সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
জনগণের হক মেরে খাওয়ার জন্যই বিরোধীদলকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে - মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই ভোটের ফল মেনে সরকার গঠন করা হলেও গণভোটের রায় মানতে আপত্তি করছে সরকার। আজ বৃহস্পতিবার ১৩ আগস্ট রংপুর -দিনাজপুর অঞ্চলের উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী নিজেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, যার রেকর্ড বিভিন্ন গণমাধ্যমে রয়েছে। ‘মানুষের সঙ্গে কী রকম দ্বিচারিতা হলে একই বিষয়ে একেক রকম অবস্থান নেওয়া সম্ভব?’ বিস্তারিত...
সরকারের অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে গ্যাস-বিদ্যুৎ সংকট চরমে উঠেছে দেশে ব্যাপকহারে গ্যাস ও বিদ্যুৎ ঘাটতিতে নাগরিকদের চরম দুর্ভোগ সৃষ্টি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিদ্যুৎ খাতে সরকারের ব্যবস্থাপনায় ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি দেশে চরম বিদ্যুৎ ও গ্যাস সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতিতে জনদুর্ভোগ বেড়েছে। গত ৯ আগস্ট রোববার থেকে এই ব্যাপক লোডশেডিংয়ের কবলে পড়ে দেশ। তথ্যমতে, ৯ আগস্ট ৩৬৭১ মেগাওয়াট, ১০ আগস্ট ৩৭৫৭ মেগাওয়াট ১১ আগস্ট ৩৪৬৫ মেগাওয়াট এবং ১২ আগস্ট লোডশেডিং ছিল ৩ হাজার ৩৮২ মেগাওয়াট। এতে দেখা যায় গত কয়েকদিনে গড়ে প্রায় সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে। যার ভুক্তভোগী হয়েছে দেশের মানুষ ও শিল্পখাত। তিনি আরও বলেন, গত ১২ আগস্ট বুধবার ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ২০৩ কোটি ঘনফুট। সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা, অদূরদর্শিতা, বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে উঠেছে। সরকারের এমন অব্যবস্থাপনায় নাগরিকদের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হওয়ায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি ও সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা জানাচ্ছি। মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে জ্বালানিসংকট বেড়ে যাওয়ায় ক্রমান্বয়ে জনরোষ বাড়ছে। ইতোমধ্যে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদর দপ্তরে বুধবার চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। এটি সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যর্থতার চিত্রকে তুলে ধরে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে ৮০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ পাচ্ছেন ৪৫ থেকে ৫৫ মেগাওয়াট, কুষ্টিয়ার ১৫৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৮৫ থেকে ৯৫ মেগাওয়াট বিদ্যুৎ দেয়া হচ্ছে- এমন চিত্র দেশের সর্বত্র। এমতাবস্থায় নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বিদ্যুৎ সংশ্লিষ্টরা। তিনি আরও বলেন, সরকার বিদ্যুৎ ব্যবস্থাপনায় সুদূরপ্রসারী সিদ্ধান্ত না নেয়ায় এমন অবস্থার তৈরি হয়েছে। দেশের শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, নাগরিকরা বাসাবাড়িতে বিদ্যুৎ ও গ্যাস সংকটে নিয়মিত রান্নাবান্নাসহ নিত্যকর্ম পরিচালনা করতে পারছে না, শিক্ষার্থীদের অধ্যয়নে ব্যাঘাত ঘটছে। সর্বোপরি নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠছে। এমতাবস্থায় সরকার সংকট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ না নেয়া জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতার পরিচয়। গোলাম পরওয়ার বলেন, জ্বালানি খাত বেসরকারিকরণের নামে পুরোনো অলিগার্কদের নতুন করে সুবিধা দিয়ে সরকার এ সংকটকে আরও গভীর করবে বলে আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় দুর্ভোগ লাঘবে সরকারকে গ্যাস সরবরাহ বাড়ানো, শিল্পের গ্যাস চুরি বন্ধ, লিকেজ ও সিস্টেম লস কমিয়ে আনা, এনার্জি কনভার্সনের যাবতীয় পলিসি ও যন্ত্রপাতি আমদানি সহজ করা, তেল পাচার রোধের ব্যবস্থাসহ সরকারি বা বেসরকারি উদ্যোগে অপরিশোধিত তেল আমদানির ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের সাথে সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, দেশের বিদ্যমান সংকট নিরসনে ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের জন্য স্থলভাগের রিজার্ভার ম্যানেজমেন্ট (নতুন প্রযুক্তিসহ), নতুন এক্সপ্লোরেশন কূপ খনন ও ডেভেলপমেন্ট কূপ খননে সক্ষম বিদেশি পার্টনার আনার ব্যবস্থা করা জরুরি বলে আমরা মনে করি। এমতাবস্থায় জনগণের মৌলিক ও দৈনন্দিন চাহিদা পূরণে সরকার উদ্যোগ নিতে যদি ব্যর্থ হয় তাহলে যেকোনো উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।
видео или голосовое, без подписи
видео или голосовое, без подписи
видео или голосовое, без подписи
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় আমীরে জামায়াতের চিঠি হস্তান্তর মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র পক্ষ থেকে লেখা একটি চিঠি বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার শুহাদা বিন ওসমানের কাছে হস্তান্তর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার। আজ ১২ আগস্ট ২০২৬, বুধবার বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকায় অবস্থিত মালয়েশিয়ান হাইকমিশনে সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরওয়ার মাননীয় বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে চিঠিটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করেন। চিঠিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। বিস্তারিত...
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ : মিয়া গোলাম পরওয়ার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১০ আগস্ট সোমবার এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএ-এর (NTRCA) সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। গোলাম পরওয়ার বলেন, সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় প্রভাব ও ঘুষ-বাণিজ্যের পুরোনো চক্র পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অন্যতম প্রধান শর্ত হলো যোগ্য, মেধাবী ও দক্ষ শিক্ষক নিয়োগ। সেই নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে তুলে দেওয়া হলে শিক্ষক নিয়োগে রাজনৈতিক ও স্থানীয় প্রভাব বিস্তার এবং আর্থিক লেনদেনের সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, এনটিআরসিএ-এর মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করার যে প্রক্রিয়া চালু রয়েছে, তা শিক্ষক নিয়োগে মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতামূলক পরীক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়েছে। এর ফলে একজন প্রার্থী নিজ যোগ্যতায় শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পেয়েছেন এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি অনেকাংশে নিশ্চিত হয়েছে। একই সঙ্গে এই প্রক্রিয়া শিক্ষকদের পেশাগত মর্যাদাও বৃদ্ধি করেছে। কিন্তু বিদ্যমান নিয়োগব্যবস্থার সীমাবদ্ধতা ও জটিলতাগুলো দূর করে সেটিকে আরও স্বচ্ছ, কার্যকর ও বাস্তবমুখী করার পরিবর্তে যদি পুনরায় ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া হয়, তাহলে তা শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির সুযোগ অতীতের মতো আবার তৈরি করবে । বিশেষ করে দলীয় প্রভাব, স্বজনপ্রীতি, অর্থের বিনিময়ে নিয়োগ এবং স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপের অভিযোগ পুনরায় সামনে আসার আশঙ্কা রয়েছে। সেক্রেটারি জেনারেল আরও বলেন, আমরা মনে করি, শিক্ষক নিয়োগ কোনোভাবেই রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের বিষয় হওয়া উচিত নয়। একজন শিক্ষককে তাঁর মেধা, যোগ্যতা, দক্ষতা ও পেশাগত সক্ষমতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। কারণ যোগ্য শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। অতএব, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু করার উদ্যোগ বাতিল করার জন্য আমরা সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এনটিআরসিএ-এর বিদ্যমান নিয়োগব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ, জবাবদিহিমূলক ও কার্যকর করার দাবি জানাচ্ছি। প্রয়োজনে সরকারি কর্ম কমিশন (PSC)-এর মতো একটি স্বাধীন ও নিরপেক্ষ সাংবিধানিক/প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা যেতে পারে। তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতার পরিবর্তে কোনো ধরনের রাজনৈতিক, প্রশাসনিক বা আর্থিক প্রভাব যাতে স্থান না পায়-এটাই হওয়া উচিত রাষ্ট্রের নীতিগত অবস্থান। আমরা শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধাভিত্তিক প্রতিযোগিতা নিশ্চিত করার স্বার্থে সরকারের এই উদ্যোগ পুনর্বিবেচনার জোর দাবি জানাচ্ছি।
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায়ের এ অর্জন ভবিষ্যতের পথচলায় নতুন প্রেরণা ও আত্মবিশ্বাস যোগাবে—এটাই আমার প্রত্যাশা। তোমরা জ্ঞান, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠো এই কামনা করি। যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারোনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। একটি পরীক্ষার ফলাফলই জীবনের চূড়ান্ত সফলতা বা ব্যর্থতার মানদণ্ড নয়। আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন সফল ও কল্যাণময় করুন এবং দেশ, জাতি ও উম্মাহর জন্য আদর্শ মানুষ হিসেবে কবুল করুন। আমিন।
সৌদি আরবের সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন প্রবাসী বাংলাদেশী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ আগস্ট প্রদত্ত এক শোকবাণীতে বলেন, “সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একদল রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক। এসব প্রবাসীদের ওপর সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা বহুলাংশে অনেক ক্ষেত্রে পুরোপুরি নির্ভরশীল এবং তারা পরিবারের আশা-ভরসার স্থল। জীবিকার তাগিদে সুদূর পরবাসে গিয়ে এভাবে তাজা প্রাণগুলো ঝরে পড়া পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” তিনি আরও বলেন, “আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করি, তিনি যেন নিহতদের শহীদী মর্যাদা দান করেন এবং তাদের স্বজনদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক দান করেন।” তিনি বলেন, “নিহত প্রবাসী শ্রমিকদের পরিচয় দ্রুত শনাক্ত করে তাদের লাশ অবিলম্বে দেশে ফিরিয়ে এনে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের জন্য বাংলাদেশ সরকার ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। একই সাথে নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
“জুলাই শেষ হয়নি, তার অর্থ হলো জুলাইয়ের গণআকাঙ্ক্ষা আমরা আজও পূরণ করতে পারিনি।" - মিয়া গোলাম পরওয়ার সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামী
видео или голосовое, без подписи
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) বাংলাদেশের প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ আগস্ট ২০২৬, বিকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আইআরআই (IRI)-এর সাম্প্রতিক দেশব্যাপী জরিপের ফলাফল ও এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আইআরআই -এর পক্ষ থেকে সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ এর সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লোয়েকলে বাংলাদেশ সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন পরবর্তী সাম্প্রতিক পরিস্থিতির জরিপের ফলাফল ব্রিফিং করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে আইআরআই বাংলাদেশের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহারথিও, আইআরআই এর টেকনিক্যাল এডভাইজর অমিতাভ ঘোষ, এবং আইআরআই এর অপর টেকনিক্যাল এডভাইজর রুকসানা হক ও উপস্থিত ছিলেন। বিস্তারিত...
видео или голосовое, без подписи
видео или голосовое, без подписи
видео или голосовое, без подписи
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম আজ ৯ আগস্ট রোববার বেলা ১১:৩০ মিনিটে রাজধানীর ২৯ মিন্টো রোডের জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে আসন্ন নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে সর্বসম্মতভাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও ১১ দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম-এর নাম চূড়ান্ত করা হয়। বিস্তারিত....
“ছাত্রদল এখন ছাত্রলীগে রূপান্তরিত হয়েছে, তাদেরকে সংযত করে জনগণের আশা পূরণ করুন।” - মিয়া গোলাম পরওয়ার সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামী
видео или голосовое, без подписи