Dr. Rezaul Karim
СтатистикаOfficial Telegram Channel of Dr. Rezaul Karim: Assistant Editor of The Weekly Sonar Bangla. 🌐Stay Connected on Web👉 www.dr-rezaulkarim.com Follow us on- 🔵 FB👉 fb.com/dr.rezaulrkarim 🟣 TW👉 twitter.com/drkarimbd 🟡 IG👉 instagram.com/dr.karimbd
- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 2
- Всего постов
- 28
- Тип
- открытый
- Язык
- bn
- Категория
- Новости и СМИ (по похожим)
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 180
- 1/48двое суток
- 206
- 1/72трое суток
- 222
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
বিগত অর্ধ শতাব্দী ধরে আমি কুরআনের দাওয়াত বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, এটাই কি আমার অপরাধ? আমি কুরআনের সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করেছি। এটাই কি আমার অপরাধ? -আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (১ ফেব্রুয়ারি ১৯৪০ - ১৪ আগস্ট ২০২৩) #Weareallamasayedee
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সকল কৃতি শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন🌸🌸
видео или голосовое, без подписи
видео или голосовое, без подписи
বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে, বিদেশি কূটনৈতিকদের নিয়ে। জুলাই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান
https://youtu.be/d3eoRt9bRug
🔴LIVE... জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে বিশাল গণসমাবেশ প্রধান অতিথি ডা. শফিকুর রহমান এমপি মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। 🗓০৫ আগস্ট ২০২৬ | বুধবার | সকাল ১০ টা 📍স্থান : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট আয়োজনে : ১১ দলীয় ঐক্য 🎥 https://www.facebook.com/share/v/1Gur6YFFXh/
৩-৪ গুণ ভুতুড়ে বিদ্যুৎ বিল! গ্যাস নেই! দফায় দফায় জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি! কাঁচা মরিচ ৪০০ টাকা! কোনো সবজি ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না! গণভোট অস্বীকার! এসব থেকে জনগণের চোখ সরাতে কৃত্রিম ইস্যু তৈরি করা হচ্ছে। জনগণের সমস্যা সমাধান না করে সস্তা জনপ্রিয়তার জন্য প্রধানমন্ত্রী রাতে গাড়ি চালিয়ে ঢাকা শহর ঘুরে দেখছেন। মাননীয় প্রধানমন্ত্রী, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। চাঁদাবাজি থামান। গ্যাস সমস্যার সমাধান করুন। গণভোটের রায় মেনে নিন।
https://www.youtube.com/watch?v=ETKJjS7FBFg
📢 গণদাবি আদায়ে বিশাল সমাবেশ ও গণমিছিল! 📢 গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও গণমিছিল। 👤 প্রধান অতিথি: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। 👤 সভাপতি: মোহাম্মদ সেলিম উদ্দিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমীর, ঢাকা মহানগর উত্তর (ডিএনসিসির মেয়র প্রার্থী)। 🗓️ তারিখ: ১ আগস্ট ২০২৬ (ঐতিহাসিক ৩২ জুলাই) 🕗 সময়: শনিবার, বিকাল ৫:০০ টা 📍 স্থান: কলেরা হাসপাতাল এলাকা, মহাখালী, ঢাকা। দেশবাসীকে ন্যায়বিচার ও গণদাবি আদায়ের এই লড়াইয়ে রাজপথে শরিক হওয়ার বিনীত আহ্বান।
শোকবাণী বিশিষ্ট সাংবাদিক ও জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আরটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রাকিবের বাবা শামসুল হক দেওয়ানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ডিএনসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় শামসুল হক দেওয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। নেতৃদ্বয় তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন। শামসুল হক দেওয়ানের মৃত্যুতে অনুরূপ শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শায়খুল হাদীস, প্রখ্যাত আলেমে দ্বীন, সাবেক মন্ত্রী, খ্যাতিমান লেখক ও জামায়াতের সাবেক নায়েবে আমীর মরহুম মাওলানা এ কে এম ইউসুফ (রহ.)-এর সহধর্মিণী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের প্রবীণ রুকন রাবেয়া খাতুনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুমা রাবেয়া খাতুন ছিলেন মাতৃপ্রতীম ও মহীরূহতুল্য রমনী। সর্বোপরি তিনি ছিলেন ইসলামী নারী আন্দোলনের অন্যতম পথিকৃত। মরহুমা দ্বীনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন এবং এক্ষেত্রে তিনি ছিলেন সব সময় অবিচল। তিনি তাঁর স্বামী মরহুম মাওলানা এ কে এম ইউসুফ (রহ.)-এর সফল ও স্বার্থক করতে অসামান্য অবদান রেখেছেন এবং প্রেরণা যুগিয়েছেন। একই সাথে তিনি ছিলেন ইবাদত গুজার; আবেদা-সালেহা পর্যায়ের নারী। ইসলামী আন্দোলনের চরম প্রতিকূল পরিবেশেও তিনি ছিলেন অকূতোভয় ও আপসহীন। তাঁর ইন্তিকালে আমরা একজন মাতৃতুল্য অনন্য মনীষাকে হারালাম।
নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত আজ ২২ জুলাই (বুধবার) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমীর ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।
видео или голосовое, без подписи
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা মিরপুর বিজয় রিকন সিটি ওয়ার্ড সেক্রেটারি জনাব ইঞ্জিনিয়ার জহির হোসেন এর বাবা সোলেমান সওদাগর গতকাল ৮ জুলাই, বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আকুল প্রার্থনা, তিনি যেন তাঁকে ক্ষমা ও দয়া করেন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহ তাআলা তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন। #শোক_বার্তা
সৈয়দ মো: হাসান মাসুদ-এর ইন্তিকালে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গভীর শোক প্রকাশ বিশিষ্ট সমাজসেবক ও রামপুরা উত্তর থানা জামায়াতের প্রবীণ রোকন সৈয়দ মোঃ হাসান মাসুদ আজ ৮ জুলাই বুধবার ভোর ৫টায় রামপুরার নিজ বাসায় ইন্তিকাল করেছেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভূগছিলেন। তার বয়স হয়েছিলো ৭৪ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম ঢাকার পূর্ব রামপুরা জামতলার স্থায়ী বাসিন্দা ছিলেন। মরহুমের জানাযা বাদ যোহর সালামবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি কবির আহম্মদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন এমপি, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও ডা. ফখরুদ্দিন মানিকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ। বিস্তারিত..
বাংলাদেশের রাজনীতিতে নীতির চেয়ে সুবিধাই যেন বারবার বড় হয়ে ওঠে। শেখ হাসিনা ক্ষমতায় এসে কেয়ারটেকার সরকারব্যবস্থা বাতিল করলেন। আবার বিএনপি ক্ষমতায় এসেই গণভোটের রায় বাতিল করল। তখনই মনে পড়ে সেই প্রবাদ, “যার উছিলায় সিন্নি খাইল, শেষে সেই মোল্লাকেই চিনল না!” অর্থাৎ, ক্ষমতায় যাওয়ার পথে যে বিষয়কে হাতিয়ার বানানো হয়, ক্ষমতায় গিয়েই তাকেই অস্বীকার করা হয়, বাতিল করা হয়, ভুলে যাওয়া হয়। এটাই কি আমাদের রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডি নয়? নীতির কথা বলে ক্ষমতায় যাওয়া, আর ক্ষমতায় গিয়ে সেই নীতিকেই কবর দেওয়া, এ যেন বারবার ফিরে আসা এক পুরোনো রাজনৈতিক রোগ। জনগণ দেখে, মনে রাখে, আর সময়মতো হিসাবও কষে। এ কারণেই জনগণের প্রকৃত আজাদি না আসা পর্যন্ত জুলাই বারবার ফিরে আসবে। -ড. মুহাম্মদ রেজাউল করিম
শোকবাণী বিশিষ্ট ইসলামি স্কলার ও চিন্তাবিদ মাওলানা সাদিকুর রহমান আজহারীর শিশুকন্যা আদিবার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ডিএনসিসিতে মেয়র প্রার্থী মোহাম্মাদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরে সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, ‘মাওলানা সাদিকুর রহমান আজহারী একজন দেশ বরেণ্য ইসলামিক স্কলার। এ প্রখ্যাত আলেমে দ্বীনের শিশু কন্যা আদিবার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাভিভূত এবং পিতার সন্তান হারানোর বেদনার সাথে সমান সহমর্মী’। নেতৃদ্বয় আদিবার রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা মরহুমার পিতা মাওলানা সাদিকুর রহমান আজহারী সহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সবরে জামিল ধারণের তাওফিক কামনা করেন। (এডমিন পোস্ট)
The July Mass Uprising marked a significant turning point in Bangladesh's recent political history. The student-led mass movement ousted fascist Sheikh Hasina, who committed genocide during the peaceful movement. Sheikh Hasina and her cronies committed heinous crimes such as enforced disappearances, abduction, arbitrary arrests, intimidation, unlawful killings, and torture during her illegal rule. People were unable to practise freedom of expression during Hasina's tenure. She caused a climate of fear and violated human rights. Bangladesh was an open-air prison during her rule. People, therefore, will not tolerate criticism of the July Upsurge. This movement has reshaped Bangladesh.
https://weeklysonarbangla.net/uncategorized/post-50103/