tgindex
BK Exclusive

Official Telegram Channel of BK Exclusive Page. Page Link: https://www.facebook.com/BKExclusive0

Последний пост
14 авг.
Последнее чтение
13 авг.
Постов за неделю
7
Всего постов
24
Тип
открытый
Язык
bn
В каталоге с
13 авг.
Подписчики
24 659
−38 за 3 дн.
Сутки
−10
−0,04%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
8 226
24 постов
Вовлечённость
33,4%
к подписчикам
Постов в день
1,0
всего 24
Упоминаний
1
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
7 509
1/48двое суток
8 605
1/72трое суток
9 281

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • 14 авг.3 6265111

    видео или голосовое, без подписи

  • 14 авг.7 303514

    видео или голосовое, без подписи

  • 13 авг.7 783746

    видео или голосовое, без подписи

  • 11 авг.8 7247514

    ছাত্রদলের কেন্দ্রীয় এক নেত্রীর দায়ের করা মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন ও ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ। রাজধানীর শাহবাগ থানায় এক ছাত্রদল নেত্রীর দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে রাঙামাটি থেকে দুইজনকে আটক করে নিয়ে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জেলা পরিষদের সামনে থেকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে প্রথমে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে সুমনের ফোন পেয়ে সেখানে যায় সাংবাদিক সৈকত। সেখানে গোয়েন্দা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। পরে তাকেসহ সুমনকে আটক করে পুলিশ। জানা গেছে, সম্প্রতি ওই ছাত্রদলের নেত্রীর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে শাহবাগ থানায় মামলা করেন তিনি।

  • 11 авг.8 4661265

    রাষ্ট্রপতি নির্বাচনে কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেছেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর আছে। ফলে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে।’ আজ মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে এই সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। এদিকে, মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হবে। নির্বাচনটি সংসদ অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে।

  • 10 авг.9 9149411

    বাংলাদেশ সফরে এসেছেন ভারতীয় ‘র’-প্রধান পরাগ জৈন বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যেই ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা Research and Analysis Wing (RAW)-এর প্রধান পরাগ জৈন। চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে রোববার তিনি ঢাকায় পৌঁছেছেন। তিনি এবং তার প্রতিনিধি দল ঢাকার রেডিসন ব্লু হোটেলে অবস্হান নিয়েছেন। তার আবাসনের ব্যবস্থায় প্রয়োজনীয় সহযোগীতা করেছে বাংলাদেশী একটি গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার আমন্ত্রণেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। পরাগ জৈনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। গতকাল রোববার দুপুরে তারা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। গতকাল দুটি দীর্ঘ বৈঠকে বসেছেন তারা যার মধ্যে একটি প্রায় ৪ ঘন্টা দীর্ঘ। এবং অপরটি একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে, এ বিষয়ে বাংলাদেশের গোয়েন্দারা জানতেন। প্রসঙ্গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শিডিউল বহির্ভূত একটি সফরে বাংলাদেশে এসেছিল ভারতীয় গোয়েন্দাদের একটি প্রতিনিধি দল। বিমানবন্দর থেকেই তাদের ফেরত পাঠায় বাংলাদেশের গোয়েন্দারা।

  • 9 авг.9 2596713

    মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের অশ্লীল ভিডিও শেয়ার করায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে ঢাকার সাভার থানার রাজাশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মৌলভীবাজার জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তার যুবক পারভেজ আলম খান (৩২) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের মাইজগাঁও গ্রামের বাসিন্দা। এর আগে গত রোববার (২ আগস্ট) সাইবার মামলাটি করেন অ্যাডভোকেট নিয়ামুল হক। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ২৫-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। পরদিন সোমবার (৩ আগস্ট) রাতে শ্রীমঙ্গল থেকে সৈয়দ তানভীর আহমেদ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে বিএনপির এমপি নাসেরের এই অশালীন ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পরে তাঁর পক্ষ থেকে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে দাবি করা হলেও ফ্যাক্ট চেকাররা এটি আসল ভিডিও বলে নিশ্চিত করেছে।

  • 8 авг.10,6 тыс6812

    লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম-মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে চাঁদা আদায়ের অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে অব্যহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দরবেশপুর ইউনিয়নে। আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পদ হারানো নেতারা হলেন- দরবেশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ। দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, সরকার ইমাম-মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দিচ্ছেন। হারুন ও ইউছুফের ওয়ার্ডে একটি মসজিদ আছে। সেই মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে তারা ১৫ হাজার টাকা নিয়েছে। প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার করে টাকা নিয়েছে তারা।

  • 8 авг.9 692827

    গাইবান্ধার সাঘাটায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনের সময় প্রধান শিক্ষককে হেনস্থার প্রতিবাদ করায় যুবদলের নৃশংস হামলায় আহত জামায়াতকর্মী সালাউদ্দিন মারা গেছেন। শনিবার (৮ আগস্ট) সকালে তিনি ঢাকার একটি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সালাউদ্দিন ১ মাস ১৮ দিন সেখানে চিকিৎসাধীন ছিলেন। তিনি জামায়াতের বোনারপাড়া ইউনিয়ন যুব বিভাগের কর্মী ছিলেন। বাড়ি একই ইউনিয়নের ফুটানি বাজার এলাকায়।  এর আগে গত ২১ জুন সাঘাটার উপজেলা চত্বরের চারমাথায় এ হামলার ঘটনা ঘটে। সেদিন একই ঘটনায় ঘটনাস্থলে খুন হন বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী (২৪)। প্রসঙ্গত, গত ১৬ জুন উপজেলার কচুয়া ইউনিয়নের ‘কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ ম্যানেজিং কমিটি নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে মনোনয়ন সংক্রান্ত বিষয়ে প্রধান শিক্ষককে হেনস্তা করে যুবদলের সন্ত্রাসীরা। এর প্রতিবাদ করেছিল স্থানীয় জামায়াত এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা। যার কারণে তাদের ওপর হামলা চালায় যুবদলের সশস্ত্র নেতাকর্মীরা।

  • 8 авг.3 402701

    সাতক্ষীরার শ্যামনগরে আব্দুল মান্নান নামে এক যুবদল নেতাকে হিন্দু নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় আটকের পর উত্তম-মধ্যম দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে ভাইরাল হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিনগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। শ্যামনগর পৌরসভার চন্ডিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল মান্নান ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি বলে জানা গেছে। ২০২৫ সালের ৭ জুলাই অন্যের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে চাঁদাদাবির ঘটনায় পৌর যুবদলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছিল। এ ঘটনার জন্য ওই নারী যুবদল নেতা আব্দুল মান্নানকে দায়ী করেছেন। বিভিন্ন সময়ে ব্লাকমেইলিংয়ের অংশ হিসেবে মান্নান প্রায়শই তার বাড়িতে গিয়ে কুপ্রস্তাব দিতেন বলে দাবি তার। একপর্যায়ে বাজার পৌঁছে দেয়ার অজুহাতে বৃহস্পতিবার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয়রা এই যুবদল নেতাকে হাতেনাতে আটক করে।

  • 6 авг.3 9451551

    বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে মিজ কাজী জেসিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে কাজী জেসিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

  • 4 авг.12,4 тыс12513

    সরকারি মাদ্রাসা–ই–আলিয়ার আবাসিক হল আল্লামা কাশগরী (রহ.) হলে ঢুকে ব্যাপক ভাঙচুর, শিক্ষার্থীদের ওপর হামলা এবং তাদের ল্যাপটপ-মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে বহিরাগত ছাত্রদল এবং যুবদলের নেতা–কর্মীরা। বহিরাগত, ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীরা ককটেল ফাটিয়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে। শিক্ষার্থীদের রুম থেকে ল্যাপটপসহ দামি জিনিসিপত্র ছিনিয়ে নিয়েছে তারা। বর্তমানে যুবদল এবং বহিরাগতরা সশস্ত্র অবস্থায় হলের আশেপাশে অবস্থান করছে। এদিকে বহিরাগত ছাত্রদল-যুবদলের সশস্ত্র সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

  • 3 авг.12,4 тыс15721

    গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা। আজ সোমবার (৩ আগস্ট) ডিবিএল গ্রুপের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণায় ২৫ হাজার শ্রমিকের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কোম্পানি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মাসে রপ্তানি ৪০ মিলিয়ন ডলার। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত ডিবিএল গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তম বহুমুখী শিল্পগোষ্ঠী।

  • 2 авг.11,9 тыс6015

    ধর্ষণ মামলায় যশোর চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখা তাকে বহিষ্কারের বিষয়টি জানায়। এর আগে শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরাফাত উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে। তিনি চৌগাছা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। মামলার এজাহারে বলা হয়, শনিবার সকালে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার উদ্দেশ্যে চৌগাছায় আসার পথে এক কলেজছাত্রীকে মোটরসাইকেলে তুলে নেন রাব্বি। পরে পৌর শহরের নিরিবিলিপাড়া এলাকার একটি বাসায় নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে কাউকে না জানানোর জন্য ভুক্তভোগীকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

  • 1 авг.5 080884

    এ নিয়ে ভুক্তভোগী শিবির নেতা এবং ঢাবির ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের এজিএস ইব্রাহিম খলিল অপরাধী কওমি ছাত্রদের শাস্তি দাবি করে ঢাবি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে বলেন, "আমার রুমেই একটি ঘৃণ্য অপরাধ সংঘটিত হয়েছে, যা সম্পর্কে আমি পূর্বে বিন্দুমাত্র কিছু জানতাম না। আমার মায়ের মামাতো ভাই নোয়াখালী মাদানিয়া মাদ্রাসায় পড়ে। আমাকে ২৬ তারিখে ফোন দেয়। সে পিজি হাসপাতালে ডাক্তার দেখাতে আসবে, কিন্তু ঢাকায় থাকার মতো কোনো জায়গা নেই। স্বাভাবিকভাবে আমি বললাম, আমার এখানে থাকতে পারবে। ২৭ তারিখ রাত আনুমানিক ১২.৪৭টার দিকে ও আমার হলে আসে। সঙ্গে দেখি আরেকটা ছেলে। সকালে উঠে আমি ক্লাসে চলে যাই। সেখান থেকে আমার বন্ধুদের সঙ্গে মাওয়া ঘুরতে চলে যাই। তাদের সঙ্গে ২৭ তারিখ পুরো দিনে আমার একবারের জন্যও দেখা হয়নি। সেদিন তারা ডাক্তার দেখানোর জন্য চলে যাওয়ার সময় আমাকে কল দিয়ে বলে, তারা ডাক্তার দেখাতে যাচ্ছে। এর মাঝখানে তাদের সঙ্গে আমার একবারের জন্যও দেখা হয়নি। আমার রুমমেট বা যারা সেদিন এমন জঘন্য কাজ দেখেছে, আমায় একবার জানালে আমি নিজ দায়িত্বে এদেরকে আইনের হাতে তুলে দিতাম। এরপর আমি রুমে গেলাম, কিন্তু আমার রুমমেট বা অন্য কেউ বা তারা কেউ কিছু জানায়নি।"

  • 1 авг.12,1 тыс7617

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে এআই দিয়ে তৈরি বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এম নাসের রহমান বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার মাথার ছবি অন্য একজনের শরীরে বসিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি ও প্রচার করা হচ্ছে। তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, ভিডিও এবং ছবি উভয়টিই অরিজিনাল, এআই-জেনারেটেড নয়। তারা ছবি ও ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখতে পায়, ছবিতে আলো এবং ছায়ার যে অবস্থান দেখা যাচ্ছে, তা একটি স্বাভাবিক ছবির মতোই। বাম ও ডান পাশের উভয় অবয়ব এআই ছবির বৈশিষ্ট্যের সঙ্গে মেলে না। পাশাপাশি, ভিডিওটির পারিপার্শ্বিক অবস্থা এবং ব্যক্তির নড়াচড়া (Movement), আলোর ছায়া, শারীরিক গঠন ইত্যাদি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি এআই-জেনারেটেড ভিডিও নয়। এছাড়া এআই শনাক্তকরণ প্রযুক্তি SynthID ও হাইভ মডারেশনসহ একাধিক এআই শনাক্তকরণ টুলস দিয়ে যাচাই করে দেখা যায় ছবি-ভিডিও কোনটিই এআই দিয়ে তৈরি নয়।

  • 1 авг.4 4831103

    ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই কিশোরী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। ওই কিশোরীর চাচার দাবি, ঘটনার রাতে কিশোরীর দাদির চোখের চিকিৎসার জন্য তিনি ও তার মা ফরিদপুরের একটি হাসপাতালে ছিলেন। বাড়িতে কিশোরীর ছোট বোন ও ছোট ভাই সঙ্গে ছিল। রাত ১টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরটি ঘিরে ফেলে। দুর্বৃত্তরা প্রথমে দরজা খোলার জন্য চাপ সৃষ্টি করে। তবে ভেতর থেকে দরজা খুলতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা ঘরের জানালা ভেঙে কিশোরীকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে তুলে নিয়ে যায়। এ সময় স্বজন ও প্রতিবেশীরা বাধা দেওয়ার চেষ্টা করলে সশস্ত্র দলটি তাদের ওপর হামলার হুমকি দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে কিশোরীকে তুলে নিয়ে একটি মোটরসাইকেলে করে পাশের গ্রামের একটি পুকুরের পাড়ে নিয়ে যায়। সেখানে তিন যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করে।

  • 1 авг.4 470701

    রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের প্রথম তলায় একটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যাওয়ায় স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছেও একটি সন্দেহজনক বস্তা পাওয়া যাওয়ায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক ব্যাগটি পরীক্ষা শুরু করেছে।

  • 31 июл.14,3 тыс10930

    একের পর এক ফাঁস হচ্ছে বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও। কিন্তু কারও বিরুদ্ধেই এখনপর্যন্ত সরকারি ভাবে কিংবা দলীয় ভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। যার কারণে সরকারের নীতিনির্ধারকদের বিরুদ্ধেই নানান প্রশ্ন তুলছেন নেটিজেনরা। বিএনপি সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান এবং সিলেট-৬ আসনের বিএনপির সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরীর আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়াজুড়ে ঘুরছে। সাম্প্রতিক সময়ে ফাঁস হওয়া তাদের এই চাঞ্চল্যকর ভিডিওগুলো 'টক অব দ্যা কান্ট্রি'-তে পরিণত হয়েছে। কিন্তু এখনপর্যন্ত সরকার কিংবা দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনপ্রকার ব্যবস্থা নিতে দেখা যায়নি। নেটিজেনদের যেবিষয়ে নানান বিরূপ মন্তব্য করতেও দেখা যায়।

  • 30 июл.4 6741183

    বিএনপি’র প্রতিমন্ত্রীর সেক্স স্ক্যান্ডাল ফাঁসের পর এটাকে ভুয়া বলে প্রচার; বাংলাদেশী মূলধারার মিডিয়ার নির্লজ্জ পক্ষপাতিত্ব আবারো প্রকাশ্যে এলো। বিরোধী দলীয় এমপি গাজী নজরুলের আপত্তিকর ভিডিও ফাঁসের পর সেটা নিয়ে মিনিটে মিনিটে প্রতিবেদন ছাপালেও বিএনপির মন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সেক্স স্ক্যান্ডাল নিয়ে এখনপর্যন্ত কোন মিডিয়া একটা প্রতিবেদন ছাপানোর সৎসাহসও দেখাতে পারেনি।

BK Exclusive — tgindex