- Последний пост
- 15 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 107
- Всего постов
- 508
- Тип
- открытый
- Язык
- bn
- Категория
- Новости и СМИ
- В каталоге с
- 12 авг.
- 1/24сутки в ленте
- 40
- 1/48двое суток
- 45
- 1/72трое суток
- 49
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
#UPDATE দুর্ঘটনার পর সব অ্যাপাচি হেলিকপ্টারের উড্ডয়ন বন্ধ করল যুক্তরাষ্ট্র। 📌 টেক্সাসের ফোর্ট হুডের কাছে চলতি সপ্তাহের শুরুতে একটি প্রাণঘাতী হেলিকপ্টার দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সব অ্যাপাচি হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা এবং নিরাপত্তা যাচাইয়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। @SorwarAlam[mh]
ন্যাটো দেশগুলো সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প: “যখন কোনো দেশের সাহায্যের প্রয়োজন হয়, তারা আমেরিকার কাছে ফোন করে। তবে আমি সব সময় তাদের সাহায্য করি না। কারণ অনেক সময় তারা আমাদের সঙ্গে খুব একটা ভালো আচরণ করেনি। আর একটা কথা—ন্যাটো আমাদের পাশে ছিল না। এটা আমরা মনে রাখব।” @SorwarAlam[mh]
ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতির দৃশ্য।
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প চলাকালীন ধ্বংসযজ্ঞ।
#UPDATE প্রথম ধাপের ভূমিকম্পের পর এবার ৬.২ মাত্রার আরেকটি ভূমিকম্প বা আফটার শক।
ইন্দোনেশিয়ায় সুনামি হচ্ছে।
#BREAKING ইন্দোনেশিয়ার দিকে সুনামি ধেয়ে আসছে।
#BREAKING ইন্দোনেশিয়ার উপকূলে ৭.৭ মাত্রার ভূমিকম্প।
#BREAKING ইন্দোনেশিয়ার উপকূলে ৭.৭ মাত্রার ভূমিকম্প।
#BREAKING ইন্দোনেশিয়ার উপকূলে ৭.৭ মাত্রার ভূমিকম্প।
#BREAKING ট্রাম্প: খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা দিব।
📌 মার্কিন যুদ্ধজাহাজে চরম দুর্দশা, সংকটে সেনারা, নির্বিকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ➡️ মাসের পর মাস সাগরে দায়িত্ব পালন করতে গিয়ে মার্কিন যুদ্ধজাহাজ 'ইউএসএস আব্রাহাম লিংকন'-এর নাবিকরা চরম দুর্দশার মুখে পড়েছে। অন্যান্য জাহাজ ও স্থলে থাকা মার্কিন সেনাদের অবস্থাও ক্রমশ খারাপ হচ্ছে বলে জানা গেছে। ➡️ জাহাজগুলোতে খাবার, বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদির তীব্র সংকট দেখা দিয়েছে। সংকট ও অপরিচ্ছন্ন পরিবেশে মাত্রাতিরিক্ত কাজের চাপ সামলাতে গিয়ে ক্লান্ত সেনাদের মনোবলও একেবারে ভেঙে গেছে। ➡️ সেনা সদস্যরা অভিযোগ করছে, বিশ্রামের সুযোগ না দিয়েই নাবিকদের দিয়ে টানা কাজ করানো হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ তাদের এই উদ্বেগ ও অভিযোগ আমলে নিচ্ছেনা। সূত্র: BBC @SorwarAlam [an]
📌 দ্রুত নৌবহর বাড়াতে বিদেশে মার্কিন যুদ্ধজাহাজ নির্মাণের সুযোগ দিচ্ছেন ট্রাম্প। ➡️ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিদেশে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণের সুযোগ দেওয়ার পথ খুলছেন। পরিকল্পনা অনুযায়ী, যেসব বিদেশি জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাণ কারখানায় বড় ধরনের বিনিয়োগ করবে, তারা নিজেদের দেশে সর্বোচ্চ দুটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণ করতে পারবে। ➡️ এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আরও দ্রুত নৌবহরের আকার বাড়াতে পারবে এবং দেশীয় জাহাজ নির্মাণ সক্ষমতার ওপর চাপ কিছুটা কমানো সম্ভব হবে। @SorwarAlam[mh] #USA #USNavy #Shipbuilding #Trump
#UPDATE পুতিনের বিতর্কিত দ্বীপ সফরের পর রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা ভাবছে জাপান। ➡️ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাপানের দাবিকৃত চারটি দ্বীপের একটি এতোরোফু সফর করার পর রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে জাপান। এক্ষেত্রে জাপান রাশিয়ার ওপর থাকা বর্তমান নিষেধাজ্ঞাগুলো আরও কঠোর করার বিষয়টি বিবেচনা করছে। ➡️ এতোরোফু রাশিয়ার নিয়ন্ত্রণে থাকলেও জাপান দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। দ্বীপটির মালিকানা নিয়ে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ➡️ পুতিনের এই সফরকে কেন্দ্র করে জাপান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের আঞ্চলিক বিরোধ নতুন করে উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: NHK @SorwarAlam[mh] #Japan #Russia #KurilIslands #Sanctions
চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ : নিহত বেড়ে ১১
📌 পশ্চিম তীরে অবরোধের নিন্দা জানাতে নেতানিয়াহুকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ➡️ পশ্চিম তীরের কুসরা গ্রামে ইহুদি বসতিস্থাপনকারীরা প্রায় এক সপ্তাহ ধরে ফিলিস্তিনিদের কয়েকটি বাড়ি অবরোধ দিয়ে ঘিরে রেখেছে। এসব বাড়ির একটি একজন ফিলিস্তিনি-আমেরিকানের বলে জানা গেছে। আর তাই ইহুদি বসতিস্থাপনকারীদের এই অবরোধের প্রকাশ্য নিন্দা জানাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ বাড়িগুলোর ভেতরে প্রায় ১৫ জন ফিলিস্তিনি আটকা পড়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। অবরোধের কারণে তারা পানি ও বিদ্যুৎ ছাড়াই বাড়ির ভেতরে অবস্থান করছেন। সূত্র: Reuters @SorwarAlam[mh] #USA #Israel #Palestine #WestBank
#BREAKING সৌদি আরবের নাজরানে অবস্থিত আরামকোর একটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি বাহিনী। হুথিদের একটি সামরিক সূত্রের বরাত জানিয়েছে সাবা নিউজ এজেন্সি। @SorwarAlam[mh]
ইয়েমেনের সরকারি বাহিনী নিয়ন্ত্রিত ইয়েমেনের মোখা বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে হুথি বাহিনী। বন্দর এলাকায় বর্তমানে ভয়াবহ আগুন জ্বলছে। @SorwarAlam[mh]
হুথি বাহিনীর অবস্থান লক্ষ্য করে আকাশ থেকে বোমা হামলার ফুটেজ প্রকাশ করেছে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী । @SorwarAlam[mh]
ইয়েমেনের সরকারি বাহিনী নিয়ন্ত্রিত ইয়েমেনের মোখা বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে হুথি বাহিনী। বন্দর এলাকায় বর্তমানে ভয়াবহ আগুন জ্বলছে। @SorwarAlam[mh]