Polytechnic Notice
Статистикаপলিটেকনিক শিক্ষার্থীদের সর্বাধিক জনপ্রিয় অনলাইন তথ্যকেন্দ্র।
- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 18
- Всего постов
- 66
- Тип
- открытый
- Язык
- bn
- Категория
- Криптовалюты (по похожим)
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 1 537
- 1/48двое суток
- 1 950
- 1/72трое суток
- 2 103
Медиана по постам, которые мы застали свежими и померили через сутки.
Посты
“সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা চালু হলে শিক্ষার্থীরা নিজেদের কর্মজীবনের জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে।” মীর হেলাল উদ্দিন ভূমি প্রতিমন্ত্রী। #opinion #polytechnic_notice_opinion
📛নিউজ📛 নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৈদ্যুতিক বাসের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। সরকারের নেওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যেই ঢাকার সড়কে পরীক্ষামূলকভাবে ২০০টি আধুনিক ইলেকট্রিক বাস নামানো হচ্ছে, যার মধ্যে ৫০টি বাস বিশেষভাবে নারীদের জন্য নির্ধারিত থাকবে। সরাসরি ক্রয়পদ্ধতির মাধ্যমে দ্রুত এসব বাস আমদানির পাশাপাশি চার্জিং স্টেশন স্থাপন এবং চালক-টেকনিশিয়ানদের প্রশিক্ষণের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তবে পর্যাপ্ত প্রস্তুতি ও পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান ছাড়া এই উদ্যোগ কতটা টেকসই হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞ ড. হাদিউজ্জামান মনে করেন, শুধু বাস না এনে চার্জিং স্টেশন, ডিপোসহ পুরো ইকোসিস্টেম প্রস্তুত করার পাশাপাশি বিদ্যমান বিশৃঙ্খল বাস নেটওয়ার্ক শৃঙ্খলার মধ্যে আনা না গেলে এই উদ্যোগের কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে। ©️ Polytechnic Notice
📛উপবৃত্তি নিউজ📛 ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রেরণ কার্যক্রম পরবর্তী কার্যদিবসে পুনরায় চলবে। © Polytechnic Notice
📛উপবৃত্তি নিউজ📛 ডিপ্লোমা পর্যায়ের সকল শিক্ষাক্রমের ২য়, ৩য়, ৫ম, ৭ম পর্বের উপবৃত্তি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। © Polytechnic Notice
“এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া আর কিছু নাই” ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী। #opinion #polytechnic_notice_opinion
📛নিউজ📛 ৪৭-এর বাংলায় যখন নারীদের উচ্চশিক্ষা তো দূরের কথা, ইঞ্জিনিয়ারিং পড়া ছিল আকাশকুসুম কল্পনা, তখন মাত্র ১৬ বছর বয়সে জিপ চালিয়ে তাক লাগিয়ে দেওয়া মাদারীপুরের মেয়ে ইলা ঘোষ প্রবল জেদ থেকে বেছে নেন প্রকৌশল শিক্ষাকে। তাঁরই হাত ধরে ১৯৬৫ সালে মাত্র ১২ জন শিক্ষক, ৭০ জন ছাত্রী ও ২টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, যা নারী কারিগরি শিক্ষায় আজও অনন্য অবদান রেখে চলেছে। দেশের প্রথম নারী ইঞ্জিনিয়ার, প্রথম বিদেশফেরত নারী ইঞ্জিনিয়ারিং শিক্ষানবিশ এবং নারী কারিগরি শিক্ষার এই সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা ইলা ঘোষের মতো এক অদম্য ও সাহসী নারীকে সময়ের আবর্তে আজ ক'জনই বা মনে রেখেছে! ©️ Polytechnic Notice
📛নিউজ📛 আজকে রাতেও আকাশ পরিষ্কার থাকলে উল্কাবৃষ্টি দেখা যাবে। মাঝরাত থেকে ভোরের আগ পর্যন্ত ভালো সুযোগ থাকবে। © Polytechnic Notice
📛নোটিশ📛 ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষাক্রমের ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের ক্লাস এবং ৮ম পর্বের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আগামী ১লা সেপ্টেম্বর ২০২৬ হতে শুরু হবে। বি.দ্রঃ সংশোধিত বর্ষপঞ্জি পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ©️ Polytechnic Notice
📛নিউজ📛 পারিবারিক মতপার্থক্য, আর্থিক সংকট ও নানা প্রতিকূলতাকে পেছনে ফেলে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন রাজশাহীর তরুণ প্রযুক্তি গবেষক ও পলিটেকনিক শিক্ষার্থী মো. নাহিদ আলম। রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি থেকে সফলতার সঙ্গে পড়াশোনা শেষ করার পাশাপাশি তিনি গুগলের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান কোর৪২-এ যুক্ত থেকে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। বিশ্বরেকর্ড গড়ার চেষ্টা ও ব্যক্তিগত জীবনের নানা ব্যর্থতায় থেমে না গিয়ে তিনি আইন ও প্রযুক্তির সমন্বয়ে গড়ে তুলেছেন নতুন উদ্যোগ ‘লেক্সগ্লোবাল বিডি’। শূন্য থেকে শুরু করে নানা বাধা পেরিয়ে তাঁর এই লড়াই ও ঘুরে দাঁড়ানোর গল্প এখন তরুণ প্রজন্মের কাছে প্রযুক্তি গবেষণার এক অনন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। ©️ Polytechnic Notice
📛ব্রেকিং নিউজ📛 বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে পারসিয়েডস উল্কাবৃষ্টি। ভোর ০৫ টা পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ©️ Polytechnic Notice
📛নিউজ📛 পরীক্ষায় অংশ নিতে কর্মস্থল থেকে বের হওয়ার পথে ফেনীর ফতেহপুর এলাকায় ছি'ন'তাইকারীদের নৃ'শং'স হা'ম'লার শি'কার হয়ে মা'রা গেছেন ফেনী সরকারি কম্পিউটার ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন টেকনোলজির ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ইয়ামিন। গত সোমবার দুপুর ১টার দিকে মোহাম্মদ আলী বাজার থেকে ফতেহপুরের মধ্যবর্তী সড়কে দু'র্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে র'ক্তা'ক্ত অবস্থায় ফতেহপুর ফ্লাইওভারের ওপর ফেলে পালিয়ে যায়। পরে গু'রুত'র আহত অবস্থায় প্রথমে তাকে ফেনী সদর হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই তরুণ শিক্ষার্থীর মৃত্যু হয়। এ শিক্ষার্থীর আ'কস্মিক মৃ'ত্যু'তে পুরো শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে এবং দ্রুত অপরাধীদের গ্রে'ফতার করে দৃষ্টা'ন্তমূলক শা'স্তি'র দাবি জানানো হয়েছে। ©️ Polytechnic Notice
без подписи
без подписи
без подписи
অতিরিক্ত লো'ডশেডিংয়ের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও করে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা...
📛নিউজ📛 প্রতি বছরের মতো এবারও জুলাই-আগস্ট জুড়ে দৃশ্যমান পারসিয়েডস উল্কাবৃষ্টির সেরা সময় হিসেবে আজ ও আগামীকাল (১২-১৩ আগস্ট) রাতে বাংলাদেশের আকাশেও এটি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আলোকদূষণমুক্ত শহর থেকে দূরে কোনো খোলা জায়গায় এই মহাজাগতিক দৃশ্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যাবে। তবে চলতি মাসে পূর্ণিমার চাঁদ বেশ উজ্জ্বল থাকায় ছোট উল্কাগুলো দেখতে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে। আমেরিকান মিটিওর সোসাইটি জানিয়েছে, এই উল্কাবৃষ্টির সর্বোচ্চ দেখা মিলবে এবার, ফলে চাঁদের দিকে পিঠ রেখে উত্তর-পূর্ব আকাশের দিকে তাকালে উজ্জ্বল উল্কাগুলো ঠিকই চোখে পড়বে। ©️ Polytechnic Notice
📛ব্রেকিং নিউজ📛 কারিগরি শিক্ষা বোর্ডের তৈরি নিজস্ব রেজাল্ট দেখার ওয়েবসাইটে এবার ডিপ্লোমা ইন টেক্সটাইল, এগ্রিকালচার, ফিসারিজ, ফরেস্ট্রি এবং লাইভস্টক শিক্ষাক্রমের ফলাফলও যুক্ত করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা এখন থেকে সকল সেমিস্টারের সকল বিষয়ের গ্রেডসহ বিস্তারিত মার্কসিট এই ওয়েবসাইট থেকেই দেখতে পারবেন। আশা করা হচ্ছে, খুব দ্রুতই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ফলাফল দেখার এই বিশেষ সুবিধাও চালু করা হবে। ©️ Polytechnic Notice
📛নিউজ📛 গত সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর আশানুরূপ ফলাফল না পেয়ে বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়ে দেশের বিভিন্ন প্রান্তে অন্তত ৭ জন শিক্ষার্থীর আ'ত্ম'হ'ত্যার ঘ'টনা ঘটেছে। রাজশাহী, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম, শেরপুর ও গোপালগঞ্জে ঘটে যাওয়া এসব ঘটনায় শিক্ষার্থীদের মাঝে হ'তাশা ও মানসিক চাপের বিষয়টি আবারও সামনে এসেছে। মনোবিজ্ঞানীদের মতে, পরীক্ষার ফলকে ঘিরে পরিবারের অতিরিক্ত প্রত্যাশার চাপ এবং ভালো ফলাফলকে সাফল্যের একমাত্র মানদণ্ড হিসেবে দেখার প্রবণতাই মূলত কোমলমতি শিক্ষার্থীদের এমন চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় থাকার পাশাপাশি পরিবার ও সমাজকে আরও সহানুভূতিশীল হওয়ার এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগের ওপর জোর দিয়েছেন। ©️ Polytechnic Notice
“মন খুলে গান গাওয়া যায়, মনে খুলে নাম্বার দেওয়া যায় না।” ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।। #opinion #polytechnic_notice_opinion
📛ছুটি📛 আগামীকাল ১২ আগস্ট, ২০২৬ ইং রোজ বুধবার ❝আখেরী চাহার সোম্বা❞ উপলক্ষে সকল পলিটেকনিক ইনস্টিটিউটসহ ডিপ্লোমা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ©️ Polytechnic Notice