পলিটেকনিক নোটিশ বোর্ড🌍
Статистикаপলিটেকনিক নোটিশ বোর্ড (All Polytechnic Institute) গ্রুপের Telegram চ্যানেলে স্বাগতম।কারিগরি শিক্ষা রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য সকলের কাছে সবার আগে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য Telegram চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। ধন্যবাদ। ❤️
- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 13 авг.
- Постов за неделю
- 13
- Всего постов
- 27
- Тип
- открытый
- Язык
- bn
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 453
- 1/48двое суток
- 519
- 1/72трое суток
- 559
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
без подписи
без подписи
без подписи
без подписи
без подписи
без подписи
📛নোটিশ📛 বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, লাইভস্টক, ফিশারিজ ও ফরেস্ট্রি শিক্ষাক্রমের ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের ক্লাস এবং ৮ম পর্বের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং/ফিল্ড অ্যাটাচমেন্ট আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হবে। © পলিটেকনিক নোটিশ বোর্ড(PNB)
📛 নিউজ 📛 রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজির সাবেক শিক্ষার্থী মো. নাহিদ আলমের গবেষণায় সাফল্য শিক্ষাজীবন থেকেই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করা নাহিদ গুগলের সঙ্গে চুক্তিভিত্তিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট কাজে যুক্ত হন। এছাড়া আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান কোর৪২-এ দূরবর্তীভাবে কাজের সুযোগ পান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান উৎসবে প্রযুক্তি প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর। বর্তমানে ‘লেক্সগ্লোবাল বিডি’ নামে আইন ও প্রযুক্তির সমন্বয়ে একটি উদ্যোগ পরিচালনার পাশাপাশি প্রযুক্তি, গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন তিনি। প্রতিকূলতা ও একাধিক ব্যর্থতা পেরিয়ে প্রযুক্তি খাতে নিজের অবস্থান তৈরি করা নাহিদ আলমের পথচলা পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার। © পলিটেকনিক নোটিশ বোর্ড
আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতায় ‘ পলিটেকনিক নোটিশ বোর্ড (PNB)’ পেজ আজ ১০০K ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছে। এই অর্জন শুধু আমাদের নয়, আপনাদের সবার। পলিটেকনিক জগতের সকল সঠিক, দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই পথচলায় পাশে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সামনের দিনগুলোতেও এভাবেই পাশে থাকুন, একসাথে এগিয়ে চলুন। ©পলিটেকনিক নোটিশ বোর্ড (PNB)
ওয়েবসাইট লিংক https://result.bteb.gov.bd/result-search
📛 ব্রেকিং নিউজ 📛 দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিভিন্ন পরীক্ষার ফলাফল ও মার্কশিট দেখার জন্য নতুন ওয়েবসাইট চালু করেছে। বর্তমানে ডিপ্লোমা ইন টেক্সটাইল, এগ্রিকালচার, ফিশারিজ, লাইভস্টক, ফরেস্ট্রি, এসএসসি ও এইচএসসি পর্যায়ের ফলাফল দেখা যাচ্ছে। রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে সহজেই ফলাফল ও মার্কশিট দেখা যাবে। © পলিটেকনিক নোটিশ বোর্ড (PNB)
✍️ উপবৃত্তি নিয়ে অনেক কষ্ট করে সঠিক ও অথেনটিক তথ্যগুলো সংগ্রহ করে আমরা প্রকাশ করি। অথচ আমাদের পেজ থেকে লেখা কপি করে অনেকেই পোস্ট করছে! দুঃখের বিষয় হলো, কপিবাজ ভাইয়েরা এতোটাই অকৃতজ্ঞ যে ন্যূনতম ক্রেডিটটুকুও দিতে পারে না। আমাদের মূল পোস্টে রিঅ্যাক্ট-কমেন্ট কম থাকলেও কপি পোস্টে বেশি দেখা যায়। যাই হোক, যত বাধাই আসুক পলিটেকনিক নোটিশ বোর্ড আপনাদের সেবায় সব সময় ব্রত থাকবে। ❤
📛 উপবৃত্তি আপডেট 📛 ডিপ্লোমা পর্যায়ের উপবৃত্তি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন সম্পন্ন হলে আগামী বৃহস্পতিবার বিকালের পর থেকে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা প্রেরণ শুরু হবে। তবে কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে পেমেন্ট কার্যক্রম সোম/মঙ্গলবারের মধ্যে শুরু করা হবে। © পলিটেকনিক নোটিশ বোর্ড (PNB)
📛শিক্ষাবৃত্তি📛 SSC 2026 এর জন্য শিক্ষাবৃত্তি || ডাচ বাংলা ব্যাংক (DBBL) এর শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি- আবেদনের শেষ তারিখ: 4 Sep 2026 আবেদন লিংক : https://app.dutchbanglabank.com/DBBLScholarship/
📛 নিউজ 📛 আজকে পরীক্ষার হলে এদিক-ওদিক তাকানো এবং অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার অভিযোগে লক্ষীপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষাকেন্দ্রের ১ জন শিক্ষার্থীর ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পরীক্ষা বাতিল করা হয়েছে। শৃঙ্খলা বিধির ধারা ১.২ অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার হলে সকল শিক্ষার্থীকে নিয়ম-শৃঙ্খলা মেনে চলার জন্য সতর্ক করা হলো। © পলিটেকনিক নোটিশ বোর্ড
https://www.facebook.com/share/p/1ChV1LicL9/
শোক সংবাদ শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল টেকনোলজির ২০১৯–২০ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী তানভীর আহমেদ শাকিল জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে পলিটেকনিক নোটিশ বোর্ড পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। © পলিটেকনিক নোটিশ বোর্ড
без подписи
📛 নিউজ 📛 বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত পর্ব সমাপনী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীর চলতি পর্বের পরীক্ষা বাতিল করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থী মোঃ মাহিনুল হক, পাওয়ার টেকনোলজি বিভাগের ৮ম পর্ব, সেশন: ২০২১-২২। Design of Machine Elements (২৯০৭১) বিষয়ের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯৯৩ নীতিমালার শৃঙ্খলা বিধির ১.২ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। © পলিটেকনিক নোটিশ বোর্ড (PNB)
📛 নিউজ 📛 পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শিক্ষার্থী বহিষ্কার ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষা-২০২৫ চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে ঢাকা মহিলা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৭ম পর্বের এক শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার শৃঙ্খলা বিধিমালা ১.৩ অনুযায়ী, ওই শিক্ষার্থীর চলমান সকল পরীক্ষা বাতিল করা হয়েছে। © পলিটেকনিক নোটিশ বোর্ড (PNB)