Sky Force
Статистикаবিশ্বজুড়ে বিভিন্ন সামরিক সংঘাত, অস্ত্র-শস্ত্র নিয়ে জানতে আমাদের সঙ্গে থাকুন।
- Последний пост
- 13 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 8
- Всего постов
- 33
- Тип
- открытый
- Язык
- bn
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 1 106
- 1/48двое суток
- 1 267
- 1/72трое суток
- 1 367
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের অংশ হিসেবে মোতায়েন করা ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীতে টানা নয় মাস সমুদ্রে থাকার কারণে ক্রমবর্ধমান মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে কয়েকজন মার্কিন নাবিক জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন। বিমানবাহী রণতরীটি বর্তমানে সমুদ্রে ২৫০ দিন অবস্থান করে রেকর্ডসংখ্যক দীর্ঘ সময়ের মোতায়েন সম্পন্ন করেছে। যদিও কিছু মিডিয়া সংবাদ প্রকাশ করেছিল যে ৭ জন ক্রু নিজেরা নিজেরা খুনোখুনি করেছে তবে সেই দাবিটি সত্য নয়।
ঢাকার সাভার উপজেলায় নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে বোমা সদৃশ একটি প্রেশার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। বুধবার (১২ আগস্ট) ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ি লালটেক…
ঢাকার সাভার উপজেলায় নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে বোমা সদৃশ একটি প্রেশার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। বুধবার (১২ আগস্ট) ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে প্রেশার কুকারটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতরে কাপড়চোপড়, কোরআন শরিফ ও প্রেশার কুকার দেখতে পান। স্থানীয়দের দাবি, অজ্ঞাতনামা তিন ব্যক্তি রাতে ড্রামটি মসজিদের মাঠে রেখে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে দেয়। অতঃপর বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হলে তারা বোমাটি নিয়ন্ত্রিত বিষ্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন।
তুরস্কের ইয়ালোভায় নিয়মিত অনুশীলনের সময় তুর্কি বিমান বাহিনীর একটি F-16 বিধ্বস্ত হয়েছে। পাইলট জীবিত।
আয়াতুল্লাহ মোজতবা ইরানের নিরাপত্তা বাহিনী, সরকারি পদে অনেকগুলো রদবদলের নির্দেশ দিয়েছে। যার ধারাবাহিকতায় ৬ জন নতুন শীর্ষ সামরিক কর্মকর্তা নিয়োগ দিয়েছেন: • আলী আবদোল্লাহি: আরতেশ(তিন সশস্ত্র বাহিনী) এর চিফ অব স্টাফ • আহমাদ ওয়াহিদি: আইআরজিসি কমান্ডার • কিয়ুমার্স হেইদারি: ডেপুটি চিফ অব স্টাফ • মোস্তফা ইজাদি: আইআরজিসির ডেপুটি কমান্ডার • আলী ওজমাই: আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার • হোসেইন তাইয়েব: বাসিজ বাহিনীর প্রধান
গত ৫ আগস্ট সৌদির জাজান তেল শোধনাগারে হুথিদের হামলার পরের স্যাটেলাইট চিত্র। ©Egypt OSINT
মেহেরপুর সীমান্তের শূন্যরেখা এলাকায় কাজ করার সময় এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার পর সীমান্তে কর্মরত দুই ভারতীয়কে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করব স্থানীয়রা। অতঃপর সীমান্ত থেকে ধরে নিয়ে…
মেহেরপুর সীমান্তের শূন্যরেখা এলাকায় কাজ করার সময় এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার পর সীমান্তে কর্মরত দুই ভারতীয়কে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করব স্থানীয়রা। অতঃপর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি বৃদ্ধকে বিএসএফ ফেরত দেওয়ার পর দুই ভারতীয় নাগরিককেও ফেরত দিয়েছে বিজিবি। দুই দেশের সীমান্তরক্ষীদের মাঝে পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই নাগরিক বিনিময় সম্পন্ন হয়।
ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)-এর প্রধান পরাগ জৈন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসাবে সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন।
ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)-এর প্রধান পরাগ জৈন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসাবে সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন।
ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের অধীনে থাকা আল-মুখা বন্দরে হুথিদের মিসাইল হামলা।
без подписи
без подписи
ইরানপন্থী একটি মিলিশিয়া চক্রের ৩ সদস্যকে আটক করেছে ইরাকি নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ১২টি আত্মঘাতী ড্রোন ও এ সম্পর্কিত সরঞ্জাম জব্দ করা হয়। শাহেদ-১০১ মডেলের এই ড্রোনগুলো প্রতিবেশী সৌদি আরবে হামলায় ব্যবহার করার জন্য পাচার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপি হতে তাকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি পদে মনোনীত করেছে। জাতীয় সংসদ সদস্যদের ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবে।তবে বিএনপি এর যেহেতু সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়া কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষায় মাত্র।
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ৪র্থ দেশ হিসাবে যোগ দিতে পারে মিসর। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ তথ্য জানিয়েছেন। সৌদি, পাকিস্তান ও তুরস্কের সাথে মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট এর অংশ হিসাবে জোটে অন্তর্ভুক্ত হবে মিসর।
গত রাতে জিজানে সৌদি আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে সৌদি আরবের ড্রোন অনুপ্রবেশের প্রতিশোধে এই পালটা হামলা চালানোর দাবি করেছে হুথি সংশ্লিষ্ট মাধ্যমগুলো।
তুরস্কের কাছ থেকে ইউক্রেন ৭০টি M39 ATACMS ব্যালিস্টিক মিসাইল , ১২টি M270 রকেট লঞ্চার প্লাটফর্ম, ২,৫২৪টি M26 দূর পাল্লার রকেট এবং ৪৭,০০০টি ক্লাস্টার আর্টিলারি শেল পেতে যাচ্ছে। তুরস্কের ATACMS গুলো প্রায় ১৬৫ কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র, যা ক্লাস্টার ওয়ারহেড বহন করে।
ফরাসি ষষ্ঠ-প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণ কর্মসূচি FCAS এ যোগ দেওয়ার উদ্যোগ নেওয়ার তথ্য নিশ্চিত করল ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংসদীয় প্রতিবেদনে নিশ্চিত করেছে যে, ফ্রান্সের নেতৃত্বাধীন Future Combat Air System (FCAS) ষষ্ঠ-প্রজন্মের যুদ্ধবিমান কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার জন্য ভারত উদ্যোগ শুরু করেছে। ফ্রান্সের নেতৃত্বাধীন এই কর্মসূচিতে যৌথভাবে যুক্ত হওয়ার অভিপ্রায়ের কথা লোকসভায় উপস্থাপিত প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ২৫তম প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। তবে স্থানীয়ভাবে ৫ম প্রজন্মের AMCA যুদ্ধবিমান নির্মাণ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর আগে FCAS কর্মসূচিতে ফ্রান্সের সাথে জার্মানির থাকার কথা ছিল। কিন্তু কর্মসূচির নেতৃত্ব, নিজস্ব চাহিদার গুরুত্ব, রাজনৈতিক, আর্থিক, প্রযুক্তিগত বিষয়ে দুই পক্ষের বনিবনা না হওয়ায় জার্মান এয়ারবাস কোম্পানি FCAS থেকে বের হয়ে যায়।
গত ৬ তারিখ ওড়িশা উপকূল হতে চার হাজার কিলোমিটার পাল্লার অগ্নি-৪ নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে।