tgindex
Islamic Info🔹

Islamic Info🔹

Статистика

ইসলামিক বইয়ের পিডিএফ সংগ্রহশালা। مكتبة الكتب الإسلامية pdf.

Последний пост
14 авг.
Последнее чтение
13 авг.
Постов за неделю
3
Всего постов
23
Тип
открытый
Язык
bn
В каталоге с
13 авг.
Подписчики
2 498
−3 за 1 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
237
23 постов
Вовлечённость
9,5%
к подписчикам
Постов в день
0,4
всего 23
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
67
1/48двое суток
76
1/72трое суток
82

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • видео или голосовое, без подписи

  • আমিহীন দুনিয়া... এই সুন্দর পৃথিবী, এতো সুন্দর মানুষগুলো ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে। ভয়ও লাগছে, আশাও আছে। মরীচিকা পৃথিবী, মিছে সব মায়া। কেউ কাউকে মনে রাখে না। মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন। কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে ভুলে যায়। মাঝেমাঝে নিজেকে কবরে কল্পনা করে আমিহীন বাইরের দুনিয়াটা কল্পনা করি। দেখি সবই ঠিকঠাক চলছে। আমার জন্য কিছুই থেমে নেই। অফিসের আমার চেয়ারটাও খালি নেই। খালি নেই বাসার বিছানাটা। খালি নেই যাদের মনে যতটুকু ছিলাম সেই জায়গাগুলো। সব দখল হয়ে গেছে। আমার রেখে যাওয়া সম্পদ সবাই ভাগ করে ভোগ করছে। আমিহীন দুনিয়া বেশ ভালোই আছে। কিন্তু কেউ জানে না আমি কেমন আছি... শাহাদাত হুসাইন খান ফয়সাল রাহিমাহুল্লাহ

  • যুবকটি শায়েখকে বলল, সে প্রেমে পড়েছে এবং তার প্রেমাস্পদকে ভুলতে পারছে না। সে শায়েখের নসিহাহ চায়। শায়েখ যুবকটিকে আল্লাহর সাহায্য চাইতে এবং বেশি বেশি দু'আ করতে বললেন। যুবকটি জিজ্ঞেস করল যে, এমন কোনো বিশেষ দুআ আছে কি-না, যার সাহায্যে সে তার হৃদয়ে গেঁড়ে বসা ভালোবাসার পরশকে দূরে সড়িয়ে দিতে পারবে। শায়েখ তাকে এই দু'আটি পড়তে বললেন: "হে আল্লাহ, আপনি আমার অন্তরে নূর দান করুন, চোখে নূর দান করুন, কানে নূর দান করুন..." শায়েখ দুআ শেষ করার আগেই যুবক বাধা দিয়ে বলল, "প্লিজ, প্লিজ সম্মানিত শায়েখ। থামুন! থামুন!" শায়েখ ভাবনায় পড়ে গেলেন যে তিনি ভুলভাল কিছু বললেন কি-না। যুবকটি জবাব দিল, "আমি যে মেয়ের প্রেমে পড়েছি তার নাম নূর।" . শায়েখ এটি শুনে এতটাই হাসতে থাকেন যে তাকে প্রোগ্রাম বন্ধ করে ব্রেকে যেতে হয়। ©

  • যে দৃষ্টি দেওয়ার ব্যাপারে অন্তরে কামনা জন্মায়, সেটার মাঝে কোনো কল্যাণ নেই। ~ আত্বা ইবন আবী রাবাহ (রাহিমাহুল্লাহ) . [ওয়াকী-এর "আয-যুহদ": পৃ. ৪৮২] كل نظرة يهواها القلب فلا خير فيها. ©

  • 😔🥀 যে রব আমাকে সবকিছু দিলেন, আমি তাঁকে কী জবাব দেবো? কেন ফজর পড়িনি আমি? আমি কী উত্তর দেবো? আমার সব অজুহাতই তো মহান আল্লাহর প্রদত্ত নিয়ামতের সামনে তুচ্ছ। ~কপি

  • (অর্থ-সম্পদ) স্বল্প পরিমাণ থাকতে যে দান করে না, বেশি পরিমাণে থাকলেও সে দান করে না। - আবু হিলাল আল-আসকারী (রাহিমাহুল্লাহ) [ফাদ্বলুল 'আত্বা আলাল উসর] من لم يعط من اليسير، لم يعط من الكثير ©

  • আল্লাহর দোহাই দিয়ে বলছি, কাউকে যদি দিনে ষোল ঘণ্টা কাজ করতে দেখেও তুষ্ট পান, তাহলে তাকে বলতে যাবেন না: ‘আপনি বিশ্রাম নিবেন কখন?’ কাউকে যদি নিজের বেতন নিয়ে সন্তুষ্ট পান, তাকে বলবেন না: ‘যে কোনো দুর্ঘটনা ঘটলে কী করবেন?’ কাউকে তার জীবনসঙ্গীর ব্যাপারে রাজি-খুশি দেখলে সঙ্গীর ব্যাপারে তার প্রত্যাশার ছাদ উঁচু করে তুলবেন না। আমরা এমন এক সময়ে বসবাস করছি, যখন অস্থিরতা সবাইকে আচ্ছন্ন করে রেখেছে। সাবধান! কারো সন্তুষ্টির কূপে থুতু নিক্ষেপ করবেন না। . - শাইখ বদর আল-মারঈ . بالله عليكم، إذا رأيتم من يعمل 16 ساعة وهو راضٍ، فلا تقولوا: وأين أوقات راحتك؟ وإذا رأيتم من يحكي برضا عن راتبه، لا تقولوا: كيف بك إذا حدث لك طارئ؟ وإذا رأيتم من رضي عن شريكه فلا ترفعوا سقف تطلعاته. نحن في زمن القلق، فإياكم والبصق في بئر الرضا. ©

  • আমার কাছে ভালো কথার মাপকাঠি হলো আমি আমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলব না যেটির জন্য তার মৃত্যুর খবর শোনার পর আমার মনে আফসোস জন্মাবে। এ কথাটি মনে রাখলে অনেক ক্ষেত্রে নিজের পক্ষে প্রতিশোধ নেওয়া থেকে জিহ্বাকে বিরত রাখা যায়। আর এই মাপকাঠি দিয়েই আমরা বুঝতে পারি যে, আমাদের বহু আবেগের মুহূর্ত আখিরাতের পাথেয় না। আমাদের আমলনামায় সেগুলোর উপস্থিতি আমাদের জন্য অসম্মানের। . - শাইখ বদর আল-মারঈ . معيَار الكلمَة الرَّشيدة عندي ألاَّ أقولَ في أخِي ما يَجعلني أندمُ حينَ أسمعُ خَبر رحيلهِ، وهذا الذي يَحبسُ اللسَان عَن ڪَثير من الانتِصارِ للنفسِ، بهذا المقيَاس نَعلم أنَّ ڪثيرًا مِن انفعَالاتنا ليسَت مِن زادِ الآخرةِ، ولا يُشرفُنا أن تَكون في صَحائفِنا. . ©

  • বান্দা দুনিয়াকে যতটা আপন করে নেয়, আখিরাত তার কাছে ততই অচেনা-অপরিচিত লাগে। . - গাযালী (রাহিমাহুল্লাহ) [আল-ইহয়া: ৪/২০৩] . وبقدر ما يأنس المرء بالدنيا، يستوحش من الآخرة. ©

  • صلى الله عليه وسلم

  • কোনো ব্যক্তির ব্যাপারে যদি ১) সফর না করা অবস্থায় তার প্রতিবেশীরা, ২) সফর অবস্থায় তার সফরসঙ্গীরা আর ৩) বাজারে তার সাথে লেনদেন করে এমন মানুষেরা প্রশংসা করে, তাহলে সে মানুষটা নিঃসন্দেহে নেককার। . - গাযালী (রাহিমাহুল্লাহ) [ইহয়া] . إذا أثنى على الرجل جيرانه في الحضر و أصحابه في السفر ومعاملوه في الأسواق، فلا تشكوا في صلاحه. ©

  • আল্লাহর আনুগত্যমূলক কাজ করলেই কেউ আল্লাহর প্রিয় ব্যক্তি হয়ে যায় না, বরং যে ব্যক্তি আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কাজগুলো পরিহার করে, সে আল্লাহর প্রিয়পাত্রে পরিণত হয়। কেবল সত্যনিষ্ঠ এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিই পাপ থেকে বিরত থাকতে পারে। বস্তুত পুণ্যের কাজ তো পুণ্যবান এবং পাপী উভয়েই করে। . - সাহল আত-তুস্তারী (রাহিমাহুল্লাহ) [সিফাতুস সাফওয়া: ২/২৭২] . ليس كل من عمل بطاعة الله صار حبيب الله، ولكن من اجتنب ما نهى الله عنه صار حبيب الله ولا يجتنب الآثام إلا صديق مقرب وأما أعمال البر فيعملها البر والفاجر. ©

  • রাসুল সা: এর সিরাহ বা তার জীবনি সম্পর্কিত বইসমুহ এই লিংকগুলোতে পাবেন ইনশাআল্লাহ। https://t.me/IslamicBoiPDF/479?single https://t.me/IslamicBoiPDF/469?single https://t.me/IslamicBoiPDF/459?single https://t.me/IslamicBoiPDF/449?single

  • ধৈর্য্যের হক আদায় করা কৃতজ্ঞতার হক আদায় করার চেয়ে সহজ। আর এ দৃষ্টিকোণ থেকেই উমর বলেছিলেন: যখন আমাদেরকে বিপদের মাধ্যমে পরীক্ষা করা হল, আমরা ধৈর্য ধরলাম; কিন্তু যখনই আমাদেরকে সুখ-স্বাচ্ছন্দ্যের মাধ্যমে পরীক্ষা করা হলো, আমরা কৃতজ্ঞ হতে পারিনি। - রাগেব আসফাহানী (রাহিমাহুল্লাহ) [আল-মুফরাদাত] القيام بحقوق الصبر أيسر من القيام بحقوق الشكر، وبهذا النظر قال عمر: بلينا بالضراء فصبرنا وبلينا بالسراء فلم نشكر ©

  • আব্দুল্লাহ ইবনু মুনাযিল বলেন: আমি আবু সালেহ হামদূনকে বললাম: আমাকে উপদেশ দিন। তিনি বললেন: যদি তোমার জন্য সম্ভব হয় তাহলে দুনিয়াবী কোনো বিষয়ের জন্য রাগান্বিত হবে না। [আয-যুহদুল কাবীর (পৃ. ১৪৪)] قال عبد الله بن منازل: قلت لأبي صالح حمدون: أوصني؟ قال: إن استطعت أن لا ‌تغضب ‌لشيء ‌من ‌الدنيا فافعل. ©

  • জগতের সমস্ত পাপের উৎস হল দুনিয়ার প্রতি ভালোবাসা। . - ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ) [উদ্দাতুস সাবিরীন] «كل خطيئة في العالم أصلها حبُّ الدنيا». ©

  • 📢 ভর্তি চলছে — কুল্লিয়াতুল কুরআন হিফযুল মুতুন প্রোগ্রাম! ইলমের মজবুত ভিত্তি গড়ে তুলতে চান? যুগে যুগে উলামায়ে কিরাম আকীদাহ, হাদীস, ফিকহ, আদবসহ ইসলামী বিভিন্ন শাস্ত্রের মৌলিক মুতুন মুখস্থ করার মাধ্যমে ইলমে দৃঢ়তা অর্জন করেছেন। সেই সুপ্রাচীন ও পরীক্ষিত পদ্ধতিকেই সহজ ও সুশৃঙ্খলভাবে আপনাদের সামনে নিয়ে এসেছে— 🌿 কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ দিরাসাতিল ইসলামিয়্যাহর "হিফযুল মুতুন" প্রোগ্রাম। 👤 কোর্সের সার্বিক তত্ত্বাবধায়ক: প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী পিএইচডি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। কোর্স পরিচালনায়: • উস্তায মারুফ বিন আব্দুল কুদ্দুস মাদানি (মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব) • উস্তায আতিকুর রহমান মাক্কী (উম্মুল কোরা ইউনিভার্সিটি, সৌদি আরব) • উস্তায আব্দুল্লাহ ফুয়াদ (কিং সউদ ইউনিভার্সিটি, সৌদি আরর) কোর্সে যা যা থাকছে— • নির্বাচিত গুরুত্বপূর্ণ মুতুন মুখস্থ • সংক্ষিপ্ত ব্যাখ্যা ও নিয়মিত শুনানি • ধাপে ধাপে খণ্ডভিত্তিক অগ্রগতি ও মূল্যায়ন • অভিজ্ঞ উস্তাযের তত্ত্বাবধান কোর্স শেষে প্রাপ্তি- • প্রতিটি লেভেল শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। • যোগ্য ও উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মসজিদে নববী থেকে ইজাযাহ অর্জনের সুযোগ থাকবে (শর্তসাপেক্ষে)। ক্লাসের বিস্তারিত তথ্য- 📕সিলেবাস: মসজিদে নববী কর্তৃক স্বীকৃত এবং ফাদীলাতুশ শাইখ ড. আব্দুল মুহসিন আল-কাসিম (حفظه الله) রচিত মুতুনসমূহ। • মোট লেভেল: ৪টি • প্রতি লেভেলের মেয়াদ: ৬ মাস • মোট সময়কাল: ২ বছর 🗓 ক্লাস শুরু: ০১ আগস্ট, ২০২৬ (শনিবার) 📅 ক্লাসের দিন: সপ্তাহে ৪ দিন (শনি, রবি, সোম, মঙ্গল) ⏰ সময়: সন্ধ্যা ৬.০০ টা 💻 মাধ্যম: অনলাইন ক্লাস (এছাড়াও সপ্তাহে সোমবার সরাসরি ক্যাম্পাসে এসে ক্লাসের সুযোগ) 📍 কুল্লিয়াতুল কুরআন ক্যাম্পাস (বাসা ৯, রোড ৬/এ, সেক্টর ৫, উত্তরা, ঢাকা) কোর্স ফি: ভর্তি ফি: ১৫০০/- (প্রথম ২০ জনের জন্য ৩০% ডিস্কাউন্ট) মাসিক ফি: ৫০০/- 📝রেজিষ্ট্রেশন ফর্ম রেজিষ্ট্রেশন ফর্ম: https://forms.gle/xPe6k6t21B14iPM29 এটি শুধু একটি মুখস্থ কোর্স নয়; বরং কুরআন ও সুন্নাহভিত্তিক ইলমের দৃঢ় ভিত্তি গড়ে তোলার একটি ইলমী সফর। 📌 বিস্তারিত জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন: 📞 মোবাইল: ০১৮৩৪-১৭৭৭৬৫ ইলমের পথে একটি দৃঢ় পদক্ষেপ—হিফযুল মুতুন। আজই আপনার আসন নিশ্চিত করুন!

  • видео или голосовое, без подписи

  • নির্বোধকে ছয়টি বৈশিষ্ট্যে চেনা যায়: ১) সামান্য বিষয়ে রেগে যাওয়া, ২) অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলা, ৩) অপাত্রে দান করা, ৪) গোপনীয়তা ফাঁস করে দেওয়া, ৫) যে কাউকে বিশ্বাস করা, ৬) বন্ধুকে শত্রু থেকে আলাদা করতে না পারা। . - মুহাম্মাদ ইবন মনসুর (রাহিমাহুল্লাহ) [বাহজাতুল মাজালিস ওয়া-উনসুল মাজালিস: পৃ. ১১৭] ستّ خصال تعرف في الجاهل:الغضب في غير شئ،والكلام في غير نفع،والعطيّة في غير موضعها،وإفشاء السّر،والثقة بكلّ أحد،ولا يعرف صديقه من عدوه. ©

  • মালেক ইবন দীনার রাহিমাহুল্লাহ বলেন: শরীর যদি অসুস্থ হয়, কোনো খাদ্য, পানীয়, ঘুম আর বিশ্রাম কাজ করে না। একইভাবে অন্তরে যদি দুনিয়ার ভালোবাসা ঢুকে যায়, কোনো ওয়ায-নসীহত তাতে প্রভাব ফেলে না। . [মারওয়াযীর "মুখতাসারু কিয়ামিল্লাইল": পৃ. ৬৯] «قال مالك بن دينار -رحمه الله-: إن البدن إذا ‌سقم لم ‌ينجع فيه طعامٌ ولا شرابٌ ولا نومٌ ولا راحةٌ، وكذلك القلب إذا علقه حب الدنيا لم ‌ينجع فيه المواعظ!» ©

Islamic Info🔹 — tgindex