tgindex
সাধারণ আলেম সমাজ

সাধারণ আলেম সমাজ

Статистика

আমারও কিছু বলার আছে

Последний пост
13 авг.
Последнее чтение
15 авг.
Постов за неделю
3
Всего постов
21
Тип
открытый
Язык
bn
Категория
Новости и СМИ (по похожим)
В каталоге с
13 авг.
Подписчики
2 481
−4 за 4 дн.
Сутки
−1
−0,04%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
500
21 постов
Вовлечённость
20,2%
к подписчикам
Постов в день
0,4
всего 21
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
217
1/48двое суток
248
1/72трое суток
268

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • "মধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে কওমি শিক্ষার্থীর বিদ্যুৎ উৎপাদন" শীর্ষক অসাবধানতাবশত এডমিন দ্বারা পোস্ট হয়েছে। আমরা পদার্থবিজ্ঞান সম্পর্কে ধারণা রাখে এমন এক্সপার্টিজের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি যে, মধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন নিছক একটি দাবি। পোস্টটি ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। এই অসতর্কতাবশত ভুলটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। — সাধারণ আলেম সমাজ

  • মধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে কওমি শিক্ষার্থীর বিদ্যুৎ উৎপাদন কওমি মাদরাসার একজন শিক্ষার্থী। প্রাতিষ্ঠানিকভাবে বিজ্ঞান পড়ার সুযোগ খুব বেশি ছিল না, কিন্তু কৌতূহল, স্বশিক্ষা আর গবেষণার আগ্রহ তাকে থামিয়ে রাখেনি। দেশে যখন বিদ্যুতের প্রবল সংকট চলছে, এমন মুহূর্তে কওমি শিক্ষার্থীদের এই আবিষ্কার আমাদের আশা জাগায়। কুমিল্লার আব্দুর রহমান সোহাইল বলেছেন, কুরআনে মধ্যাকর্ষণের ব্যাপারে অনেক আয়াত আছে। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে মধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ইঞ্জিন তৈরিতে তিনি সফল হয়েছেন। এই প্রযুক্তিতে কোনো তেল, গ্যাস বা কয়লা পোড়ানোর প্রয়োজন নেই, এই প্রযুক্তিতে বস্তুর ওজন ও মহাকর্ষীয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করা হয়েছে। আব্দুর রহমান সোহাইলের গবেষণার অনুপ্রেরণার একটি বড় জায়গা পবিত্র কুরআন। মহাকাশ, সৃষ্টি ও প্রকৃতি নিয়ে কুরআনের আয়াতগুলো পড়তে পড়তেই তার মধ্যে বিজ্ঞান ও গবেষণার প্রতি আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহ থেকেই পদার্থবিজ্ঞান নিয়ে স্বশিক্ষা এবং পরবর্তীতে গবেষণায় প্রবেশ। শুধু বিদ্যুৎ নয়, আব্দুর রহমান সোহাইল ইতিমধ্যে দুর্ঘটনায় মানুষের জীবন রক্ষাকারী ‘সেফটি গ্যাজেট’ এবং পানিতে হাঁটার জন্য ‘ওয়াটার বুট’ প্রকল্প তৈরি করছে। যদিও এগুলো এখনো তাত্ত্বিক পর্যায়ে রয়েছে এবং পরীক্ষামূলকভাবে যাচাই করা হয়নি। একজন মাদরাসা শিক্ষার্থীর এমন বিজ্ঞানমনস্কতা, স্বশিক্ষার আগ্রহ এবং গবেষণার সাহস নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। দেশের কওমি মেধাবীদের এমন উদ্যোগকে উপহাস নয়, সঠিক বৈজ্ঞানিক পরীক্ষা, গবেষণাগার, বিশেষজ্ঞ পরামর্শ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে যাচাই করার সুযোগ দেওয়া প্রয়োজন। মাদরাসার শিক্ষার্থীর হাতে কিতাবের পাশাপাশি গবেষণার যন্ত্রও উঠুক। আলেম সমাজ জ্ঞান-বিজ্ঞান ও মানবকল্যাণের প্রতিটা অঙ্গনে এগিয়ে আসুক, এটাই আমাদের প্রত্যাশা।

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • без подписи

  • 23 июн.1 15221

    без подписи

  • без подписи

  • без подписи

  • কওমি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকারের উদ্যোগ নেয়ায় সাধারণ আলেম সমাজের শুকরিয়া সাধারণ আলেম সমাজ এমপিওভুক্ত মাদরাসাসমূহে সহকারী মৌলভী (ক্বারী) ও ইবতেদায়ী ক্বারী পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করে কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদধারীদের অন্তর্ভুক্ত করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। দীর্ঘদিন ধরে সাধারণ আলেম সমাজ এই দাবি জানিয়ে আসছে যে, কওমি মাদরাসার শিক্ষার্থীরা দেশের নাগরিক হিসেবে তাদের অর্জিত শিক্ষার যথাযথ মূল্যায়ন ও কর্মসংস্থানের সুযোগ লাভ করবে। বিশেষ করে হাইয়াতুল উলইয়ার অধীন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশসহ অন্যান্য স্বীকৃত ৬ বোর্ডের বিভিন্ন সনদধারীদের সরকারি ও আধা-সরকারি পর্যায়ে কর্মসংস্থানের ক্ষেত্র উন্মুক্ত করা সময়ের দাবি ছিল। আমরা মনে করি, এই সিদ্ধান্ত কওমি শিক্ষার্থীদের নাগরিক মর্যাদা ও কর্মসংস্থানের অধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং প্রাথমিক বিজয়। এর মাধ্যমে বহু মেধাবী কওমি গ্র্যাজুয়েট তাদের যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে অবদান রাখার সুযোগ পাবেন। তবে আমরা এটাও মনে করি, এটি যাত্রার শেষ নয়, শুরু। কওমি শিক্ষাব্যবস্থার শিক্ষার্থীদের জন্য শিক্ষা, গবেষণা, প্রশাসন, বিচার, সমাজকল্যাণ, ইসলামিক শিক্ষা ও অন্যান্য রাষ্ট্রীয় খাতে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে আরও বিস্তৃত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচিতে জাতীয় বাজেট থেকে বরাদ্দ রাখা প্রয়োজন। সাধারণ আলেম সমাজ আশা করে, সরকার কওমি শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও নাগরিক অধিকারকে আরও কার্যকরভাবে মূল্যায়নের লক্ষ্যে ভবিষ্যতেও ইতিবাচক ও বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করবে। —সাধারণ আলেম সমাজ ২৩ জুন ২০২৬

  • без подписи

  • দেশের শীর্ষস্থানীয় ও নেতৃস্থানীয় অসংখ্য আলেমে দ্বীনের পরম শ্রদ্ধেয় উস্তাদ, 'উস্তাযুল ক্বুররা' উপাধিতে ভূষিত সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেম ও খ্যাতিমান ক্বারী হযরত মাওলানা আবু রায়হান সাহেবের ওপর তাঁর নিজ গ্রামের বাড়ি ময়মনসিংহে একদল হিংস্র সন্ত্রাসী কর্তৃক রড দিয়ে বর্বরোচিত ও নৃশংস হামলার ঘটনায় আমরা তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও তীব্রতম নিন্দা জানাচ্ছি। এই কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি শয্যাশায়ী এবং তার রানের হাড় ভেঙে গেছে। একজন মহীরুহ আলেমের ওপর এমন পৈশাচিক হামলা পুরো আলেম সমাজ তথা দেশবাসীকে স্তব্ধ ও মর্মাহত করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, এই পৈশাচিক হামলার পেছনে স্থানীয় জামায়াত রাজনীতির সঙ্গে জড়িত প্রভাবশালী মহলের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। হামলাকারীরা শুধু জামায়াতের রাজনীতির সাথেই সম্পৃক্ত নয়, বরং স্থানীয় জামায়াতের রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক প্রোগ্রামগুলো নিয়মিত তাদের বাসভবনেই অনুষ্ঠিত হয়ে আসছে। এমনকি এই বর্বর হামলার আগের দিনও তাদের বাড়িতে জামায়াতের অফিশিয়াল প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। একটি আদর্শিক ও সুশৃঙ্খল দল হিসেবে দাবিদার সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের এমন উগ্র ও সন্ত্রাসী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আরও লজ্জাজনক বিষয় হলো, অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার পরিবর্তে স্থানীয় জামায়াত নেতৃত্ব ও সংশ্লিষ্ট মহল পুরো ঘটনাটিকে 'জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ' বলে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এমনকি স্থানীয় এমপির পিএস সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে একে 'দুই ভাইয়ের কলহ' বলে প্রচার করছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং মূল অপরাধীদের বাঁচানোর এক জঘন্য রাজনৈতিক অপকৌশল। একজন সর্বজন শ্রদ্ধেয় বৃদ্ধ আলেমের রক্ত ঝরিয়ে, তাঁর হাড় গুঁড়ো করে দিয়ে একে স্রেফ 'পারিবারিক বিষয়' বলে লঘু করে দেখানোর এই নির্লজ্জ ধৃষ্টতা ও অপরাধীদের আড়াল করার অপচেষ্টাকে আমরা তীব্র ধিক্কার জানাই। কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে বা ক্ষমতার দাপট দেখিয়ে এমন নৃশংস অপরাধ করে পার পাওয়ার দিন এখন আর নেই। আমরা স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি—অনতিবিলম্বে রাজনৈতিক বা পারিবারিক ঢাল ব্যবহারের সকল অপচেষ্টা নস্যাৎ করে এই বর্বরোচিত হামলার মূল হোতা ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে।

  • без подписи

  • без подписи

  • без подписи

  • https://www.facebook.com/share/p/1BBo6ZUsir/

  • без подписи

  • без подписи

  • без подписи