tgindex
Последний пост
14 авг.
Последнее чтение
13 авг.
Постов за неделю
3
Всего постов
25
Тип
открытый
Язык
bn
В каталоге с
13 авг.
Подписчики
2 645
+4 за 5 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
424
25 постов
Вовлечённость
16,0%
к подписчикам
Постов в день
0,4
всего 25
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
111
1/48двое суток
127
1/72трое суток
137

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • без подписи

  • без подписи

  • 13 авг.1261из haqqdeenislam65

    🌸সূরাহ কাহফ তিলাওয়াত করতে ভুলবেন না যেন🌸 আবূ সা’ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমাহ্ হতে আগামী জুমাহ্ পর্যন্ত চমকাতে থাকবে। (মিশকাত ২১৭৫) এবং আরো... হাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবূদ দারদা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সূরাহ আল কাহফ এর প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনাহ থেকে নিরাপদ থাকবে। (মুসলিম হা/৮০৯,আহমাদ হা/২৭৫৫৬) অতএব এই গোল্ডেন অপোরচুনিটি মিস করবেন নাহ কোনোমতেই !! এখনই কাজে লেগে পড়ুন, ইন শা আল্লাহ্⚡⚡ @haqqdeenislam65

  • সুবহানাল্লাহ! আমি আসলে সবসময়েই আমার সুখ-দুঃখ অন্যের হাতে ছেড়ে দিতাম। আমার সুখ-শান্তির কন্ট্রোল দিয়ে রেখেছিলাম এমন কিছু জিনিসের কাছে — যা নশ্বর। যে/যারা ক’দিন পরে হয়ত নষ্ট হয়ে যাবে, মরে যাবে। সেগুলো পেলে, তারা ঠিক থাকলে আমার জীবন ঠিক। তারা বিগড়ে গেলে — আমিও শেষ!! অথচ যিনি এই সবকিছুর মালিক, তার কথা আমার মনেই থাকেনি। যিনি আমাকে অজস্র জিনিস দিয়ে ঋণী করে রেখেছেন, তার কাছ থেকে হয়ত দু’একটা জিনিস না পেতেই মন খারাপ হয়ে গেলো। অথচ তিনি আমার জন্য প্রতিটি মুহূর্তই সাজিয়ে রেখেছেন। ভেবে দেখেন তো, —⁠আপনার হৃদয়ে কি অনেক কষ্ট? —⁠অনেক না পাওয়ার বেদনা? —⁠আপনার কাছ থেকে কি কিছু হারিয়ে গেছ? —⁠চলে গেছে? —⁠হাত ফসকে কেউ/কিছু চলে গেছে? ভেবে দেখুনতো, —⁠সেই জিনিসটা থাকলেও কতদিন থাকতো আপনার কাছে? ১০বছর? ২০ বছর? এমন কিছু হারালে বুঝবেন, এটা আমাদের মনে করিয়ে দেয়া হলো আল্লাহর পক্ষ থেকে — হয়ত আসল রিলেশন ছেড়ে ভুল কিছুতে আমরা জড়িয়ে পড়ছিলাম। আল্লাহ আমাদের ভালো চান, তাই একটা ঝাড়া দিয়ে দিলেন। এমন broken heart দের উত্তম ঔষধ হলো — সেই মহান আর প্রিয়তম অন্তরতম জনের কাছে ফিরে যাওয়া – তাঁর কাছে মনের কষ্ট খুলে বলা — যিনি এই বিশ্বজাহানের সমস্ত ক্ষমতা ধারণ করেন, যিনি রাহমানুর রাহিম। যার কাছে তাঁর বান্দা অনুতপ্ত হয়ে ফিরে গেলে তিনি যারপরনাই খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার সেই বাণীটি আমাদের মনে আছে তো? —” যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।”— [সূরা আর রা’দ, আয়াতঃ ২৮] কেন চলে গেলে দূরে • স্বপ্নচারী আব্দুল্লাহ

  • আহমাদ ইবনু মুহাম্মদ (রহঃ) ... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক মহিলা একবার আমার কাছে এল, তার সঙ্গে তার দুই মেয়ে ছিল, মহিলাটি আমার কাছে কিছু চাইল, কিন্তু একটা শুকনা খেজুর ছাড়া আর কিছুই আমার কাছে ছিল না। আমি সেটাই তাকে দিয়ে দিলাম। সে তার দু’মেয়ের মাঝে সেটি ভাগ করে দিল, নিজে কিছুই খেল না। এরপর বেরিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমি তাকে ঘটনা বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যে ব্যক্তিকে মেয়েদের মাধ্যমে পরীক্ষা করা হয় তারা তার জন্য জাহান্নামের পথে পর্দা দাঁড়াবে। {সহীহ, তা’লীকুর রাগীব ৩/৮৩, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১৯১৫}

  • কুরআনের কদর ফেরেশতারা বোঝেন। কুরআনের কদর জিন জাতি বুঝেছে। কুরআনের কদর আগের নবীগণও বুঝেছেন। তাঁরা কুরআনের কথা বলেছেন, কিন্তু দেখে যেতে পারেননি। কুরআনের কদর আল্লাহর সকল প্রাণী বুঝেছে। আমরা যা কিছু প্রাণহীন মনে করি, কুরআনের কদর সেগুলোও বোঝে। আল্লাহ কুরআনে বলেছেন– لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰی جَبَلٍ لَّرَاَیْتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْیَةِ اللهِ আমি যদি এ কুরআনকে অবতীর্ণ করতাম কোনো পাহাড়ের ওপর, তবে তুমি দেখতে তা আল্লাহর ভয়ে অবনত ও বিদীর্ণ হয়ে গেছে। –সূরা হাশর (৫৯) : ২১ আসলে কুরআনের কদর বুঝতে হলে কিসমত ভালো হতে হয়! ঈমান থাকতে হয়। কেবল নামধারী মুসলিম হলে হবে না, ঈমান মজবুত থাকতে হবে। ঈমান মজবুত হলে কুরআনের কদর ও মর্যাদা বুঝে আসে। কুরআন তিলাওয়াত করে মজা পাওয়া যায়। ©️

  • উম্মাহাতুল মু'মিনীন | পর্ব:০১ | কারা উম্মাহাতুল মু'মিনীন? কেন তাদের কাহিনী জানবো? @raindropsmedia

  • স্বার্থপর, দুনিয়ালোভী, ভোগ বিলাসে মত্ত অহংকারী মানুষগুলো ঘুমিয়ে আছে। তারা জেগে উঠবে তখনি যখন মৃত্যু এসে দুয়ারে দাঁড়াবে। এরপর কবর, হাশর, পুলসিরাত, জান্নাত কিংবা জাহান্নাম! কত দীর্ঘপথ! কি ভয়ংকর কি ভয়ংকর! মানুষ মরে লাখে লাখে, কোটিতে কোটিতে! যে মৃত্যুর সময় বলতে পারে, হে আল্লাহ তোমার জন্যই বেঁচে ছিলাম, আর তোমার জন্যই মরে যাচ্ছি, সেটাই তো জীবন! সে জীবন কখনো মরে না, কখনো ফুরায় না! কখনো না …সবকিছুর সমাপ্তি নিয়ে মৃত্যু আপনার আমার অপেক্ষায়। এইতো, একটু ডানে হয়ে বায়ে গেলেই, সামনে … মৃত্যু?? এইতো সামনেই! একটু ডানে হয়ে বায়ে গেলেই সোজা • অবুঝ বালক

  • হে নারী! তুমি মারইয়ামের মতো পবিত্রা হও। আসিয়ার মতো ধৈর্য্যশীলা হও। আইশাহ্ এর মতো জ্ঞানী হও। খাদিজার মতো সম্ভ্রান্ত হও। ফাতিমার মতো দায়িত্বশীলা হও। হে নারী! পাশ্চাত্যের হাতের পুতুল হয়ে নিজের পবিত্রতাকে এভাবে বিসর্জন দিও না। তাদের ফেমিনিজমের মুখোশের আড়ালে যে ভয়ংকর দৈত্য লুকিয়ে আছে তাকে তো তুমি চিনো না। আর যখন চিনতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে, আর কিছু করার থাকবে না। হে নারী! তুমি এভাবে হারিয়ে যেও না। তুমি নীড়ে ফিরে এসো। কারণ আকাশে মুক্তভাবে উড়ন্ত পাখির শিকারীর অভাব নেই। হে নারী! তুমি ফিরে এসো তোমার রবের দিকে যিনি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের। চিন্তা করো না। দুনিয়াতে তুমি খাঁচাবদ্ধ পাখি হলেও জান্নাতে তুমি ঠিকই উড়বে। মন খুলে, প্রাণ ভরে। @haqqdeenislam65

  • ঋতুরাজ বসন্ত। এর ছোঁয়ায় প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়। গাছে গাছে নতুন পাতা গজায়। বাগানে রংবেরঙের ফুল ফোটে। পাখির কলকাকলিতে চারপাশ মুখরিত হয়। ঠিক তেমনি মুমিনের জীবনে সজীবতা বিরাজ করে পবিত্র কুরআন মাজীদের সংস্পর্শে। কুরআনের প্রতি গভীর প্রেম ও মমত্বে জীবন সুরভিত হয়। কুরআনকে জীবনের বসন্ত হিসেবে বরণ করে নিলে ঈমান তরতাজা থাকে। কুরআনের সাথে যার সম্পর্ক যত প্রগাঢ়, তার ঈমান তত সুদৃঢ়। কাজেই আমাদের দায়িত্ব কুরআন মাজীদের সাথে সম্পর্ক মজবুত ও প্রাণবন্ত করা। কুরআনের সংস্পর্শে রয়েছে জীবনের সজীবতা • মাওলানা আবু উনাইস

  • حسبي الله لآ إله إلا هو عليه توكلتُ وهو ربُّ العرش العظيم #dailydhikr @dhikralarm

  • – এই কষ্ট, এই ব্যথা আর সহ্য করতে পারছি না। কি করবো? – সবর! – আর কতদিন? – জান্নাতুল ফিরদাউসে পৌঁছা পর্যন্ত! মুমিনের জন্য দুনিয়ার জীবন হলো পরীক্ষাক্ষেত্র। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রধান মাধ্যম হলো– সবর। শত বিপদ আসবে, কষ্ট আসবে, আসবে হতাশা; আর এগুলোর মাঝেই সবরের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে আল্লাহর নিকট। তাই যতই দুঃখ, কষ্ট, হতাশা আসুক; সবরকে বানিয়ে নিন এই জীবনের সঙ্গী! লেখা : মাহমুদুল হাছান

  • أُذِنَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ ۝ الَّذِينَ أُخْرِجُوا دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ إِلَّا أَن يَقُولُوا رَبُّنَا اللَّهُ وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا وَلَيَنصُرَنَّ اللَّهُ مَن يَنصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ ۝ الَّذِينَ إِنْ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الأُمُورِ ⁠۝ অর্থ: যুদ্ধের অনুমতি দেয়া হল তাদেরকে,যাদেরকে আক্রমণ করা হচ্ছে। কারণ তাদের ওপর নির্যাতন করা হয়েছে। নিশ্চয় আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম। যাদেরকে তাদের নিজ বাড়ী-ঘর থেকে অন্যায়ভাবে শুধু এ জন্য বের করে দেয়া হয়েছে যে, তারা বলে, আমাদের রব আল্লাহ। আর আল্লাহ যদি মানবজাতির একদলকে অপর দল দ্বারা দমন না করতেন, তবে বিধ্বস্ত হয়ে যেত খৃস্টান সন্ন্যাসীদের আশ্রম, গির্জা, ইয়াহুদীদের উপাসনালয় ও মসজিদসমূহ- যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন, যে তাকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী। তারা এমন যাদেরকে আমি যমীনে ক্ষমতা দান করলে তারা সালাত কায়েম করবে, যাকাত দেবে এবং সৎকাজের আদেশ দেবে ও অসৎকাজ থেকে নিষেধ করবে; আর সব কাজের পরিণাম আল্লাহরই অধিকারে। আল-হাজ্জ:(৩৯-৪১)

  • আব্দুল্লাহ বিন মাসঊদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, হে যুবকদল! তোমাদের মধ্যে যে ব্যক্তি (বিবাহের অর্থাৎ স্ত্রীর ভরণপোষণ ও রতিক্রিয়ার) সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে। কারণ, বিবাহ চক্ষুকে দস্ত্তরমত সংযত করে এবং লজ্জাস্থান হিফাযত করে। আর যে ব্যক্তি ঐ সামর্থ্য রাখে না সে যেন রোযা রাখে। কারণ, তা যৌনেন্দ্রিয় দমনকারী। (মিশকাত ৩০৮০)

  • سُبْحَان الله، والْحَمْدُ الله ولا إلَهَ إلاالله، والله أكْبَر،ولا حَوْلَ ولا قُوَّةَ إِلا بِالله #dailydhikr @dhikralarm

  • 16 июл.6776из haqqdeenislam65

    🌸সূরাহ কাহফ তিলাওয়াত করতে ভুলবেন না যেন🌸 আবূ সা’ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমাহ্ হতে আগামী জুমাহ্ পর্যন্ত চমকাতে থাকবে। (মিশকাত ২১৭৫) এবং আরো... হাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবূদ দারদা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সূরাহ আল কাহফ এর প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনাহ থেকে নিরাপদ থাকবে। (মুসলিম হা/৮০৯,আহমাদ হা/২৭৫৫৬) অতএব এই গোল্ডেন অপোরচুনিটি মিস করবেন নাহ কোনোমতেই !! এখনই কাজে লেগে পড়ুন, ইন শা আল্লাহ্⚡⚡ @haqqdeenislam65

  • আমার সাথে একজন মহিলার পরিচয় হয়েছিল যার স্বামী খুব একটা পছন্দ করতেন না যে তিনি বাসার বাইরে কুরআন শিখতে যাবেন। ঘরে বসে যে করবেন তারও উপায় নেই। একে তো ঘরের কাজ রয়েছে, তার ওপর স্বামী অনেকটুকু মনোযোগ আশা করেন সংসারের টুকিটাকি সব বিষয়েই। আমি তাঁর মাঝে এই নিয়ে কোন আপসোস দেখিনি। শুধু জিজ্ঞেস করেছি, এরপরও তিনি হাফিজা হলেন কিভাবে?? তিনি উত্তর দিয়েছিলেন, "ইচ্ছা যদি থাকে, তুমি উপায় বের করে নিবে। হয়তো আগের চেয়ে কর্মঠ হতে শিখবে। হয়ত কম ঘুমাতে শিখবে। হয়তবা আগে যত সময় নষ্ট করতে তা করবে না। স্বামী যখন বাসায় নেই তখন শিখবে। মনে প্রাণে সারাদিনে একটা আয়াতও শেখা যায় না এ আমি বিশ্বাস করি না। এখানে পরিস্থিতির দোষ দিয়ে নিজেকে ঠকিয়ে লাভ নেই। তুমি শিখতে চাও কিনা সেটাই হচ্ছে মূল কথা!" " ~Nayla Nuzhat

  • ﴿لا إِلهَ إِلّا أَنتَ سُبحانَكَ إِنّي كُنتُ مِنَ الظّالِمينَ﴾ #dailydhikr @dhikralarm

  • без подписи

  • ঘুমের পূর্বের দোয়া 💤 اللَّهُمَّ بِاسْمِكَ آمُوْتُ وَأَحْيَا উচ্চারণ : আল্লা-হুম্মা বিস্মিকা আমু-তু ওয়া আহ্ইয়া।(নিচে অডিও দেওয়া হয়েছে) অর্থ :হে আল্লাহ আমি তোমার নামেই মৃত্যুবরণ করি এবং তোমার নামেই জীবিত হই। (সহিহ বুখারী: ৬৩১২, ৬৩১৪, ৬৩২৫) #dua01 @haqqdeenislam65