tgindex
Deen Of Ummah

ইসলামের সুমধুর বানী মানুষের কাছে পৌছে দিতে চাই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়, সাথে থাকুন ❤️ Page: https://www.facebook.com/Deenofummah?mibextid=ZbWKwL

Последний пост
10 июл.
Последнее чтение
13 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
bn
В каталоге с
13 авг.
Подписчики
10 108
−2 за 3 дн.
Сутки
−2
−0,02%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
1 483
20 постов
Вовлечённость
14,7%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • 10 июл.1 422345

    আজ জুমার দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিনটি কাটুক সুন্নাহ আমলের মাধ্যমে। কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ আমল- • গোসল করে পরিচ্ছন্ন হওয়া ও উত্তম পোশাক পরিধান করা। • সুগন্ধি ব্যবহার করা। • যতটা সম্ভব আগে আগে জুমার জন্য মসজিদে যাওয়া। • সূরা আল-কাহফ তিলাওয়াত করা। • রাসূল ﷺ-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা। • খুতবা মনোযোগ দিয়ে শোনা এবং অপ্রয়োজনীয় কথা বা কাজ থেকে বিরত থাকা। • জুমার দিনের দোয়া কবুলের বিশেষ সময়টিতে বেশি বেশি দোয়া করা। • বেশি বেশি ইস্তিগফার, যিকির ও তিলাওয়াতে সময় ব্যয় করা। আল্লাহ্‌ তা'আলা আমাদের সবাইকে জুমার বরকত ও রহমত দ্বারা ধন্য করুন এবং আমাদের আমলগুলো কবুল করুন। আমীন।

  • 28 июн.2 1094413

    "মুমিন প্রকৃতপক্ষে ভয় পায় না। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখও করবে না। সে আল্লাহর ফয়সালাকে মেনে নেয়—তা তিক্ত হোক বা মধুর। কারণ সে জানে, সবকিছুই তার প্রিয় রবের পক্ষ থেকে এসেছে।"

  • 11 июн.2 7813122

    যে সকল কবীরা গুনাহ গুলো যারা নিজেদের নেককার মনে করি তাঁদের দ্বারা সংঘটিত হচ্ছে। ১। নিফাক। ২। আল্লাহর শাস্তি থেকে নিরাপদ মনে করা। ৩। মুসলিমদের কষ্ট দেয়া। ৪। জুলুম করা। ৫। মিথ্যা অপবাদ দেয়া। ৬। ব্যভিচারের অপবাদ দেয়া। ৭। রিয়া(মহামারী আকারে)। ৮। ইলম গোপন করা। ৯। স্ত্রী বা স্বামীর প্রতি জুলুম। ১০। পিতা-মাতার অবাধ্যতা। ১১। উত্তরাধিকার বঞ্চিত করা। ১২। সন্তানদের অবহেলা। ১৩। প্রতারণা। ১৪। আমানতের খিয়ানত। ১৫। আত্মসাৎ। ১৬। অশ্লীলতা ছড়ানো। ১৭। প/*র্নোগ্রাফি দেখা। ১৮। পরনারীর দিকে কামনার দৃষ্টিতে তাকানো। ১৯। মিথ্যা বলা। ২০। মিথ্যা সাক্ষ্য দেয়া। ২১। গীবত। ২২। চোগলখোরী। ২৩। কোরআন সম্পর্কে না জেনে কথা বলা। ২৪। আল্লাহ ও রাসূলের নামে মিথ্যা বলা। ২৫। অহংকার। ২৬। হিংসা। ২৭। প্রতিবেশীকে কষ্ট দেয়া। ২৮। বিশ্বাসঘাতকতা। ২৯। অঙ্গীকার ভঙ্গ। ৩০। হারাম সম্পদ ভক্ষণ। ৩১। বিদ‌আত প্রচার। ৩২।অন্যায় বিচার। ৩৩। গুনাহের উপর অটল থাকা। আল্লাহ তায়ালা আমাদের ছোট বড় সমস্ত ধরণের গুনাহ থেকে হেফাজত করুন। লিখেছেন : আব্দুল্লাহ ইবনে নুরুল ইসলাম হাফি.

  • 11 июн.1 95752

    видео или голосовое, без подписи

  • 10 июн.2 0142924

    যাবতীয় অনিষ্ট থেকে মুক্তির অব্যর্থ উপায়। নবীজি ﷺ সারাজীবনে বিভিন্ন সময়ে প্রায় ৭০ ক্ষতিকর বিষয় থেকে আল্লাহর কাছ থেকে পানাহ-আশ্রয় প্রার্থনা করেছেন, ইয়া আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা (اللهم إني أعوذ بك من) মিনাল ১. আজযি (العجز) অক্ষমতা দুর্বলতা থেকে। ২. আলকাসালি (الكسل) অলসতা থেকে। ৩. আলজুবনি (الجبن) ভীরুতা থেকে। ৪. আলবুখলি (البخل) কৃপণতা থেকে। ৫. আলহারামি (الهرم) অক্ষম বার্ধক্য থেকে। ৬. আলকাসওয়াতি (القسوة) রূঢ়তা থেকে। ৭. আলগাফলাতি (الغفلة) গাফলত উদাসীনতা থেকে। ৮. আলআইলাতি (العيلة) দারিদ্র্য থেকে। ৯. আযযিল্লাতি (الذلة) হীনতা লাঞ্ছনা থেকে। ১০. আলমাসকানাহ (المسكنة) দীনতা, নিঃস্বতা থেকে। ১১. আলফাকরি (الفقر) অভাব অনটন থেকে। ১২. আলকুফরি (الكفر) কুফর থেকে। ১৩. আশশিরকি (الشرك) শিরক থেকে। ১৪. আলফুসূকি (الفسوق) পাপাচার থেকে। ১৫. আশশিকাকি (الشقاق) অনৈক্য মতভেদ থেকে। ১৬. আননিফাকি (النفاق) নিফাকি কপটতা মুনাফিকি থেকে। ১৭. আসসুমআতি (السمعة) খ্যাতিপ্রীতি থেকে। ১৮. আররিয়ায়ি (الرياء) রিয়া লোক দেখানোপনা থেকে। ১৯. আসসাম্মি (الصم) বধিরতা থেকে। ২০. আলবাকামি (البكم) নির্বাক হওয়া থেকে। ২১. আলজুনূনি (الجنون) পাগলামো থেকে। ২২. আলজুযামি (الجذام) গোদরোগ, কুষ্ঠরোগ থেকে। ২৩. আলবারাসি (البرص) কুষ্ঠরোগ থেকে। ২৪. সাইয়িয়িল আসকামি (سيئ الأسقام) দুরারোগ্য ব্যাধি থেকে। ২৫. গালাবাতিত দাইনি (غلبة الدين) ঋণের বোঝা (প্রাবল্য) থেকে। ২৬. কাহরির রিজালি (قهر الرجال) অত্যাচারি লোকদের দাপট থেকে। ২৭. যাওয়ালি নি‘মাতিকা (زوال نعمتك) আপনার নেয়ামত বিলুপ্ত হওয়া থেকে। ২৮. তাহাউউলে আফিয়াতিকা (تحول عافيتك) আপনার দেয়া সুস্থ্যতা বদলে যাওয়া থেকে। ২৯. ফুজাআতি নিকমাতিকা (فجاءة نقمتك) আপনার আচানক রোষ থেকে। ৩০. জামীই সাখাতিকা (جميع سختك) আপনার সমস্ত ক্রোধ থেকে। ৩১. জাহদিল বালায়ি (جهد البلاء) ক্লান্তিকর বালা-মুসিবত থেকে। ৩২. দারাকিশ শাকায়ি (درك الشقاء) দুর্ভাগ্যের নাগাল পাওয়া থেকে। ৩৩. সূয়িল কাদায়ি (سوء القضاء) অন্যায় বিচার থেকে। ৩৪. শামাতাতিল আ‘দায়ি (شماتة الأعداء) শত্রুদের গা জ্বালানো বিদ্রূপাত্মক আনন্দহাসি থেকে। ৩৫. আলহাম্মি (الهم) দুঃখ-দুশ্চিন্তা থেকে। ৩৬. আলহাযানি (الحزن) দুশ্চিন্তা বিষন্নতা থেকে। ৩৭. আরযালিল উমুরি (أرذل العمر) শেষ বয়সের হীনতা থেকে। ৩৮. আযাবিল কবরি (عذاب القبر) কবরের আযাব থেকে। ৩৯. আননারি (النار) জাহান্নাম থেকে। ৪০. আশশাইতানি (الشيطان) শয়তান থেকে। ৪১. ফিতনাতিদ দুনিয়া (فتنة الدنيا) দুনিয়ার ফিতনা থেকে। ৪২. ফিতনাতিদ দাজ্জালি (فتنة الدجال) দাজ্জালের ফিতনা থেকে। ৪৩. ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি (فتنة المحيا والممات) জীবন ও মৃত্যুর ফিতনা থেকে। ৪৪. আল-মা‘সামি ওয়াল মাগরামি (المأثم والمغرم) পাপ ও লোকসান জরিমানা থেকে। ৪৫. ফিতনাতিল গিনা (فتنة الغنى) প্রাচুর্যের ফিতনা থেকে। ৪৬. আলফিতানি (الفتن) যাবতীয় ফিতনা ফাসাদ থেকে। ৪৭. জারিস সূয়ি (جار السوء) ক্ষতিকর প্রতিবেশি থেকে। ৪৮. আলখিয়ানাতি (الخيانة) খেয়ানত বিশ্বাসঘাতকতা থেকে। ৪৯. আলজুয়ি (الجوع) ক্ষুধার প্রকোপ থেকে। ৫০. শাররিন নাফসি (شر النفس) নাফসের অনিষ্ট থেকে। ৫১. আলহাদামি (الهدم) ধ্বংস থেকে। ৫২. আলগারাকি (الغرق) পানিতে ডোবা থেকে। ৫৩. আলহারাকি (الحرق) পুড়ে যাওয়া থেকে। ৫৪. আলমাওতি লাদীগান (الموت لديغا) সাপবিচ্ছুদংশিত হয়ে মরা থেকে। ৫৫. শাররির রীহি (شر الريح) বাতাসের অনিষ্ট থেকে। ৫৬. আদদালালি (الضلال) গোমরাহি ভ্রষ্টতা থেকে। ৫৭. আলজাহলি (الجهل) অজ্ঞতা মূর্খতা থেকে। ৫৮. আজজুলমি (الظلم) জুলুম থেকে। ৫৯. আয-যালালি (الزلل) পদস্খলন বিচ্যুতি থেকে। ৬০. ইলমিন লা ইয়ানফাউ (علم لا ينفع) অনুপকারী ইলম থেকে। ৬১. কালবিন লা ইয়াখশাউ (قلب لا يخشع) বিনম্রতাহীন কলব থেকে। ৬২. নাফসিন লা তাশবাউ (نفس لا تشبع) অপরিতৃপ্ত নাফস থেকে। ৬৩. দাওয়াতিন লা ইউসতাজাবু লাহা (دعوة لا يستجاب لها) কবুল হয়না এমন দোয়া থেকে। ৬৪. আইনিন লা-ম্মাহ (عين لامة) তিরস্কারকারী চোখদৃষ্টি থেকে। ৬৫. আলহামাতি (الهامَة) বিচ্ছু থেকে। ৬৬. মুনকারাতিল আলখলাক (منكرات الأخلاق) মন্দ :আখলাক থেকে। ৬৭. মিন শাররি মা খালাক (من شر ما خلق) আল্লাহ যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। ৬৮. আলহাসিদি ইযা হাসাদ (الحاسد إذا حسد) হিংসুকের হিংসা থেকে। ৬৯. আন-নাফফাসাতি ফিল উকাদ (النفاثات في العقد) জাদুগিঁঠে ফুঁকদানকারীনিদের অনিষ্ট থেকে। ৭০. আন আমূতা ফী সাবীলিকা মুদবিরান (أن أموت في سبيلك مدبرا) আপনার পথে পৃষ্ঠপ্রদর্শন করাবস্থায় মৃত্যুবরণ করা থেকে। . প্রতিদিন না পারলেও মাঝেমধ্যে হলেও অন্তত একবার বিষয়গুলো থেকে আল্লাহর কাছে পানাহ চাইবো। এসব বিষয় থেকে পানাহ চাওয়া সুন্নতও বটে। নবীজি ﷺ বিষয়গুলো থেকে পানাহ চেয়েছেন। তাঁর দোয়া রাব্বে কারীম কবুল করেছেন। নবীজির উসীলা দিয়ে দোয়া করলে, রাব্বে কারীম আমাদের জন্যও দোয়াটা কবুল করে নিবেন। এতে কোনো সন্দেহ নেই। ~উস্তায আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ

  • 10 июн.1 0441

    видео или голосовое, без подписи

  • 9 июн.1 2862222

    ফরজ ইবাদাতের পর কয়েকটা আমল ছাড়বেন না কখনো। ইনশাআল্লাহ জীবনে বারাকাহ্ আসবে। ১) সবসময় জবানে ইস্তেগফার রাখবেন। এক দুই হাজার যত পারেন ইস্তেগফার করবেন। ইস্তেগফারে রত থাকলে আপনার উপর আযাব, মুসিবত আসবে না ইনশাআল্লাহ। রিজিকে বারাকাহ্ আসবে৷ দু'আ কবুল হবে। ২) ইস্তেগফারের ফাঁকে ফাঁকে দুরুদ পাঠ করবেন। দুরুদ পাঠে আল্লাহর রহমত নাযিল হয়৷ ফেরেশতাদের দু'আ পাওয়া যায়। ৩) ঘরের মানুষজনকে সালাম দিবেন প্রতিদিন। সালামে পরস্পরের মধ্যে মোহাব্বত বাড়ে, ঘর থেকে শয়তান বিতাড়িত হয়। ৪) ছোট কাজ হোক, তবুও তা বাসমালাহ (বিসমিল্লাহ) পাঠ ছাড়া শুরু করবেন না। আল্লাহর নামে বরকত লাভ হয়৷ ৫) প্রতিদিন সূরা বাকারাহ তিলওয়াত করার চেষ্টা করবেন। সব দায়িত্ব সামলে পুরোটা তিলওয়াত কঠিন। তাই যতটুকু সম্ভব তিলওয়াত করবেন। এটি বরকতময় সূরা। হায়েজ থাকলে অডিও শুনবেন। ৬) প্রতিদিন এক টাকা হলেও সদকাহ্ করবেন। তা না পারলে কুকুর-বিড়ালদের খাবার, পানি দিবেন। সদকাহ্ বিপদ মুক্তির উসিলা। ৭) সকাল-সন্ধ্যার যিকর ভুলেও বাদ দেওয়া যাবে না। সকাল, সন্ধ্যা, ঘুমানোর আগে তিন কুল পড়ে শরীর বন্ধ করা বাধ্যতামূলক। এই আমলের কারণে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। ৮) টাকা-পয়সা, সম্পদ, ঘরের আসবাব, জিনিসপত্র, চাল-ডাল বারবার গণনা করবেন না। এতে বারাকাহ্ নষ্ট হয়। লোভ করবেন না। দুনিয়াকে অন্তরে নয়, মস্তিষ্কে ঠাঁই দিবেন। ফলে দুনিয়ার কিছু হারিয়ে গেলেও আফসোস হবে না। আবার হারানোর ভয়ও থাকবে না৷ ৯) মাগরিবের আগেই "বিসমিল্লাহ" পড়ে দরজা, জানালা বন্ধ করে দিবেন। মাগরিবের নামাজের পর আবার খুলে দিতে পারেন, সমস্যা নেই। হাদিসে এই ব্যাপারে সতর্কতা আছে। ১০) সব বিষয়ে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহকে বলবেন৷ যা প্রয়োজন, আল্লাহকে আগে বলবেন; পরে অন্য কাউকে। ঘরের জিনিস ফুরিয়ে গেলে কর্তাকে বলার আগেও আল্লাহকে বলবেন৷ দু'আর মাধ্যমে আল্লাহর প্রতি আপনার মুখাপেক্ষিতা বাড়বে। মানুষের অমুখাপেক্ষী হতে সাহায্য করবে। ১১) "আমার নাই, আমি পাই নাই, তুমি দাও নাই, কেউ দেয় নাই" টাইপের আফসোস করবেন না৷ হা-হুতাশ করবেন না। হিংসা ঝেড়ে ফেলে দু'আ করবেন অন্যের জন্য। নিজের অবস্থান নিয়ে বেশি বেশি কৃতজ্ঞ হবেন আল্লাহর প্রতি। শুকরিয়া করলে আল্লাহ বাড়িয়ে দেন। . এই কয়েকটা আমল নিজের জন্য লাযিম করে নিবেন ইনশাআল্লাহ। ©

  • 9 июн.1 2503

    видео или голосовое, без подписи

  • 8 июн.1 6775123

    ১২ টা কাজ করবেন। জীবনের গতি ১৮০ ডিগ্রী ঘুরে যাবে ইন শা আল্লাহ। ১ - সময়মত নামাজ আদায়। ২ - প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসী। ৩ - সকাল-সন্ধ্যা ও ঘুমের আগে মাসনুন আমল। ৪ - প্রতিদিন কিছু অংশ কুরআন তিলাওয়াত। ৫ - ইশরাকের নামাজ। ৬ - বিতরের নামাজ বাদ দেবেন না। ৭ - জুম‘আর দিন সূরা কাহাফ। ৮ - রাতের শেষাংশে আল্লাহর কাছে কান্নাকাটি করা। ৯ - আযান ও ইকামতের মাঝে দুয়া করা। ১০ - পিতা-মাতার আনুগত্য। ১১ - সাদাকাহ করা। ১২ - দুরূদ পড়া। আল্লাহ তা‘য়ালা জীবনের উপর রহমত ও বরকতের বন্যা বইয়ে দেবেন ইন শা আল্লাহ। আম্মারুল হক হাফি.

  • 7 июн.1 304273

    দ্য গ্রেটেস্ট শো অন আর্থ! যেখানে মাদক, পতিতাবৃত্তি ও জুয়ার আসর বসে। যেখানে মানবিকতা ও সুকুমারবৃত্তিকে উপেক্ষা করা হয়। যেখানে চলে অশ্লীলতা ও বেহায়াপনার অবাধ প্রবাহ। যেখানে আমাদের রবকে অমান্য করার পসরা বসে। অথচ মুসলিম তুমি বলো, ধর্মের সাথে খেলার সম্পর্ক নেই?! লেখাটি সংগৃহীত

  • 7 июн.1 331283

    একটা ভয়ংকর তথ্য দিই! গত কয়েক বছর ধরে ইউনিভার্সিটি পড়ুয়া অনেক মেয়েরাই মা-বাবার চোখ আড়ালে নিজেরা নিজেরাই বিয়ে করে নিচ্ছে। পুরোপুরি গোপনে, কেউ জানে না। শুধু কয়েকজন রুমমেট ও বান্ধবীদের অবগত করে। তারপর কী হয়? যে ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার সাথে মেলামেশা করা, এক বাসায় থাকা, হোটেল রুম শেয়ার করা—সবই হয়। তারপর ভার্সিটি লাইফ শেষ হলে তারা নিজেরা নিজেরাই বিচ্ছেদ করে ফেলে। তারপর বাড়িতে ফিরে যায়, এবং মা-বাবার পছন্দমত ছেলেকে বা মেয়েকে নতুন করে বিয়ে করে। এভাবেই চলছে। এবং ব্যাপকভাবে হচ্ছে। কিছু ঘটনা সামনে আসছে, কিছু ঘটনা সবার আড়ালেই ঘটছে। লেখা : মাহমুদ বিন নূর হাফি.

  • 7 июн.1 1921

    видео или голосовое, без подписи

  • 6 июн.1 496466

    মা তো এমনই হয়! ফটোগ্রাফার বলেন: আমি লক্ষ করেছি একটি মহিলা উট বেসিনের পানিতে বসে আছে, তারপর উটটি দাঁড়িয়ে তার বাচ্চাকে সরাসরি স্তন্যপান করিয়েছে। তাই তিনি বিস্মিত হয়ে উটের মালিককে জিজ্ঞাসা করলেন, উট কেন এমনটা করল? উটের মালিক বললেন: উট তার ছোট বাচ্চার জন্য এই প্রচণ্ড গরমে দুধ ঠান্ডা করার জন্য পানিতে বসেছে। তারপর উট দাঁড়িয়ে তার ছোট বাচ্চাকে দুধপান করালে বাচ্চাটি উচ্চতাপে ঠান্ডা দুধ পায় যা তাকে পূর্ণ স্বস্তি দেয়। #সুবহানাল্লাহ [أفلا ينظرون الى الإبل كيف خلقت] ''তারা কি উটের দিকে তাকায় না যে, কিভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে?'' সূরাঃ আল-গাশিয়াহ, ১৭ লেখা সংগৃহীত

  • 6 июн.1 182332

    আল্লাহুম্মাগফিরলী!!

  • 5 июн.1 548404

    এইতো কাল বিকেলের ঘটনা! উপরে পড়তেছিলাম, মা হুট করে ডেকে বললো বাসায় ফুফাতো ভাই-ভাবি ইত্যাদি সবাই আসছে। উপরে যাচ্ছে! মানে আমাকে সতর্ক করলো আর কি! আমি কই যাবো ভাবতেই তাড়াহুড়ো করে বাথরুম এ ঢুকে গেলাম। বাথরুমে গেলাম এজন্য কারণ প্রথমত তারা প্রতিটা রুমে যাবে রুম দেখার জন্য। দ্বিতীয়ত তারা আমার সাথে সাক্ষাৎ করতে চাইবে। আর জিজ্ঞেস ও করবে আমার কথা, আমি কোথায়! পরে বাথরুম গেছি শুনে বললো, থাক। সমস্যা নাই। যদিও ফুফাতো ভাইয়ের বউয়ের সাথে দেখা করার ইচ্ছে ছিলো বিয়েতে যাইনি তাই! নতুন বউ আমার বয়সী আমার সাথে কথা বলতে চেয়েছিলো কিন্তু সাথে ভাই থাকায় সুযোগ হইলোনা। ব্যাপার না, এভাবেই জীবন চলছে। আলহামদুলিল্লাহ! আমার মা আমাকে পুরোপুরি ১০০ তে ১০০ সাপোর্ট করে বলেই নন-মাহরাম কেউ আসলে এভাবে লুকিয়ে থাকতে পারি। আমার মায়ের মতো মা সব বোনের-ও হোক। © Jannati islam Bonna

  • 5 июн.1 272472

    যদি আগামী প্রজন্মকে ইসলামের উপর রাখতে চান।

  • 4 июн.1 310553

    হাঁটতে হাঁটতে নবিজি ﷺ' বেদনাভরা কণ্ঠে, খুব ক্ষীণ আওয়াজে বললেন, 'মুআয, হয়তো এ বছরের পর আমার সাক্ষাৎ আর পাবে না তুমি।' এ কথা শুনে মুআযের হৃৎকম্পন যেন থেমে যায়। শোকে স্তব্ধ হয়ে যায় চারিপাশ। এরপর নবিজি ﷺ' তাঁর কথা পূর্ণ করেন, ‘আর হয়তো তুমি এই মসজিদের সামনে এসে দাঁড়াবে, হেঁটে যাবে আমার কবরের পাশ দিয়ে।’ অশ্রু এসে জমা হলো মুআযের চোখের কোণে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🤲

  • 4 июн.1 170145

    সোশ্যাল মিডিয়ায় মানুষকে বাহিরে থেকে হাশি-খুশি দেখে প্রকৃতপক্ষে এমন নাও হতে পারে। গল্প-সিনেমায় যেসব মানুষ ভালোবাসার অভিনয় করে, অথচ প্রকৃতপক্ষে তাদের আসল জীবনে ভালোবাসার অনেক অভাবও থাকতে পারে। এজন্য মানুষের বাহিরের রূপ দেখে কখনোই তাকে বিচার করা উচিত না। বাহিরে হাসি-খুশি প্রফুল্ল মানুষটা ভিতরে ব্যথিত ও বিসন্ন হতে পারে। আবার‍, বাহিরে দ্বীনদার কিন্তু ভিতরে দ্বীনহীনও হতে পারে। সোশ্যাল মিডিয়ায় সাজানো গোছানো প্রোফাইল দেখে অথবা চটকদার কথা শুনে তাকে মহাজ্ঞানী এবং আদর্শ মনে করা এক ধরণের মোহ। এই মোহ থেকে বেরিয়ে এসে বাস্তবিক জীবনের প্রতি ধাবিত হতে হবে। - শুয়াইব আহমেদ

  • 4 июн.1 041104

    видео или голосовое, без подписи

  • 3 июн.1 280293

    ভয়ংকর সত্য কথা!!

Deen Of Ummah — tgindex