BigyanPriyo
СтатистикаA digital resource library, BigyanPriyo focuses on inclusive and sustainable quality science education in Bangladesh run by an army of engaged youth.
- Последний пост
- 3 авг.
- Последнее чтение
- 13 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 21
- Тип
- открытый
- Язык
- bn
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 157
- 1/48двое суток
- 179
- 1/72трое суток
- 194
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
১৮৪৫ সালের ঠিক আজকের এই দিনেই অভিনব এক পদ্ধতিতে সূর্যের সর্বপ্রথম ছবিটি তুলেছিলেন ফ্রেঞ্চ পদার্থবিজ্ঞানী আরমান্ড ফিজেউ এবং লিওন ফুকো। 1/60 সেকেন্ড এক্সপোজারের এই ছবিটির আকার ছিল মাত্র ৫ ইঞ্চি।
সর্বপ্রথম এই ক্যামেরা বাজারে আসে ১৮৮৯ সালের ৬ এপ্রিল। প্রথমবার এই ক্যামেরাটিই সাধারণ মানুষের হাতে ফটোগ্রাফি পৌঁছে দিয়েছিল। এদের স্লোগান ছিল 'You press the button, we do the rest'। ক্যামেরাটির উদ্ভাবক জর্জ ইস্টম্যান। এই ক্যামেরা দিয়ে তোলা সবচেয়ে ঐতিহাসিক ও বিখ্যাত ছবিগুলোর একটি হলো জর্জ ইস্টম্যানের নিজের একটি ছবি (ছবিতে রয়েছে)। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।
ঘটনাটি ২০১৯ সালের, মে। প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে সূর্যদেবের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে থানায় এফআইআর করেছিলেন ভারতের মধ্যপ্রদেশের শাহদোল এলাকার বাসিন্দা শিবপাল সিং। ভারতীয় দণ্ডবিধির ১৫৪ ধারায় 'শ্রীমান সূর্যনারায়ণ' এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি। প্রাকৃতিক উপাদান বা সূর্য-নক্ষত্রের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ বা মামলা নথিভুক্ত করা সম্ভব নয়। তাই পুলিশ এই লিখিত আবেদনপত্র বা অভিযোগের ভিত্তিতে কোনো আনুষ্ঠানিক মামলা (FIR) রুজু করেনি। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।
কিছু গবেষণার ভিত্তিতে ধারণা করা হতো, দিনে নির্দিষ্ট পরিমাণ অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু সম্প্রতি জার্নাল অব সাইকোফার্মাকোলজিতে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, সামান্য অ্যালকোহল গ্রহণ আপনার মস্তিষ্কজনিত স্থায়ি ক্ষতির কারণ হতে পারে, যা মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা,মাথা খাটানো ও সচেতনতা দক্ষতাকে প্রভাবিত করে। মাদকাসক্তদের আচরণগত ত্রুটিও এই তথ্য দিয়েই ব্যাখ্যা করা যায়। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।
ইন টার্ম থেকে স্নাতক জীবন শুরু হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের কাটে ঘুমহীন রাত। এই পর্যায়ে নেহাৎ কৌতুহল থেকে ঘরে বসে ২০০টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন লুসিয়ানার এক উচ্চমাধ্যমিক ছাত্র ডেনিস মালিক। অপ্রত্যাশিতভাবে ১৭০টি বিশ্ববিদ্যালয়েই অনুমোদন পেয়ে ইতিহাস গড়েন তিনি। পেয়েছেন প্রায় ৯ মিলিয়ন ডলারের স্কলারশিপ। আবেদন করতে তার সর্বমোট খরচ হয় ১০ হাজার ডলার। তবে পড়ার উদ্দেশ্যে নয়, বরং রেকর্ড ভাঙতেই তিনি পদক্ষেপটি নিয়েছিলেন। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।
৬০০ শিশু জন্ম দেওয়ার পর আদালতের অর্ডার, এবার থামো ৪১ বছর বয়সী ডাচ বাসিন্দা জোনাথন নিয়মিত করতেন স্পার্ম ডোনেট। দেশের আইনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে এ পর্যন্ত পাঁচশরও বেশি শিশুর বাবা হয়েছেন তিনি। তাঁকে রুখতে রীতিমতো উঠেপড়ে লাগে আদালত। দেওয়া হয় কঠোর হুঁশিয়ারি! অতিরিক্ত স্পার্ম ডোনেশন মুলত দুই পক্ষের জন্যই স্বাস্থ্যহানি ও নৈতিকতার বিরুদ্ধে। তাই বিভিন্ন দেশে স্পার্ম ডোনেশনের সুনির্দিষ্ট নিয়ম ও সীমাবদ্ধতা থাকে।
দেশে এআই ডেটা সেন্টার তৈরিতে আগ্রহ দেখাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান। যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চালাচ্ছেন। এর মধ্যে প্রায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান এডিক। গাজীপুরের কালিয়াকৈর, সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল কিংবা দেশের যে কোনো অর্থনৈতিক অঞ্চলে এআই ডেটা সেন্টার গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। এডিকের দাবি, এআই ডেটা সেন্টার নির্মাণ হলে এআই খাতে দেশের সার্বভৌমত্ব রক্ষা, বাংলা ভাষাভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরি, এআই গবেষণা ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সক্ষমতা গড়ে তোলা সম্ভব হবে। এ খাতে প্রায় ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। ৫০ হাজারের বেশি পরোক্ষ কর্মসংস্থান ও সরাসরি উপকৃত হবে ৬০ হাজার পরিবার। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।
UV এবং ব্যাকটেরিয়া দুটোই ঠেকায় এই প্যাকেজিং! খাবার সংরক্ষণে নতুন সম্ভাবনার দ্বার খুলেছেন জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। সাধারণত ফেলে দেওয়া কুমড়ার খোসা ব্যবহার করে তারা এমন একটি জৈব-বিয়োজ্য (বায়োডিগ্রেডেবল) খাদ্য প্যাকেজিং উপাদান তৈরি করেছেন, যা ফল ও সবজিকে দীর্ঘ সময় সতেজ রাখতে সক্ষম। একই সঙ্গে এটি প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ দূষণও হ্রাস করতে পারে। কৃষিজ বর্জ্যকে কাজে লাগানোই এই গবেষণার মূল উদ্দেশ্য। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।
চৌর্যবৃত্তিতে বিশ্বমঞ্চে বাংলাদেশ! নিজেকে বিশ্বের শীর্ষস্থানীয় গবেষক দাবি করেন নর্থ সাউথের সিএসই অধ্যাপক ড. মনিরুজ্জামান খান। সম্প্রতি তার ২৬ টি গবেষণাপত্র প্রত্যাহার করা হয়েছে। তাও একটি নয়, একাধিক ছয়টিরও বেশি জার্নাল থেকে। মনিরুজ্জামান খান শুধু একটি উদাহরণ। ২০১৯ থেকে ২০২৬ সালের জুন সময়ে প্রত্যাহার হওয়া অন্তত ৩২৫টি বাংলাদেশি গবেষণাপত্রের খোঁজ পাওয়া গেছে। ৩২৫টি গবেষণার মধ্যে ৪৪টিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৪২টিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ৩২টিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১টিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি (ইউআইইউ) এবং ২০টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নাম রয়েছে। জার্নালগুলো বলছে, ভুয়া বিশেষজ্ঞ মূল্যায়ন যোগ করা, তথ্যের অসংগতি, চৌর্যবৃত্তিসহ নানা অনিময়ের অভিযোগে গবেষণাপত্রগুলো প্রত্যাহার করেছে তারা। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়। সংগ্রহ: প্রথম আলো।
পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রামের একটা প্যাথলজি ক্লিনিকে চাকরি করে চালাতেন সংসার। বাবা পেশায় দরজি। রাখাইন সম্প্রদায়ের সেই সংগ্রামী মুখটি আজ যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডে পিএইচডির সুযোগ পেয়েছেন। পূর্ণ বৃত্তিতে ক্লেমসন ইউনিভার্সিটিকে বেছে নিয়েছেন তিনি। সেখানে তাঁর গবেষণার বিষয় হবে শিক্ষা, বিশেষ করে টিচিং অ্যান্ড লার্নিং। আগামী ১ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি। পিএইচডি শেষে অর্জিত জ্ঞান বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজে লাগাতে চান নীলা। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।
বনদস্যু না পাচারকারী? চোরা শিকারিদের পাতা ফাঁদে আটকে আহত হয়েছিল বাঘিনীটি। বনকর্মীদের প্রচেষ্টা ও দীর্ঘ ছয় মাসের চিকিৎসার পর সেটি সুস্থ হয়ে উঠলে গত ১৩ জুলাই সুন্দরবনে অবমুক্ত করা হয়। সুন্দরবনে ফেরার সময় বারবার কাত হয়ে পড়ছিল বাঘিনীটি। এর পর থেকে বাঘিনীটির বর্তমান অবস্থান জানা যাচ্ছে না। সেটি আদৌ বেঁচে আছে কি না, তা নিয়ে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। ক্যামেরা ট্র্যাপ, নিয়মিত টহল ও ড্রোন নজরদারির মাধ্যমে বাঘিনীটির অবস্থান শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এমনকি অবমুক্ত করার সময় কোনো ট্র্যাকারও বসানো হয়নি এটির গায়ে। সুন্দরবনের প্রধান বন সংরক্ষক জানান, আগামী সপ্তাহে আরও ২০টি ক্যামেরা বসানো হবে। তবে সবচেয়ে বড় হুমকি হলো হরিণ শিকারি, বনদস্যু এবং আন্তর্জাতিক পাচারকারী চক্র। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।
দেশের সমুদ্র বিজ্ঞানীরা প্রথমবারের মতো গভীর বঙ্গোপসাগরে গবেষণার সুযোগ পাবেন। নৌবাহিনীর তত্ত্বাবধানে খুলনা শিপইয়ার্ড লিমিটেডে তৈরি হচ্ছে বাংলাদেশের প্রথম সমুদ্রবিজ্ঞান (ওশেনোগ্রাফিক) গবেষণা জাহাজ। ২০২৮ সালের মধ্যে জাহাজটি প্রস্তুত হবে। ঘণ্টায় সর্বোচ্চ ১৪ নটিক্যাল মাইল গতিতে চলতে পারবে জাহাজটি। বর্তমানে উপকূলীয় তথ্য সংগ্রহে ছোট মাছ ধরার নৌকা ব্যবহার করা হয়। ভবিষ্যতে একই কাজে এই গবেষণা জাহাজ ব্যবহার করা হবে। দেশের ব্লু ইকোনোমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।
দেশে প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। প্রতি বছর ভাইরাল হেপাটাইটিসজনিত লিভার সিরোসিস ও লিভার ক্যানসারে ২০-২১ হাজার মানুষের মৃত্যু হয়। হেপাটাইটিসজনিত মৃত্যুর দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডিপার্টমেন্ট অভ হেপাটোলজির চেয়ারম্যান ও হেপাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. শাহিনুল আলম টিবিএসকে বলেন, হেপাটাইটিস প্রতিরোধ বা নির্মূলের সবচেয়ে বড় বাধা হলো মানুষের অজ্ঞতা ও অসচেতনতা। তিনি জানান, হেপাটাইটিস বি ও সিতে আক্রান্ত প্রায় ৯০ শতাংশ মানুষই জানেন না যে তারা এই ভাইরাস বহন করছেন। অধ্যাপক শাহিনুল আরও বলেন, 'একজন মানুষ ১০ থেকে ২০ বছর পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, অথচ তার লিভার ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। যখন রোগ ধরা পড়ে, তখন অনেক ক্ষেত্রেই লিভার সিরোসিস, লিভার ফেইলিউর বা লিভার ক্যানসারের মতো জটিলতা তৈরি হয়ে যায়। তাই আমরা চাই, দেশের সব প্রাপ্তবয়স্ক মানুষ অন্তত একবার হলেও হেপাটাইটিস বি ও সি ভাইরাসের পরীক্ষা করান।'
যুক্তরাষ্ট্রে ৫৩% সোশ্যাল মিডিয়া ব্যবহারকারি প্রাক্তনের প্রোফাইলে নজর রাখেন। একঘেয়েমি, ঈর্ষা বা স্মৃতিকাতরতার দরুন অনেকে কাজটি করেন। দু একবার প্রাক্তনের প্রোফাইল বা অ্যাক্টিভিটে চেক করা উদ্বেগজনক না হলেও, এটি অভ্যাসে পরিণত হওয়া একটি দুষ্টচক্রের মতো কাজ করে। যার পরিণতি হয় দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা ও মানসিক অসুস্থতা। ২০১৫ সালে ইউনিভার্সিটি অব ওহাইও এবং ২০১০ সালে ব্রুনেল ইউনিভার্সিটির গবেষণায় একই তথ্য পাওয়া যায়। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।
সোশ্যাল মিডিয়ায় দেখানো আবেগ, স্পষ্টবাদিতা বা তীব্র প্রতিক্রিয়ার ৯৬ ভাগই বাস্তব জীবনে বলা সম্ভব হয় না। মনস্তত্ত্বের ভাষায় একে বলা হয় অনলাইন ডিসইনহিবিশন ইফেক্ট। বাস্তবে কারও চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলার সময় মস্তিষ্কের 'অ্যামিগডালা' এবং 'প্রিফ্রন্টাল কর্টেক্স' সামাজিক সংকেত, প্রতিক্রিয়া এবং সম্ভাব্য হুমকির ভয় বিশ্লেষণ করে আমাদে সতর্ক করে, যা অনলাইন যোগাযোগের ক্ষেত্রে প্রায় অনুপস্থিত থাকে। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।
ঘাস, লতাপাতা বাদ দিয়ে অপটিক্যাল ফাইবার ক্যাবল দিয়ে বাসা বাঁধছে পাখিরা। অদ্ভুত এই দৃশ্য দেখা গেছে ইউক্রেনে। দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে ইউক্রেনের জীব বৈচিত্র্যের ওপর। মূলত রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে এই অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করে ইউক্রেনের সেনারা। দীর্ঘ ২০ কিলোমিটার এলাকাজুড়ে বাড়ির ছাদ, গাছপালা ও মাঠে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এই ধরনের তার। যা সূর্যের আলোয় বিশাল মাকড়সার জালের আকৃতি ধারণ করে। তবে এসব কেবল দিয়ে তৈরি বাসা মজবুত হলেও তা পাখিদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা নেদারল্যান্ডসের এই জীববিজ্ঞানীর। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।
সোরভেগসভেশন হৃদ, ফেরো দ্বীপপুঞ্জে অবস্থিত, যা ডেনমার্ক রাজ্যের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। সমুদ্র থেকে বেশ উঁচুতে এই লেকটির ক্ষেত্র প্রায় ৩.৪ বর্গকিলোমিটার।
যতটুকু শক্তি খরচ হয়, প্রায় ততটুকুই আলোক শক্তিতে রূপান্তরিত হয় এই পতঙ্গের। জোনাকি পোকার কর্মদক্ষতার ধারেকাছেও আমরা কোনো ইঞ্জিন বা বাল্ব তৈরী করতে পারি, নোবেল পুরস্কার অপেক্ষা করবে আমাদের জন্য। কর্মদক্ষতা হল, আপনি একটি ইঞ্জিনে কতটুকু শক্তি দিচ্ছেন এবং তার প্রেক্ষিতে কতটুকু কাজ হচ্ছে তার অনুপাত। ইঞ্জিনের কার্যক্ষমতা (অ্যাফিশিয়েন্সি) বাড়ানো প্রযুক্তিগত বিশ্বে রীতিমত একটি প্রতিযোগিতা। বাস্তবে মানুষের তৈরী কোনো সিস্টেমই ১০০ ভাগ দূরের কথা ৫০ ভাগও কর্মদক্ষ নয়। কেননা প্রতিটি ইঞ্জিনেই তাপ উৎপন্ন হয়, এনার্জি লস হয়। অন্যদিকে একটি গবেষণা অনুযায়ী জোনাকি পোকার লাইট-সিস্টেমের কর্মদক্ষতা মানবনির্মিত যে কোনো সিস্টেমের তুলনায় অনেক বেশি, যা এখন পর্যন্ত আমরা চিন্তাও করতে পারিনি। ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।
বিভ্রান্তিকর তথ্যের অনন্য সমাধান 'ইউনিটিফ্লো এআই'! সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের রাজনীতি নিয়ে অপপ্রচার, ভুয়া খবর ও একপাক্ষিক (বায়াসড) ন্যারেটিভ শনাক্তে এআই-ভিত্তিক সমাধান দিয়েছেন বাংলাদেশি এআই গবেষক আব্দুল্লাহ আল ওয়াসিফ। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান UnityFlow AI-এর আওতায় 'Bangladesh Political Evaluation Set' নামে একটি ওপেন বেঞ্চমার্ক উন্মুক্ত করেছেন তিনি। প্রশ্ন হলো, ওপেন বেঞ্চমার্ক কী? চ্যাটজিপিটি, জেমিনি বা ক্লডের মতো বৃহৎ ভাষা মডেলের ডেভলপাররা তাদের মডেল সংশোধন করার জন্য কিছু ডেটাসেট ব্যবহার করেন। এসব ডেটাসেট সবার জন্য উন্মুক্ত হলে সেগুলোকে ওপেন বেঞ্চমার্ক বলে। অসংখ্য প্রম্পট থাকে এসব বেঞ্চমার্কে। ডেভেলপররা সেগুলো সংগ্রহ করে তাদের মডেলে পরীক্ষা করেন এবং কোথায় ভুল তথ্য, পক্ষপাত বা বিভ্রান্তিকর উত্তর আসছে তা শনাক্ত করে মডেলের সংশোধন করেন। ওয়াসিফের বেঞ্চমার্কে বাংলাদেশের রাজনীতির ওপর ৩,৭০০ প্রম্পট রয়েছে। যা ব্যবহার করে ডেভেলপাররা বুঝতে পারবেন তাদের এআই মডেল বাংলাদেশের রাজনীতির ওপর কোনো বিভ্রান্তিকর বা একপাক্ষিক উত্তর দিচ্ছে কি না। বাংলাদেশে রাজনৈতিক গুজব ঠেকাতে একটি অনন্য উদ্যোগ ইউনিটিফ্লো এআই।
বরফ-দৈত্য ইউরেনাসের সবচেয়ে স্পষ্ট ছবিটি তুলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। ১৩টি প্রকাণ্ড বলয়ের মধ্যে ১১টিই স্পষ্ট দেখা যাচ্ছে সে ছবিতে। এমনকি কিছুটা বোঝা যাচ্ছে ইউরেনাসের বায়ুমন্ডলও। কিছুক্ষণ পূর্বে (যুক্তরাষ্ট্রে ৬ এপ্রিল) ছবিটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে নাসা।