- Последний пост
- 14 июл.
- Последнее чтение
- 13 авг.
- Постов за неделю
- 0
- Всего постов
- 21
- Тип
- открытый
- Язык
- bn
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- —
- 1/48двое суток
- —
- 1/72трое суток
- —
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
видео или голосовое, без подписи
বর্তমান ডিজিটাল যুগে এসেও আমাদের মধ্যে অনেকেই সুন্দর এবং সঠিক উপায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরতে ভুল করি। সেটা হোক সিভি তৈরিতে, কিংবা হোক নিজেদের উদ্দেশ্য বোঝাতে। বিশেষত, স্নাতকের শেষের দিকে এসে সকলে যেন খেই হারিয়ে ফেলি ক্যারিয়ার নিয়ে, হিমশিম খেতে হয় একাডেমিক নাকি কর্পোরেট এই চিন্তায়, একাডেমিক হলে উন্নত দেশে কী করে পড়তে যাব সেই চিন্তা, সেটা ঠিক করা গেলেও নিজেদের একাডেমিক সিভি আর স্টেটমেন্ট অব পারপাস তৈরি করতে গিয়ে আরেক দফা চিন্তা ধরে যায়। অনেকে Academic CV-কে সাধারণ চাকরির CV-এর মতো তৈরি করেন। ফলে তিনি তার তথ্যগুলো প্রায় সময়ই সঠিকভাবে উপস্থাপন করতে পারেন না। আবার কেউ SOP-তে শুধু নিজের গল্প লিখে যান, কিন্তু কেন তিনি নির্দিষ্ট প্রোগ্রাম, গবেষণা ক্ষেত্র বা এডমিশনের সুযোগের জন্য উপযুক্ত ব্যক্তি, সেটি স্পষ্টভাবে তুলে ধরতে পারেন না। কোনো চাকরি খোঁজার ক্ষেত্রে যেমন আমরা কিছুটা মডিফাইড সিভি ব্যবহার করি, ঠিক সেভাবেই জবের থেকেও একাডেমিক সিভি একটু ভিন্নভাবে উপস্থাপন করার প্রয়োজন হয়। বিদেশে এপ্লাই করতে গিয়ে আরও একটা যেই সমস্যায় পড়ি তা হলো SOP বা স্টেটমেন্ট অব পারপাস। স্টেটমেন্ট অব পারপাস হয়তবা বিভিন্ন ইউনিভার্সিটিতে এপ্লাই করার ক্ষেত্রে ভিন্ন হতে পারে, অথবা অন্য মানুষের থেকেও আপনার পারপাস ভিন্ন হতে পারে। এই দুটো সমস্যা মাথায় রেখে Science Bee আয়োজন করতে যাচ্ছে “Building Academic Profile: CV and SOP masterclass” সেশনটি। দুই ঘণ্টার এই সেশনে যা যা থাকছে - ✔️ Academic CV-এর সঠিক স্ট্রাকচার ও ফরম্যাট ✔️CV তৈরিতে কোন তথ্য কীভাবে সাজাতে হয় ✔️SOP লেখার কার্যকর কৌশল ও গঠন ✔️CV ও SOP-এ কমন ভুলভ্রান্তি এবং সেগুলো এড়ানোর উপায় ✔️Higher Study ও Scholarship-এর জন্য CV ও SOP- এর টিপস সেশনটিতে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন- Hasibul Hassain Emon • PhD Student, Public Health Sciences, Clemson University, USA, Fall ’26 • Founding General Secretary, Jahangirnagar University Research Society • Statistical Analyst (Project), Bangladesh Bureau of Statistics সেশনের তারিখ: 25th July, 2026, Saturday. সময়: 8:00 pm (BD time) মাধ্যম: অনলাইন সময়ঃ 2 hours সেশন ফিঃ 149 BDT রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ 24th July, 2026, Friday (11:59 pm) তাহলে আর দেরি কেন? সাতপাঁচ না ভেবে এখনই কমেন্টে দেওয়া লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন! উচ্চশিক্ষার জন্য এগিয়ে যান আরও এক ধাপ। (এই সেশনে ব্যবহৃত সকল ম্যাটেরিয়ালস এর পাশাপাশি রেজিস্ট্রেশনকৃত সকলকে সার্টিফিকেট এবং রেকর্ডেড ভার্সন দেওয়া হবে) For more details and registration: https://www.facebook.com/share/18vwHgWJ17/
মৃত স্বামীর সাথে চির বিদায় নিতে স্বেচ্ছায় সমাধিস্থ হন তার স্ত্রী!
যুক্ত হন সায়েন্স বী'র প্রিমিয়াম কনটেন্ট রিসার্চ প্রোগ্রামে। বাংলাদেশের অন্যতম বড় STEM-ভিত্তিক প্লাটফর্ম সায়েন্স বী (Science Bee) ৫ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে "কনটেন্ট রিসার্চ" প্রোগ্রামের। লেখালেখিতে যদি আপনি হন দক্ষ কিংবা নিজের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত আর্টিকেল লেখার দক্ষতাকে নিয়ে যেতে চান আরো উচ্চ পর্যায়ে তাহলে সায়েন্স বী'র এই "কনটেন্ট রিসার্চ" প্রোগ্রামই হতে পারে আপনার জন্য সেরা প্লাটফর্ম! কনটেন্ট রিসার্চার হিসেবে আপনার কার্যক্রমঃ বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত সাম্প্রতিক আর মূল্যায়নযোগ্য বৈজ্ঞানিক-গবেষণা বিষয়ক নিত্য-নতুন তথ্য বাংলাতে প্রায় একশ-দুইশো শব্দের মধ্যে বোধগম্য উপায়ে নিয়মিত লিখতে হবে। আপনার কাজে সহযোগিতা করা জন্য থাকবে কো-অর্ডিনেটর৷ তবে যেহেতু স্বেচ্ছা-সেবামূলক কাজ, তাই আপনাদের আগ্রহ আর ধৈর্য্য থাকতে হবে। কার্যক্রম খুবই সহজ, আপনি নিয়মিত একটু একটু সময় দিলেই পারবেন আর আমাদের অভিজ্ঞ টিম সবসময় আপনাদের সাথে থাকবে। এছাড়া ৪ মাসের এই প্রোগ্রাম শেষে আপনার জন্য থাকবে সার্টিফিকেট এবং সায়েন্স বী'র ১৫ লক্ষ্যের বেশি সদস্যের গ্রুপ এবং পেইজে ফিচার হওয়ার সুযোগ আবেদন করুন এখানে ক্লিক করে
видео или голосовое, без подписи
видео или голосовое, без подписи
আমরা অত্যন্ত আনন্দের সাথে আমাদের মে মাসের সেরা মডারেটরদের নাম প্রকাশ করছি। এবারের তালিকায় জায়গা পেয়েছে বেশ কিছু নতুন মুখ। Science Bee - বিজ্ঞান গ্রুপ এবং Science Bee - বিজ্ঞান ও গবেষণা গ্রুপের পিছনে থাকা এই মানুষগুলোর কারণে গ্রুপ দুইটিই থাকে প্রাণবন্ত। মে মাসে বিজ্ঞান ও গবেষণা গ্রুপ থেকে Mariam Akter Shahana এবং বিজ্ঞান গ্রুপ থেকে Tanzem Monir Ahmed এবং Tanvir Zaman Tuhin সেরা মডারেটর হিসেবে নির্বাচিত হয়েছেন৷ তাদের ৪জনকেই অসংখ্য অভিনন্দন।
Science Bee meme ©️Ikramul Hasan Sifat বিস্তারিত আমাদের ফেসবুক গ্রুপের এই পোস্টে : https://www.facebook.com/share/p/17S6Cxvj2u/
জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যের ভিত্তিতে তৈরি ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শিকার হওয়া মানুষের দুই-তৃতীয়াংশই বাংলাদেশ, সুদান, নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তান, দক্ষিণ সুদান, সিরিয়া ও ইয়েমেন—এই দশটি দেশের বাসিন্দা। প্রতিবেদনে বাংলাদেশ ও সিরিয়ার পরিস্থিতির সামান্য উন্নতির কথা বলা হলেও সামগ্রিক বৈশ্বিক চিত্র বেশ হতাশাজনক; গত বছর ৪৭টি দেশের প্রায় ২৬ কোটি ৬০ লাখ মানুষ এই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়েছে, যা ২০১৬ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি ও সারের দাম আকাশচুম্বী হওয়ায় এবং আন্তর্জাতিক ত্রাণ কমে যাওয়ায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা ২০২৬ সালের পরিস্থিতিকে আরও ‘ভয়াবহ’ করে তুলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই আসন্ন সংকট মোকাবিলায় জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রধান ক্ষুদ্র কৃষকদের জলবায়ু-সহনশীল ফসল চাষে বিনিয়োগ বাড়ানো এবং স্থানীয়ভাবে সার উৎপাদনের ওপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সায়েন্স বী'র সকল সদস্যদের জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।
ষষ্ঠবারের মত শুরু হয়েছে Science Bee - বিজ্ঞান গ্রুপ' এর মডারেটর রিক্রুটমেন্ট। কাদের খুঁজছি আমরা? যাদের বিজ্ঞানের প্রতি রয়েছে গভীর অনুরাগ এবং স্বেচ্ছাসেবার মানসিকতা। যারা নিয়মিত বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট তৈরির মাধ্যমে গ্রুপকে সমৃদ্ধ করতে চান। যারা গ্রুপের সদস্যদের বিজ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে ও আলোচনায় অংশ নিয়ে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করতে আগ্রহী। গ্রুপের নিয়ম শুধুমাত্র মেম্বারদের জন্য নয়, মডারেটরদেরও সেইসব নিয়ম মেনে চলতে হবে। ফেইক আইডি গ্রহণযোগ্য নয়। আপনাকে ডিজাইন পারতে হবে এমন কোন শর্ত নেই। মডারেটর হতে ইচ্ছুক হলে কমেন্টবক্সে দেওয়া গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য জমা দিন। আপনার দেয়া তথ্য ও উত্তর বিবেচনা করে আপনাদের সাথে যোগাযোগ করা হবে, পাশাপাশি প্রাথমিক ভাবে বাছাই শেষে আপনাদের বিভিন্ন টাস্কে অংশ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত ভাবে মডারেটর প্যানেল বাছাই করা হবে। কাজের মূল্যায়ন স্বরূপ কাজ শেষে সার্টিফিকেট পাবেন, সেরা মডারেটর হবার মাধ্যমে গ্রুপ এবং পেইজে ফিচারড হবেন, সায়েন্স বী'র অন্যান্য টিমের সাথে সরাসরি কাজের সুযোগ। আবেদন করুন এখানে
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর চলে এলো খুশির ঈদ!✨ ঈদ আমাদের সবার জন্যেই আনন্দের, একসাথে থাকার এবং কৃতজ্ঞতা প্রকাশের সময়। এই খুশির দিনে আপনার এবং আপনার পরিবারের সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা। চলুন ঈদের খুশি ছড়িয়ে দিই সবার মাঝে! ঈদ মোবারক! 💛 চাঁদরাতের পরিকল্পনা কী সবার?🌙
আর যেন কোন "জুলাই" না আসে...
видео или голосовое, без подписи
видео или голосовое, без подписи
видео или голосовое, без подписи
видео или голосовое, без подписи
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা পেয়ে গেছি সায়েন্স বী আয়োজিত "সায়েন্স ফটোগ্রাফি কনটেস্ট" এর সেরা ৫ বিজয়ীকে। প্রায় ৮০০ এর বেশি সাবমিশন থেকে ৩ ধাপে যাচাই বাছাই শেষে সর্বশেষ আমরা বিজয়ীদের খুঁজে পেয়েছি। সেরা ৫ ছাড়াও, সেরা ১০ এ জায়গা করে নেওয়া সকলের নির্বাচিত ছবি এবং এর পিছনের গল্প জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট৷ বিজয়ী সকলকে অসংখ্য অভিনন্দন! ❤️ এছাড়াও সেরা ১০টি ছবি এবং এর পিছনের গল্প জানতে ভিজিট করুন: এখানে ক্লিক করে
LinkedIn এর সেশন থেকে যা শিখ মতে পারবেন: ⚫ কীভাবে প্রফেশনালি প্রোফাইল সাজাতে হয়, ⚫ কীভাবে নিজেকে ব্র্যান্ড করতে হয়, এবং কীভাবে ধাপে ধাপে সুযোগ তৈরি করতে হয়। এই বিষয়গুলো শেখানোর জন্য Science Bee নিয়ে আসছে, 🎯 “The LinkedIn Masterclass: Unlock Profile Optimization to Career Opportunities!” এই সেশনে আপনি শিখবেন — ✔️ LinkedIn Profile Optimization ✔️ Personal Branding Strategy ✔️ Content & Engagement Techniques ✔️ Smart Networking Approach ✔️ Internship, Research & Job Opportunity Navigation 🎙️ Session Instructor: Altaf Hossain Raju Manager, Market Operation — Robi Axiata PLC Founder — LinkedIn Community Bangladesh (LCB) Founder — Career Talks 🗓️ তারিখ: ৬ই ফেব্রুয়ারি ⏰ সময়: রাত ৮টা রেজিষ্ট্রেশন করুন এখনই: https://forms.gle/XcDJi6wDKpwc7PvC7
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ মানেই এক কঠিন সাধনা, যেখানে একটি আসনের জন্য লড়াই করেন হাজারো শিক্ষার্থী।কিন্তু মেধার এই পবিত্র লড়াইয়ে যখন কেউ প্রযুক্তির অভিনব চাতুর্যের আশ্রয় নেয়, তখন তা সত্যিই হতাশাজনক। ঠিক এমনই এক ঘটনা ঘটল রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায়। সবাই যখন কলম আর মেধার লড়াইয়ে ব্যস্ত, তখন দিব্য জ্যোতি সাহা নামের এক পরীক্ষার্থী বেছে নিলেন ‘ডিজিটাল চুরি’র পথ। পরীক্ষার হলে আনেন স্মার্টফোন, আর তাতে চালু ছিল ‘ডিপসিক’ নামের এআই অ্যাপ। প্রশ্নের ছবি তুলে মুহূর্তের মধ্যে উত্তর বের করার চেষ্টা করছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হয়নি। হলের সতর্ক শিক্ষকদের চোখে ধরা পড়ে তার এই অভিনব জালিয়াতি। ঘটনার চেয়েও বড় চমক জাগিয়েছে আটক শিক্ষার্থীর পূর্বের একটি ফলাফল। জানা গেছে, জালিয়াতির দায়ে অভিযুক্ত এই শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন (তার ফেসবুক পোস্ট অনুযায়ী)। যিনি এক বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকার শীর্ষে থাকার দাবি করেন, তিনি কেন অন্য একটি বিশ্ববিদ্যালয়ে এমন অসদুপায় অবলম্বন করলেন, তা অনেক প্রশ্নের সৃষ্টি করে।