tgindex
Kofipost

সত্য, তথ্য ও নিরপেক্ষ! Contact: info@kofipost.com Twitter: https://x.com/kofipost Website: kofipost.com

Последний пост
8 июл.
Последнее чтение
15 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
bn
Категория
Новости и СМИ (по похожим)
В каталоге с
13 авг.
Подписчики
15 198
−33 за 4 дн.
Сутки
−13
−0,09%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
1 465
20 постов
Вовлечённость
9,6%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • 8 июл.2 1495111

    কুমিল্লায় আর্জেন্টিনা-মিশরের ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে মারধরে মো. শরিফুল ইসলাম নামের এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা-মিশরের ফুটবল ম্যাচ চলাকালে আর্জেন্টিনা প্রথম গোল হজম করলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন এবং আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্যে কটাক্ষ ও ট্রল করতে থাকেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শরিফুলের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • 6 июл.2 020314

    স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী শনিবারের মধ্যে দেশের সব ক্লিনিকে নরমাল ডেলিভারির জন্য আলাদা রুমের ব্যবস্থা করতে হবে, ব্যর্থ হলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, নরমাল ডেলিভারিতে মানুষকে উদ্বুদ্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি স্মরণ করেন, আগে দাইয়েরা প্রসবে সহযোগিতা করতেন, যা গ্রামীণ জীবনের একটি সৌন্দর্য ছিল, কিন্তু দেশ উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে সেই পদ্ধতি হারিয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে অধিকাংশ প্রসব সিজারের মাধ্যমে হচ্ছে, যার ফলে নবজাতকরা শাল দুধ থেকে বঞ্চিত হচ্ছে, যা পুষ্টির ঘাটতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। হাম প্রসঙ্গে তিনি বলেন, আগে হামকে ঘামাচির বড় ভাই বলা হলেও এখন তা প্রাণঘাতী হয়ে উঠেছে এবং পুষ্টিহীনতাই এর মূল কারণ। তিনি মন্তব্য করেন, মা ও শিশুর স্বাস্থ্যের উন্নতি ছাড়া সুষম অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়। এছাড়া ডেঙ্গু চিকিৎসায় স্যালাইনের কোনো সংকট নেই বলে জানিয়ে তিনি রোগীদের পূর্ণ সুস্থ না হয়ে হাসপাতাল না ছাড়ার পরামর্শ দেন।

  • 5 июл.1 510243

    তালাক যে পক্ষই দিক না কেন নির্ধারিত দেনমোহর পরিশোধে স্বামী সবসময়ই বাধ্য। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে স্ত্রীর এই বৈধ অধিকার আদায় হচ্ছে না। এমন প্রেক্ষাপটে দেনমোহর আদায়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার। আজ রবিবার ৫ জুলাই তিনি এই রিট দাখিল করেন এবং জানান দেনমোহর ইসলামী শরিয়াহ ও দেশের প্রচলিত আইন অনুযায়ী স্ত্রীর একটি বৈধ অধিকার যা বিবাহবিচ্ছেদ যেভাবেই ঘটুক না কেন প্রয়োগযোগ্য থাকে। রিটে বলা হয়েছে বিলম্বিত দেনমোহর দীর্ঘ সময় পর আগের নির্ধারিত অর্থমূল্যেই পরিশোধ করা হয় যা নারীর প্রকৃত আর্থিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এ কারণে বিবাহের এক বছর বা তার বেশি সময় পর প্রদেয় দেনমোহরের মূল্যায়ন আদায় পদ্ধতি ও বাস্তবায়ন বিষয়ে স্পষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে। [...]

  • 5 июл.1 370174

    জম্মু ও কাশ্মীরে ভারতের বিএসএফ পরিচয়ে সাধারণ মুসলিমদের ভুয়া এনকাউন্টারে হত্যার এক স্বীকারোক্তি ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক লাইভ ভিডিও চ্যাটে দুর্গম বনাঞ্চলে মোতায়েন কথিত ওই বিএসএফ সদস্য এক পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটরের কাছে তিনজনকে হত্যার নির্মম বিবরণ দেন এবং জানান, তারা সাধারণ মানুষকে সন্ত্রাসী সাজিয়ে ভুয়া নাটক তৈরি করে পরে হত্যা করেন। তিনি নিজেকে মুসলিম বিদ্বেষী দাবি করেন এবং মুখ দেখাতে অস্বীকৃতি জানিয়ে চ্যাটটি কেটে দেন। তবে ভিডিওতে দাবিকারী ব্যক্তি প্রকৃতপক্ষে বিএসএফ সদস্য কি না, তা এখনো নিশ্চিত নয়। বিশ্লেষকরা বলছেন, তিনি সত্যিই সক্রিয় বিএসএফ সদস্য নাকি সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে ছদ্মবেশ ধারণকারী কেউ, তা দ্রুত খতিয়ে দেখা প্রয়োজন।

  • 3 июл.1 244304

    চীনের কাছ থেকে 'জে-১০সিই' যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে বাংলাদেশের সম্ভাব্য আলোচনা এবং বেইজিংয়ের প্রস্তাবিত 'চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর' সংক্রান্ত প্রতিবেদনের ওপর ভারত গভীর নজর রাখছে বলে জানিয়েছে নয়াদিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশগুলোর যেকোনো ধরনের উন্নয়নমূলক বা কৌশলগত কর্মকাণ্ডের ওপর ভারত সবসময়ই গভীর নজর রাখে। জয়সওয়াল আরও বলেন, 'আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের এই ধরণের সমস্ত ঘটনাপ্রবাহের ওপর নিবিড়ভাবে নজর রাখছি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি।'

  • 2 июл.1 398485

    টিকটক লাইভে স্বামীর বাইরে অন্য এক পুরুষের সঙ্গে চুম্বনের অভিযোগে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে এক নারী ও তাঁর সঙ্গীকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। শরিয়াহ আদালতের নির্দেশে ওই নারীকে একুশটি বেত্রাঘাতের সাজা দেওয়া হয় তবে শাস্তি চলাকালে তিনি অচেতন হয়ে পড়েন। প্রকাশিত ছবিতে দেখা গেছে হাঁটু গেড়ে বসে থাকা ওই নারীর পিঠে মুখোশধারী শরিয়াহ পুলিশ সদস্য বারবার বেতের আঘাত করছেন এবং একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে চিকিৎসাকর্মীরা তাঁর অবস্থা পরীক্ষা করেন। কর্তৃপক্ষ জানিয়েছে বাকি শাস্তি তিনি সুস্থ হওয়ার পর কার্যকর করা হবে। আচেহ শরিয়াহ পুলিশের প্রধান মুহাম্মদ রিজাল জানান সামাজিক যোগাযোগমাধ্যমে শরিয়াহ আইন ভঙ্গের ঘটনায় এই ধরনের শাস্তি এই প্রথম কার্যকর হলো। একই দিনে আরও চারজনকে ভিন্ন ভিন্ন অভিযোগে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার সংস্থাগুলো এই শাস্তির তীব্র সমালোচনা করে একে নিষ্ঠুর অমানবিক ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী বলে অভিহিত করেছে, অন্যদিকে আচেহর স্থানীয় কর্তৃপক্ষের দাবি এই ব্যবস্থা প্রদেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ।

  • 30 июн.1 396236

    অনলাইনসহ সব ধরনের জুয়ায় ১৪ ধরনের সাজার বিধান করে সংসদে বিল পাস করা হয়েছে। এর মধ্যে অনলাইন জুয়ার অপরাধে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও ৫ কোটি টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ সম্পর্কিত জুয়া প্রতিরোধ বিল–২০২৬ পাসের জন্য সংসদে উত্থাপন করেন। বিলের ওপর বিরোধী দলের সদস্যদের আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করেন স্পিকার। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭ রহিত করে নতুন আইন করা হচ্ছে। বিলটি পাসের পরে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ফ্লোর নিয়ে বলেন, তারা এই বিলটিতে পুরোপুরি সমর্থন করে। বিলটি সর্বসম্মতিক্রমে পাস হবে। তবে, তাদের দলের পক্ষ থেকে যেসব সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছে যেসগুলো গ্রহণ করা হলে খুশি মনে গ্রহণ করতে পারতেন।

  • 28 июн.1 61230

    জুলাই বিপ্লবে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসনকে গুলি এবং মায়া ইসলাম ও মো. নাদিমকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, রামপুরা জোনের এডিসি রাশেদুল ইসলাম এবং ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এসআই তরিকুল ইসলামকে যাবজ্জীবন ও এএসআই চঞ্চলচন্দ্র সরকারকে ২০ কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার ‍বেলা সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

  • 27 июн.1 517271

    ভারতের ত্রিপুরা পুলিশ একটি ভিত্তিহীন অভিযোগ ঠেকিয়ে দিয়েছে যেখানে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নির্যাতিত দেখানোর চেষ্টা করা হয়েছিল। বৈধ কোনো কাগজপত্র ছাড়াই অবৈধভাবে সীমান্ত পার হওয়ার দায়ে দক্ষিণ ত্রিপুরা থেকে চট্টগ্রামের এক হিন্দু দম্পতি শান্তনু দেবনাথ ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানিয়েছে দেশটির একটি গণমাধ্যম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শান্তনু স্বীকার করেন তাঁরা গোমতী জেলার শিলাছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। প্রথমে তিনি বাংলাদেশে চরম প্রতিকূল পরিস্থিতির হুমকির ভুয়া গল্প বললেও পরে স্বীকার করেন এটি ছিল তাঁর দীর্ঘদিনের সুপরিকল্পিত পরিকল্পনা, কলেজ ট্যুরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত এলাকায় পাওয়া পুরোনো রুট কাজে লাগিয়েই তিনি স্ত্রীকে নিয়ে সীমান্ত পাড়ি দেন। তাঁদের ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি বাংলাদেশি সিম কার্ড উদ্ধার করা হয়েছে এবং দালাল চক্রের সংযোগ খুঁজতে ভারতীয় পুলিশ তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

  • 27 июн.1 310211

    বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে। বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি বাধ্যতামূলক নয়। তবে নাগরিকদের পরিচয় তথ্য হালনাগাদ রাখতে এ বিধান কার্যকর করার বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ইসি কর্মকর্তারা বলছেন, দীর্ঘ ১৫ বছরে একজন মানুষের চেহারা, আঙুলের ছাপসহ বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্যে পরিবর্তন আসতে পারে। এছাড়া কেউ কেউ অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেন বা অন্যান্য কারণে পরিচয় শনাক্তে জটিলতা তৈরি হয়। এসব বিষয় বিবেচনায় এনআইডির তথ্য নির্দিষ্ট সময় পরপর হালনাগাদ করা প্রয়োজন বলে মনে করছে কমিশন।

  • 25 июн.1 354241

    বাংলাদেশে মদ্যপানের জন্য লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। জাতীয় সংসদে তিনি বলেন, গাড়ি চালানো বা ব্যবসা পরিচালনার মতো মদ্যপানের ক্ষেত্রেও লাইসেন্সের প্রয়োজনীয়তা তাঁর বোধগম্য নয়। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শেখ মুজিবুর রহমান এসব কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মদ্যপানের লাইসেন্স ব্যবস্থার সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, ‘গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাইতেও লাইসেন্স লাগে, এমনকি দোকান চালাইতেও লাইসেন্স লাগে। কিন্তু এখন শুনি মদ খাইতেও নাকি লাইসেন্স লাগে। এটা কোন দেশের আইন, আমার জানা নেই।’ একই সঙ্গে তিনি মদ ও মাদককে এক করে না দেখার আহ্বান জানিয়ে বলেন, পুলিশ অনেক সময় এক বোতল মদ পেলেই সাধারণ মানুষের নামে মামলা দিয়ে হয়রানি করার সুযোগ পায়, যা বন্ধ হওয়া দরকার।

  • 25 июн.1 277203

    লক্ষ্মীপুরের রায়পুরে তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গণপিটুনিতে ঘাতক যুবকও মারা গেছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল পর্যন্ত আশংকাজনক অবস্থায় থাকা একে একে সবাই মারা যান। জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক এবং রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন মা শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজো মেয়ে ইকরা আক্তার (১৭) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)। এছাড়া গণপিটুনিতে অভিযুক্ত ঘাতক অন্তর মজুমদারও মারা গেছেন। অন্তর নোয়াখালী সুবর্ণচর এলাকার কার্তিক মজুমদারের ছেলে। এদিকে ঘটনাস্থলে অভিযুক্তকে গণপিটুনি দেওয়ার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে উত্তেজিত জনতার ইটপাটকেলে পুলিশের ৬-৭ জন সদস্য আহত হয়েছে।

  • 23 июн.1 519252

    আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান বিন হাদির ‘বীরত্বগাঁথার’ বিষয়টি যুক্ত হচ্ছে না। ইতোমধ্যে সরকারের বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সর্বশেষ উচ্চ পর্যায়ের সভায় চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে বিষয়টি নিয়ে কোনো এজেন্ডাও ছিল না। তবে ২০২৮ শিক্ষাবর্ষে হাদির বিষয়টি যুক্ত হবে কিনা আগামীতে তা সংশ্লিষ্ট পরিকল্পনা ও বিষয়ভিত্তিক কমিটি সিদ্ধান্ত নেবে। জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ এবং ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক দুটি প্রবন্ধের আলোকে নতুন পাঠ প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়াও প্রাথমিকের পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ পাঠে ৪ নেতার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে প্রাথমিকের পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ পাঠে ওসমান হাদির বিষয়টি যুক্ত হচ্ছে না।

  • 22 июн.1 54732

    স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে কিন্তু প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্কের ডিভোর্স হতে পারে না বলে মন্তব্য করেছেন বগুড়া-৫ আসনের বিএনপি-দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ। সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। ভারতের সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরে জিএম সিরাজ বলেন, “আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্কও ক্ষণস্থায়ী হতে পারে, স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে। কিন্তু ভারত-বাংলাদেশ আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর সম্পর্কের ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না—না ভারত পারবে, না বাংলাদেশ পারবে।”

  • 20 июн.1 732222

    গাজায় ইসরায়েলের সঙ্গে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর গত আট মাসেরও বেশি সময় ধরে প্রতিদিন গড়ে অন্তত একটি করে ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এই তথ্য নিশ্চিত করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মুখে এই যুদ্ধবিরতিকে একটি ‘নিষ্ঠুর ও মারাত্মক বিভ্রম’ হিসেবে আখ্যায়িত করেছে সংস্থাটি। সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, এই অব্যাহত মৃত্যু প্রমাণ করে, যুদ্ধবিরতির ঘোষণাটি কতটা ফাঁকি ছিল, এটি ফিলিস্তিনি শিশুদের ইসরায়েলি হামলা থেকে কোনো সুরক্ষাই দিতে পারেনি। বিশ্ব যখন যুদ্ধবিরতির ভাষা নিয়ে আলোচনা করছে, গাজার পরিবারগুলো তখনো প্রতিনিয়ত তাদের সন্তানদের দাফন করে চলেছে। জেমস এল্ডার জানান, গাজার শিশুরা তাদের নিজেদের ঘরবাড়ি, স্কুল ও খেলার মাঠের মতো গণপরিসরে, এমনকি ফুটবল খেলা বা মাছ ধরার সময়ও হামলার শিকার হয়ে মারা যাচ্ছে।

  • 19 июн.1 584262

    সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী বলেছেন, আপনাদের বলতে চাই এই বাংলাদেশ আমার। আদি বাংলাদেশও আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে আমরা আলাদা একটি প্রদেশ করবো শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা সেটা চাই না। কিন্তু আপনারা যে ব্যবস্থা করছেন তাতে এক সময় সেটাই হবে। শুক্রবার একটি বেসরকারি গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। চৈতালী আরো বলেন, অতীতে যেমন আমরা হিন্দু, মুসলিম, খৃষ্টান ও বৌদ্ধ মিলে এক সাথে ছিলাম। এখনো তেমনই থাকতে চাই। তিনি আরো বলেন, আমার মন্দিরে আপনাকে নিমন্ত্রণ করলে আপনার ভালো লাগলে আসবেন। আর ভালো না লাগলে আসবেন না। কিন্তু এমন কিছু করবেন না যাতে করে হিন্দু-মুসলিম দাঙ্গা বাজে। এই দাঙ্গা হলে কিন্তু আপনারাও পার পাবেন না। আপনারা দুইটা মারলে আমরাও একটা মারবো।

  • 19 июн.1 295353

    ভারতে সাময়িকভাবে নিষিদ্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম দেশটির সরকারের সিদ্ধান্তকে ঘিরে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে। আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট ইউজি পুনঃপরীক্ষার আগে কথিত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় প্ল্যাটফর্মটি অবরুদ্ধ করার নির্দেশ দেয়। এর জবাবে এক্স প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে টেলিগ্রাম এই নিষেধাজ্ঞাকে এমনভাবে তুলনা করেছে যে, মানুষ ডুবে মারা যায় বলে পানিকেই নিষিদ্ধ করা হচ্ছে। বার্তায় বলা হয় তুমি প্রাপ্তবয়স্ক নও তুমি শিশু, শিশুখাদ্য খাও।

  • 18 июн.1 210204

    যেকোনো‌ উপায়ে বাংলাদেশ আসতে নারাজ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। তাই প্রত্যর্পণ ঠেকাতে নিজের নামে মামলা করিয়েছেন তিনি। তার ঘনিষ্ঠ একজন আর্থিক সংক্রান্ত দায় দিয়ে মামলার বাদী হয়েছেন বলে দুবাইয়ের একাধিক সূত্রে জানা গেছে। সূত্রমতে, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে দুবাইয়ে যাওয়া বাংলাদেশের প্রতিনিধিরা সে দেশের এনসিবি অফিসসহ এক দপ্তর থেকে অন্য দপ্তরে দৌড়ঝাঁপ শুরু করেছেন। যেকোনো মূল্যে তারা বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে চাচ্ছে। এসব তথ্য জানতে পেরেই বেনজীর আহমেদ নতুন করে আইনের কৌশল অবলম্বন করছেন‌।

  • 18 июн.1 154131

    এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় ৪১ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের হিসাব অনুসারে, ওই দেশের ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ (সুইজারল্যান্ডের মুদ্রা)। ২০২৪ সালে এর পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ। আজ বৃহষ্পতিবার প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

  • 18 июн.1 110222

    ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার দাবি করেছেন, বাংলাদেশ ও পাকিস্তানে হামাস-সংশ্লিষ্ট সম্ভাব্য কার্যক্রম থাকতে পারে, যা মধ্যপ্রাচ্যের বাইরে ‘উগ্রবাদী প্রভাব’ বিস্তারের ঝুঁকি তৈরি করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল এই দুই দেশে এমন কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে ভারতের কর্তৃপক্ষের সঙ্গে উদ্বেগও ভাগ করেছে। এদিকে পাকিস্তানের কূটনৈতিক ভূমিকা নিয়ে অবিশ্বাস প্রকাশ করে আজার বলেন, ইসরায়েল ইসলামাবাদের অবস্থানকে সতর্কভাবে দেখে। তিনি আরও অভিযোগ করেন, কিছু দেশের শান্তির ধারণা ইসরায়েলের অস্তিত্ব অস্বীকারের সঙ্গে জড়িত এবং পাকিস্তানসহ কিছু রাষ্ট্রের বক্তব্য আঞ্চলিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি কাতারের ভূমিকাও সমালোচনা করে তিনি উগ্রবাদী নেটওয়ার্কের বিস্তারকে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।