Quran Hadith Daily ✺
Статистика🌟✦✧✧ আসসালামু অলাইকুম ✧✧✦🌟 আপনার অতি মূল্যবান মতামত জানাতে উক্তো ঠিকানায় সরাসরি ম্যাসেজ করুন: @AIR_Chat_bot ইসলামিক কুইজের চ্যানেল:🔰 https://t.me/IslamicQuiz_AIR যাজাক আল্লাহ খইরন। 🕋
- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 4
- Всего постов
- 23
- Тип
- открытый
- Язык
- bn
- Категория
- Новости и СМИ (по похожим)
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 66
- 1/48двое суток
- 75
- 1/72трое суток
- 81
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) হতে বর্ণিতঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 'বৃষ্টি ও প্রবাহিত পানি দ্বারা সিক্ত ভূমিতে উৎপাদিত ফসলের উপর উশর (দশ ভাগের এক ভাগ) এবং আর সেচ দ্বারা উৎপাদিত ফসলের উপর অর্ধ উশর (বিশ ভাগের এক ভাগ) যাকাত ওয়াজিব।' [সহীহ বুখারী; হাদিসঃ ১৪৮৩]
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ إِذَآ أَثۡمَرَ وَءَاتُواْ حَقَّهُۥ يَوۡمَ حَصَادِهِۦ 'ফসল তোলার দিনে (নির্ধারিত উশর দানের মাধ্যমে) তার হক আদায় করো।' (Al-An'am 6: Verse 141)
আয়িশা সিদ্দীকা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ 'রাসূলুল্লাহ (ﷺ) আমার কোলে হেলান দিয়ে কুরআন তিলাওয়াত করতেন। আর তখন আমি হায়েজের অবস্থায় ছিলাম।' [সহীহ বুখারী; হাদিসঃ ২৯৭]
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ هُنَّ لِبَاسࣱ لَّكُمۡ 'তারা (তোমাদের স্ত্রীরা) তোমাদের আচ্ছাদন।' (Al-Baqarah 2: Verse 187)
আনাস ইবনে মালেক (রাযিঃ) হতে বর্ণিতঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 'আমার উম্মত সেই বৃষ্টির মতো, যার প্রথম দিকের বৃষ্টি উত্তম, না শেষের দিকের তা জানা যায় না (অর্থাৎ উভয়েই উত্তম)।' [তিরমিযী; হাদীসঃ ২৮৬৯]
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ كُنتُمۡ خَيۡرَ أُمَّةٍ 'তোমরাই শ্রেষ্ঠ উম্মত।' (Ali-Imran 3: Verse 110)
আয়িশা সিদ্দীকা (রাযিঃ) হতে বর্ণিতঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 'প্রস্রাব-পায়খানার বেগ চেপে রেখে সালাত আদায় করা চলবে না।' [সহীহ মুসলিম; হাদীসঃ ১১৩৩]
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ ٱدۡعُواْ رَبَّكُمۡ تَضَرُّعࣰا 'তোমরা বিনিতভাবে তোমাদের রবকে ডাক।' (Al-A'raaf 7: Verse 55)
আয়িশা সিদ্দীকা (রাযিঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 'যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টিকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তাকে মানুষের দুশ্চিন্তা ও নির্ভরতা থেকে মুক্ত করে দেন।' [তিরমিযী; হাদীসঃ ২৪১৪]
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ وَكَانَ حَقًّا عَلَيۡنَا نَصۡرُ ٱلۡمُؤۡمِنِينَ 'মুমিনদেরকে সাহায্য করা তো আমার দায়িত্ব।' (Ar-Room 30: Verse 47)
আবূ সাদ ইবনে আবূ ফাদালা (রাযিঃ) হতে বর্ণিতঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 'আল্লাহ তা'আলা যখন কিয়ামতের দিন, যে দিনের ব্যাপারে কোন সন্দেহ নেই, সকল মানুষকে একত্রিত করবেন, তখন একজন ঘোষক ঘোষণা করবে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে গিয়ে এর মধ্যে কাউকে শরীক করেছে, সে যেন আল্লাহ ব্যতীত অন্যের নিকট থেকে নিজের সওয়াব চেয়ে নেয়। কেননা আল্লাহ শরীককারীদের শিরক থেকে সম্পূর্ণ মুক্ত।' [ইবনে মাজাহ; হাদীসঃ ৪২০৩]
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ 'তাদেরকে কেবল এই আদেশই দেওয়া হয়েছিল যে, তারা যেন আল্লাহর ইবাদত করে, খাঁটি মনে একনিষ্ঠভাবে তাঁর আনুগত্যের মাধ্যমে।' (Al-Bayyinah 98: Verse 5)
#dua ╔═══━━━── • ──━━━═══╗ যেকোনো কঠিন কাজকে সহজ করার দোয়া ╚═══━━━── • ──━━━═══╝ আনাস ইবনে মালেক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ 'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন: اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জা'আলতাহু সাহলা, ওয়া আনতা তাজ'আলুল হাযনা ইযা শিতা সাহলা "হে আল্লাহ! আপনি যা সহজ করেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর আপনি চাইলে কঠিন কাজকেও সহজ করে দেন।" [ইবনে হিব্বান; হাদীসঃ ৯৭৪]
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ سَيَجۡعَلُ ٱللَّهُ بَعۡدَ عُسۡرࣲ يُسۡرࣰا 'আল্লাহ কষ্টের পর আরাম দিবেন।' (At-Talaq 65: Verse 7)
সাদ ইবনে আবী ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 'আল্লাহ তা'আলা এ উম্মতকে সাহায্য করবেন তাদের মধ্যকার দুর্বলদের মাধ্যমে - তাদের দোয়া, তাদের সালাত এবং তাদের ইখলাসের কারণে।' [সূনান নাসাঈ; হাদীসঃ ৩১৮১]
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ وَٱذۡكُرُوٓاْ إِذۡ أَنتُمۡ قَلِيلࣱ مُّسۡتَضۡعَفُونَ فِي ٱلۡأَرۡضِ 'স্মরণ করো, যখন পৃথিবীতে তোমরা সংখ্যায় ছিলে অল্প এবং দুর্বল।' (Al-Anfal 8: Verse 26)
সওবান (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 'তোমাদের প্রত্যেকেরই উচিত কৃতজ্ঞ অন্তর, যিকিরকারী জিহ্বা এবং এমন একজন ঈমানদার স্ত্রী গ্রহণ করা, যে তাকে আখিরাতের ব্যাপারে সাহায্য করবে।' [সহীহুল জামে; হাদিসঃ ৫৩৫৫]
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ يَآأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ قُوٓاْ أَنفُسَكُمۡ وَأَهۡلِيكُمۡ نَارࣰا 'হে ঈমানদারগণ! তোমরা তোমাদের নিজেদেরকে ও তোমাদের পরিবার-পরিজনকে (জাহান্নামের) আগুন থেকে রক্ষা করো।' (At-Tahrim 66: Verse 6)
সওবান (রাযিঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 'কোনো ব্যক্তির সর্বোত্তম ব্যয় হলো সেই দীনার (অর্থ), যা সে তার পরিবারের জন্য খরচ করে।' [সহীহ মুসলিম; হাদীসঃ ২২০০]
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ وَعَلَى ٱلۡمَوۡلُودِ لَهُۥ رِزۡقُهُنَّ وَكِسۡوَتُهُنَّ بِٱلۡمَعۡرُوفِ 'সন্তানের পিতার উপর কর্তব্য হলো ন্যায়সঙ্গতভাবে মায়েদের খাবার ও পোশাকের ব্যবস্থা করা।' (Al-Baqarah 2: Verse 233)