tgindex
Fight Against Fahshaa

Fight Against Fahshaa

Статистика

একদিন এই জমিন থেকে বিদায় নেবে সমস্ত অশ্লীল উন্মাদনা, কবর রচিত হবে সব জঞ্জালের, বিইযনিল্লাহ! Facebook: www.facebook.com/FightAgainstFahshaa Youtube: www.youtube.com/@FightAgainstFahshaa

Последний пост
25 июл.
Последнее чтение
15 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
bn
Категория
Видео
В каталоге с
15 авг.
Подписчики
2 463
мало замеров
Замеров пока мало
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
918
20 постов
Вовлечённость
37,3%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
153
1/48двое суток
175
1/72трое суток
189

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • 25 июл.1723из MymensinghYouthClub

    হিরোইজমের ভাইব নেই, এমন কাজে মানুষের আগ্রহ থাকে খুবই কম। এই যেমন পাঠচক্র কিংবা কোনো বিষয়ে লিফলেটিং ক্যাম্পেইন। এই কাজগুলোতে কোনো গ্ল্যামার নেই। ডোপামিনও রিলিজ হয় না বললেই চলে। কিন্তু যেকোনো বড় লক্ষ্য অর্জনের জন্য নিজেদেরকে প্রস্তুত করার জন্য এগুলো বড় ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, এগুলোর ফলাফল রাতারাতি পাওয়া যায় না। দীর্ঘমেয়াদি স্ট্র্যাটেজি অনুযায়ী কন্টিনিউ করতে পারলে, একসময় বড় কিছু অর্জনের যোগ্যতা অর্জন করা যায় ইনশাআল্লাহ। Mymensingh Youth Club এ দীর্ঘদিন পর আবারও পাঠচক্র শুরু হলো। সাথে ছিল কিছু নতুন মুখ। যাদের চেহারায় আছে আশার আলো। আল্লাহ সবাইকে কবুল করুন। নতুন সদস্য থাকায় পাঠচক্র হয়েছে ❝আল্লাহর সাথে সততা❞ বই থেকে। পাঠচক্র শেষে আঞ্জুমান ঈদগাহ মাঠে বৈকালিন ঘুরাঘুরিতে আসা ভাইদের মধ্যে Activism Lab এর “স্মার্টফোন বনাম তুমি: কে কাকে চালায়?” লিফলেট বিতরণ করা হযেছে। আলহামদুলিল্লাহ। আশা করছি, এবার ধারাবাহিকতা বজায় রাখতে পারব ইনশাআল্লাহ।

  • 22 мая481122

    আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভীত, আইন ছিল শুধু ইনসাফেরই জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা, তা কি পাব ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব, ইসতাইক্বিয! হে যুবক, জেগে ওঠো! [প্রিয় একটি নাশীদের কয়েকটি লাইন]

  • ঈদ মুবারক! তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

  • видео или голосовое, без подписи

  • 9 янв.1 290182

    সুদী মহাজনের উপহার

  • 19 дек.1 34081из MymensinghYouthClub

    গত দুদিনে আমরা ময়মনসিংহ সিটির ৭০টি মাসজিদের খতিব সাহেবদের থার্টি ফার্স্ট নাইট অপসংস্কৃতি বিষয়ক চিঠি পৌঁছে দিয়েছি। আলহামদুলিল্লাহ।

  • 13 дек.1 370151

    видео или голосовое, без подписи

  • 14 нояб.1 39011из MymensinghYouthClub

    আমাদের ভাইয়েরা MYC কর্নারি ক্যাম্পেইনের প্রস্তুতি নিচ্ছে ! আজ সারাদিন আমরা থাকবো MYC কর্নারে।

  • সহশিক্ষা হারাম। কোনো সন্দেহ নেই। তবে সেটা ছেলেমেয়ে উভয়ের জন্যেই। . মেয়েরা ভার্সিটিতে সহশিক্ষায় পড়লেই হারাম রিলেশনে জড়িয়ে চরিত্রহীন হয়ে পড়ে, ভার্জিনিটি হারিয়ে ফেলে - এসব আজগুবি কথা কীভাবে বলেন ভাইয়েরা? বেদ্বীন মানুষেরা এগুলো বললে মানা যায়। দ্বীনি কমিউনিটি থেকে এ ধরনের বেইনসাফি কথা একেবারেই অগ্রহণযোগ্য। . প্রথমত, একটা দ্বীনদার মেয়ে কী কারণে ভার্সিটিতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সেটা আপনি জানেন না। অধিকাংশ ক্ষেত্রেই পরিবারের চাপে গ্রাজুয়েশন শেষ করতে হয় তাদের। হ্যাঁ, কেউ কেউ ছেড়ে দিতে পারে। সেটা তার পরিবারের অনুকূল পরিবেশের কারণেই। সবার পরিস্থিতি তো অনুকূলে থাকে না। . দ্বিতীয়ত, যেসব মেয়ে সহশিক্ষায় পড়ার কারণে প্রেমে জড়াচ্ছে, তারা আসলে কাদের সাথে প্রেম করছে? আপনার ভাইদের সাথেই। তো, একই কাজ করার কারণে মেয়েরা চরিত্রহীন, আর ছেলেরা আল্লাহর ওলী? মেয়েদের দিকে আঙুল তুলছেন, কিন্তু ছেলেদের দিকে আঙ্গুল তুলছেন না কেন? হিপোক্রেসি ছাড়েন ভাই! . তৃতীয়ত, সহশিক্ষা সবার জন্যই হারাম। সহশিক্ষায় পড়লে মেয়েদের যেমন গুনাহ হয়, ছেলেদেরও গুনাহ হয়। আপনি নিজে কো-এডে পড়ে শুধু মেয়েদেরকে দোষারোপ করছেন - এটা তো ইনসাফ না ভাই। ইসলাম আমাদেরকে শত্রুর সাথেও ইনসাফ করার শিক্ষা দেয়। সেখানে আমরা কিনা আমাদের বোনদের, মেয়েদের, স্ত্রীদের ব্যাপারে ইনসাফ করতে পারছি না। দুঃখজনক। . শেষ কথা। ইনসাফ শেখেন ভাইয়েরা। কথা ও কাজের ইনসাফ। এই ইনসাফের কারণেই কাফিররা সাহাবিদের দেখে ইসলামে আগ্রহী হতেন। আর আমাদের মধ্যে ইনসাফ না থাকায় মুসলিমরাই ইসলামের ব্যাপারে ভুল ধারণা পায়।

  • ২০১৮ সাল থেকে একটি বিষয় খুব গভীরভাবে মিস করতাম। আমাদের মতো সাধারণ মুসলিমরা সমাজে ইসলামকে শক্তিশালী করার জন্য কীভাবে কাজ করবে—তার সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা নেই। অথচ নানা তন্ত্রমন্ত্রের ধারক-বাহক কর্মীদের ক্ষেত্রে সেটির অভাব নেই। . ২০১৯ থেকে টুকটাক সোশ্যাল অ্যাক্টিভিসম করলেও, চোখের সামনে ছিল না বিস্তারিত কোনো দিকনির্দেশনা। ফলত, অ্যাক্টিভিসম হতো ভাসাভাসা। তুলনামূলক কম কার্যকরী। . আল্লাহর ইচ্ছায় চব্বিশে হাসিনাশাহীর ঐতিহাসিক পতনের পর মুসলিমদের জন্য এই ভূখণ্ড কিছুটা প্রসারিত হয়, আলহামদুলিল্লাহ। এরপর সোশ্যাল অ্যাক্টিভিসম নিয়ে বিভিন্ন ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়। সেসব কর্মশালা থেকে আমরা প্রথমবারের মতো হাতে-কলমে অ্যাক্টিভিসম শিখি। . মাঠ পর্যায়ের অপরিপক্ক অভিজ্ঞতা, আর ওয়ার্কশপের শিক্ষা—দুইয়ে মিলে আমরা একটু একটু করে দক্ষতা অর্জনের পথে এগুচ্ছিলাম। কিন্তু তারপরও কী যেন একটা নেই। কী নেই, কী নেই? হ্যাঁ, আমাদের কোনো লিখিত দিকনির্দেশনা নেই। আমাদের কোনো ম্যানুয়াল বা হ্যান্ডবুক নেই। যেটায় যখন ইচ্ছে চোখ বুলিয়ে নিজেদের ঝালিয়ে নিতে পারব। বারবার। . আমাদের সেই গভীর আকাঙ্ক্ষার কিছুটা পূরণ হয়েছিল গত মাসে প্রকাশিত Activism Lab এর ওয়েবসাইটের মাধ্যমে। এবার সেটির সাথে আরও বিস্তারিত পরিসরে যুক্ত হচ্ছে Ilmhouse Publication থেকে প্রকাশিতব্য “৪০ হাদীস: সামাজিক শক্তি অর্জন” বইটি। ইসলামকে কর্তৃত্বশীল করার জন্য যেই সামাজিক শক্তি অর্জন করা অপরিহার্য, সেটি অর্জনের বিস্তারিত উপায়াবলি আলোচনা করা হয়েছে বইটিতে। . বইটিতে যেমন এসেছে একজন মুসলিম অ্যাক্টিভিস্টের সামাজিক ও রাজনৈতিক দায়িত্বের আলোচনা, তেমনি এসেছে তার রুহানিয়াতের অপরিহার্যতাও। যেন সমাজ ও মানুষের জন্য কাজ করতে গিয়ে সে তার শেকড় থেকে বিচ্যুত হয়ে না পড়ে। আবার ব্যক্তিগত জীবনে (দ্বীনি ও দুনিয়াবি উভয়ক্ষেত্রেই) উৎকর্ষ-লাভের আলোচনাও এসেছে। মাশা-আল্লাহ। . সর্বোপরি, আমাদের জন্য একটি গাইডবুক হিসেবে কাজ করবে বইটি। আর আমাদের আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে পিএচডি গবেষক আসিফ আদনান ভাইয়ের আপকামিং “মুসলিমবঙ্গ” বইটি প্রকাশিত হলে। সম্ভবত সেটি আমাদের ম্যানিফেস্টো হবে, ইনশাআল্লাহ! আপাতত বক্ষ্যমাণ বই নিয়ে এগুতে থাকি আমরা। . এবার আপনাদের উদ্দেশ্যে বলি। আপনি যদি সমাজের হাল দেখে চিন্তিত হয়ে থাকেন, ঘুনে ধরা এই সমাজকে বদলাবার আকাশ সমান স্বপ্ন লালন করে থাকেন, তবে এই অসাধারণ বইটি আপনার জন্যই। বইটি সংগ্রহ করবেন। পড়বেন। বারবার পড়বেন। ভাই-ব্রাদারদের নিয়ে পাঠচক্র করবেন। অতঃপর দলবেঁধে কাজে নেমে পড়বেন। . দিগন্তে ভোরের আভা ফুটতে শুরু করেছে, যেন বদর-উহুদের প্রেরণা আবারও ফিরে আসছে। যেখানে লিখা আছে এক চিরন্তন প্রতিশ্রুতি—“নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে!” . ছবিতে “৪০ হাদীস: সামাজিক শক্তি অর্জন” বইয়ের সূচিপত্র।

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • видео или голосовое, без подписи

  • ২০১৯ এ Lost Modesty এর অনুপ্রেরণায় ইসলামী সোশ্যাল অ্যাক্টিভিজমের দারুণ একটা মোমেন্টাম তৈরি হয়েছিল। সেই সময় অ্যাক্টিভিজম শুরু করা ৫/৬ টি ইউনিটের মধ্যে ময়মনসিংহ থেকে আমরাও ছিলাম ("তরী" নামে)। এটা আমাদের জন্য গর্বের। আলহামদুলিল্লাহ। . এরপর করোনার জন্য এই মোমেন্টাম ভেঙ্গে যায়। করোনার পর আগের অধিকাংশ ভাইয়েরাই ব্যক্তিজীবনে ব্যস্ত হয়ে পড়েন। তখন ২০২১ সালের জুলাই মাসে Fight Against Fahshaa নামে ময়মনসিংহে আবারও আমরা কাজ শুরু করি। পর্ন আসক্তি ও হারাম প্রেমে নিয়ে। ওই সময় সম্ভবত অফলাইনে আর কোনো ইউনিট অ্যাক্টিভ ছিল না। . তো, ২০২১-২০২২ সেশনটায় FAF এর পেইজে প্রায়ই মেসেজ আসত, আমরা যেন বিভিন্ন এলাকায় গিয়ে ক্যাম্পেইন করি। কিন্তু আমরা বরবারই তাদের আবেদন নামঞ্জুর করে দিতাম। তারপর তাদের নিজেদের কাজ শুরু করার কথা বলতাম। অতি সংক্ষেপে মেসেজে যেটুকু বলা যায়, সেরকমই বলতাম আরকি। দায়সাড়া পরামর্শের মতো। . Fight Against Fahshaa এর মতো বাচ্চা পেইজে যে পরিমাণ মেসেজ আসত, Lost Modesty এর পেইজে তাহলে কেমন মেসেজ আসত ভাবা যায়! . অগ্রগামী হিসেবে Lost Modesty টিমের ভাইদের দায়বদ্ধতা ছিল বলেই মনে করি। আবার তারা যোগ্যও। ফাইনালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে আরও কয়েকজন সিংহহৃদয় ভাইদের মিলিয়ে দিলেন। মিলেমিশে শুরু করলেন নতুনভাবে, Islamic Revival Front-IRF নামে। যা ইতোমধ্যেই মুসলিমবঙ্গের মুসলিমদের কাছে সুনামের সাথে পরিচিতি লাভ করেছে। মা শা আল্লাহ। . এই Islamic Revival Front-IRF থেকে এবার উদ্যোগ নেওয়া হলো ইসলামী সোশ্যাল অ্যাক্টিভিজমের এ টু জেড একসাথে এক ওয়েবসাইটে সন্নিবেশ করার। টানা কয়েক মাসের পরিশ্রম শেষে তাঁরা তৈরি করল অ্যাক্টিভিজম সম্পর্কিত এক অসাধারণ ল্যাবরেটরি। যেই ল্যাবরেটরি থেকে তৈরি হবে ইসলামী মূল্যবোধে দীক্ষিত সুদক্ষ, চিন্তাশীল এবং নিবেদিত অ্যাক্টিভিস্ট কাফেলা, ইনশাআল্লাহ। . হাতে-কলমে ইসলামী সোশ্যাল অ্যাক্টিভিজম শেখার এই ল্যাবরেটরির নামও দেওয়া হয়েছে Activism Lab। তাদের মূল আকর্ষণ ওয়েবসাইট। লিংক এখানে। . আপনি যদি সমাজের হাল দেখে চিন্তিত হয়ে থাকেন, ঘুনে ধরা এই সমাজকে বদলাবার আকাশ সমান স্বপ্ন লালন করে থাকেন, তবে Activism Lab এর এই অসাধারণ উদ্যোগ আপনার জন্যই। ব্রাউজ করুন। পড়ুন। শিখুন। অতঃপর কাজে নেমে পড়ুন। . দেখে, শিখে, আপনি কাজে নামলেই Activism Lab এর এই উদ্যোগ সফল, ইনশা আল্লাহ।

  • প্রাথমিক বিদ্যালয়ে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হোক, এটা বহুকাল ধরে গণমানুষের প্রাণের দাবি ছিল। সেই দাবি আজও বাস্তবায়িত হয়নি। অথচ প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। এই দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়? কত পার্সেন্ট মানুষ স্কুলে গানের শিক্ষক চায়? বরং অধিকাংশ অভিভাবক চায়, বিদ্যালয়ে যেন তাদের সন্তানকে গান শেখানো না হয়। এদেশের প্রায় সকল অভিভাবক সন্তানের জন্য প্রাইভেট ধর্মীয় শিক্ষক রাখেন কিংবা সন্তানকে মক্তবে পাঠান। সরকার যদি স্কুলে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগ দিত, তাহলে অভিভাবকদের এই বাড়তি খরচ ও ঝামেলা পোহাতে হতো না। শিক্ষার্থীদেরও সময় বেঁচে যেত। প্রাথমিক শিক্ষার পেছনে রাষ্ট্র প্রতি মাসে শত শত নয়; বরং হাজার কোটি টাকা ব্যয় করছে। অথচ শিক্ষার মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে। একদিকে অভিভাবকদের আস্থা হারাচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলো, অপরদিকে কিশোর গ্যাং-এর মতো ভয়াবহ অপরাধ দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে। এমতাবস্থায় প্রয়োজন শিক্ষার মান উন্নয়ন এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ। সেটা না করে কাদের খুশি করার জন্য গানের শিক্ষক নিয়োগে প্রজ্ঞাপন জারি করা হলো? সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান—গণ-আকাঙ্ক্ষা উপেক্ষা করে বাইরে থেকে আমদানি করা কালচার চাপিয়ে দেয়ার চিরাচরিত পথ পরিহার করুন। দেশের মানুষ এসবের পরিবর্তন চায়। - শায়খ আহমাদুল্লাহ।

  • সাকি এখানে যেই 'অ্যাক্টিভিস্ট'-কে ভিকটিম হিসেবে দেখাতে চাচ্ছেন, সাফওয়ান নামের সেই লোক ইসলামী পাবলিক ফিগারদের কাটা মাথার ছবি একে, ক্যাপশানে খুনের কথা লিখেছিলো। . জোনায়েদ সাকি এখানে স্পষ্টত: ইসলামী ঘরানার পাবলিক ফিগারদের হত্যার হুমকি, এবং বিকৃত যৌনতার নরমালাইযেইশানের . পক্ষে অবস্থান নিয়েছেন। . হত্যার হুমকি আর বিকৃতির পক্ষ নেয়া জোনায়েদ সাকিদের ব্যাপরে সতর্ক হোন, সোচ্চার হোন। ~ Asif Adnan

  • видео или голосовое, без подписи

Fight Against Fahshaa — tgindex