tgindex
সুকুন- The Peace of Heart

সুকুন- The Peace of Heart

Статистика

যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি...💚 🔗 Facebook Page: https://facebook.com/SukunThePeaceofHeart

Последний пост
19 февр.
Последнее чтение
13 авг.
Постов за неделю
0
Всего постов
21
Тип
открытый
Язык
bn
В каталоге с
13 авг.
Подписчики
2 167
0 за 4 дн.
Сутки
−2
−0,09%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
2 183
21 постов
Вовлечённость
100,7%
к подписчикам
Постов в день
0,0
всего 21
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • видео или голосовое, без подписи

  • 19 февр.1 180213

    নবি কারিম (ﷺ) বলেছেন– “জান্নাতে 'রাইয়্যান' নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন কেবল রোজাদারগণ প্রবেশ করবে। সেদিন ঘোষণা দেওয়া হবে, সওম পালনকারীরা কোথায়? তখন রোজাদারগণ দাঁড়াবে। তারা ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। অতঃপর যখন রোজাদারগণ সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তখন দরজা বন্ধ হয়ে যাবে। আর কেউ সেটাতে প্রবেশ করতে পারবে না।” [সহীহ বুখারী, হাদিস: ১৮৯৬]

  • 21 нояб.1 585172

    একদিন এমন এক জুমুয়াহবারে, এরকম একটা ঝাঁকুনি দিয়ে ধ্বংস হয়ে যাবে সব। সুরা যিলযালে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দৃশ্যের ভয়াবহতা বলেই রেখেছেন। যারা উঁচু দালানকোঠা থেকে এই ভূমিকম্প অনুভব করেছেন, তারা ভালো টের পেয়েছেন এই কম্পন। সেই দিন আসন্ন। অবশ্যই আসবে। ঠিক এমনই কোনো এক জুমুয়াহবারে। __আরিফ আজাদ

  • видео или голосовое, без подписи

  • 31 окт.1 469126

    আপনি যদি দেখতে পান আপনার অন্তর কঠিন হয়ে গিয়েছে, শরীর দুর্বল হয়ে পড়েছে আর রিযিক কমে গিয়েছে, তাহলে জেনে রাখুন যে আপনি অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলেছেন। — মালিক ইবনু দিনার রাহিমাহুল্লাহ [সূত্র : সিয়ারুস সালাফিস সালিহীন, ৩/৯২৭] সুকুন- The Peace of Heart✨

  • 31 окт.1 24064

    সারাক্ষণ দরুদ পড়তে থাকলে কী হয় জানেন? যখন আপনি সারাক্ষণ দরুদ শরীফ পড়তে থাকেন, তখন আপনার মন, চিন্তা, এমনকি আত্মাটাও প্রিয় নবী ﷺ এর অনুপ্রেরণাতে ভরে যায়। আপনি অজান্তেই তাঁর জীবন, তাঁর ধৈর্য, তাঁর বুদ্ধিমত্তা, তাঁর সম্মান নিয়ে ভাবতে থাকেন। ধীরে ধীরে তাঁর প্রতিটি গুণ যেন আপনাকেও নিজের জীবনে সেরকম হতে অনুপ্রাণিত করে, তাগাদা দেয় ভালো মানুষ হতে, শান্ত হতে, রহমত প্রাপ্ত একজন মুসলিম হতে। আর জানেন কি — আপনি যখন প্রিয় নবী ﷺ এর ওপর সালাম পাঠান, তখন আল্লাহ নিজেই আপনার ওপর সালাম পাঠান! সুবহানাল্লাহ! 📖 “যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠায়, আল্লাহ তাঁর ওপর দশবার রহমত বর্ষণ করেন।” (সহিহ মুসলিম, হাদীস: ৩৮৪) চলুন, এই ভালোবাসার ধারাটা থামাই না — কারণ প্রিয় রসূল ﷺ কে মনে রাখার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি ... _শারিন সফি অদ্রিতা দরুদ কে সঙ্গী বানিয়েছেন তো ইন শা আল্লাহ? সুকুন- The Peace of Heart✨

  • видео или голосовое, без подписи

  • প্রায় দুবছর ধরে গাযযার মানুষ প্রতিদিন যা নিচ্ছে, একদিন নিতে গিয়ে পুরো জাতি স্তব্ধ হয়ে গেছি। . আজকে সারাদিন নিউজফিডে কোনো ট্রল, জোক, মক, সার্কাজম পোস্ট নেই। . তেমন কেউ নিজের ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করিনি। চেক ইন নেই, স্টোরি দিইনি। ওয়াচিং অমুক মুভি, লিসেনিং তমুক সং কেউ শেয়ার করিনি। . হা হা রিয়েক্ট দেওয়ার মত কোনো কন্টেন্ট আজ কেউ আপলোড করেনি। . আজকে সোশ্যাল মিডিয়ায় অনর্থক হাসি মজা নেই। ব্যক্তিগত গীবত শাকায়েত নেই। অশ্লীলতা নেই। প্রেম প্রণয় নেই। নেই আন্দোলন সংগ্রাম। . ভিডিও দেখতে দেখতে পাশে থাকা বন্ধুর কাছে অকপটে স্বীকার করেছি, "দেখ, জীবন আসলে কিছুই না।" . বুঝি আল্লাহ্ চাইলে আমার এত হাসি আনন্দ বিনোদনের আয়োজন, ভোগ সামগ্রীর স্বাদ এক ঝটকায় নিয়ে নিতে পারেন। . বিপদ আসলে আমরা কত সিরিয়াস হয়ে যাই। আমাকে আমার ফিতরাতের পথ দেখিয়ে এক বিজলী চমকিয়ে যায়। . আর বিপদ কেটে গেলে আমি হয়ে যাই উৎফুল্ল। বিস্মৃত। . আল্লাহ্ বলেন, "মানুষকে যখন বিপদ স্পর্শ করে, তখন সে শুয়ে, বসে ও দাঁড়িয়ে (সর্বাবস্থায়) আমাকে ডাকে। তারপর আমি যখন তার বিপদ দূর করে দেই, তখন সে এমনভাবে চলে যেন সে কখনও কোনও বিপদের জন্য আমাকে ডাকেইনি!"[সূরা ইউনুস:১২] [মাহদি ফয়সাল]

  • видео или голосовое, без подписи

  • 26 мая 2025 г.2 16373из IslamicHour

    🟢 আলহামদুলিল্লাহ ,আমরা বছরের শ্রেষ্ঠ দশদিন পেতে যাচ্ছি; আর তা হলো জিলহজ্জ মাসের প্রথম দশদিন,ইনশাআল্লাহ। ◉ বছরের শ্রেষ্ঠ ১০ টি রাত হলো রমজানের শেষ দশক, আর বছরের শ্রেষ্ঠ ১০টি দিন হলো যিলহজ্জের প্রথম দশক। রবের কাছে এই ১০ দিনের আমল অনেক প্রিয়। জিলহজ্জ মাসের প্রথম দশ দিন এর গুরুত্বপূর্ণ আমলসমূহ: ১) জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখা; বিশেষত আরাফার দিনের রোজা রাখা। রাসূল (ﷺ) বলেন, আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন।[সহীহ মুসলিম : ১১৬২ ] ২) সামর্থ্যবান হলে কুরবানি করা। রাসুলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে।[ইমাম ইবনু মাজাহ, আস-সুনান: ৩১২৩;হাদিসটি হাসান] ৩) এই দশ দিন নখ ও চুল না কাটা। রাসূল (ﷺ) বলেন, তোমাদের কেউ জিলহজ্জ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।[সহীহ মুসলিম : ১৯৭৭ ] ৪) চার ধরনের যিকিরে লেগে থাকা। রাসুল (ﷺ) বলেন, আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের দশ দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং, তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে তাসবিহ ( سُبْحَانَ اللّٰهِ )সুবহানাল্লাহ, তাহমিদ ( ٱلْحَمْدُ لِلَّٰهِ )আলহামদুলিল্লাহ, তাহলিল ( لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ ) লা ইলাহা ইল্লাল্লাহ ও তাকবির ( اللّٰهُ أَكْبَر ) আল্লাহ আকবার পড়ো।[মুসনাদে আহমাদ : ৫৪৪৬; হাদিসটির সনদ সহিহ ] ৫) বেশি বেশি তাকবির তথা আল্লাহর বড়ত্ব ঘোষণা করা। সাধারণভাবে এই দশ দিন সংক্ষেপে  اللّٰهُ أَكْبَر  বেশি বেশি পড়ুন। সাথে, নিচের বাক্যগুলোও সাধ্যানুসারে পড়ুন— اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ وَلِلّٰهِ الْحَمْد অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই। আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আর আল্লাহর জন্যই সকল প্রশংসা। এটি ইবনু মাস‘উদ (রা.) ও অন্যান্য পূর্বসূরিদের থেকে প্রমাণিত। [দারাকুতনি, আস-সুনান: ১৭৫৬; আলবানি, ইরওয়াউল গালিল: ৬৫৪; সনদ সহিহ ] তবে, আরাফার দিন অর্থাৎ জিলহজ্জের ৯ তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকী বা জামাতে নামাজ আদায়কারী, নারী অথবা পুরুষ— প্রত্যেকের জন্য একবার তাকবিরে তাশরিক (উপরে বর্ণিত তাকবিরটি) পাঠ করা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে বলবে, আর নারীরা নিচু আওয়াজে। [ইবনু তাইমিয়্যাহ, মাজমু‘উ ফাতাওয়া: ২৪/২২০; ইবনুল কায়্যিম, যাদুল মা‘আদ: ২/৩৬০; ইবনু আবিদিন, রাদ্দুল মুহতার: ৩/৬১ ] ৬) চারটি সম্মানিত মাসের একটি হলো জিলহজ্জ; তাই এই মাসের সম্মানে যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তা‘আলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট সংরক্ষিত ফলকে (বছরে) মাসের সংখ্যা বারোটি—আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তার মধ্যে চারটি (মাস) সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা (গুনাহ করার মাধ্যমে) নিজেদের প্রতি অত্যাচার করো না।[সুরা তাওবাহ, আয়াত: ৩৬ ] ৭) এই দিনগুলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ, তাই অধিক পরিমাণে নেক আমল করা। রাসূল (ﷺ) বলেছেন, আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের (প্রথম) দশ দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোনো আমল নেই। সাহাবিগণ বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়?’ তিনি বললেন, ‘‘না"। আল্লাহর রাস্তায় জিহাদও নয়। তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে (জিহাদে) ঝাঁপিয়ে পড়লো এবং এর কোনো কিছু নিয়েই আর ফিরে এলো না (অর্থাৎ, শহীদ হয়ে গেলো, তার কথা ভিন্ন)। [সহীহ বুখারি : ৯৬৯; মুসনাদে আহমাদ : ৬৫০৫; সুনান আবু দাউদ : ২৪৩৮] এই দশদিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদার। এই দশদিনের নফল ইবাদত অন্যান্য মাসের নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। [ইবনু রজব, ফাতহুল বারি: ৯/১৫ ] ◉ এছাড়াও আমরা আরও যা করতে পারি: • সামর্থ্য থাকলে হজ ও উমরা আদায় করা, • তওবা ইস্তেগফার করা, • বেশি বেশি দুরুদ পাঠ করা, • কুরআন তিলাওয়াত করা, • সাধ্যমতো সাদকাহ করা, • বেশি বেশি দু‘আ করা, • মা-বাবার যথাসাধ্য খেদমত করা, • শেষ রাতে তাহাজ্জুদ আদায় করা, • অসুস্থ ব্যক্তির সেবা-সুশ্রূষা করা, • মানুষের অভাব ও প্রয়োজন মেটানো, • সকাল-সন্ধ্যা ও ঘুমের আগের আমলগুলো গুরুত্বের সাথে আদায় করা। 🍀 আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের ইলমে, আমলে বারাকাহ দিন।দুনিয়া ও আখিরাতে কল্যান দান করুন।আল্লাহ আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে প্রশান্ত আত্মা নিয়ে তাঁর কাছে ফেরত যাওয়ার তৌফিক দান করুন,আমীন। সংগৃহীত ©Hope24hours

  • একটা আরবী লেখায় দেখলাম, দুনিয়ার সমস্যা হচ্ছে হাম্মুন, মানে দুশ্চিন্তা। আখেরাতের সমস্যা হবে যাম্বুন, মানে গুনাহ। . আর অধিক দরূদ পাঠ এই দুইটাই দূর করে। . যেমন প্রিয়নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দরূদ পাঠের ব্যাপারে উবাই ইবনু কা'ব রদ্বিইয়াল্ল-হু আনহুকে বলেছিলেন, "এটা তোমার দুশ্চিন্তার জন্য যথেষ্ট হবে, আর তোমার গুনাহও মাফ করা হবে।" . আজ শুক্রবার! — মাহদী ফয়সাল (হাফি.)

  • видео или голосовое, без подписи

  • গাজওয়াতুল হি'ন্দ-কে সামনে রেখে হি'ন্দুরা আরো কয়েক বছর আগ থেকে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু করেছে। অপরদিকে আমাদের মুসলমানদের হালত দেখুন। আমাদের এখনো আমাদের ভাইদের এটা বুঝানো লাগছে— আমরা সামনে কঠিন এক লড়াইয়ের সম্মুখীন হতে যাচ্ছি; আর তা হলো : গাজওয়াতুল হি'ন্দ। — মাহমুদুল হাছান

  • видео или голосовое, без подписи

  • আমি অসিয়ত করে যাচ্ছি, আমাকে যদি মেরে ফেলা হয় তবে আপনাদের দায়িত্ব হবে ইসলামকে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া। — শাইখুনা হারুন ইযহার হাফি.

  • видео или голосовое, без подписи

  • ঈমানের স্বাদ জীবনের তিক্ততা ভুলিয়ে দেয়। বই: আই লাভ কুরআন #সুকুন

  • видео или голосовое, без подписи

  • শীতকাল এলেই কিছু তরুণ ভাইয়েরা বিয়ে-বউ, স্বামী-স্ত্রীর অন্তরঙ্গতা ইত্যাদি নিয়ে এসব রসিকতাপূর্ণ কথাবার্তা পোস্ট করেন। এদের প্রোফাইল ঘেটে দেখলাম ম্যাক্সিমামই মোটামুটি দ্বীনের সাথে কানেক্টেড। সেই হিসেবেই এটাই অন্তত ভালো বিষয় যে তারা গার্লফ্রেন্ডের চিন্তা না করে বউয়ের চিন্তা করেন৷ কিন্তু সেই সাথে তাদের যদি এই দ্বীনি গায়রতটুকুও থাকতো যে, একটা গাইরতসম্পন্ন দ্বীনদার ছেলের সাথে এটা কখনোই মানানসই নয় যে, সে এসব বিষয় নিয়ে ফেসবুকে এসে রসিকতাপূর্ণ হাহাকার প্রদর্শন করবে। প্রিয় ভাই, তোমার সামর্থ্য থাকলে তুমি বিয়ে করো। আল্লাহর নিয়ামাতের উষ্ণতা নাও। কোনো নিষেধ নেই। বরং উৎসাহিত। কিন্তু ফেসবুকে এসব করে আসলে তুমি কি নিজেকেই বেগায়রত হিসেবে উপস্থাপন করছো না? আর সামর্থ্য না থাকলে, সবর করো। সুন্নাহ মেনে প্রস্তুতি নাও। আর হ্যাঁ, একজন মুমিনের শীতকাল শুধুই বিয়ে, বউ, অন্তরঙ্গতার জন্যই সেরা মৌসুম নয়। সালাফরা বলতেন, الشتاء ربيع المؤمن . শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। কারণ, এর দিন ছোট তাই সিয়াম রাখা সহজ। এর রাত লম্বা তাই পর্যাপ্ত ঘুমিয়েও কিয়াম (তাহাজ্জুদ) করা সহজ। হ্যাঁ যদিও শীতের প্রকোপ আছে, তাই সালাত কষ্টকর। তবে এর বিনিময়ও অনেক বেশি। অধিক ইবাদাত করতে না পারলেও, অধিক গুনাহ থেকে শীত তোমাকে বাঁচিয়ে রাখবে। তাই এটা অন্তত খেয়াল রাখো। বিয়ে, বউ, অন্তরঙ্গতা এসবকে জীবনের মাকসাদ বানিয়ো না। ধ্যান-জ্ঞান বানিয়ে ফেলো না। জীবন আরও অনেক বড় কিছু। আরও অনেক বেশি কিছু। একটু চিন্তা করো, অনেক কিছু করার আছে তোমার। ছোট্ট এই জীবনেই অনেক কিছুর ব্যস্ততা আছে তোমার। লেখা : শাকির মাহমুদ সাফাত

  • видео или голосовое, без подписи

সুকুন- The Peace of Heart — tgindex