tgindex
ফুসসিলাত-fussilat

ফুসসিলাত-fussilat

Статистика

অফিসিয়াল হোয়াটস অ্যাপ চ্যানেল লিংক: https://whatsapp.com/channel/0029VaODbvmLikgErQciky0I টুইটার : https://x.com/fussilattt?s=09 অফিসিয়াল ফেসবুক গ্রুপ(শুধুমাত্র বোনদের জন্য): https://www.facebook.com/groups/814277436681888/?ref=share

Последний пост
13 авг.
Последнее чтение
15 авг.
Постов за неделю
2
Всего постов
27
Тип
открытый
Язык
bn
Категория
Новости и СМИ (по похожим)
В каталоге с
13 авг.
Подписчики
4 476
+1 за 2 дн.
Сутки
+1
+0,02%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
1 156
27 постов
Вовлечённость
25,8%
к подписчикам
Постов в день
0,3
всего 27
Упоминаний
1
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
250
1/48двое суток
286
1/72трое суток
309

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • "ফান্ডামেন্টাল কুরআন লার্নিং কোর্স- ব্যাচ  ৫" 💠নিচের শর্তসমূহ পালন করলে মান্থলি ফি থাকছে ৩০০/- ১. সাদাকায়ে জারিয়ার নিয়তে এই পোস্টের কমেন্টে ৫জন বোনকে মেনশন করুন। ২. পোস্টটি আপনার টাইমলাইনে পাবলিক শেয়ার করুন। ৩. অতঃপর ফর্মে উল্লেখিত নাম্বারে বিকাশ করে ফর্ম পূরণ করুন। 🔺ফর্ম লিংক: https://forms.gle/RgYBox3L8eVhUKZ46 🔹ফেসবুক পোস্ট লিংক: https://www.facebook.com/share/p/1cV8Na7NQB/ আরও বিস্তারিত কোনো জিজ্ঞাসা থাকলে ইনবক্স করুন আমাদের পেইজে অথবা টেলিগ্রাম অফিশিয়াল আইডিতে, http://t.me/Rabeeyu_Qalbi_official 📎Channel link: https://t.me/+X_R1zUh5qrJiOWFl #RabeeyuQalbi

  • — "জানো! অনেকদিন ধরে একটা কথা খুব মনে ঘুরছে..." — "কী কথা?" — "কুরআনটাকে খুব মিস করছি। ইচ্ছে করছে আবার নতুন করে শিখি। জীবনে কত কিছু অর্জন করার জন্য কত সময় আর শ্রম দিচ্ছি, চেষ্টা করছি; অথচ কুরআনের মতো এত মূল্যবান একটা জিনিসকেই বারবার 'পরে করব' বলে পিছিয়ে দিচ্ছি।" — "তুমি না কুরআন পড়তে পারো? একবার তো বলেছিলে বোধহয় ছোটবেলায় শিখেছিলে।" — "হ্যাঁ, শিখেছিলাম... কিন্তু সেটা তো অনেক আগের কথা। নিয়মিত না পড়তে পড়তে এখন অনেক কিছুই ভুলে গেছি। কুরআন পড়তে বসলেই মনে হয়, আবার যদি শুরু করতে পারতাম! পড়াটাও কেমন যেন অগোছালো হয়ে গেছে, সহীহভাবে পড়তে পারি কি না, সেটাও বুঝতে পারি না।" — "তাহলে আবার শুরু করো, ইন শা আল্লাহ। এখন তো ঘরে বসেই কুরআন শেখার অনেক সুযোগ আছে।" — "সেটাই তো! কিন্তু কোথা থেকে শুরু করব, কীভাবে শুরু করব–এটাই বুঝতে পারছি না। ইচ্ছে তো আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ব্যস্ততা, দায়িত্ব... সব মিলিয়ে শুরু করাটাই আর হয়ে ওঠে না। আবার মনে হয় শুরু করলেও আদৌ লেগে থাকতে পারবো কিনা।" . আমাদের মনেও কি কখনো এমন ভাবনা জাগে? কুরআনের কাছে ফেরার তাড়না অনুভব হয়? কিন্তু পরক্ষণেই দায়িত্ব ও ব্যস্ততার বেড়াজালে আটকে গিয়ে আমরাও বুঝতে পারছি না কোথা থেকে শুরু করবো? কীভাবে শুরু করবো? কুরআনের দিকে ফেরার সুন্দর এই শুরুটাকে সহজ করতেই আমাদের এই "ফান্ডামেন্টাল কুরআন লার্নিং" কোর্স। এই কোর্সটিকে বলা যায় কুরআন সহীহ করে পড়ার ভিত্তিমূল বা ফাউন্ডেশন। সহজ রুলস, চাপবিহীন, স্বল্প সময়ের হালকা একটি কোর্স। ❇️ কোর্সটি কাদের জন্য? → যারা একদম হারফই চিনতে পারেন না। কুরআন পড়তে জানেন না। কিংবা কুরআন পড়তে গেলে অনেক আটকে যান। → অথবা আগে শিখলেও, এখনও সহীহভাবে পড়তে পারছেন না। → অথবা রুলসের মারপ্যাঁচে যেতে চান না, শুধুমাত্র শুদ্ধভাবে কুরআনটা পড়তে চাচ্ছেন। বা অত্যন্ত সহজ ও শর্টকাট পন্থায়, সংক্ষিপ্ত সময়ে শিখতে চাচ্ছেন যারা। → বয়স্ক মানুষ, মায়েরা, খালারা, দাদীরা- যারা এখন শুদ্ধ করতে চাইলেও কাঠিন্যের ভয়ে আর চেষ্টা করতে পারেন না। → জব হোল্ডার বোনদের জন্য, যারা সারাদিন বাহিরে চাকরিরত থাকে। → সংসার ও সন্তানাদির দায়িত্ব সামলে হাঁপিয়ে উঠা অথবা স্কুল, কলেজ বা ভার্সিটির ব্যস্ত রুটিনের মাঝে স্বল্প সময়ে সহজভাবে কুরআন শিখতে চাওয়া আপুদের জন্য। ✳️ কোর্সে কী থাকবে? → সহীহভাবে কুরআন পড়তে পারার জন্য নূন্যতম যতটুকু রুলস জানতেই হবে, না জানলেই না অর্থাৎ ফরজে আঈন। ঠিক ততটুকুই এই কোর্সে থাকবে। সাথে থাকবে কায়দার মাধ্যমে ব্যাপক প্র‍্যাক্টিস। ◾কোর্সের লক্ষ্য: ১. বেশি থেকে বেশি মানুষ এবং আমাদের আশপাশের মানুষেরা যেন পবিত্র কুরআনের বুনিয়াদী জ্ঞানটুকু অত্যন্ত সহজ ও শর্টকাট পন্থায়, সংক্ষিপ্ত সময়ে ব্যাপক অনুশীলন ও সাধ্যের মধ্যে হাদিয়ায় সহীহ করে পড়া শিখতে পারেন। পাশাপাশি যাদের পড়া যথেষ্ট সহীহ হয়ে যাবে, তারা যেন অফলাইনে তাদের আশপাশের মানুষদের কুরআন সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত উপায়ে সহীহ করে শেখানোর কাজও আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারেন। 🔹কোর্স সম্পর্কে: 💠কোর্সের সময়কাল: ৪ মাস। 💠সপ্তাহে ৪দিন ক্লাস।      মূল ক্লাস: সোম ও বুধ সন্ধ্যা ৭.২০টা [মাগরিবের ওয়াক্তের উপর নির্ভরশীল]      প্র‍্যাক্টিস ক্লাস দুদিন।      প্র‍্যাক্টিস ক্লাস উস্তাযার নির্বাচিত হালাক্বা মিস বোনেরা নেবেন। প্র‍্যাক্টিস ক্লাসের একাধিক স্লট/গ্রুপ থাকবে। সুবিধাজনক সময়ের গ্রুপ/স্লটে যুক্ত হতে পারবেন।   ✴️ক্লাস শুরু: ২৬ অগাস্ট ইনশাআল্লাহ। ✴️ভর্তি ডেডলাইন: ২৩ অগাস্ট। ✴️কোর্স ফি: ফি পরিশোধ করতে হবে ২টি ইনস্টলমেন্টে। এই বিষয়ে বিস্তারিত ফর্মে উল্লেখ রয়েছে। 🔺ফর্ম লিংক: https://forms.gle/RgYBox3L8eVhUKZ46 🔹ফেসবুক পোস্ট লিংক: https://www.facebook.com/share/p/1cV8Na7NQB/ আরও বিস্তারিত কোনো জিজ্ঞাসা থাকলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে/অফিশিয়াল টেলিগ্রাম আইডিতে http://t.me/Rabeeyu_Qalbi_officia . . 📎Telegram Channel: https://t.me/+X_R1zUh5qrJiOWFl 📎Fb page: https://fb.com/Rabeeyu.Qalbi #RabeeyuQalbi

  • 7 авг.37542удалён 13 авг.

    السلام عليكم ورحمه الله وبركاته আগামীকাল সকাল ৬:১৫ এ আমরা ঈমানী আলোচনায় বসব ইনশাআল্লাহ। কিন্তু আলোচনা কে করবেন সেটা কী জানেন? আগামীকাল আলোচনা আপনারা করবেন ইনশাআল্লাহ। তাহলে আগামীকাল ৬:১৫ এ কে কে আলোচনা করতে ইচ্ছুক "লাব্বাইক" জানান ইনশাআল্লাহ। তারপর আজ রাত আল্লাহর কাছে দোয়া করে আগামীকাল ৬:১৫ এ আল্লাহর অনুগ্রহে আপনার আলোচনার মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি করার জন্য প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আলোচনা করতে একদম ভয় পাবেন না মনে করবেন আপনি নিজের বোনের সাথেই আল্লাহর সম্পর্কে কথা বলছেন, ঠিক আছে? যাদের মাথায় ও অন্তরে এমন চিন্তা ভাবনা যে আমি তো কথা বলতে পারি না আপনারাও সেই ভয়কে দূরে সরিয়ে দিয়ে আল্লাহর কাছে তাওফীক চেয়ে চলে আসুন আল্লাহর কথা বলতে ইন শা আল্লাহ। আপনার সাথে আল্লাহ তাআলা তো আছেন এবং আল্লাহর অনুগ্রহে আমরা তো আছি, তাই না? তাহলে ভয় ও সংকোচ কিসের? আল্লাহর তরফ থেকে আপনাদের জন্য সদকায়ে জারিয়াহর অনেক উত্তম সুযোগ, আলহামদুলিল্লাহ। আলোচনা করতে ও শুনতে পরিচিতদেরও দাওয়াত দিতে পারেন, ইনশাআল্লাহ। খুব শীঘ্রই আমরা একটি দিন নির্ধারন করে নিব যেদিন শুধুমাত্র আপনাদের কাছে থেকে ঈমানী আলোচনা শুনব ইনশাআল্লাহ। আলোচনার স্থান: ( শুধুমাত্র বোনদের জন্য) https://t.me/+rnGkj-eI_EpjMWVl اللهم صل على محمد و على ال محمد #Fussilat

  • ‏السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ⬆️আপনারা আমাদের এই আমালিয়াত চেকলিস্ট পিডিএফটির সফট কপি বা হার্ডকপি অনলাইন ও অফলাইন বোনদের মাঝে শেয়ার করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। সবকিছু আল্লাহরই অনুগ্রহ, সবকিছু আল্লাহরই জন্য। আল্লাহ্ তায়ালা ভুল ত্রুটি ক্ষমা করুক ও কবুল করুক, আমিন। সবার সুবিধার্থে আমরা ড্রাইব লিংকও দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। চেকলিস্ট ড্রাইভ লিংক: https://drive.google.com/file/d/1I5893gvA26fe4QRKLrxsGTKfr_0m-BZQ/view?usp=drivesdk উক্ত চেকলিস্টটি সম্পূর্ন আল্লাহর সন্তুষ্টির জন্য করা, আলহামদুলিল্লাহ। তাই নিজের পরিচিত বোনদের মধ্যে নির্দ্বিধায় শেয়ার করতে পারি ও একসাথে আমল করতে পারি ইনশাআল্লাহ। চেকলিস্টের যেকোনো টাস্ক সম্পর্কে বিস্তারিত আরও ভালোভাবে বুঝার জন্য এবং রেকর্ড রুমে যুক্ত হতে https://t.me/Fuussilattt এই আইডির ইনবক্সে আল্লাহর কাছে দুআ করে ও কল্যাণ কামনা করে মেসেজ দেওয়ার অনুরোধ। কোনো পুরুষ মেসেজ দিবেন না। আল্লাহকে ভয় করি এবং অন্যকে আল্লাহকে ভয় পেতে সাহায্য করি। جزاكم الله خيرا في الدنيا والآخره اللهم صل على محمد و على ال محمد #fussilat

  • 5 авг.7361117

    দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে কখন যে অন্তরের নুর হারিয়ে ফেলবেন তার হদিস খুঁজে পাবেন না৷ বৈধ সীমানায় থাকার ধোঁকাও ইবাদতের সেই স্বাদকে নষ্ট করে দিতে পারে, যা আপনি প্রথম প্রথম পেতেন। ইহসানের স্তরে ইবাদত করবেন তো দূর থাক, খোদ সালাতকেই তাড়াহুড়ো করে আদায় করবেন। এটাই চিত্র। এটাই বাস্তব। দুনিয়া এমন চাকচিক্যের বস্তু, যা দেয় কম, নিয়ে যায় বেশি। কথা - ইলমওয়েব

  • 31 июл.1 2373159

    দুনিয়াতে কারো জন্য বাঁচতে হয় না। না বাবা-মায়ের জন্য, না স্বামীর জন্য, না সন্তানাদির জন্য৷ এমনকি নিজের জন্যও নয়। বাঁচতে হয় শুধুই আল্লাহ রাব্বুল আলামীনের জন্য। নিয়তকে খালেস করে নিতে হয়, কাজকে সোজা করে ফেলতে হয় - সবকিছুকে একদিকে রেখে আল্লাহর হুকুমগুলোকে এগিয়ে রাখতে হয়। এরপর? বাঁচাকে আল্লাহর জন্য বানিয়ে ফেললে কি আমি সুখ পেয়ে যাবো? কখনো না। আল্লাহ কুরআনের কোথাও দুনিয়াতে সুখী হওয়ার আমল বা কৌশল বলেন নি৷ যত আমলই করে ফেলি না কেন, সুখ পাওয়ার সংকল্প কোথাও নাই। তাহলে? আমি যখনই নিজেকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিবো, বাকী সব ইহসাস আমার মাঝে কমে আসতে থাকবে, আল্লাহর মোহাব্বত আর তাঁর কাছে জবাবদিহিতার ভয় প্রবল হয়ে উঠবে, আমি পরীক্ষিত হতে শুরু করবো। সূরা বাকারার ১৫৫ নং আয়াতে রাসূল ﷺ এর অনুসারীদের লক্ষ্য করে আল্লাহ বলছেন, وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ (155) "আমি তোমাদের পরীক্ষা করবো, ১. ভয় দিয়ে। (শত্রুর ভয়। যে কোন ধরণের শত্রু।) ২. ক্ষুধা দিয়ে। (রিযিকের সংকট) ৩. সম্পত্তি, ফল-ফসল ও জানের ক্ষয়ক্ষতি দিয়ে। আর সবরকারীদের সুসংবাদ দাও।" উপরের পরীক্ষাগুলো আমার উপর দিয়ে যাবে। আমি হারানোর বেদনায় ভুগবো, স্বপ্নভঙ্গের বেদনায় ভুগবো, আমি অসুস্থ হবো, আমার রিযিক কমে আসবে, আমার সম্পত্তি হারিয়ে ফেলবো (হতে পারে সেটা কেউ দখল করার মাধ্যমে)। মোটকথা, বিভিন্ন রকমের দুনিয়াবী বালা আমার উপর দিয়ে যাবে। আল্লাহ এটা আমাদের বলে দিয়েছেন। মানে এটাই স্বাভাবিক জীবন। একটা স্বাভাবিক জীবন মানে সেখানে পেরেশানি থাকবে, দুঃখবোধ থাকবে, শত্রুর ভয় থাকবে। জীবনকে এইভাবে মেনে নিতে হবে। আল্লাহর ফায়সালার ব্যাপারে সম্যক সজাগ থাকতে হবে। আমার উপর যে কোন সময় যে কোন বিপদ আসতে পারে। জীবন যে কোন সময় সরল থেকে জটিল হয়ে যেতে পারে। আমি যখন এইসব জানবো, বুঝবো; আমার জন্য কঠিন পরিস্থিতিও 'স্বাভাবিক' বলে সহজ হয়ে আসবে। এমনকি অর্থের অভাবে আপনজনের মৃত্যুতেও সবর করা সম্ভব হবে - আল্লাহ আমাকে অর্থ দেন নাই। ব্যবস্থা করার তাওফীকও নসীব করেন নাই। আমার উপর এই মুসীবত এইভাবেই আসার ছিলো। আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আল্লাহর ফায়সালায় নারাজ নই। এইভাবে যখন আমরা নিজেকে বোঝাতে শুরু করবো। আল্লাহর বলে দেয়া যিন্দেগির মারহালাগুলো অন্তর দিয়ে গ্রহণ করতে শুরু করবো, আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন। দুনিয়ার সুখের? নাহ! এ তো ক্ষণস্থায়ী। সুসংবাদ দিচ্ছেন জান্নাতের - যেখানে সুখ চিরস্থায়ী। ✍️ উস্তাযা ফারহীন আল মুনাদি #Al_Muttaqin

  • 30 июл.1 05513

    🍀জুমুআ রিমাইন্ডার সূরা কাহাফ বেশি বেশি দরুদ বেশি বেশি ইস্তেগফার সাধ্যমতো সাদাকাহ মাজলুম মুমিনদের বেশি বেশি দুয়া জালিমদের জন্য বেশি বেশি ব দ দুয়া শুক্রবারে দুয়া কবুলের একটি পরীক্ষিত আমল - Click here #জুমআ_রিমাইন্ডার #Fussilat

  • السلام عليكم و رحمة الله و بركاته সকল প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ রব্বুল আলামীন এর জন্য। আমি এই অধম বান্দি কী বা বলতে পারি আপু, এইখানে অনেক বোনেরা। ما شاء الله  ، اللهم بارك لا حول ولا قوة الا بلله নিয়মিত কত সুন্দর সবুজ পাখি হয়ে আপডেট দিয়ে থাকেন الحمد لله رب العالمين আমি তো তেমন নিয়মিত আপডেট দিতেও পারিনা। اللهم اغفر لنا استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم و اتوب اليه. শুধু আল্লাহ রব্বুল আলামীন এর কুরআনুল কারীমের খুবই প্রিয় দুইটা আয়াত বলতে চাই, আলহামদুলিল্লাহ সুরা মুহাম্মাদ (৪৭), আয়াত ১৭: وَالَّذِينَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًى وَآتَاهُمْ تَقْوَاهُمْ অর্থ: "আর যারা হেদায়াত অবলম্বন করে, আল্লাহ তাদের হেদায়াত বৃদ্ধি করেন এবং তাদেরকে তাকওয়া প্রদান করেন। "সুরা মারইয়াম (১৯), আয়াত ৭৬: وَيَزِيدُ اللَّهُ الَّذِينَ اهْتَدَوْا هُدًى অর্থ: "আর যারা সৎপথে চলে, আল্লাহ তাদের হেদায়াত বৃদ্ধি করে দেন।" - আল্লাহর যিকিরকারী একজন সম্মানিত বোন الحمد لله رب العالمين আমাদের ফুসসিলাত প্রোডাক্টিভিটি তে তিনি যিকিরের নিয়মিত আপডেট দিতে না পারলেও একদম কিন্ত ইন্যাকটিভ না। আল্লাহর সন্তুষ্টির জন্য বারবার চেষ্টা করেন, যিকির বাড়ানোর মেহনত ও করেন এবং সেটা আল্লাহর তাওফীক মোতাবেক বাড়ছেও। আলহামদুলিল্লাহ। আল্লাহ্ তায়ালা অনেক বারাকাহ দান করুন আমীন। আল্লাহর ইচ্ছায় তিনি দুইটা আয়াতের মাধ্যমে আমাদের নাসিহাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং এমন কথা বলেছেন কুরআনের আয়াতের মাধ্যমে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার - সেটা যেন কিভাবে আমল করব ও আমল বাড়াব সেটার সমাধান। আল্লাহু আকবার। যারা আমল ঠিকমতো করতে পারছি না ও বাড়াতে পারছি না উক্ত দুই আয়াত তাফসীর সহ পড়ে সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করব ও নিজের জীবনে আয়াতের শিক্ষা প্রয়োগ করব ইনশাআল্লাহ। বোনের জন্য অধিক পরিমাণে বারাকাহর দোয়া করে দিব। ইনশাআল্লাহ। আপনিও কি যিকিরের প্রতিযোগিতা করতে চান ও অধিক পরিমাণে যিকিরকারী নারীদের অন্তর্ভুক্ত হতে চান? তাহলে যুক্ত হয়ে যান আমাদের সাথে ও নিয়মিত বোনদের সাথে যিকিরের প্রতিযোগিতা করুন ও নিজের অন্তর আল্লাহর স্মরণের মাধ্যমে প্রশান্তি করুন ইন শা আল্লাহ । গ্রুপ লিংক: ( শুধুমাত্র বোনদের জন্য) https://t.me/+FkkqKSLy_fUwMzFl اللهم صل على محمد و على ال محمد #Fussilat

  • আল্লাহর ইচ্ছায় এইভাবেই আমাদের "নাফসুল মুতমাইন্নাহ" কাফেলায় বোনরা নিজেকে ট্র্যাক করার পাশাপাশি নিজের সবকিছু নিয়ে গভীর উপলব্ধি করে, আলহামদুলিল্লাহ। এইভাবে এই বিষয়টি নিজের জন্যই রিমাইন্ডার হয় এতে করে আল্লাহর পথে চলা অনেকটাই সহজ হয়। আলহামদুলিল্লাহ। এইভাবে গভীর চিন্তা ভাবনায় অভ্যস্ত হয়ে গেলে আশা করা যায় আল্লাহর তাওফীক মোতাবেক বেশিক্ষন শয়তান ধোঁকায় রাখতে পারবে না। সকল বিষয়েই আল্লাহ তাআলা ভাল জানেন, আলহামদুলিল্লাহ। ما شاء الله لا قوة إلا بالله তাহলে আজ থেকে আপনিও শুরু করুন ইনশাআল্লাহ। "নাফসুল মুতমাইন্নাহ" আমলের চেকলিস্ট সম্পর্কে বিস্তারিত বুঝে নিজেই নিজেকে ট্র্যাক করতে যুক্ত হয়ে যান পরামর্শ - টিপস ও ট্রিকস গ্রুপে, ইনশাআল্লাহ। গ্রুপটি শুধুমাত্র বোনদের জন্য। আলহামদুলিল্লাহ পরিচিত বোনদের যুক্ত করতে চাইলে https://t.me/Fuussilattt আইডিতে ভয়েস মেসেজ দিতে বলার অনুরোধ রইল ইনশাআল্লাহ। ‏اللهم صل على محمد و على ال محمد #Fussilat

  • 15 июл.1 66714

    ইস্যুময় জীবন : ধ্বংসাত্মক একটি ফাঁদ ইস্যুময় জীবন মূলত একটি ফাঁদ, যা মানুষের প্রকৃত লক্ষ্য ভুলিয়ে তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। ইস্যুর ফাঁদে কেউ একবার আটকা পড়লে সেখান থেকে বের হওয়াটা বড়ই কঠিন। বস্তুত মানুষ নিজের ভালো-মন্দ বুঝার চেয়ে অন্যের কর্ম দ্বারা প্রভাবিত হতেই বেশি পছন্দ করে। এজন্যই বিভিন্ন ইস্যুতে দেখা যায়, যে বিষয়ে তার কথা বলার যোগ্যতা নেই, সে বিষয়ে সে বিজ্ঞজনোচিত মন্তব্য করে বসে; যদিও সেটা তার মুর্খতা বৈ আর কিছুই নয়। এগুলো বেশিরভাগ সময়ই ক্রিয়া হিসেবে নয়; বরং প্রতিক্রিয়া হিসেবে হয়ে থাকে। কেউ চরম অন্ধভক্তির বশে, আবার কেউবা মাত্রাতিরিক্ত বিরোধিতার বেশে। উভয়টিই প্রান্তিকতা। ইসলাম এ ধরনের প্রান্তিকতা পরিহার করে চলতে নির্দেশ দেয়। কিন্তু মানুষ ইসলামের পরিবর্তে নিজের নফসকেই বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। এজন্যই বিভিন্ন ইস্যুতে ভারসাম্যপূর্ণ আচরণের পরিবর্তে ফিতনা-ফাসাদই বেশি চোখে পড়ে। নীরবতা যে একটি স্বয়ংসম্পূর্ণ আমল, সে কথা মানুষ বেমালুম ভুলে গেছে। সকল বিষয়ে কথা বলাটাই এখন মানুষের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম আসার আগে এ রোগের প্রকোপ অনেক কম থাকলেও বর্তমানে ইন্টারনেটের কল্যাণে (!) তা একপ্রকার মহামারীর আকার ধারণ করেছে। সবজান্তা প্রবণতাই হলো এ রোগের মূল কারণ। আর তাই যেকোনো সময় যেকোনো বিষয়ে কথা বলাটা এখন ফ্যাশনে রূপ নিয়েছে। কে বলছে, কী বলছে, কার পক্ষে বলছে, কার বিরুদ্ধে বলছে, এসব ব্যাপারে সম্যক খোঁজ না নিয়েই মানুষ নেমে পড়ে অন্ধ পক্ষপাতিত্ব ও চরম বিরোধিতায়। নিজ মাসলাকের হলে সর্বদোষ মাফ, আর ভিন্ন মাসলাকের হলে সবই খারাপ—এমন জঘন্য মানসিকতা আজ সর্বত্র বিরাজমান। আর তাই বিভিন্ন ইস্যুতে সত্য ও বাস্তবতা জানার চাইতে অধিকাংশ মানুষের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় কে জিতবে, আর কে হারবে। এজন্য অনলাইনে যেকোনো ইস্যু আসলে আমাদের করণীয় হলো, প্রথমেই কোনো মন্তব্য না করা এবং যথাসম্ভব নীরবতা অবলম্বন করে পুরো বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করা। মোটকথা, ঘটনাটির ভালো-মন্দ দিকগুলো জানা এবং সেটার শারয়ি দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা। সত্য জানার ইচ্ছায় পক্ষ-বিপক্ষ সবার লেখা পড়া। এরপর ভালোভাবে চিন্তা করে, আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে এবং সম্ভব হলে যোগ্য এক বা একাধিক রাব্বানি আলিমের সাথে আলোচনা করে কোনো একটি বিষয়কে প্রাধান্য দেওয়া। সাধারণভাবে একজন মানুষের জন্য এতটুকু করাই যথেষ্ট। অতঃপর নিজে যোগ্য আলিম ও অনুসরণীয় কেউ হলে ইখতিলাফের আদব পুরোপুরি বজায় রেখে বিষয়টি নিয়ে দালিলিক আলোচনা করা কিংবা বড় ধরনের ক্ষতি বা ফিতনার আশঙ্কা থাকলে নীরব থাকা—উভয়টিরই সুযোগ আছে। অবস্থা বুঝে যেকোনোটি অবলম্বন করা যায়। সর্বশেষ গুরুত্বপূর্ণ কথা হলো, ইসলামের মৌলিক বিষয়ে ভালোভাবে ইলম অর্জন না করে এসব ইস্যুর পেছনে পড়ে থাকা একটি ফিতনা। বিশেষত বিভিন্নভাবে মুসলিমদের একদলকে অপর দলের বিরুদ্ধে উত্তেজিত করা, দলিলহীনভাবে কারও নিয়তের ওপর আক্রমণ করা, অন্যায়ভাবে কাউকে মন্দ ট্যাগ বা উপাধি দেওয়া, পক্ষপাতিত্ব করতে গিয়ে অন্যায়কে সমর্থন করা, বিরোধিতা করতে গিয়ে সীমালঙ্ঘন করা—এগুলো সবই ইসলামে নিষিদ্ধ। কিন্তু অনেকে আছে, যারা দ্বীনের মৌলিক বিষয়ের জ্ঞান না রাখলেও এসব নিয়ে মাতামাতি করতে খুব পছন্দ করে। দ্বীনের ক্ষতিকে দ্বীন মনে করে সওয়াবের প্রত্যাশা করে। এটা ঠিক নয়। এমন প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ইস্যুর ফাঁদ থেকে বের হয়ে আমাদের প্রকৃত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সকল প্রকারের ফিতনা ও সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। ~মুফতি তারেকুজ্জামান (হাফি.) #Fussilat

  • 15 июл.1 114109

    একবার রবি বিন হুসাইম (রহ.)- কে জিজ্ঞাসা করা হলো— আপনি কি মানুষকে নিন্দা করেন না? তিনি বললেন, আল্লাহর কসম! আমি তো নিজের প্রতিই সন্তুষ্ট নই, তাহলে অন্যের নিন্দা করব কী করে? মানুষ অন্যের গুনাহের ব্যাপারে আল্লাহকে ভয় করে, কিন্তু নিজেদের গুনাহের ব্যাপারে নিজেদেরকে আল্লাহর শাস্তি থেকে বড়ই নিরাপদ মনে করে। [বই : যে রোগে অন্তর মরে, পৃ. ২৩] #Fussilat

  • 13 июл.1 4692928

    • লক্ষ্য যখন রিজিক—তখন আল্লাহ বলেন, হাঁটো। هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ তিনিই তোমাদের জন্য পৃথিবীকে সহজ করেছেন। অতএব তার পথে–প্রান্তরে হাঁটো এবং তাঁর দেওয়া রিজিক থেকে আহার করো। [সূরা মুলক : ১৫] রিজিকের জন্য বলা হয়েছে فَامْشُوا স্বাভাবিক হাঁটা। তাড়াহুড়া নয়, অস্থিরতা নয়; চেষ্টা থাকবে, সাথে তাওয়াক্কুল। • লক্ষ্য যখন নামায—তখন আল্লাহ বলেন, দ্রুত অগ্রসর হও। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ হে ঈমানদারগণ! জুমার দিনে যখন নামাযের জন্য ডাক দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত অগ্রসর হও। [সূরা জুমু‘আহ : ৯] এখানে এসেছে فَاسْعَوْا গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি এগোনো। দুনিয়ার ব্যস্ততা থামিয়ে ইবাদতের দিকে ছুটে যাওয়া। • লক্ষ্য যখন জান্নাত—তখন আল্লাহ বলেন, দৌড়ে প্রতিযোগিতা করো। وَسَارِعُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ [সূরা আলে ইমরান : ১৩৩] আরও বলেন— سَابِقُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ তোমরা তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ছুটে যাও—প্রতিযোগিতা করো। [সূরা হাদীদ : ২১] এখানে শুধু দৌড় নয়—সামনে যাওয়ার প্রতিযোগিতা। নেক আমলে কে আগে পৌঁছাবে, তারই প্রতিযোগিতা। • আর লক্ষ্য যখন স্বয়ং আল্লাহ তাআলা —তখন আল্লাহ বলেন, পালানোর মতো তাঁর দিকে ছুটে এসো। فَفِرُّوا إِلَى اللَّهِ অতএব তোমরা আল্লাহর দিকে পালিয়ে যাও। [সূরা আয-যারিয়াত : ৫০] এটা সাধারণ দৌড় নয়। এটা গুনাহ, গাফলত, নফস আর দুনিয়া থেকে পালিয়ে সরাসরি আল্লাহর আশ্রয়ে চলে যাওয়া। — রিজিকের জন্য হাঁটা, — নামাযের জন্য দ্রুত চলা, — জান্নাতের জন্য প্রতিযোগিতা, — আর আল্লাহর জন্য—পালানোর মতো দৌড়। কুরআন আমাদের শেখায়—লক্ষ্য যত বড়, গতি তত তীব্র। সবচেয়ে বড় লক্ষ্য যদি আল্লাহ হন—তাহলে আর ধীরে চলার সুযোগ নেই। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমীন। ~ মাওলানা উমায়ের কোব্বাদি #খুতুবাত #Fussilat

  • 10 июл.1 38574

    চট্টগ্রামের বন্যার জন্য বিকাশে মোট ফান্ড এসেছে - ৪৩৬৳, আলহামদুলিল্লাহ। তবে এই পরিমাণ অর্থ নিয়ে একটি পরিবারকে সহায়তা করাও সম্ভব নয়। অনুগ্রহ করে সবাই এগিয়ে আসুন, সচেতনতা বৃদ্ধিতে আমাদের পোস্টটি শেয়ার করুন কিংবা মেনশন করুন আপনাদের প্রিয়জনদের। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন! অনুদান পাঠাতে - বিকাশ /নগদ / রকেট : 01648846281 [ Send Money ] -3Tk/Day For Ummah

  • 9 июл.1 22746

    السلام عليكم ورحمه الله وبركاته যেকোনো পরিবেশ ও পরিস্থিতিতে রাতে সুন্নাহ অনুযায়ী কিভাবে ৯ - ৯:৩০ এর মধ্যে ঘুমানো যাবে এই সংক্রান্ত বিস্তারিত পরামর্শ - টিপস ও ট্রিকস গ্রুপে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ। সুন্নাহ অনুযায়ী তাড়াতাড়ি রাতে ঘুমানোর অনেক বরকত, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গ্রুপটি শুধুমাত্র বোনদের জন্য। আলহামদুলিল্লাহ পরিচিত বোনদের যুক্ত করতে চাইলে https://t.me/Fuussilattt আইডিতে ভয়েস মেসেজ দিতে বলার অনুরোধ রইল ইনশাআল্লাহ। اللهم صل على محمد و على ال محمد كما صليت على إبراهيم و على ال إبراهيم إناك حميد مجيد. اللهم بارك على محمد و على ال محمد كما باركت على إبراهيم و على ال إبراهيم إناك حميد مجيد.

  • 9 июл.1 32658

    "সলাতে দুরুদে ইব্রাহিম কেন পড়তে হয়? এটার নাম দুরুদে ইব্রাহিম-ই বা কেন? কেন ইব্রাহিম আলাইহিস সালাম-ই মুসলিম জাতির পিতা? অন্য নবী নয় কেন? আর আমাদের দ্বীনকেই বা কেন মিল্লাতে ইব্রাহিম বলা হয়?"-একসময় ভাবনার জানালায় উঁকি দেয়া কিছু প্রশ্ন ছিলো এমন। উত্তর হিসেবে নিজেকেই নিজে বলতাম "কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেছেন তাই। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাই।" কিন্ত এই উত্তরের পেছনে আরও কিছু কী আছে? জানতে চাইলে চলে আসুন আমাদের হালাকাহ مِلَّةُ أَبِينَا إِبْرَاهِيمَ - এ। হালাকাহ-র নির্ধারিত সময়— আগামী ২৪শে জুলাই, রোজ শুক্রবার,সন্ধ্যা ৭.৩০ মিনিট > আমাদের টেলিগ্রাম চ্যানেল: (শুধুমাত্র বোনদের জন্য) https://t.me/+pfC28cQwBxk0MGRl

  • 6 июл.1 49387

    ‏السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ⬆️আপনারা আমাদের এই আমালিয়াত চেকলিস্ট পিডিএফটির সফট কপি বা হার্ডকপি অনলাইন ও অফলাইন বোনদের মাঝে শেয়ার করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। সবকিছু আল্লাহরই অনুগ্রহ, সবকিছু আল্লাহরই জন্য। আল্লাহ্ তায়ালা ভুল ত্রুটি ক্ষমা করুক ও কবুল করুক, আমিন। সবার সুবিধার্থে আমরা ড্রাইব লিংকও দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। চেকলিস্ট ড্রাইভ লিংক: https://drive.google.com/file/d/1I5893gvA26fe4QRKLrxsGTKfr_0m-BZQ/view?usp=drivesdk উক্ত চেকলিস্টটি সম্পূর্ন আল্লাহর সন্তুষ্টির জন্য করা, আলহামদুলিল্লাহ। তাই নিজের পরিচিত বোনদের মধ্যে নির্দ্বিধায় শেয়ার করতে পারি ও একসাথে আমল করতে পারি ইনশাআল্লাহ। চেকলিস্টের যেকোনো টাস্ক সম্পর্কে বিস্তারিত আরও ভালোভাবে বুঝার জন্য এবং রেকর্ড রুমে যুক্ত হতে https://t.me/Fuussilattt এই আইডির ইনবক্সে আল্লাহর কাছে দুআ করে ও কল্যাণ কামনা করে মেসেজ দেওয়ার অনুরোধ। কোনো পুরুষ মেসেজ দিবেন না। আল্লাহকে ভয় করি এবং অন্যকে আল্লাহকে ভয় পেতে সাহায্য করি। جزاكم الله خيرا في الدنيا والآخره اللهم صل على محمد و على ال محمد #fussilat

  • 3 июл.1 3691310

    সহশিক্ষা নিয়ে মুজাকারাটি শোনা আমার জন্য রবের পক্ষ থেকে অনেক বড় একটা রহমত ছিলো। এইচ এস সি এর রেজাল্টের পর থেকে আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম, এটা নিয়ে.. বাসায় জানালাম, সবাই মানতে নারাজ। আব্বা আম্মার ব্যবহারগুলোও মেনে নিতে কষ্ট হয়ে যাচ্ছিলো। তবে আমার অন্তরে ওই পরিবেশে গিয়ে পড়ালেখা করার কোনো একটা পজিটিভ কারণই আসতো না! ছোটোবেলা থেকে আমি আমার ভাই কে অনেক ভয় পেতাম, যেদিন রেকর্ড টা শুনি, সেদিনই ভাইয়া বাড়িতে আসেন। আমি তো ভয়ে শেষ,এই আমাকে পড়ার কথা জিজ্ঞেস করবে,কি উত্তর দিবো..রাতের বেলা তাই হলো - ভাইয়া জিজ্ঞেস করলেন। আমার তো অবস্থা খারাপ। তখন আমার আপুর বলা একটা আমলের কথা মনে পড়লো যে, ইস্তেখারা। আপু বলেছিলেন, ইস্তেখারা করার পরিস্থিতি না থাকলেও যেনো ইস্তেখারার দুআ টা পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। আলহামদুলিল্লাহ, আমিও তাই করলাম। তারপর কি হলো কিভাবে যেনো আমার অন্তরে গায়েবী ভাবে সাহস চলে এলো। যার সামনে কথা বলার আগেই আমার চোখে ভয়ে পানি এসে যায়, তার সামনে আমি আমার পরির্বতন ও প্রত্যাবর্তন এর কথাটা জানাই। জানাই যে,আমি সহশিক্ষায় কোনভাবেই যেতে পারবো না। আর মাহরামবিহীন একা শহরে থেকে মহিলা কলেজে কলেজে পড়াও আমার পক্ষে সম্ভব নয়। আমাকে পড়ালেখা করাচ্ছিল যাতে আমি চাকরি করি, নিজের পায়ে দাঁড়াই। কিন্তু আমি তাদেরকে সাফ জানিয়ে দিই, আমি বাইরে গিয়ে কোন চাকরি করতে চাই না। কেননা সবখানেই ফ্রি মিক্সিং। ভাইয়া কোনো কথা বললেন না শেষে কিছু কথা বললেন। সেদিনের শেষ কথাটা ছিল এমন, তুমি যেভাবে চলতে চাচ্ছো, সেভাবে চললে হয়তো তুমি আখেরাতে বেনিফিট পাবা, কিন্তু দুনিয়াতে এসবের কোনো ভ্যালু নেই, কেউ তোমাকে মূল্য দিবে না। আমিও জানিয়ে দিলাম,আমার জন্য দুনিয়ার ভোগ বিলাসিতার চেয়ে আখিরাতের প্রাধান্যই বেশি। আলহামদুলিল্লাহ। আমার বাসায় দ্বীন এর অবস্থা খুবই খারাপ। সকলের কাছে দুআ প্রার্থনা করছি,আল্লাহ যেনো আমার পরিবারকে সরল পথে চলার তাওফিক দান করেন। আমাকেও যেন সরল পথে অবিচল থাকার তাওফিক দান করেন। আমিন। এখনো অবশ্য আমাকে নিয়ে অনেক ঝামেলা চলছে..বলা হয়, আমি নিজের হাতে নিজের ভবিষ্যত নষ্ট করছি,আমাকে কেউ বিয়ে করবে না,আমার দায়ভার কেউ নিবে না,ত্যাজ্য করে দিবে..ইত্যাদি ইত্যাদি। সবকিছুর মাঝে আমার জন্য এটাই সুকুন যে,কেউ না থাকুক, আমার রব আমার পাশে আছেন,তিনি দেখছেন। আর এসময় শীঘ্রই ফুরিয়ে যাবে... আল্লাহ সুবহানাহু তাআলা ওই আপুটাকে দুনিয়া ও আখিরাতে উত্তম থেকেও উত্তম জাযা দান করুন। তাকে নেক হায়াত ও আফিয়াত দান করুন,তার ইলমে ও আমলে বারাকাহ দান করুন। তাকে দুনিয়ার যাবতীয় অনিষ্ট হতে হেফাজত করুন। ক্ষণিকের এই ভুবনে আমাদের কখনো দেখা হবে কি না জানি না,আল্লাহ যেনো জান্নাতে আমাদের সাক্ষাত করিয়ে দেন। আমিন,ইয়া রব । আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। جزاك الله خيرا في الدنيا والآخرة لا حول ولا قوة الا با لله سبحان الله وبحمده، سبحان الله العظيم اللهم صل وسلم على نبينا محمد . . বোনটির জন্য আমরা সবাই খুব দোয়া করে দিব যেন বোনের জীবনে আল্লাহ সর্বদা গায়েবি সাহায্য পাঠান ও সবকিছু সহজ করে দেন। উক্ত মুজাকারা গুলো শুনতে চাইলে https://t.me/Fuussilattt আইডিতে সালাম সহ মেসেজ দিন ইনশাআল্লাহ। ( শুধুমাত্র বোনদের জন্য প্রযোজ্য)

  • 27 июн.1 591311

    السلام عليكم و رحمة الله و بركاته الحمد لله رب العالمين আল্লাহর কাছে দোয়া করে পরামর্শ - টিপস ও ট্রিকসের জন্য নিম্নের গ্রুপে যুক্ত হতে পারি ইনশাআল্লাহ। আমালিয়াত নিয়েই টিপস এন্ড ট্রিকস থাকবে ইনশাআল্লাহ। উক্ত গ্রুপে আপনাদের জন্য প্রশ্ন করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে মানে সবার সামনে প্রশ্ন করতে সংকোচবোধ করলে পার্সোনালি প্রশ্ন করা যাবে তবে উত্তর এই গ্রুপেই নাম প্রকাশ না করেই দেওয়া হবে ইনশাআল্লাহ। পরিচিত বোনদের যুক্ত করতে চাইলে https://t.me/Fuussilattt আইডিতে ভয়েস মেসেজ দিতে বলার অনুরোধ রইল ইনশাআল্লাহ। গ্রুপ লিংক: https://t.me/+lF2wHzbvMaZlZDE1 اللهم صل على محمد و على ال محمد

  • 26 июн.1 4833

    ভাতের চাইতেও পানির কষ্ট বড় কষ্ট। . রমযানে আমরা সারাদিন কিছুই খাই না। আযান হলে খেজুরের পর সবার আগে কী হাতে নিই? শরবত নিশ্চয়ই। কারণ সারাদিনে আমরা ক্ষুধার তুলনায় তৃষ্ণা অনুভব করি বেশি। . এই যে তীব্র গরম পড়ছে, যখন মন চায় তখনই মোটর চালু করে কিংবা ফ্রীজ খুলে ঠাণ্ডা পানি খেতে পারছি আলহামদুলিল্লাহ! কিন্তু একবার চিন্তা করুন তো, সমুদ্রের তীরে বসবাসরত গা*য*যার মানুষগুলোর কী অবস্থা! না আছে খাবার, আর না আছে পানি। মা-বোনেরা কতো কষ্টে পার করছেন মাসের বিশেষ দিনগুলো। সমুদ্রের নোনা পানি কি আর ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায়? . পূর্বের মতো এবারও আমরা পানির জন্যে নতুন প্রজেক্ট করছি। জুমুআ ও আশুরার এই বিশেষ দিনে গা*য*যার মানুষগুলোকে কি আপনিও পানি পান করাতে চান? তাহলে আপনার সাধ্যানুযায়ী সাদাকাহ পাঠান সিরাত ফাউন্ডেশনের নিম্নের নাম্বারগুলোর মাধ্যমে। 01745360292 (রকেট, নগদ, বিকাশ, সেন্ড মানি করুন) 01601874504 (বিকাশ মার্চেন্ট, পেমেন্ট করুন) . ব্যাংকে টাকা পাঠাতে: ✪ Pubali Bank PLC Acc No: 0650101173369 Acc Title: Rukaiya Mabrura Branch: Jashore Branch রেফারেন্স: Water #siraat_foundation

  • 25 июн.1 32661

    🍀জুমুআ রিমাইন্ডার সূরা কাহাফ বেশি বেশি দরুদ বেশি বেশি ইস্তেগফার সাধ্যমতো সাদাকাহ মাজলুম মুমিনদের বেশি বেশি দুয়া জালিমদের জন্য বেশি বেশি ব দ দুয়া শুক্রবারে দুয়া কবুলের একটি পরীক্ষিত আমল - Click here রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে- আল্লাহর মাস মুহররম এর রোজা। [সহিহ মুসলিম ১১৬৩ (আন্তর্জাতিক)] হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণনা করেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ফরজ রোজা ছাড়া অন্য যেসব দিনে রোজা রাখতেন, সেসব রোজার কোনোটিকেই আশুরার রোজার চেয়ে বেশি গুরুত্ব দিতে তাঁকে আমি দেখি নি। [বুখারী শরীফ, হাদীস নং ২০০৬] বাংলাদেশে এ বছরের রোজার তারিখগুলো হচ্ছে: ৯ মুহাররম - ২৫ জুন ১০ মুহাররম - ২৬ জুন ১১ মুহাররম - ২৭ জুন যারা ৯ মুহাররম(২৬ জুন) রোজা রাখতে পারিনি তারা আশুরার রোজার নিয়তে ১০ ও ১১ মুহাররম রোজা রেখে নিতে পারি, ইনশাআল্লাহ। #জুমআ_রিমাইন্ডার #Fussilat

ফুসসিলাত-fussilat — tgindex