- Последний пост
- 15 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 27
- Всего постов
- 27
- Тип
- открытый
- Язык
- bn
- Категория
- Новости и СМИ (по похожим)
- В каталоге с
- 14 авг.
- 1/24сутки в ленте
- 397
- 1/48двое суток
- 454
- 1/72трое суток
- 490
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
без подписи
ফিলিস্তিনিরা কনফারেন্সের বাইরে স্টল দিয়েছে। অধিকাংশই গাযযার বাস্তুহারা ও তুর্কিতে আশ্রয় পাওয়া মানুষ। কিন্তু তাদের উদ্যম থেমে নেই। কি সুন্দর হ্যান্ডমেইড জিনিস তারা বানিয়ে বিক্রি করছে দেখুন। সবগুলোই কিনে ফেলতে মন চায় এত কিউট কিউট জিনিস। কিছু কিছু কিনেছিও বটে... গাযযার জন্য দান করতে ভুলবেন না। এই লিংকে থাকা আমার টেলিগ্রামের পিনড পোস্টের দেয়া একাউন্টে ইন্তিফাদা ফাউন্ডেশনে আপনার দান অব্যাহত রাখুন~ https://t.me/Ammarulhoque/5163
GIVING NOTES AMONG ARABS...
তুর্কিতে জুমআহর নামাজের সময় দেখলাম বালক-কিশোররা প্রথম কাতারে দাঁড়িয়ে গেছে। মুরুব্বিরা সব পেছনে। আমি পাশেরজনের কাছে জানতে চাইলাম মুরুব্বিরা আগে না গিয়ে বা বাচ্চাদের না সরানোর কারণ কী? তিনি বললেন: সামনের কাতারে বাচ্চারা থাকাই তো ভালো। প্রথম কাতারের গুরুত্ব তাদের দীলে বসবে। পেছনে থাকলে শোরগোল করবে। এখন তা করতে পারবে না। মনে মনে ভাবলাম: তুমি বাংলাদেশে আসো ব্রাদার। মুরুব্বিরা তোমাকে সাবান ছাড়া ধুয়ে দেবে।
কিছু বোন ফিলিস্তিনের জন্য কাজ করছে। অন্য এক সংগঠনের মাধ্যমে ত্রাণ পৌঁছে দিচ্ছে গাযযায়। তাদের অনুরোধে আমি নীচের পোস্টটা শেয়ার দিলাম। বিস্তারিত জানতে ও দানের রিসিট/তথ্য নিতে তাদের সাথেই যোগাযোগ করবেন। আমার সাথে নয়। - السلام عليكم و رحمة الله و بركاته পৃথিবীর বুকে আমাদের সবার চোখের সামনে ওপেনলি ঘোষণা দিয়ে একটি গণহত্যা চালানো হচ্ছে এবং সেই গণহত্যাকে সব রকমভাবে সাপোর্ট করা হচ্ছে; অন্যদিকে বিশ্ব বিবেক যেন আজ ঘুমিয়ে আছে! আমরা সভা সেমিনারে ফিলিস্তিন নিয়ে বক্তব্য শুনি, সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দেখি; এরপর সবকিছু ভুলে গিয়ে আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ি।প্রতিনিয়ত এই চক্রের মধ্যেই যেন ঘুরপাক খাচ্ছি আমরা! এই গতানুগতিক চক্র থেকে বের হয়ে ফিলিস্তিনিদের জন্য কার্যকর মানবিক সহায়তা পাঠানোর উদ্দেশ্যে আমরা কিছু ইয়াতিম বাচ্চাদের জন্য প্রয়োজনীয় পোশাকের ব্যবস্থা করতে চাচ্ছি,যাদের কাছে পরিধান করার মত সামান্য পোশাকটুকুও নেই!💔 আমরা এর আগেও বিভিন্ন স্কুল-কলেজ-ভার্সিটি ভিত্তিক ফিলিস্তিনে প্রায় ৭-৮ লক্ষ টাকার একাধিক প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছি। কারো এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে সকল প্রমাণাদি দেখার জন্য নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন। ➡️ যোগাযোগের মাধ্যম- 01350559837 ➡️ ডোনেশন পাঠানোর মাধ্যম- 01350559837 নগদ + বিকাশ (বিকাশে সেন্ড মানি করতে হবে) ➡️ ডেডলাইন: ১০ সেপ্টেম্বর,২০২৬ ➡️ ব্যবস্থাপনায়- "Amanah Allies"-বোনেদের মধ্যে ইসলামের সঠিক দাওয়াহ পৌঁছে দেওয়ার মাধ্যমে যারা ছুটে চলেছে রবের সন্তুষ্টির পানে!🥀
তুর্কি চ্যানেল 10larmedya একটা ছোট্ট সাক্ষাৎকার নিয়েছে। আরবী ভাষায় ছিলো। তাদের ইন্সটাগ্রামে প্রকাশ করেছে। দেখতে পারেন ইনশাআল্লাহ। মূল ভিডিও লিংক: https://www.instagram.com/reel/DcBXxVDgQPL/?igsh=cTVwMng5bTVxbzA3
তুর্কিতে প্রথমে এসেছিলাম ফিলিস্তিন উলামা পরিষদের মুলতাকায়। সেখানে দুইদিন কাটালাম। বিভিন্ন দেশী সময়বয়সী যুবকদের সাথে সময় কাটলো সুন্দরভাবে। ফিলিস্তিনের জন্য আনা ডোনেশনের অর্থও তুলে দিলাম কতৃপক্ষের হাতে। অনেকেই পাঠানো অব্যাহত রেখেছেন। সেগুলোও যাওয়ার আগে তুলে দেবো ইনশাআল্লাহ। এরপর এলাম আল ইত্তিহাদুল আলামিয়্যু লি উলামায়িল মুসলিমিন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স) কতৃপক্ষের আয়োজিত 'মুলতাকাল আমাল' কনফারেন্সে। অনুষ্ঠিত হচ্ছে ইবনে খালদুন ইউনিভার্সিটিতে। এখানে বিভিন্ন বয়েসী ও বিভিন্ন দেশের প্রায় চারশত মানুষ অংশ নিয়েছেন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন ইউসুফ আল কারাদ্বাওয়ী রহিমাহুল্লাহ। বর্তমানে সভাপতি হিসেবে আছেন শাইখ আলী আল কুররাদাগী। সহসভাপতি ডক্টর আলী সাল্লাবি। হাফিজাহুমাল্লাহ। এই মুলতাকাটা আয়োজিত হয়েছে মাস্টার্স ও ডক্টরেট করা ছাত্র এবং এরপরবর্তী স্তরের লোকজনকে নিয়ে। আজ থেকে শুরু হয়েছে। বেশ চমৎকার আয়োজন ও ব্যবস্থাপনা। উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা আসছেন কথা বলতে। মিডিয়া কভারেজ হচ্ছে। বাংলাদেশ থেকে আরো দুয়েকজন এসেছেন। এই আয়োজনগুলো অভিজ্ঞতায় অন্য মাত্রা যোগ করছে আলহামদুলিল্লাহ। এখান থেকে শাইখ আওয়ামা হাফিজাহুল্লাহর সাথে দেখা করতে যাবো। ইস্তাম্বুল আরবী বই মেলায়ও অংশ নেবো ইনশাআল্লাহ।
ওয়ালাইকুমুস সালাম। আমার একাডেমিতে আছে নাজেরা প্রোগ্রাম। যোগাযোগ করে ভর্তি হয়ে যান।
без подписи
ওয়ালাইকুমুস সালাম। এই সমস্যার জন্য কাউন্সেলিং লাগবে। সময় করে সুকুনলাইফে আসুন। বিস্তারিত জেনে কাউন্সেলিং দিব ইনশাআল্লাহ।
без подписи
ওয়ালাইকুমুস সালাম। প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াত তিনবার পড়ে দুই হাতের বৃদ্ধাঙ্গুলিতে ফু দিয়ে চোখে মাখবেন। ফাকাশাফনা আনকা গিত্বাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। আমার নিজের চুলপড়া বন্ধ হওয়ার জন্য রুকইয়াহ+চিকিৎসা করেছিলা। আটমাসের চিকিৎসার এখন ষষ্ট মাস চলছে। চুলপড়া বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। ডা. শাফিন ইবরাহিম ভাইয়ের চিকিৎসা নিয়েছিলাম। যার যার কন্ডিশন অনুযায়ী নিতে পারেন চিকিৎসা।
без подписи
অনেকেই প্রচুর ঋণগ্রস্থ। ঋণের দায়ে লজ্জায় মুখ দেখাতে পারে না। পালিয়ে পালিয়ে বেড়ায়। পাওনাদাররা ফোন দিলে ধরে না। অথচ এই লজ্জা ও বিড়ম্বনা কাটানোর দুআ নবী আলাইহিস সালাম কত সুন্দর করেই না শিখিয়ে গেছেন! দেখুন আল্লাহর রাসূল কী বলছেন মুআয রাদ্বিয়াল্লাহু আনহুকে: قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم لمعاذٍ ألا أُعلِّمُك دعاءً تدعو به لو كان عليك مثلُ جبلِ أُحُدٍ دَيْنًا لأدَّاه اللهُ عنك قُلْ يا معاذُ হে মুআয! তোমাকে একটা দুআ কি শিখিয়ে দেবো না যেটা পড়লে আল্লাহ তায়ালা তোমার উহুদ পাহাড় পরিমাণ ঋণ থাকলেও শোধ করে দেবেন? মুআয বলো! اللَّهمَّ مالِكَ الملْكِ تُؤتي الملكَ من تشاءُ وتنزِعُ الملكَ ممَّن تشاءُ وتُعِزُّ من تشاءُ وتُذِلُّ من تشاءُ بيدِك الخيرُ إنَّك على كلِّ شيءٍ قديرٌ رحمنَ الدُّنيا والآخرةِ ورحيمَهما تعطيهما من تشاءُ وتمنعُ منهما من تشاءُ ارحَمْني رحمةً تُغنيني بها عن رحمةِ من سواك আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা। ওয়া তানযিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইয্যু মান তাশা। ওয়া তুযিল্লু মান তাশা। বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বদির। রহমানাদ দুনইয়া ওয়াল আখিরাতি ওয়া রহিমাহুমা তু'তিহিমা মান তাশা ওয়া তামনাউ মিনহুমা মান তাশা। ইরহামনি রহমাতান তুগনিনি বিহা আন রহমাতিন মিন সিওয়াকা। মাওলা! তুমি রাজত্বের মালিক। যাকে ইচ্ছা রাজত্ব দাও যার কাছ থেকে চাও ছিনিয়ে নাও। ইযযত দাও তুমি যারে চাও আবার বেইযযত করনে ওয়ালা জাতও তুমি। তোমার হাতেই সব খায়র তুমিই তো সবকিছুর উপর ক্ষমতাবান। দুনিয়া ও আখিরাতের রহমান ও রহিম! তুমি যাকে চাও দুনিয়া আখিরাত দুই-ই দাও। আর যারে চাও না তারে দাও না। মালিক! আমার উপর এমন রহম করো যেন তুমি ছাড়া আর কারো কাছে রহমের হাত পাতা না লাগে মাওলা! [তাবারানী। আনাস ইবনে মালিকের রিওয়ায়াত] এত দরদভরা দুআ নবী আলাইহিস সালাম শিখিয়ে গেছেন! এই দুআর পর মালিক কি তার গোলামের ঋণ শোধের বন্দোবস্ত করবেন না?
без подписи
ওয়ালাইকুমুস সালাম। সকাল বিকাল মাসনুন আমল ও রুকইয়াহ শারইয়্যাহ করা।
без подписи
ওয়ালাইকুমুস সালাম। শয়তান চায়না আপনি তাওবাহ করেন। যতবার গুনাহ হবে ততবার আপনি অযু করে দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন। সিজদায় পড়ে কাণ্ণা করবেন। হাদিসে সুসংবাদ আছে এব্যাপারে। গুনাহের পর দুই রাকাত নামাজ ও অনুশোচনা গুনাহ মুছে দেয়। নেক মানুষের সুহবত ইখতিয়ার করবেন সবসময়। ইস্তিগফার করবেন। কবর যিয়ারত৷ করবেন।
без подписи
ওয়ালাইকুমুস সালাম। কর্জে হাসানাহ নিয়ে যান। জমি বন্ধক রেখে সুদমুক্ত ঋণ নিয়ে যান। সমস্যা হলো আমাদের একটা জাতিগত বদঅভ্যাস আছে। আমরা ঋণ নিয়ে ফেরত দিতে চাই না। এজন্য কেউ ঋণ দিতে চায় না। ব্যাংক লোন না নেয়ার পরামর্শই আমি দেবো। আজ পর্যন্ত কাউকে সুদের লেনদেনের সাথে যুক্ত থেকে অভাবমুক্ত হতে আমি দেখিনি।