Manzur's posts
СтатистикаHere, posts and lectures of Ustaz Manzurul Karim will be shared in sha Allah.
- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 13 авг.
- Постов за неделю
- 10
- Всего постов
- 24
- Тип
- открытый
- Язык
- bn
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 375
- 1/48двое суток
- 429
- 1/72трое суток
- 463
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
видео или голосовое, без подписи
видео или голосовое, без подписи
видео или голосовое, без подписи
видео или голосовое, без подписи
একবার সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে সফরে ছিলেন। তাঁদের এক ব্যক্তি ঘুমিয়ে পড়লে তাঁদের মধ্যকার কেউ গিয়ে (মজার ছলে) তাঁর সঙ্গের রশি নিয়ে আসলেন। তাতে তিনি ভয় পেয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا . "কোনো মুসলিমের জন্য অন্য মুসলিমকে ভয় দেখানো বৈধ নয়"। . [ ইমাম আবু দাউদ (রাহ.), আস সুনান, হা: ৫০০৪, শাইখ আলবানীর (রাহ.) মতে সহীহ]
"হে ঈমানদারগণ! কোন মুমিন সম্প্রদায় যেন অপর কোন মুমিন সম্প্রদায়কে উপহাস না করে; কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে এবং নারীরা যেন অন্য নারীদেরকে উপহাস না করে; কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা তারা উপহাসকারিণীদের চেয়ে উত্তম পারে।"[১] . یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ لَا یَسۡخَرۡ قَوۡمࣱ مِّن قَوۡمٍ عَسَىٰۤ أَن یَكُونُوا۟ خَیۡرࣰا مِّنۡهُمۡ وَلَا نِسَاۤءࣱ مِّن نِّسَاۤءٍ عَسَىٰۤ أَن یَكُنَّ خَیۡرࣰا مِّنۡهُنَّۖ . "এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে উপহাস বা ঠাট্টা-বিদ্রূপ তখনই করে, যখন সে নিজেকে তার চাইতে উত্তম এবং তাকে নিজের চেয়ে হীন ও ছোট মনে করে। অথচ আল্লাহর কাছে ঈমান ও আমলের দিক দিয়ে কে উত্তম, আর কে নয় --এ জ্ঞান কেবল তাঁরই কাছে। কাজেই নিজেকে উৎকৃষ্ট এবং অপরকে নিকৃষ্ট মনে করার কোনই বৈধতা নেই। তাই আয়াতে অপরকে উপহাস করা হতে নিষেধ করা হয়েছে। আর চারিত্রিক এ রোগ মহিলাদের মধ্যে অধিকহারে বিদ্যমান থাকায় তাদের কথা পৃথকভাবে উল্লেখ করে বিশেষভাবে তাদেরকে এ কাজ থেকে নিষেধ করা হয়েছে। রসূল (সাঃ)-এর হাদীসে মানুষকে তুচ্ছ মনে করাকে ‘অহংকার’ বলে আখ্যায়িত করা হয়েছে, (الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ) (মুসলিম ৯১নং, তিরমিযী, হাকেম ১/২৬) আর অহংকার ও অহংকারীকে আল্লাহ চরম ঘৃণা করেন।"[২] . [১) সূরা হুজুরাত: ১১; ২) তাফসিরে আহসানুল বায়ান]
কবিরা গুনাহ: দার্স ৬৭ https://youtu.be/9l11HjlQ08g
"যে কথা বলতে চায়, তার কর্তব্য হচ্ছে কথা বলার আগে ভেবেচিন্তে দেখবে। যদি কথা বলায় কোনো কল্যাণ আছে বলে তার চিন্তায় প্রকাশ পায় তাহলে সে কথা বলবে। আর যদি কল্যাণ আছে কি না তা নিয়ে সন্দেহ থাকে তাহলে যতক্ষণ কল্যাণের দিকটা প্রকাশ না পাচ্ছে ততক্ষণ কথা বলবে না"। . ~ ইমাম মুহাম্মাদ বিন ইদ্রীস আশ শাফিঈ [রাহ.] . [ ইমাম নাওয়াউই (রাহ.), আল আযকার, পৃ: ৩৩২]
আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ ٱلۡقُرۡءَانُ فَٱسۡتَمِعُوا۟ لَهُۥ وَأَنصِتُوا۟ . "যখন পবিত্র কুরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শ্রবণ কর এবং নীরব থাক"।[১] . "(আল্লাহ তাআলা) এ আয়াতে পবিত্র কুরআনের আদব শিক্ষা দিচ্ছেন। যখন পবিত্র কুরআন পাঠ করা হয় তখন তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে একাগ্রচিত্তে শ্রবণ কর এবং নীরব থাক, কেননা পবিত্র কুরআন মহান আল্লাহ পাকের কালাম। পবিত্র কুরআন যখন পাঠ করা হয় তখন যদি মনোযোগ সহকারে শ্রবণ না করা হয় তবে পাক কালামের অনাদর প্রকাশ পায়, আর তা পবিত্র কুরআনের অমূল্য সম্পদ থেকে মাহরুম হওয়ার কারণ হয়। . আলিমগণ লিখেছেন, যদি কোনো কাফির মুশরিকও পবিত্র কুরআনে বর্ণিত আদব রক্ষা করে তা শ্রবণ করে তবে আল্লাহ পাকের রহমত হলে তার অন্তর আলোকিত হতে পারে এবং ইসলাম কবুল করে আল্লাহর ওলীদের দলে অন্তর্ভুক্ত হতে পারে। এজন্য আয়াতের শেষ বাক্যটি হলো: . لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ 'হয়তো তোমাদের প্রতি দয়া করা হবে'। অর্থাৎ আল্লাহ পাকের রহমত ও দয়া লাভের পন্থা হলো পবিত্র কুরআন পূর্ণ আদব ও মুহাব্বত সহকারে শ্রবণ করা"। [২] . [ ১) সূরা আ'রাফ: ২০৪; ২) মাওলানা মো. আমিনুল ইসলাম (রাহ.), তফসীরে নূরুল কোরআন: ৯/২২৮-২৯]
ইন শা আল্লাহ আগামীকাল সোমবার থেকে আমরা INA - Ilman Nafiya Academia তে মিশকাতুল মাসাবীহ কিতাবের ঈমান বিষয়ক হাদিসগুলো নিয়ে দার্স শুরু করব। আল্লাহ তাআলার মেহেরবানিতে গত রমাদ্বানে এই কিতাবের সিয়াম বিষয়ক হাদিসগুলোর ওপর দার্স দেয়া হয়েছিল। আল্লাহ তাআলা তাওফিক দিলে গ্র্যাজুয়ালি পুরো কিতাবের ওপরই দার্স দেয়া হবে। . এর শিডিউল থাকবে প্রতি সোম ও বুধবার বাদ মাগরিব। একাডেমির পেইজে এর লাইভ ব্রডকাস্ট এমনিতেই পাবেন। এছাড়া যুম ক্লাসে জয়েন করতে এই লিংকগুলোর সাহায্য নিতে পারেন: ওয়াটস এপ: পুরুষদের জন্য: https://chat.whatsapp.com/LO0VRejaH5kEZa9d5Yg5ep নারীদের জন্য: https://chat.whatsapp.com/DUTepOMlhIV7M3FWkgmWSZ . এছাড়া একাডেমির টেলি চ্যানেলও ফলো করতে পারেন, লিংক: https://t.me/ilmannafiyaacademia
"শয়তান তোমাদেরকে দারিদ্রে্র ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ সর্বব্যাপী-প্রাচুর্যময়, সর্বজ্ঞ।"[১] . الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ وَاللَّهُ يَعِدُكُمْ مَغْفِرَةً مِنْهُ وَفَضْلًا وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ . "অর্থাৎ, সৎ পথে মাল ব্যয় করতে চাইলে শয়তান নিঃসব ও কাঙ্গাল হয়ে যাওয়ার ভয় দেখায়। কিন্তু অন্যায় পথে ব্যয় করার সময় এই ধরনের কোন আশঙ্কা মনে আসতেই দেয় না; বরং মন্দ কাজগুলোকে এত সুন্দর করে সাজিয়ে পেশ করে এবং নিদ্রিত আশা-আকাঙ্ক্ষাকে এমনভাবে জাগিয়ে তোলে যে, মানুষ তার জন্য বিশাল পরিমাণ অর্থ অনায়াসে ব্যয় করে ফেলে।"[২] . [১) সূরা বাকারাহ: ২৬৮; ২) তাফসীরে আহসানুল বায়ান]
"হে মুমিনগণ! দানের কথা বলে বেড়িয়ে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে ঐ ব্যক্তির ন্যায় নিস্ফল করো না যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আল্লাহ্ ও আখেরাতে ঈমান রাখে না। ফলে তার উপমা হলো এমন একটি মসৃণ পাথর, যার উপর কিছু মাটি থাকে, তারপর প্রবল বৃষ্টিপাত সেটাকে পরিস্কার করে রেখে দেয়। যা তারা উপার্জন করেছে তার কিছুই তারা তাদের কাজে লাগানোর ক্ষমতা রাখে না।[a] আর আল্লাহ কাফের সম্প্রদায়কে হিদায়াত করেন না।"[b] . يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَى كَالَّذِي يُنْفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَمَثَلُهُ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُ وَابِلٌ فَتَرَكَهُ صَلْدًا لَا يَقْدِرُونَ عَلَى شَيْءٍ مِمَّا كَسَبُوا وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ . [a] "এখানে প্রথমত, বলা হয়েছে যে, সাদাকা-খয়রাত করে অনুগ্রহ প্রকাশ করা বা বলে বেড়ানো) এবং (খোঁটা মেরে) কষ্টদায়ক বাক্যালাপ ঈমানদারদের অভ্যাস নয়, বরং তা হল মুনাফেক ও তাদের অভ্যাস, যারা লোক প্রদর্শনের জন্য ব্যয় করে। দ্বিতীয়ত, এ রকম ব্যয় করার দৃষ্টান্ত এমন পরিষ্কার পাথরের মত যার উপর থাকে কিছু মাটি, কোন মানুষ ফসলাদি লাভের আশায় তাতে বীজ ফেলে দেয়, কিন্তু বৃষ্টির এক ঝাপটেই সমস্ত মাটি ধুয়ে নেমে যায় এবং পাথর মাটি থেকে একেবারে পরিষ্কার ও মসৃণ হয়ে যায়। অর্থাৎ, যেমন বৃষ্টি এই পাথরের জন্য কোন ফলপ্রসূ হয় না, অনুরূপ লোকপ্রদর্শনকারীর সাদাকাও তার জন্য কোন লাভ বয়ে আনে না।"[২] . [b] "অর্থাৎ, যাদের ব্যাপারে তাঁর (আল্লাহর) জ্ঞানে পূর্ব থেকেই অবধারিত হয়ে আছে যে তারা কুফরের ওপর মৃত্যুবরণ করবে। আর এতে ইঙ্গিত রয়েছে যে, খোঁটা দেওয়া, কষ্ট দেওয়া এবং রিয়া-এসব কাফিরদেরই বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত"।[৩] . [১) সূরা বাকারাহ: ২৬৪; ২) হাফিয সালাহুদ্দীন ইউসুফ (রাহ.), তাফসীরে আহসানুল বায়ান; ৩) নবাব সিদ্দীক হাসান খান ভূপালী (রাহ.), ফাতহুল বায়ান: ২/১২১]
জীবনাচরণে নববী আদর্শ: দার্স ১২৮ https://youtu.be/Eg9l9Fqt_AY
জীবনাচরণে নববী আদর্শ: দার্স ১২৭ https://youtu.be/I2dVkEra-tQ
জীবনাচরণে নববী আদর্শ: দার্স ১২৬ https://youtu.be/OW2w8y8aFLE
জীবনাচরণে নববী আদর্শ: দার্স ১২৫ https://youtu.be/dAgIUfYTixI
"রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসারদের সাথে সাক্ষাৎ করতে যেতেন। সেখানে তিনি তাঁদের শিশুদের সালাম দিতেন, তাঁদের মাথায় হাত বুলিয়ে দিতেন এবং তাঁদের জন্য দুআ করতেন।" . ~ আনাস [রা.] . [ ইমাম নাসাঈ (রাহ.), আস সুনানুল কুবরা, হা: ৮২৯১, শাইখ আলবানীর (রাহ.) মতে সনদ সহীহ, সিলসিলাতুল আহাদিসিস সহীহাহ: ৩/২৭৪]
"আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ কর সকাল-সন্ধ্যায় অনুনয়-বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে। আর গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না"। . وَٱذۡكُر رَّبَّكَ فِی نَفۡسِكَ تَضَرُّعࣰا وَخِیفَةࣰ وَدُونَ ٱلۡجَهۡرِ مِنَ ٱلۡقَوۡلِ بِٱلۡغُدُوِّ وَٱلۡـَٔاصَالِ وَلَا تَكُن مِّنَ ٱلۡغَـٰفِلِینَ . [সূরা আ'রাফ: ২০৫]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ . "যে আল্লাহর ওপর এবং আখিরাতের ব্যাপারে ঈমান রাখে, সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে"। [১] . ইমাম নাওয়াউই [রাহ.] এর ব্যাখ্যায় বলেছেন, "এই হাদিস এ বিষয়ে সুস্পষ্ট দলীল যে কথা কল্যাণকর না হলে চুপ থাকাই উচিৎ। আর তা (অর্থাৎ কল্যাণকর কথা হচ্ছে) যার কল্যাণ সুস্পষ্টভাবে প্রকাশিত। আর যখন কথাটিতে আদৌ কল্যাণ প্রকাশ পায় কি না তা নিয়ে সন্দেহ হবে, সেক্ষেত্রে ব্যক্তি কথাটা বলবে না"। [২] . [১) সহীহ বুখারী ও মুসলিম, রিয়াদুস সালিহীন, হা: ১৫১১; ২) ইমাম নাওয়াউই (রাহ.), রিয়াদুস সালিহীন, পৃ: ৪২১]
"নিশ্চয় যারা অপরাধ করেছে তারা মুমিনদেরকে উপহাস করত"।[১] . إِنَّ ٱلَّذِینَ أَجۡرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِینَ ءَامَنُوا۟ یَضۡحَكُونَ . "(এই আয়াতে আল্লাহ তাআলা) সংবাদ দিয়েছেন যে, অপরাধীরা দুনিয়াতে মুমিনদের উপহাস করত, তাদের নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করত এবং তাদের দেখে হাসাহাসি করত"। [২] . [১) সূরা মুতাফফিফীন: ২৯; ২) শাইখ আব্দুর রাহমান বিন নাসির আস সা'দী (রাহ.), তাইসিরুল কারীমির রাহমান, পৃ: ৯১৬]