সিরাত ফাউন্ডেশন
Статистикаএটি সিরাত ফাউন্ডেশনের অফিশিয়াল চ্যানেল। পেইজের যাবতীয় কর্মকাণ্ড এবং আপডেট এখানে নোটিশ হিসেবে দেওয়া হবে ইনশাআল্লাহ। যেহেতু আমরা ফ্রি মিক্সিং থেকে বেঁচে থাকতে চায়, তাই আমাদের গ্রুপগুলো ফিমেইল বেসড। তবে এই চ্যানেলটি উন্মুক্ত, সবাই সাবস্ক্রাইব করতে পারবেন।
- Последний пост
- 14 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 3
- Всего постов
- 58
- Тип
- открытый
- Язык
- bn
- Категория
- Новости и СМИ (по похожим)
- В каталоге с
- 14 авг.
- 1/24сутки в ленте
- 172
- 1/48двое суток
- 197
- 1/72трое суток
- 212
Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.
Посты
উর্দূ ভাষাটির নাম শুনেই যেন মনে হয় যেন সাহিত্য! শব্দগুলো যেন ঠিক অনুভূতি প্রকাশে যোগ্য। অনুভূতিকে এত সুন্দর ভাবে বর্ণনা করা যায় উর্দূ শায়েরি না পড়লে বোঝাই বুঝি যেত না। উর্দূ দু'লাইন গুলোর শায়েরি পরেলে বোঝা যায় উর্দূ আসলেই একটি অসম্ভব সুন্দর ভাষা। যে ভাষা মনের ভাব প্রকাশ কে আরও সুন্দর রূপে প্রকাশ করে। সোশাল মিডিয়ায় চোখের সামনে শায়েরি গুলো যখন ঘুরে বেড়ায় তখন ইচ্ছে করে না এই শায়েরিগুলোর অর্থ জানি? পড়তে কিংবা লিখতে ইচ্ছে করেনা? যদি করেই থাকে তবে আপনার জন্যই আমাদের এই কোর্সটি। সিরাত ইনস্টিটিউট থেকে এবার এসেছে উর্দু ভাষা শিক্ষা কোর্স। যে কোর্স সুন্দর ভাষাটি শিখতে হবে সহায়ক। • • এই কোর্সটি করার পর ফলাফল হিসেবে, ১) অনর্গল উর্দু কিতাব পড়তে পারবেন। ২) অনর্গল কথা বলতে পারবেন। ২) উর্দু ভাষার মজা বুঝতে পারবেন ৩) উর্দু ভাষা শিখে উর্দুভাষার জ্ঞানসমুদ্রে অবগাহন করতে পারবেন। ৪) আপনি নিজে নিজেই উর্দু যে কোনো বই থেকে অনুবাদ করে পড়তে পারবেন। ৫) সাথে নতুন নতুন অজস্র শব্দ শিখতে পারবেন সপ্তাহে ২ দিন ক্লাস (শনি ও মঙ্গলবার) ক্লাস টাইম: রাত ৮.৩০- ৯.৩০ মিনিট। মাধ্যম: জুম কোর্স ডিউরেশন: ৩ মাস ভর্তি ফি: ৩১০৳ মাসিক ফি: ৩১০৳ রেজিষ্ট্রেশন ফি পাঠান: বিকাশ মার্চেন্ট (পেমেন্ট করুন) 01601874504 নগদ, রকেট পার্সোনাল (সেন্ড মানি করুন) 01745360292 রেফারেন্স: urdu6 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/F31MuGsQH4XRTkoX8 • বিস্তারিত জানতে পেইজে ইনবক্স করুন। ➤ রেজিষ্ট্রেশন কনফার্ম করতে অনুগ্রহ করে ফরমটি পূরণ করুন।
без подписи
দুনিয়ার বুকে নবিজির আগমন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র মক্কায় বনু হাশিম গোত্রে ৯ রবিউল আউয়াল, সোমবার সকালে জন্মগ্রহণ করেন। সে বছরই হস্তীবাহিনীর ঘটনা ঘটে এবং পারস্যসম্রাট নওশেরওয়ার ক্ষমতায় আরোহণের ৪০ বছর পূর্ণ হয়। সুলাইমান মানসুরপুরি এবং জ্যোতির্বিদ মাহমুদ পাশার বিশ্লেষণ অনুযায়ী দিনটি ছিল ৫৭১ খ্রিষ্টাব্দের ২০ বা ২২ এপ্রিল। নবিজির সম্মানিতা মাতা বলেন, আমি যখন তাকে প্রসব করি, তখন আমার দেহের ভেতর থেকে এমন এক জ্যোতি উৎসারিত হয়, তাতে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে ওঠে। ইরবায ইবনু সারিয়া থেকে ইমাম আহমাদও এর কাছাকাছি অর্থবোধক একটি হাদিস বর্ণনা করেছেন। #স_তে_সিরাত #ST15
#স_তে_সিরাত #ST15
কুরআনের চমৎকার একটা হেকস বলি? মন যখন খুব ভেঙে যাবে, খুব কষ্ট হচ্ছে দম আটকে আসবে এমন হালত ঠিক তখনি কুরআনের কাছে চলে যাবেন। কী ভাবছেন কুরআন তিলওয়াতের কথা বলবো? -একদম নাহ! বরং এই সময় কুরআনের রেন্ডম কোন পাতা খুলবেন, এরপর চোখ যেই আয়াতের দিকে যায় সেটার অর্থ পড়বেন! সমস্যা হোক, দুঃখ হোক, ভেঙে যাওয়া মন হোক সবকিছুর উপশম হবে ইন শা আল্লাহ। দেখবেন এই আয়াতের মাধ্যমেই আল্লাহ আপনাকে আপনার জন্য প্রয়োজনীয় মেসেজটি দিয়ে দিচ্ছেন! এটা যতবার করেছি দারুণ ফল পেয়েছি। এই আইডিয়াটা কখনো ফলো করেছিলেন? (আমাদের নাজেরা কোর্সে ভর্তি চলছে জানেন তো? বিস্তারিত জানতে- 01601874504)
ইবনে আব্বাস হতে রাযিআল্লাহু আনহু বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন এবং আমাকে সর্বোত্তম দলভুক্ত করেন। তারপর গোত্রসমূহ নির্বাচন করা হয় এবং এক্ষেত্রেও আমাকে সর্বোত্তম গোত্রের মধ্যে শামিল করা হয়। তারপর পারিবারিক মর্যাদার প্রতি লক্ষ্য করা হয় এবং এক্ষেত্রেও আমাকে অত্যন্ত মর্যাদাশীল পরিবারের অন্তর্ভুক্ত করা হয়। অতএব, আমি আমার ব্যক্তিসত্তায় যেমন উত্তম, বংশ মর্যাদার ব্যাপারেও তেমনি সব চেয়ে উত্তম। #স_তে_সিরাত #ST15
হয়তো গা*য*যায় ধারণ করা সবচেয়ে কঠিন ও বেদনাদায়ক দৃশ্যগুলোর একটি এটি... 💔 কোনো ধ্বংসস্তূপ নয়, কোনো ইট-পাথর নয়—রাস্তায় ভেসে থাকা নিষ্পাপ মানুষের তাজা রক্ত ধুয়ে সাফ করছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। রক্তে ভিজে যাওয়া মাটি হয়তো ধুয়ে ফেলা যায়, কিন্তু গা*য*যার আকাশে-বাতাসে জমে থাকা এই স্বজন হারানোর আর্তনাদ কীভাবে মুছবে? বিশ্ববিবেকের নীরবতার সামনে এটি যেন এক নীরব ধিক্কার! ~ST05 #ST11 #siraat_foundation
কখনো অনুভব করেছেন? আমাদের কুরআন শিক্ষা কোর্সে ভর্তি চলছে জানেন তো? বিস্তারিত জানতে নক করুন- 01601874504
"ধ্বংসস্তূপের মাঝে বড় হওয়া গা*য*যার শিশুদের শৈশব আজ এমনই রূপ নিয়েছে—খেলনা দিয়ে খেলার বয়সে তাদের বাধ্য হয়ে কুড়িয়ে নিতে হচ্ছে চারপাশে পড়ে থাকা মানুষের খণ্ড-বিখণ্ড দেহাংশ।" ~ST05 #siraat_foundation #ST11
আপনি কুরআন পাঠে কোন ভুল করে থাকেন? এমন ভুল যার কারণে গুনাহ হয় নাকি এমন ভুল যা শুধু তিলওয়াতের সৌন্দর্য নষ্ট করে? কুরআন পাঠে সাধারণত দুই ধরণের ভুল হয়ে থাকে। এক. লাহানে জালি (গুনাহ হয় এমন ভুল) দুই. লাহানে খফি (গুনাহ হয়না এমন ভুল) লাহানে জালি: কুরআন তিলাওয়াতে এমন সুস্পষ্ট ভুল, যা হরফ, হারাকাত ও শব্দের পরিবর্তনের কারণে হয়। এছাড়াও মাখরাজ বা স্থায়ী সিফাতে পরিবর্তনের কারণে অর্থ বদলে যায় বা তিলাওয়াতের স্পষ্ট নিয়ম ভঙ্গ হয়, তাকে লাহনে জালী বলা হয়। লাহানে খফি: কুরআন তিলাওয়াতে এমন সূক্ষ্ম ভুল, যা সাধারণত অর্থ পরিবর্তন করে না কিংবা গুনাহ হবে এমন নিয়ম ভঙ্গ করেনা। তবে সুক্ষ্ম তাজবীদের নিয়ম ভঙ্গ করে। এ ধরনের ভুল সাধারণ মানুষের কাছে সহজে ধরা পড়ে না; তাজবীদে দক্ষ ব্যক্তিরা তা বুঝতে পারেন। যেমন- অস্থায়ী সিফাত পরিবর্তন করা, লম্বা মাদ্দ কে ছোট করে পড়া,উ গুন্নাহ না করা ইত্যাদি। আপনার কি মাখরাজ ঠিক আছে? আপনি কি হরফ ঠিকমত উচ্চারণ করে পড়েন? আপনি কি স্থায়ী সিফাত হরফে আদায় করেন? যদি না করে থাকেন তবে লাহানে জালী আপনার গুনাহের কারণ হতে পারে। এই সমস্যার সমাধান চাইলে কমেন্টে লিখুন "সমাধান"
এটা কী জানেন? একটা কবর। এই পোশাকে একটা ছোট্ট বাচ্চা ছিলো যে চাপা পড়ে ধ্বংসস্তূপের নিচে। এরপর সেখানেই রচিত হয় তার পোশাকি সমাধি! ছোট্ট দেহটা যখন খুঁজে পাওয়া যায় তখন সেটা আর আস্ত নেই। জামার চেইন খুলে দেখা গেলো পড়ে আছি কিছু ছোট, নরম হাড়! আহ! গা*য*যা! ~ST06 #siraat_foundation #ST11
ﷺ 💚 #স_তে_সিরাত #ST15
ওর নাম যায়েদ মুহাম্মাদ নওফেল। বয়স দেড় বছর। আজ ভোরে মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে দখলদার বাহিনী বিমান হামলা করে ওকে মেরে ফেলেছে। যায়েদ ছিল তার মায়ের শেষ আশার আলো, যাকে তিনি এই ভয়াল যুদ্ধের মধ্যেই জন্ম দিয়েছিলেন। এই গণহত্যার একেবারে শুরুতেই দখলদার বাহিনী হত্যা করেছিল তার অপর তিন সন্তান—আমিন, হামজা ও আহমেদকে। ফাতেমা আজ আবারও এক নিঃস্ব মা—যিনি নিজের ঘরবাড়ি হারিয়েছেন, হারিয়েছেন তিন সন্তানকে, এবং অবশেষে ধাপে ধাপে কোল খালি করে বিদায় নিল তার একমাত্র বেঁচে থাকা সন্তান যায়েদও। হয়তো কোনো এক ভোরে ফাতেমা নিজেও চলে যাবেন এমনই কোন গোলার আঘাতে। পিছনে ফেলে যাবেন এক বিশ্বাসঘাতক ও ভিতু জাতিকে,যারা চোখের সামনে তাদের একটু একটু করে নিঃশেষ হয়ে যাওয়া দেখে গেছে নিরবে, সিনেমার শেষ দৃশ্য উপভোগ করার মতন শত ধিক্... #গা*যা*য় প্রতিদিন ২৯ জুলাই ২০২৬ ~ST05 #siraat_foundation #ST11
без подписи
তখন সন্ধ্যা। সারাদিন ধ্যান-সাধনা আর ইবাদত-মগ্নতার পর মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কিছুটা ক্লান্তি অনুভব করছিলেন। জুব্বাটা গায়ে জড়িয়ে হাতটাকে বালিশ বানিয়ে শুয়ে আছেন তিনি। তন্দ্রার ভারে বুজে-বুজে আসছিলো চোখের পাতা। এর মধ্যেই হযরত জিবরীল আলাইহিস সালাম এলেন তারপর বললেন- ( اقْرَأْ ) 'পাঠ করুন!' প্রিয় মুহাম্মাদ বললেন- ( ما انا بقاري ) 'আমি যে পড়তে জানি না।' এ উত্তর শুনে জিবরীল আলাইহিস সালাম তাঁকে বুকে জড়িকে ধরে সজোরে চাপ দিলেন। আবার ছেড়ে দিয়ে বললেন, ( اقْرَأْ ) 'পাঠ করুন!' তিনি বললেন 'আমি তো পড়তে জানি না।' আবার হযরত জিবরীল আলাইহিস সালাম চেপে ধরলেন এবং পুনরায় বললেন- ( اقْرَأْ ) 'পাঠ করুন!' মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবার পেরেশান হয়ে বললেন- 'আমি তো পড়তে পারি না।' আবার আলিঙ্গন। আবার চাপ। আগের চেয়ে জোরে। তৃতীয়বার বুকে চেপে ধরে ছেড়ে দিয়ে বললেন, ( اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ– خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ– إِقْرَا وَرَبُّكَ الْأَكْرَمُ– الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ– عَلَمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ ) 'পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত (আঠালো বস্তু) থেকে। পড়ো। তোমার রব বড় দয়ালু। যিনি মানুষকে জ্ঞান দান করেছেন কলমের সাহায্যে। মানুষকে জানিয়েছেন সে কথা যা সে জানতো না।' [সূরা আলাক ১-৫] মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যেভাবে শুনলেন ঠিক সেভাবেই তা আবৃত্তি করার চেষ্টা করলেন। মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সেখানে আর থাকলেন না। ভীত-বিহ্বল চিত্তে বেরিয়ে এলেন গুহার বাইরে। ত্রস্তপায়ে প্রায় দৌড়ে দৌড়ে গৃহের দিকে ছুটে চললেন। আবার কানে ভেসে এলো সেই কণ্ঠ 'মুহাম্মাদ, আপনি আল্লাহর রাসূল আর আমি হলাম আল্লাহর দূত—জিবরীল!' মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকালেন আকাশের দিকে। দেখলেন দাঁড়িয়ে আছেন বিশাল আকৃতির এক ফেরেশতা। তিনি আবার শুনলেন, 'মুহাম্মাদ, আপনি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আর আমি হলাম আল্লাহর দূত—জিবরীল।' থমকে দাঁড়ালেন মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। ভয়ের আতিশয্যে তাঁর পা কাঁপছিলো। নিশ্চল দাঁড়িয়ে রইলেন তিনি। তখনো বিশাল আকৃতির জিবরীল দাঁড়িয়ে আছেন তাঁর সামনে। আসমান-জমিনব্যাপী যার অবস্থান। আসমানের এক দিগন্তে এক পা আরেক দিগন্তে আরেক পা। মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিশ্চল দাঁড়িয়েই রইলেন। ভীত-বিহ্বল হয়ে। তটস্থ হয়ে। বিস্ফারিত নেত্রে। একটু পর জিবরীল যখন চলে গেলেন তখন তিনি চলার গতি পেলেন। দুরুদুরু মনে, কাঁপা-কাঁপা বুকে ছুটে চললেন তিনি গৃহ-অভিমুখে। খাদিজার কাছে। প্রচণ্ড শীতের ভেতরেও তিনি দরদর করে ঘামছিলেন। গৃহে পৌঁছে কাঁপা-কাঁপা ঠোঁটে খাদিজাকে বললেন, 'খাদিজা, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও! আমাকে তাড়াতাড়ি চাদর দিয়ে ঢেকে দাও!' [বই: প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম | ১৯৫-১৯৮] #স_তে_সিরাত #ST15
#স_তে_সিরাত #ST15
ওর জায়গায় নিজের সন্তানকে কল্পনা করে দেখুন একটাবার। মানুষ ঠিক অমানুষিকতার কোনো পর্যায়ে গেলে একটা ছোট্ট শিশুর এমন হাল করতে পারে! আল্লাহ জালেমদের বিচার করুন। সাথে তাদেরও বিচার করুন যারা গা'যার মানুষদের অসহায়ত্ব উপভোগ করে। সামর্থ্য থাকার পরও কোনোরকম সাহায্য করেনা। ~ST06 #ST11 #siraat_foundation
মাদ্দ সম্পর্কে বিস্তারিত জানা আছে তো? নাকি ভুল জায়গায় মাদ্দ করে অর্থের পরিবর্তন করে ফেলছেন? তাজউঈদের একদম ছোটখাটো নিয়মগুলোও কিন্তু থাকবে আমাদের 'নাযেরা লেভেল ১' এ। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট করুন ইনশাআল্লাহ। #ST12
#ST15 #স_তে_সিরাত
আলহামদুলিল্লাহ! গা*য*যা-য় আমাদের সুপেয় পানি (ওয়াটার প্রোজেক্ট) বিতরণ কার্যক্রমের ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। সেখানকার সীমিত ভলেন্টিয়ার ও দুর্বল নেটওয়ার্কের কারণে ভিডিও পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। তবুও আপনাদের আমানত ও ভালোবাসার প্রতিটি চিত্র আমরা ধীরে ধীরে তুলে ধরব, ইনশাআল্লাহ। গা*য*যার অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই মানবিক প্রজেক্টে যুক্ত থাকুন। ~ST05 #siraat_foundation #ST11