tgindex
Writing-Therapy🌻

Writing-Therapy🌻

Статистика

This is Sharin Shafi Odrita's Sadaqaye Jariyah storage as form of her personal write-ups Alhamdulillah 👉🏼https://t.me/Writing_Therapy

Последний пост
13 авг.
Последнее чтение
15 авг.
Постов за неделю
8
Всего постов
33
Тип
открытый
Язык
bn
Категория
Новости и СМИ (по похожим)
В каталоге с
13 авг.
Подписчики
12 903
−4 за 3 дн.
Сутки
−7
−0,05%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
1 913
33 постов
Вовлечённость
14,8%
к подписчикам
Постов в день
1,1
всего 33
Упоминаний
3
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1 184
1/48двое суток
1 356
1/72трое суток
1 463

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • 13 авг.1 1215039

    বিয়ে নিয়ে খুব ভয় লাগছে, কী করবেন? বিয়ে নিয়ে ভয় লাগা অস্বাভাবিক কিছু নয়। বিশেষ করে দাম্পত্যের নেতিবাচক অভিজ্ঞতা স্বচক্ষে দেখে থাকলে আর কথাই নেই। তবে এখন কি করণীয়? নিজের ভয়গুলোকে ধামাচাপা না দিয়ে শান্তভাবে বোঝার চেষ্টা করুন, ১) আপনি আসলে ঠিক কোন বিষয়টি নিয়ে ভয় পাচ্ছেন? ২) ভুল মানুষকে বিয়ে করার আশঙ্কা? ৩) নিজের স্বকীয়তা হারানোর ভয়? ৪) নির্যাতিত হওয়ার শঙ্কা? ৫) ভুল সিদ্ধান্ত নেয়ার ভয়? ৬) নতুন দায়িত্ব, শ্বশুরবাড়ির পরিবেশ, নতুন মানুষের সাথে এডজাস্ট করার ভয় ৭) নাকি অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতা ভয় আজো তাড়িয়ে বেড়াচ্ছে? একবার চিহ্নিত করতে পারলে বাকি সমস্যার সমাধান সহজ ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভয়ের বিপরীতে আপনার জন্য পজিটিভ চিন্তা এবং বাস্তব সম্মত সমাধানের জায়গা আছে, আলহামদুলিল্লাহ। একটি কাগজে তিনটি কলাম তৈরি করুন: ১) ‘আমি কী ভয় পাচ্ছি’, ২) ‘এই ভয়ের পক্ষে বাস্তব প্রমাণ’, ৩) এই ভয়ের বিপক্ষে বাস্তবতা ৪) ‘নিজেকে নিরাপদ রাখতে আমি কী করতে পারি’ এবং আল্লাহর কাছ থেকে কী কী আশা করতে পারি? ভয় গুলোকে ম্যানেজ করতে বিয়ের ইসলামি উদ্দেশ্য, স্বামী–স্ত্রীর পরম পবিত্র ভালোবাসা, হক ও দায়িত্ব সম্পর্কে নির্ভরযোগ্য উৎস থেকে জানতে থাকুন। যত এগুলো পড়বেন, ততই আপনার ভেতরের মেঘটা কাটিয়ে উঠবে, কিছুটা হলেও ইনশাআল্লাহ। কারণ, যে জানে এবং যে জানে না, তারা কি সমানভাবে নেগেটীভিটি সামলাবে বলুন ? পাত্র/পাত্রীকে যাচাই করার সময় শুধু আবেগ, বাইরের যোগ্যতা কিংবা বাহ্যিক লেবাসে যা দেখছেন, সেইটুক দেখেই সীমাবদ্ধ থাকবেন না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার আল্লাহর সাথে সম্পর্কটা কেমন? এবং তার আখলাক-আচার ব্যবহার কেমন? রাগের সময় সে কেমন আচরণ করে, তার দায়িত্ববোধ এর চেতনা কেমন, সে কতটুকু সত্যবাদি এবং সৎ? আর পাত্র নির্বাচনের ক্ষেত্রে সে তার নিজ পরিবারের মা, বোন নারীদের প্রতি কেমন দৃষ্টিভঙ্গি রাখে? এই বিষয়গুলো মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করুন। বিয়ের আগেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্পষ্টভাবে আলোচনা করুন। নিজের প্রত্যাশা, নিজেকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার ইসলাম পালনের সাপোর্ট সিস্টেম হয়ে ওঠার যে সাপোর্ট আশা করছেন, কুফু ম্যাচিং হওয়ার বিষয়টা, সন্তান, বসবাসের ব্যবস্থা এবং দুই পরিবারের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখার উপায়—এসব বিষয়ে দুজনের চিন্তাভাবনা কতটা সামঞ্জস্যপূর্ণ? তা বোঝার চেষ্টা করুন। বিশ্বস্ত অভিভাবক, হিকমত ওয়ালা দ্বীনের জ্ঞান সম্পন্ন অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। প্রয়োজনে সময় নিয়ে খোঁজ খবর নিন, আপনার অভিভাবকের মাধ্যমে। তাড়াহুড়া করবেন না। নিজের ভয়কে সঙ্গে সঙ্গেই সত্য বলে ধরে নেবেন না। বরং নিজেকে প্রশ্ন করুন, “আমার অজানা আশঙ্কার পক্ষে বাস্তব কোনো প্রমাণ আছে কি? নিজের ঈমান এবং সংসারকে নিরাপদ থাকার জন্য আমি কী কী ব্যবস্থা নিতে পারি?” ভয় আমাদেরকে অনেক সময় সম্ভাব্য বিপদ থেকে সতর্ক করে, আবার কখনো সাধারণ বিষয়কেও ভয়ংকর করে তোলে, যা এখনো ঘটেইনি। ঘটার সম্ভাবনাও নেই। ইস্তিখারা করুন, আল্লাহর কাছে দোয়া করুন এবং মাশওয়ারা করুন। তবে শুধু কোনো এক বিশেষ অনুভূতি, স্বপ্ন বা মনের অস্থিরতার ওপর ভিত্তি করে এত জরুরী একটি সিদ্ধান্তকে ছেড়ে দেবেন না। প্রয়োজনীয় ইল্ম অর্জন করতে থাকুন, নিজেকে গড়ে তুলুন, আল্লাহর প্রতি পজিটিভ ধারণা রাখুন এবং বাস্তবতাও যাচাই করুন। ইস্তিখারার করার মানে কিন্তু শুধু কোনো ইশারার অপেক্ষায় থাকা নয়, বরং নিজের সাইড থেকে যথাসাধ্য চেষ্টা করে আল্লাহর ওপর ভরসা করে যাওয়া। মনে রাখবেন, বিয়ে মানেই নিজের পরিচয়, সম্মান কিংবা স্বাধীনতা হারিয়ে ফেলা নয়। বিয়ে মানে কোন ফেয়ারিটেইল এর রূপকথাও নয়। বিয়ে এমন একটি বন্ধন, যেখানে দুজন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরের প্রশান্তি, নিরাপত্তা ও সহযোগিতার আশ্রয় হয়ে উঠবে। সঠিক মানুষ নির্বাচন করাটা খুব জরুরী। মাঝে মাঝে কিছুটা নিজের জন্য কম রাখতে হয়। মাঝে মাঝে নিজের জন্য কিছু সুস্থ সীমারেখা টানতে হয়। একটু সচেতন প্রস্তুতি এবং প্রচুর আল্লাহর ওপর তাওয়াক্কুল করে এগুতে থাকলে ধীরে ধীরে আপনার ভয়কে আল্লাহ রব্বুল আলামিন.... প্রশান্তি ও দৃঢ় বিশ্বাসে পরিণত করে দিবেন, ইনশাআল্লাহ। —শারিন সফি অদ্রিতা 'দাম্পত্যে বারাকাহ' বইটি থেকে #বিয়ে #বিয়ের_প্রস্তুতি #দাম্পত্য #দাম্পত্যে_বারাকাহ #ইসলামি_দাম্পত্য #ইস্তিখারা #তাওয়াক্কুল #সুস্থ_সম্পর্ক #MarriagePreparation #IslamicMarriage #HealthyMarriage #TrustAllah

  • 13 авг.1 06092
  • 12 авг.1 410659

    ভাবুন তো, একজন মানুষ আপনার সঙ্গে দীর্ঘ পথ হাঁটার অঙ্গীকার নিয়ে আপনার জীবনে এসেছেন। একদিন সন্তানরা বড় হয়ে নিজেদের জীবন গড়তে দূরে সরে যাবে; আবার শত অনিচ্ছা সত্ত্বেও এমন একদিন আসবে, যখন মা-বাবাকেও মৃত্যুর অনিবার্য ডাকে সাড়া দিতে হয়। চোখের অশ্রু দিয়ে তাদের বিদায় জানাতে হয়। হতে পারে, জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আপনার পাশে থেকে যাবে এই একজন মানুষ – যে কি না আপনার স্বামী কিংবা, আপনার স্ত্রী। সেই সম্পর্কটির যত্ন না নিলে, তাকে ভালোবাসা ও মমতায় আগলে না রাখলে আমরা কীভাবে সুখী হব বলেন? আমাদের অনেকের বেড়ে ওঠা হয়েছে নাটক-সিনেমার অবাস্তব প্রেমের গল্প দেখে। বাস্তব দায়িত্ব, সংকটের সমাধান কিংবা বারাকাহময় ভালোবাসার বদলে আমরা দেখেছি নাটকীয়তা, আকাশকুসুম আবেগ, কাল্পনিক কেচ্ছা-কাহিনি, অথবা, অসম জুলুমের দৃষ্টান্ত। তাই নিজেরা যখন দাম্পত্যজীবনে প্রবেশ করি কিংবা সেই অবিবাহিত অবস্থায় সেই জীবনের জন্য প্রস্তুত হতে শুরু করি, তখন মাঝে মাঝেই অসহায় হয়ে পড়াটা কি খুব অস্বাভাবিক? অথচ আমাদের পারিবারিক জীবনে ভালো থাকার প্রকৃত সিলেবাস ও দিকনির্দেশনা তো বহু আগেই নাযিল হয়েছে: আসমানি ওহিতে। আমাদের জন্যেই এই 'ভালো থাকার' প্যাকেজ পাঠানো হয়েছে সাত আসমানের উপর থেকে। সত্যি করে বলুন তো, আমরা কয়জন জান-প্রাণ দিয়ে সেই নির্দেশনা খুলে পড়েছি? ইনশাআল্লাহ, এই বইয়ের মাধ্যমে আপনি সেই আসমানি দিকনির্দেশনার কিছু সুন্দর ঝলক দেখতে পাবেন। আপনি বিবাহিত হোন কিংবা অবিবাহিত— শুদ্ধ নিয়তে পড়লে আল্লাহর ইচ্ছায় উভয় অবস্থাতেই এই বইয়ের কথাগুলো থেকে উপকৃত হবেন। এই বারাকাহময় যাত্রায় আপনাকে আন্তরিকভাবে স্বাগতম। inShaAllah coming soon from Iffah Publications ... ‘বিয়ে’ শব্দটা শুনলেই যাদের মনে খুশির ঢেউ খেলে — এই বইটি তাদের জন্য। আবার ‘বিয়ে’ শব্দটা কানে আসা মাত্রই যাদের মন দৌড়ে পালানোর পথ খুঁজতে থাকে, এই বইটি তাদের জন্যও! সেই সাথে এই দুই দলের মাঝামাঝি কোন এক জায়গায় দাঁড়িয়ে সারাক্ষণ দ্বিধা, আনন্দ আর সংশয়ের মিশ্রণে দিন কাটাচ্ছেন যারা, ইনশাআল্লাহ, বইটি তাদের জন্যও আল্লাহর পক্ষ থেকে এক বরকতের উপহার। রব্বানা তাকাব্বাল মিন্না, ইন্নাকা আনতাস সামীউল আলীম। অর্থ: হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। #newbook #newbookcomingsoon #islam

  • 12 авг.1 260194

    видео или голосовое, без подписи

  • 11 авг.1 4656525

    যে কথাগুলো নিজেকে মনে করিয়ে দিয়ে আমরা শান্তি পেতে পারি--- ১. আমার হৃদয় যত অস্থিরই হোক, আমি জানি, আমার অন্তরের ভেতরকার নিঃশব্দ কান্নার খবর রাখেন। আল্লাহ আমাকে অবহেলা করছেন না। আমি নিজেই মাঝে মাঝে গাফেলতি করে আল্লাহর সাথে আমার সম্পর্ককে অবহেলা করি। কিন্তু আল্লাহ সেখানেই আছেন, যেখানে তিনি ছিলেন। ২. আমি যা হারিয়েছি, তার জন্য কষ্ট হয় ঠিকই। কিন্তু আমি এটাও বিশ্বাস করি, আল্লাহ যখন কিছু সরিয়ে নেন, তখন এর পেছনেও তাঁর রহমত, হিকমাহ এবং ভালোবাসা থাকে। ৩. আমার জীবন অন্য কারও মতো না হওয়াটাই স্বাভাবিক। আমি কম্পেয়ার করে নিজের জন্য বিষাক্ত কষ্ট ডেকে আনবো না। আল্লাহ আমাকে আমার জন্য ধার্য করা ইউনিক পথেই চালাচ্ছেন। আমার গল্প, আমার পরীক্ষা, আমার গন্তব্য—সব আমার জন্য পারফেক্ট প্ল্যান অনুযায়ী চলছে। ৪. আজ আমি যে অপেক্ষার ভিতর দিয়ে যাচ্ছি, সেটাও বৃথা নয়। এই অপেক্ষার মাঝেও আল্লাহ আমাকে অনেক কিছু শিখাচ্ছেন, পরিশুদ্ধ করছেন, এবং ধীরে ধীরে আমার অন্তরকে তাঁর দিকে ফেরাচ্ছেন। ৫. মানুষ আমাকে ভুল বুঝতেই পারে, আমার না বলা কষ্টগুলো তারা কখনোই হয়তো বুঝবে না। কিন্তু আল্লাহ আমার অন্তরের প্রতিটি ভাঙাচোরা চেষ্টা এবং নেক নিয়ত -- এগুলো খুব ভালো করেই জানেন। এটাই আমার প্রশান্তি। ৬. যতদিন আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন, ততদিন আমার তাওবা, পরিবর্তন, নতুন শুরু এবং সুন্দরভাবে ফিরে আসার দরজাও খোলা আছে। ৭. আমার রব আমার দুর্বলতা জেনেও আমাকে রিযক দিচ্ছেন, আমাকে সুযোগ দিচ্ছেন, আমাকে ইবাদাত করার তাওফিক দিচ্ছেন। তাই আমি নিজের দুর্বলতা দেখে ভেঙে না পড়ে, আল্লাহর দিকে আরও বেশি ফিরবো ইনশাআল্লাহ। ৮. আমার জীবনে যা কিছু অগোছালো, আল্লাহই তা গুছিয়ে দিবেন। তাই আমি হতাশ না হয়ে বারবার তাঁর কাছেই সাহায্য চাইবো। ৯. আমি সব প্রশ্নের উত্তর এখনই না পেলেও শান্ত থাকতে পারি। আল্লাহর সিদ্ধান্তে কখনো অন্যায় নেই, কখনো ভুল নেই, কখনো নিষ্ঠুরতা নেই। ১০. আমার জন্য যা নির্ধারিত, তা কোনো মানুষই থামাতে পারবে না; আর যা আমার জন্য না, তা কোনো চেষ্টা দিয়েও কোনদিন ধরে রাখা যাবে না। তাই আমি দুশ্চিন্তা কমিয়ে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট হতে শিখবো। #রাইটিং_থেরাপি #একগুচ্ছ_প্রশান্তি শারিন

  • 11 авг.1 2272

    видео или голосовое, без подписи

  • 10 авг.1 6569924

    যে কথাগুলো মনে প্রশান্তি এনে দেয়, ১. একাকীত্ব আমাকে যতই কষ্ট দিক, আমি সব সময় এটা মনে রাখি আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহর রহমতের ছায়া আমাকে ঘিরে রেখেছে তাই আমি পরিপূর্ণভাবে কখনোই একা না। ২. আমার কোথায় কষ্ট হচ্ছে, আল্লাহ সেটা দেখছেন। কোন কিছুই আল্লাহর পরিকল্পনার বাইরে নয়। ৩. আল্লাহ তাআলা আমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন। আল্লাহ নিজেই আল- নূর এবং তিনি সকল নূরের উৎস। ৪. আমার জীবনের ঘটনা গুলো প্রকাশ পেতে খুব দেরী হয়ে যাচ্ছে, ব্যাপারটা এমন না। মহান আল্লাহর টাইমিং অনুযায়ীই সব হচ্ছে। ৫. আমার রিযিক, শান্তি ও সম্মান—সবই আল্লাহর কাছেই নিরাপদ। ৬. আজকে আমি আল্লাহর ওপর ভরসা করেই সামনের দিকে এক ধাপ এগিয়ে যাব। ৭. আমার একটা দোয়াও বিফলে যায়নি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুনেছেন। আল্লাহ হয় দুনিয়াতে আমাকে এটাই দিয়ে দিবেন, আর এটা আমার জন্য ভালো না হলে এর থেকে উত্তম কিছুই দিবেন। না হলে আখিরাতে জমা রেখে দিবেন। আমার কোন দোয়াই তো ব্যর্থ না আলহামদুলিল্লাহ। ৮. প্রত্যেক কষ্টের সাথেই আল্লাহ আমার জন্য স্বস্তি গুলোকেও রেখেছেন। যদি গোনা শুরু করি, তাহলে ব্লেসিং গুলো গুনে কখনো শেষ করতে পারবো না। ৯. আমি জীবনের পিছনে ফিরে তাকালে দেখব, যতবার ভেঙ্গে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামীন নিজেই আমাকে গড়ে তুলেছেন। আমাকে আরো শক্ত বানিয়েছেন আমার চ্যালেঞ্জগুলোর মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমার কিসের ভয়? ১০. আমার হৃদয়ের শান্তি দুনিয়ার কোন উপকরণ অথবা মানুষ এনে দিতে পারবে না। আমার হৃদয়ের শান্তি এই হৃদয়ের মালিক আল্লাহর কাছেই। এই কথাগুলোই নিজেকে বার বার মনে করিয়ে দিবেন। #রাইটিং_থেরাপি শারিন

  • 10 авг.1 4421

    видео или голосовое, без подписи

  • 9 авг.1 798151

    Accountability is also a reminder for every one of us. We should fear becoming people who knowingly excuse, enable, conceal, or minimize oppression merely because the person responsible is someone we love, someone we know, or someone whose side we naturally want to defend. This is also why I do not need to solve the entire case through social media. I do not know every detail of Brother Irfan’s final days. I do not know everything that happened behind closed doors. I do not know what an investigation may eventually establish. But Allah knows. Maybe sometimes that's all I need for my heart to heal. Worldly justice will always have limitations. A medical examiner may determine how someone physically died. Investigators may reconstruct events. Courts may examine legally admissible evidence. But who measures months or years of invisible wounds? Who measures humiliation? Who records coercion behind closed doors? Who counts the sleepless nights someone suffered alone? Who knows every manipulation, threat, insult, fear, and moment in which someone felt there was no way out? Allah does. And sufficient for us is Allah. He is the Best Disposer of Affairs. May Allah have immense mercy upon Brother Irfan Al-Hussaini, forgive his shortcomings, grant him the highest ranks of Jannah, and take him somewhere infinitely peaceful than any pain he experienced in this dunya. May Allah surround his family and loved ones with immense sabr, strength, healing, and comfort. May He bring every hidden truth to light and establish justice in the way only He can. Perhaps I am writing all this to process and heal my own heart. I want nothing but for Brother Irfan to receive truth, justice, and the closure his family deserves. May Allah protect our homes, marriages, families, and hearts from every form of Zulm ظلم, whether physical or psychological, visible or hidden. May He make us people who bring safety, mercy, and sakinah into the lives of others rather than pain and reason for someone wishing they would rather be dead! May He grant healing to every person silently carrying something they don't even know how to explain. Ameen. #JusticeForIrfan #Justice #JusticeForIrfanAlHussaini

  • 9 авг.1 369112

    I have been trying to process the heartbreaking death of Brother Irfan Al-Hussaini. I have read the well circulated screenshots, discussions, speculation, and like many others, I have felt deeply disturbed. Rather than adding another verdict to social media, I want to take something meaningful from this tragedy, something that may become a path towards healing, Allah willing. Maybe this is a wake-up call for all of us. We rightly speak about women who suffer silently in abusive relationships. But sometimes our brothers, sons, husbands, and fathers may also be going through something deeply painful behind closed doors, while the people around them have absolutely no idea. A man can be educated, brilliant, accomplished, smiling, working, studying, providing for others, and appearing completely functional while emotionally collapsing inside. Psychological abuse does not always leave visible bruises. It can look like repeated humiliation, degrading words, control, isolation, manipulation, violated boundaries, blame shifting, threats, emotional punishment, or being made to constantly question your own reality and worth. It can mean walking on eggshells every day while slowly becoming disconnected from all the people who love you sincerely. Sometimes a person becomes so accustomed to surviving that even those closest to them do not recognize how much pain they are carrying. I am not claiming to know exactly what happened in Brother Irfan’s private life or what ultimately caused his death. If prolonged psychological abuse was part of what he experienced, then that suffering should never be dismissed simply because the wounds were invisible or because a medical finding describes only the physical manner in which a person died. Perhaps one constructive lesson we can take from this tragedy is very simple: Check on the men you love. Do not only ask, “How is work?” “How are your studies?” or “How is married life?” Sometimes ask, “Are you actually okay?” “Do you feel emotionally safe?” “Do you ever feel trapped?” “Is someone constantly putting you down?” “Is there something happening that you feel afraid or embarrassed to tell us? It's okay just say it. Maybe someone can help." Most importantly, if someone finally opens up, listen without immediately judging him, laughing at him, questioning his masculinity, or telling him simply to tolerate it. A man admitting that he is emotionally exhausted or deeply hurt does not make him weak. A husband can experience abuse. A brilliant person can be manipulated. An accomplished person can become psychologically tortured. Someone who looks completely normal and strong to the rest of the world may desperately need one safe person to notice that something is wrong. Yes we can not save everyone. And by the time we notice something, maybe it's too late. But who knows? perhaps one sincere conversation of “You can tell me what is happening. I will listen without judging you, in sha Allah,” could make someone feel a little less alone. There is another lesson from this tragedy that finally helps me breathe. Allah knows the complete truth in a way none of us ever will. I do not know what you believe about God, accountability, or the Hereafter. I am a Muslim, and one thought continues to comfort me: There is an Ultimate Court. There will be no carefully constructed public statement, manipulation of narratives, sophisticated vocabulary, gender or family bias, worldly loopholes of the legal system, or anyone speaking over the person who suffered. Every act of injustice will be accounted for. “Whoever does an atom’s weight of good will see it, and whoever does an atom’s weight of evil will see it.” Qur’an 99:7–8 An atom’s weight. If humiliation, cruelty, manipulation, exploitation, coercion, or psychological torture truly occurred, none of it disappeared with Brother Irfan’s passing. No hidden wound is forgotten. No sleepless night is lost. No episodes of private verbal abuse escapes Allah’s knowledge. No moment of helplessness, degradation, or unbearable pain goes unseen.

  • 9 авг.1 321

    видео или голосовое, без подписи

  • 8 авг.1 98917427

    আল্লাহর কাছে চেয়েই দেখুন। তিনি কখনো আপনাকে নিরাশ করবেন না। ছোট থেকে ছোট জিনিস, বড় থেকে বড় জিনিস---পদে পদে আল্লাহর কাছেই চাইবেন যেন তিনি আপনাকে আগলে রাখেন, তিনি যেন আপনাকে রহম করেন, তিনি যেন আপনাকে জীবনের সেরা স্বাদ দেন তাঁকে ভালোবাসার মাধ্যমে, তিনি যেন আপনাকে সেরা সাফল্য দেন তাঁর ইবাদাত করার মাধ্যমে, তিনি যেন আপনাকে মানুষের মুখাপেক্ষী না করেন, তিনি যেন আপনাকে ইমোশনাল ইন্টেলিজেন্স দেন। তিনি যেন মজলুমদের উপর রহম করেন, তিনি যেন আমাদেরকে প্রজ্ঞা দেন, রহমত দেন, আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা দেন, প্রিয় রসূল(সা) এর সাথে জান্নাতে দেখা করার তাওফিক দেন। একই ভাবে চাইবেন, যেন সকালে ঘুম থেকে সঠিক সময়ে আল্লাহ উঠিয়ে দেন, সারাদিনের ধকল আল্লাহ সামলিয়ে নেন, ভুল বুঝাবুঝি দূর করে দেন, রান্নাটা যেন মজা করে দেন, এসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন বেস্ট ভাবে গুছিয়ে দেন, যেন পড়াশোনা করা সহজ,সুন্দর, কল্যাণকর করে দেন, আল্লাহই যেন আপনার কাছে সুন্দর জামা এনে দেন, বাচ্চা যখন খুব করে কান্না শুরু করে, তখন যেন আল্লাহই সব সহজ করে দেন, কঠিন topic গুলো যেন হঠাৎ করেই easy আর clear হয়ে যায়, অযথা খরচ থেকে যেন বাঁচিয়ে, দরকারি জিনিসটাতেই বারাকাহ দেন, মানুষের কথায় কষ্ট পেলেও যেন আল্লাহ মনটাকে দ্রুত heal করে দেন, যে কথাটা না বললেই ভালো হতো, সেটা বলার আগে যেন আল্লাহ থামিয়ে দেন, যে কথাটা বলা দরকার, সেটা যেন হিকমাহ নিয়ে বলার তাওফিক দেন, প্রতিটা পদে পদেই আল্লাহর শান্তি, রহমত, বারাকাহ দেন। আল্লাহ না দিলে আর কে দিবেন এসব আমাদেরকে? #দুআ_থেরাপি #রাইটিং_থেরাপি শারিন

  • 8 авг.1 78721

    видео или голосовое, без подписи

  • 6 авг.2 71716456

    দুশ্চিন্তা কমিয়ে শান্তি পেতে, প্রোডাক্টিভ হতে নিচের ১০ টা পয়েন্ট outloud পড়ুন -- বিসমিল্লাহ ১. আল্লাহ আমার সাধ্যের অতিরিক্ত কিছু কখনোই আমাকে দিবেন না। ২. আমার রব সবসময় আমার সাথেই আছেন, এমনকি তিনি আমার ঘাড়ের ধমনীর চেয়েও আমার কাছে। ৩. আমি যা হারিয়ে ফেলেছি, সেটা আল্লাহর হিকমত এবং পরিকল্পনা অনুযায়ী হয়েছে ৪. আমার দুশ্চিন্তার চেয়েও আল্লাহর ক্ষমতা, রহমত অনেক বড়। ৫. প্রতিটি কঠিন সময়ের আড়ালেও আল্লাহ আমার জন্য সহজ হওয়ার পথ এবং প্রশান্তি রাখেন ৬. আমার মনটা ভেঙ্গে গেলেও আল্লাহ আমাকে আবারো সুন্দরভাবে গড়ে তুলবেন। ৭. আমি খুব শান্ত এবং সেইফ ফিল করছি, কারণ আমার জীবন আল্লাহর পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। ৮. আল্লাহর কাছে দুআ করে, আল্লাহর সাথে কথা বলে আমি যে কোনও মুহুর্তে পরম শান্তি পাই আলহামদুলিল্লাহ ৯. আমি আজকে আল্লাহর উপর ভরসা করাকেই বেছে নিচ্ছি। ১০. আমার সকল কষ্টের মধ্যেই স্বস্তি আছে। ১১. আমার জন্য যা নির্ধারিত, তা কখনোই আমাকে এড়িয়ে যাবে না। ১২. আল্লাহর স্মরণেই আমার হৃদয় ধীরে ধীরে হালকা হয়, শান্তি পায়। ১৩. আমি চেষ্টা করে যাচ্ছি এবং চূড়ান্ত ফায়সালা আল্লাহর হাতেই ছেড়ে দিই। ১৪. আজ পর্যন্ত আল্লাহই আমার দেখ-ভাল করে আসছেন দেখেই আমি চলতে পারছি আলহামদুলিল্লাহ। ১৫. আল্লাহর রহমতে একদিন অবশ্যই সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ। আমি জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনের চেহারা মুবারাক দেখার আশা রাখি যে দৃশ্য দেখে দুনিয়ার সব কষ্ট আমি এক সেকেন্ডেই ভুলে যাবো ইনশাআল্লাহ। #রাইটিং_থেরাপি শারিন

  • 6 авг.2 341121

    видео или голосовое, без подписи

  • 5 авг.3 2606543

    আমি আজকে খুব খুশি, কেন জানেন? ফাইনালি এমন একটা বিশ্বস্ত জায়গা পেয়েছি, যেখান থেকে আমি নির্দ্বিধায় আমার ভাই বোনদের জন্য কিছু পাঠাতে পারবো। ৫ টাকা হোক, ১০ টাকা হোক, আমাকে টেনশন করতে হবে না যে, আদৌ কি তাদের কাছে পৌঁছাবে নাকি পৌঁছাবে না? পেইজটির নাম হচ্ছে - Gazzah এই টিম থেকে সরাসরি আমাদের মজলুম ভাই বোনদের কাছে অন-গ্রাউন্ডে পৌঁছে যাচ্ছে আপনাদের পাঠানো আলু, সবজি, পানির ট্রাক। কি যে ভয়াবহ অবস্থা আপনি সেখানে না থাকলে বুঝবেন না। একটা গ্রুপে ডিরেক্টলি গ|জ| থেকে একজন ভলেন্টীয়ার আপা বার বার অনুনয় করে বলছিলেন, 'ভাই, আমাদের ক্যাম্পের জন্য প্লিজ একটা Water truck দেন। ১ মাস হয়ে গেছে আর দিচ্ছেন না কেন? একটা সবজির ঝুড়ি লাগবে, দিবেন না? প্লিজ দেন। আমি চোখের সামনে আমার ক্যাম্পের মানুষকে মরে যেতে দেখতে পারি না।' আবার একটু পরেই ভদ্রমহিলা এতটা ডেস্পারেট ভাবে চাওয়ার জন্য এডমিনের কাছে ক্ষমা চাচ্ছেন। আল্লাহু আকবার! কতটা অসহায় হলে মানুষ এমন করে! (আমি স্ক্রিনশট এড করে দিচ্ছি দেখুন Umm Hima উনার মেসেজ। ছোট্ট একটা শহরের প্রত্যেকটা প্রান্তেই এত ডেসপারেট অবস্থা যে কাকে ছেড়ে কাকে দিবে, হিমশিম খেতে হচ্ছে। অতো ফান্ড ও নেই। রিচ নেই। তাই আপনারা এগিয়ে আসুন । অন্তত রিচ বাড়িয়ে দিন যেন আল্লাহ যাকে তাওফিক দিবেন, সে এগিয়ে আসতে পারে।) আমি উনাদের প্রজেক্ট গুলো যাইনাবের বাবাকে দিয়ে ভেরিভাই করিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। তাও আপনারা নিজেদের জায়গা থেকে নিজেরা ভেরিভাই করে নিয়েন। সব ভিডিও পেইজেই আছে। পেইজে গেলেই দেখতে পারবেন কাজের প্রমাণ। ঘুরে আসুন। আর কিছু সাদাকাহ করতে না পারলেও, পেইজটা ফলো দিয়ে রাখেন। ওদের প্রজেক্টগুলোর সরাসরি অন-গ্রাউন্ড থেকে ভিডিও আসছে রেগুলার। ভিডিও গুলোতে engage করে কমেন্ট করুন নিয়মিত, যেন রিচ বাড়ে এবং আরও মানুষ এগিয়ে আসে, ইনশাআল্লাহ। কি ভয়াবহ দুঃস্বপ্নের চেয়েও বাজে জীবনের মধ্য দিয়ে যাচ্ছে এই পৃথিবীর কিছু মানুষ। আর অন্য প্রান্ত থেকে আমি হাসছি, খেলছি, রান্না করে টেবিল মুছে রাখছি, অদৃশ্য সমস্যা নিয়ে দুশ্চিন্তা করছি। কি অদ্ভুত দুনিয়া, তাই না? প্লিজ এগিয়ে আসুন। ৫ টাকা, ১০ টাকা যেভাবে যা পারেন, অন-গ্রাউন্ডে পৌঁছে যাবে আমাদের ভাই বোনদের কাছে ইনশাআল্লাহ। In order to contribute (Send money) ⚪ Bkash: 01992636297 ⚪ Nagad: 01752898448 ⚪ Rocket: 01892777317 ⚪ Bkash/Nagad/Rocket: 01952295824 ***. Please use reference: Gazzah ⚪ Bank: The City Bank Account: Md. Rafiul Hasan Account No.: 2403641563001 Branch: Gulshan Routing no: 225261729 Swift code: CIBLBDDH Cell & WhatsApp: +8801892768579 ⚪ PayPal & Zelle: (743) 895 0335 Please contact: +1 (743) 895 0335 ( এই সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতার ব্যাপারে কোন প্রশ্ন থাকলে আপনি সরাসরি ওনাদের ফেসবুক পেইজের ইনবক্সে জিজ্ঞেস করে জেনে নিতে পারবেন। এডমিনরা আন্তরিক আলহামদুলিল্লাহ।)

  • 5 авг.2 37610

    видео или голосовое, без подписи

  • 5 авг.2 7019

    видео или голосовое, без подписи

  • 4 авг.2 7751393

    আপনি কি চুপচাপ থাকতে পছন্দ করেন? নাকি মানুষের সাথে বেশি মেলামেশা পছন্দ করেন? দুইটাই ইবাদাত হতে পারে। © শারিন

  • 3 авг.3 179153

    সবাইকে আজকে সন্ধ্যার কুরআন ক্লাসে দাওয়াত দিচ্ছি। ইন শা আল্লাহ কথা হবে রাত ৯:০০ টায়। চ্যানেল লিঙ্কঃ https://t.me/+16dtgUH1eeA5NjFh

Writing-Therapy🌻 — tgindex