tgindex
Последний пост
18 июл.
Последнее чтение
13 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
bn
В каталоге с
13 авг.
Подписчики
2 568
+1 за 3 дн.
Сутки
+2
+0,08%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
2 050
20 постов
Вовлечённость
79,8%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • আব্দুল্লাহ ইবনু মুনাযিল বলেন: আমি আবু সালেহ হামদূনকে বললাম: আমাকে উপদেশ দিন। তিনি বললেন: যদি তোমার জন্য সম্ভব হয় তাহলে দুনিয়াবী কোনো বিষয়ের জন্য রাগান্বিত হবে না। [আয-যুহদুল কাবীর (পৃ. ১৪৪)] قال عبد الله بن منازل: قلت لأبي صالح حمدون: أوصني؟ قال: إن استطعت أن لا ‌تغضب ‌لشيء ‌من ‌الدنيا فافعل.

  • ধৈর্য্যের হক আদায় করা কৃতজ্ঞতার হক আদায় করার চেয়ে সহজ। আর এ দৃষ্টিকোণ থেকেই উমর বলেছিলেন: যখন আমাদেরকে বিপদের মাধ্যমে পরীক্ষা করা হল, আমরা ধৈর্য ধরলাম; কিন্তু যখনই আমাদেরকে সুখ-স্বাচ্ছন্দ্যের মাধ্যমে পরীক্ষা করা হলো, আমরা কৃতজ্ঞ হতে পারিনি। - রাগেব আসফাহানী (রাহিমাহুল্লাহ) [আল-মুফরাদাত] القيام بحقوق الصبر أيسر من القيام بحقوق الشكر، وبهذا النظر قال عمر: بلينا بالضراء فصبرنا وبلينا بالسراء فلم نشكر

  • 26 июн.1 368709

    উত্তম শিষ্টাচারের মাঝে অন্যতম হলো: কাউকে তার কথার মধ্যে বাধা দিয়ে প্রাধান্য বিস্তার না করা। অন্য কাউকে প্রশ্ন করা হলে তার হয়ে উত্তর না দেওয়া। কেউ যখন কোনো কথা বা ঘটনা বর্ণনা করে, তখন তার সঙ্গে তর্কে জড়িয়ে না পড়া, কিংবা তার কথার মাঝে জোর করে প্রবেশ না করা। এমন ভাবও দেখিও না যে তুমি বিষয়টি ইতিমধ্যে জানো। আর যখন তুমি তোমার সঙ্গীর সঙ্গে কথা বলো এবং যুক্তিতে তাকে পরাস্ত করো, তখন এমনভাবে তা থেকে বেরিয়ে আসো যেন তার মর্যাদা অক্ষুণ্ণ থাকে; নিজের বিজয়কে প্রকাশ্যে প্রদর্শন করো না। যেমন সুন্দরভাবে কথা বলতে শেখো, তেমনি সুন্দরভাবে শুনতেও শেখো। [আল-ইকদুল ফারীদ] من حسن الأدب ألا تغالب أحدا على كلامه، وإذا سئل غيرك فلا تجب عنه، وإذا حدث بحديث فلا تنازعه إياه، ولا تقتحم عليه فيه، ولا تره أنك تعلمه، وإذا كلمت صاحبك فأخذته حجتك فحسن مخرج ذلك عليه ولا تظهر الظفر به، وتعلم حسن الاستماع، كما تعلم حسن الكلام.

  • 4 июн.1 8937320

    কোনো মুসলমান সম্পর্কে যদি তোমার মনে কোনো খারাপ ধারণা আসে, তাহলে তোমার উচিত তার প্রতি আরও বেশি যত্নশীল হওয়া এবং তার কল্যাণের জন্য দোয়া করা। এতে করে শয়তান ক্রুদ্ধ হয় এবং তোমার কাছ থেকে দূরে সরে যায়। তখন সে আর তোমার মনে এমন মন্দ ধারণা নিক্ষেপ করতে সাহস পায় না, এই আশঙ্কায় যে তুমি (সেই চিন্তার কারণে) দোয়া ও সদাচরণে ব্যস্ত হয়ে পড়বে। - গাযালী (রাহিমাহুল্লাহ) [ইহয়া] ومهما ‌خطر ‌لك ‌خاطر بسوء على مسلم، فينبغي أن تزيد في مراعاته وتدعو له بالخير؛ فإن ذلك يغيظ الشيطان ويدفعه عنك، فلا يلقى إليك الخاطر السوء خيفة من اشتغالك بالدعاء والمراعاة.

  • 24 мая2 1007814

    তিন কাজ সবচেয়ে কঠিন: ১) অল্প ধন-সম্পদ থাকা অবস্থায় দান-খয়রাত করা, ২) একাকী থাকা অবস্থায় পরহেজগারিতা, ৩) যাকে ভয় করা হয় বা যার কাছে কোনো কিছুর প্রত্যাশা করা হয় তার সামনে হক কথা বলা। - শাফেয়ী (রাহিমাহুল্লাহ) [ইবনু হামকানের 'আল-ফাওয়াইদ ওয়াল-আখবার] «أشد الأعمال ثلاثة: الجود من قلة، والورع في خلوة، وكلمة الحق عند من يرجى ويخاف».

  • 21 мая1 917403

    শয়তান মানুষকে এমন কথার মাধ্যমেই বিভ্রান্ত করে, যার বাহ্যিক রূপ গ্রহণযোগ্য হলেও অন্তর্নিহিত অর্থ প্রত্যাখ্যাত। যদি তার কথার বাহ্যিক সৌন্দর্য না থাকত, তবে হৃদয় কখনোই এর প্রতি আকৃষ্ট হতো না। - গাযালী (রাহিমাহুল্লাহ) [বিদায়াতুল হিদায়া] إن الشيطان لا يغوي الإنسان إلا بكلام مقبول الظاهر، مردود الباطن، ولولا حسن ظاهره لما انجذبت به القلوب.

  • 16 мая2 003648

    এক লোক আব্দুল ওয়ারেস ইবনে সাঈদকে অসুস্থ অবস্থায় দেখতে এসে জিজ্ঞাসা করলেন: 'কেমন আছেন?' সে বলল: 'আমি চল্লিশ রাত ঘুমাইনি!' তিনি বললেন: 'কষ্টের দিনগুলোর হিসাব তো রেখেছেন, সুখ-স্বাচ্ছন্দ্যের দিনগুলোর হিসাবও কি রাখা যেত না?' [আত-তাযকেরা আল-হামদূনিয়্যাহ] دخل عبد الوارث بن سعيد على رجل يعوده، فقال له: كيف أنت؟ قال: ما نمت منذ أربعين ليلة. فقال: يا هذا أحصيت أيام البلاء، فهلا أحصيت أيام الرخاء.

  • 15 мая1 9005310

    বান্দাদের প্রকৃত বিশ্রাম কেবল জান্নাতের তূবা গাছের ছায়াতেই হবে। আল্লাহভক্ত বান্দাদের হৃদয়ের স্থিরতা মিলবে শুধু 'বৃদ্ধির দিনেই' (আল্লাহকে দেখার দিনে)। [বাদায়েউল ফাওয়াইদ] ليس للعابدين مستراح إلا تحت شجرة طوبى ولا للمحبين قرار إلا يوم المزيد

  • 12 мая1 954315

    মানুষজন যদি কোনো বিষয়ে কঠোরতা করত, ত্বাউস সে বিষয়ে শিথিল হতেন। আর তারা যদি কোনো বিষয়ে শিথিল হত, তিনি সে বিষয়ে কঠোর হতেন। লাইস বলেন: এটাই ইলম। [আত-তারীখুল কাবীর] «كان طاوس إذا تشدد الناس في شيء رخص فيه، وإذا ‌ترخص ‌الناس ‌في ‌شيء تشدد فيه. قال ليث: وذلك العلم».

  • 10 мая1 836509

    পূর্বসুরীরা (সালাফ) অসুস্থ ব্যক্তির সামনেই নিজের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করা অপছন্দ করতেন। - ইবরাহীম নখয়ী (রাহিমাহুল্লাহ) [বাহজাতুল মাজালিস] «كانوا يكرهون أن يسألوا الله العافية بحضرة المبتلى».

  • 5 мая2 043768

    জেনে রাখো, নিয়ামত প্রাপ্তিতে আনন্দ করা দুই প্রকার: এক: কেউ নিয়ামত পেয়ে আনন্দিত হয় কারণ এটি একটি নিয়ামত। দুই: সে নিয়ামতের জন্য নয়, বরং এই কারণে আনন্দিত হয় যে, দাতা এটা বিশেষভাবে তাকেই দিয়েছেন এবং সম্মানিত করেছেন। যদি তুমি এই দুই প্রকারের পার্থক্য ধরতে না পারো, তবে এভাবে চিন্তা করো: কোনো দাস সুলতানের দরবারে দাঁড়িয়ে আছে, অন্য সব দাসরাও তার সেবায় উপস্থিত। এমন সময় যদি সেই সুলতান তাদের মধ্যে একজনকে একটি আপেল ছুঁড়ে দেন, সে তাতে আনন্দিত হয়। কিন্তু সেই গভীর আনন্দ আপেল পাওয়ার কারণে নয়; বরং এই কারণে যে সুলতান তাকে বিশেষভাবে এটি দিয়ে সম্মানিত করেছেন। . [আত-তাফসীরুল কাবীর] واعلم أن الفرح بالنعمة يقع على قسمين : أحدهما : أن يفرح بالنعمة لأنها نعمة . والثاني : أن يفرح بها لا من حيث هي بل من حيث إن المنعم خصه بها وشرفه . وإن عجز ذهنك عن الوصول إلى الفرق بين القسمين فتأمل فيما إذا كان العبد واقفا في حضرة السلطان الأعظم وسائر العبيد كانوا واقفين في خدمته ، فإذا رمى ذلك السلطان تفاحة إلى أحد أولئك العبيد عظم فرحه بها فذلك الفرح العظيم ما حصل بسبب حصول تلك التفاحة ، بل بسبب أن ذلك السلطان خصه بذلك الإكرام.

  • 1 мая1 680739

    আবু হাতেম বলেন: صحبة الأشرار تورث سوء الظن بالأخيار "মন্দ লোকদের সাহচর্য নিলে ভালো লোকদের ব্যাপারেও মন্দ ধারণা তৈরি হয়।" [রাওদ্বাতুল 'উক্বালা]

  • 29 апр.1 9246312

    ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন: والله سبحانه يُعاقب من فَتح له باباً من الخير فلم ينتهزه = بأن يحول بين قلبه وإرادته "মহান আল্লাহ যার সামনে কল্যাণের একটি দরজা (সুযোগ) খুলে দেওয়ার পরও সে সেটিকে কাজে লাগায়নি, আল্লাহ তাকে এভাবে শাস্তি দেন যে, তিনি বান্দার অন্তর এবং (ভালো কাজটি করার) ইচ্ছার মধ্যে প্রতিবন্ধক সৃষ্টি করে দেন।" [যাদুল মা'আদ] نسأل الله السلامة.

  • 25 апр.2 193648

    আমি মসজিদে থাকা অবস্থায়ও আমার অন্তর বাজারে পড়ে থাকার চেয়ে আমি বাজারে থাকা অবস্থায়ও আমার অন্তর মসজিদে পড়ে থাকা আমার কাছে বেশি পছন্দনীয়। - ইবনুস সাম্মাক (রাহিমাহুল্লাহ) [ইবনুল মু'তাযের আল-বাদী'] . لأن أكون في السوق ‌وقلبي ‌في ‌المسجد أحب إلي من أكون في المسجد وقلبي في السوق.

  • 23 апр.2 148678

    আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন: "পূর্বের যুগে নেককার লোকদের মন স্বাভাবিকভাবেই ভালো কাজের দিকে ধাবিত হত। কিন্তু আমাদের মনের উপর বলপ্রয়োগ করা ছাড়া সে ভালো কাজ করতে চায় না। সুতরাং আমাদের করণীয় হল মনকে (ভালো কাজের প্রতি) বাধ্য করা।" [যাম্মুল হাওয়া] (إنّ الصالحين فيما مضى كانتْ أنفسُهم تُواتيهم على الخير عَفوًا، وإن أنفسنا لا تكاد تُواتينا إلا على كُره، فينبغي لنا أن نُكْرهها).

  • 25 февр.3 00810426

    কুস ইবনে সায়েদা তার ছেলেকে উপদেশ দিয়ে বলেন: ব্যস্ত মানুষের সাথে পরামর্শ করো না, যদিও সে বিচক্ষণ হয়। ক্ষুধার্ত মানুষের সাথে নয়, যদিও সে বুদ্ধিমান হয়। ভীত মানুষের সাথেও নয়, যদিও সে কল্যাণকামী হয়। দুশ্চিন্তাগ্রস্ত মানুষের সাথেও নয়, যদিও সে জ্ঞানী হয়। কারণ ব্যস্ততা, ক্ষুধা, ভয় ও দুশ্চিন্তা, এসব কিছু বুদ্ধিকে অকার্যকর করে ফেলে; ফলে এর থেকে সঠিক মত জন্ম নেয় না এবং দৃষ্টিভঙ্গিও যথাযথ হয় না। [আল-মাসূন ফিল আদাব] لا تُشاور مشغولاً وإن كان حازماً ولا جائعاً وإن كان فطناً ولا مذعوراً وإن كان ناصحاً ولا مهموماً وإن كان عاقلاً فالشُغل والجُوع والذُعر والهم مما يكف العقل ، فلا يتولد منه رأي ولا تَصدُق به رؤية .

  • 20 февр.2 7366111

    পাপের সূচনা: অহংকার, হিংসা ও স্বার্থচিন্তা (থেকে)। - ইমাম মালেক (রাহিমাহুল্লাহ) [তারতীবুল মাদারিক] أول المعاصي: الكبر والحسد والشح

  • 15 февр.3 040908

    নিচু স্বরে দোয়া করা অধিক শিষ্টাচার ও মর্যাদা প্রদর্শন করে। কেননা রাজাদের দরবারে উচ্চস্বরে কথা বলা যায় না। যে তাদের সামনে কণ্ঠ উঁচু করে কথা বলে, তাকে তারা অপছন্দ করে। সুতরাং তিনি (আল্লাহ) যেহেতু স্বল্প আওয়াজের দোয়াও শোনেন, সেহেতু তাঁর সামনে আদব রক্ষার জন্য দোয়ার সময় কণ্ঠস্বর নিচু রাখাই অধিক উপযুক্ত। . - ইবনু তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ) [মাজমু'উল ফাতাওয়া] أنَّه (الدعاء الخفي) أعظم في الأدب والتعظيم لأنَّ الملوك لا تُرفع الأصوات عندهم ومن رفع صوته لديهم مقتوه فإذا كان يسمع الدعاء الخفي فلا يليق بالأدب بين يديه إلا خفض الصوت به .

  • 10 февр.2 813629

    দুটি জিনিস আমার থেকে দুনিয়ার সকল স্বাদ নিয়ে গিয়েছে: মৃত্যুর স্মরণ ও মহান আল্লাহর সামনে দাঁড়ানোর কথা স্মরণ। - আব্দুল আ'লা আত-তাইমী (রাহিমাহুল্লাহ) [হিলয়াতুল আউলিয়া] شيئان قطعا عني لذاذة الدنيا: ذكر الموت، والوقوف بين يدي الله عز وجل

  • 5 февр.2 9095412

    মালিক ইবনু দীনার কথা বলা শেষে উঠে যাওয়ার সময় এই দোয়া করতেন: اللهمَّ أحينا صادقين، وأمِتنا صادقين، وابعثنا صادقين، واجزنا يوم نلقاك كما تجزي عبـادك الصَّادقين. “হে আল্লাহ! আমাদেরকে সত্যবাদী অবস্থায় জীবিত রাখুন, সত্যবাদী অবস্থায় মৃত্যু দিন, সত্যবাদী অবস্থায় পুনরুত্থিত করুন এবং যেদিন আমরা আপনার সাক্ষাৎ লাভ করব, সেদিন আমাদেরকে আপনার সত্যবাদী বান্দাদের অনুরূপ প্রতিদান দিন।” [আল-জামি লি-আখলাকির রাওয়ী]