tgindex
Mayeen Editz

Official Telegram Channel of Mayeen Editz. Subscribe to our YouTube Channel - https://www.youtube.com/c/MayeenEditz

Последний пост
12 июн.
Последнее чтение
15 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
bn
Категория
Видео
В каталоге с
15 авг.
Подписчики
3 182
+1 за сутки
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
894
20 постов
Вовлечённость
28,1%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
2
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • قال له : صف لي نعيم الجنة؟ قال : فيها رسول الله... তাকে বলা হয়েছিল: জান্নাতের একটা নিয়ামতের বর্ণনা দেওয়ার জন্য। সে বলেছিল: সেখানে রাসূল থাকবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মদ। মহামহিম বন্ধুর সান্নিধ্যে | নবীজির শেষ প্রহর | MayeenEditz

  • 2 июн.918278

    নূহ আলাইহিস সালামের মতো হবো। আগত তুফান নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি। নিরবে জাহাজ বানিয়ে গেছেন। আপন কাজে মশগুল থেকেছেন। ~ আতিক উল্লাহ হাফিজাহুল্লাহ

  • 27 мая1 03188

    ইমাম আশ শাফেঈ রাহিমাহুল্লাহ বলেন, আমাদের কাছে পৌঁছেছে যে, পাঁচ রাত্রিতে দোয়া কবুল হয় : ১. জুমার রাত্রি। ২. ঈদুল আযহার রাত্রি। ৩. ঈদুল ফিতরের রাত্রি। ৪. রজব মাসের প্রথম রাত্রি। ৫. শবে বরাতের রাত্রি। [আল-উন্মু: ১/২৬৪]

  • 26 мая1 04261

    তাকবীরে তাশরীক: তাশরীকের দিনগুলোতে প্রত্যেক ফরয নামাযের পর পুরুষদের ওপর উচ্চস্বরে তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। নারীরা নিচু স্বরে পড়বে, যাতে নিজে শোনে। (ফতোয়ায় শামি: ২/১৭৮; কিতাবুন নাওয়াফেল ১৪/৫৯৫) আজ ৯ই জিলহজ (বুধবার) থেকে ১৩ই জিলহজ (রবিবার) আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পাঠ করা ওয়াজিব। . একটি সুন্নাহসম্মত তাকবির: . اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ وَلِلّٰهِ الْحَمْد . (অর্থ : আল্লাহ সবচেয়ে বড়; আল্লাহ সবচেয়ে বড়; আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই। আল্লাহ সবচেয়ে বড়; আল্লাহই সবচেয়ে বড়; আর আল্লাহর জন্যই সকল প্রশংসা।) @dailyzikr

  • 26 мая608142

    সুফইয়ান ইবন উয়াইনা রাহিমাহুল্লাহ আরাফার ময়দানে এক বেদুঈনকে দোয়া করতে শোনেন, “নানান ভাষায় শোরগোল করে মানুষগুলো আপনার কাছে তাদের প্রয়োজনগুলো চাইছে। আপনার কাছে আমার এটাই চাওয়া— যখন আমার শরীর পচে যাবে, দুনিয়াবাসী আমাকে ভুলে যাবে; তখন যেন আপনি আমাকে স্মরণ করেন।” [শুয়াবুল ঈমান: ৬/৭২]

  • 11 мая9212113

    'দুনিয়াতে তুমি একটি মৌমাছির মতো থাকো। মৌমাছি যখন খায় তখন ভালো জিনিস খায়। যখন খাওয়ায় তখন ভালো খাওয়ায়। যখন কিছুর উপর পড়ে যায়, সেটাকে ভেঙে দেয় না, ছিঁড়ে ফেলে না।' — ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সূত্র: আল-ফাওয়াইদ: ১৭০

  • 10 мая864153

    পূর্বসূরী ইমাম ও নেককার মানুষরা তাদের সকাল শুরু করতেন কুরআনের দিকে তাকানোর মাধ্যমে অর্থাৎ কুরআন পড়ার মাধ্যমে। — আবু আব্দিল্লাহ আল-ফাসী রাহিমাহুল্লাহ সূত্র: আল-মিনাহুল বাদিয়া

  • 9 мая894147

    যে অন্তর আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ থাকার কথা ছিল, সে অন্তরে আজ দুনিয়ার ভালোবাসা এমনভাবে জেঁকে বসেছে যে, সে আল্লাহকেই ভুলতে বসেছে! এর'চে বড় দুঃসংবাদ আর কী হতে পারে? ~ শাবীব তাশফী হাফিজাহুল্লাহ

  • 8 мая8061410

    আল্লাহর ভালোবাসা আব্দুল্লাহ মাহমুদ নজীব ভালোবাসার দাবীটা কী? প্রেমাস্পদের প্রেমে- সন্তোষে হও খুশি, রও তার অসন্তোষে থেমে; এবং তুমি পড়বে না তার অবাধ্যতায় নেমে। তুমি যখন তাঁর-ই প্রেমের করছ দাবী, ভাই- আবার করো তার পছন্দের ঠিক বিপরীতটাই, তোমাকে তো নিন্দা করা ছাড়া উপায় নাই। ভালোবাসো প্রেমাষ্পদের দুশমনদের সব, আবার তাঁর-ই প্রেমের দাবী করছ অনুভব! তুমি-ই বলো, এমনটা কি কখনো সম্ভব? তেমনি করো তাঁর 'প্রিয়' দের প্রবল বিরোধিতা; কোথায় তোমার ভালোবাসা, হে শয়তানের মিতা? ০৩.০৫.২০১৫ মীরহাজিরবাগ, ঢাকা [ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ রচিত সুদীর্ঘ কাব্যের একাংশের কাব্যানুবাদ ] বই : সবুজ রাতের কোলাজ

  • 7 мая683165

    যায়েদ ইবনু সাবিত রাযিয়াল্লাহু আনহু বলেন, উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে সাদ ইবনু রবিআর খোঁজে পাঠান। তিনি আমাকে বলে দেন, যদি তুমি তাকে জীবিত অবস্থায় পাও, তাহলে আমার পক্ষ থেকে সালাম দিয়ো এবং বোলো—আল্লাহর রাসূল জানতে চেয়েছেন, তুমি কেমন আছ? এরপর আমি শহিদদের মাঝে তাকে খুঁজতে থাকি। একসময় পেয়েও যাই। তিনি তখন মুমূর্ষ অবস্থায় অন্তিম মুহূর্ত পার করছিলেন। তার গায়ে ৭০টিরও বেশি আঘাত ছিল। আমি তাকে নবিজির বলা কথাটা বললাম। উত্তরে তিনি বললেন, আল্লাহর রাসূলের ওপর শান্তি বর্ষিত হোক এবং তোমার ওপরও। তুমি গিয়ে তাকে বলবে, ইয়া রাসূলাল্লাহ, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি! আর আমার স্বজাতি আনসার ভাইদের বলবে, তোমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতেও যদি রাসূলুল্লাহর গায়ে কোনো আঘাত লাগে, তবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে তোমাদের জবাবদিহি করতে হবে। যায়েদ ইবনু সাবিত বলেন, এ কথা বলে তিনি শেষ-নিঃশ্বাস ত্যাগ করেন। রাযিয়াল্লাহু আনহু। [সিয়ারু আলামিন নুবালা : ১/৩১৯]

  • 6 мая706197

    জান্নাতে মানুষ একটা জিনিস নিয়েই আফসোস করবে। আর তা হলো, পৃথিবী কাটানো সেই মুহূর্তগুলোর কথা ভেবে, যখন তারা আল্লাহর যিকির করেনি। . — মুয়ায ইবনু জাবাল রাদ্বিয়াল্লাহু আনহু সূত্র: আল-ওয়াবিল আস-সাইয়িব, ৫৯ নেককাররা যেখানে জান্নাতে গিয়েও আফসোস করবেন, সেখানে আমাদের মতো গুনাহগারদের অবস্থা কেমন হবে তা চিন্তা করার মতো না। আল্লাহ তা’য়ালা হিফাজত করুন।

  • 5 мая780123

    একবার শাইখুল ইসলাম আমাকে বললেন: "বিপদ-আপদ ও পরীক্ষাগুলো গরম ও ঠান্ডার মতোই। বান্দা যখন বুঝে যায় যে এগুলো অবশ্যম্ভাবী, তখন সেগুলো আসলে সে রাগান্বিত হয় না, সে কষ্ট পায় না এবং দুঃখও পায় না।" ~ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ [ মাদারিজুস সালিকীন ]

  • 4 мая901176

    “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ─ নিরানব্বইটি রোগের ওষুধ; যার সবচেয়ে সাধারণটা হলো দুশ্চিন্তা।” [আল-মুস্তাদরাক, হাকিম : ১৯৯০]

  • 3 мая770153

    জুনদুব বিন আব্দুল্লাহ আল বাজলী রহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি অন্যকে নসীহত করে কিন্তু নিজেকে ভুলে যায় অথবা নিজেকে তাতে শামিল না করে তার উদাহরণ সেই প্রদীপের মত যে নিজেকে জ্বালায় কিন্তু আলো দেয় অন্যদের। [ জামি'ঈ বায়ানিল ইলম ওয়া ফাদ্বলিহ ১/৬৭৪ ]

  • 2 мая826116

    আপনি যদি সমস্ত ইবাদত পর্যবেক্ষণ করেন, তাহলে দেখতে পাবেন সবগুলোই নিজের পছন্দনীয় বিষয় থেকে ব্যয় করা। সেটা হতে পারে নিজ সম্পদ থেকে, কিংবা স্বাস্থ্য থেকে, কিংবা আরাম-আয়েশ থেকে। আর এগুলো সবই প্রিয় বস্তু। ~ ইবনু আত্বিয়্যা রাহিমাহুল্লাহ [ আল-মুহাররারুল ওয়াজীয ]

  • 1 мая9232013

    চারটি অতিরিক্ত বিষয় থেকে সংযত থাকতে হবে: ১. অতিরিক্ত তাকানো, ২. অতিরিক্ত কথা বলা, ৩. অতিরিক্ত খাওয়া এবং ৪. মানুষের সঙ্গে অতিরিক্ত মেলামেশা। কেননা শয়তান আদম সন্তানের উপর এই চারটি দরজা দিয়েই প্রভাব বিস্তার করে এবং তার উদ্দেশ্য সাধন করে। ~ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ [বাদায়েউল ফাওয়ায়েদ]

  • নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তা’য়ালা যেদিন রহমত সৃষ্টি করেছেন, সেদিন একশ রহমত সৃষ্টি করেছেন। তার মধ্য হতে ৯৯টি রহমত নিজের কাছে রেখে দিলেন এবং বাকি একটি রহমত পুরো সৃষ্টিজীবের মাঝে বিতরণ করে দিয়েছেন। যদি কাফির জানত, আল্লাহ তা’য়ালার কাছে কত পরিমাণ রহমত আছে, তাহলে সেও জান্নাত থেকে নিরাশ হতো না। আর মুমিন যদি আল্লাহ তা’য়ালার কাছে কী পরিমাণ শাস্তি আছে জানত, তাহলে নিজেকে কখনো জাহান্নাম থেকে মুক্ত মনে করত না। [ সহিহুল বুখারি : ৬৪৬৯ ]

  • মহামহিম বন্ধুর সান্নিধ্যে | নবীজির শেষ প্রহর | বই: রউফুর রহীম | Voiceover | MayeenEditz অডিও ভার্শনও আছে, চাইলে শুনতে পারেন।

  • 28 апр.1 7411010

    মহামহিম বন্ধুর সান্নিধ্যে | নবীজির শেষ প্রহর | বই: রউফুর রহীম | Voiceover | MayeenEditz

  • নবীজির ওফাত | ‘মহামহিম বন্ধুর সান্নিধ্যে ’ থেকে একাংশ। ফাতিমা রাদ্বিয়াল্লাহু আনহা-এরও একটি কথা শোনা যায়। যখন রাসূল-এর দাফন সম্পন্ন হয়, তিনি আনাস-কে বলেছিলেন, "তোমরা কিভাবে রাসূল-এর ওপর মাটি চাপিয়ে দিলে? তোমাদের মন কিভাবে সায় দিল?” [ বুখারি: ৪৪৬২; তিরমিযি: ৩৭৯; ইবনু মাযাহ: ১৬২৯; আহমাদ, ৩/১৪১ ] আসবে আজ সন্ধ্যায়। দেখুন Mayeen Editz চ্যানেলে।

Mayeen Editz — tgindex