Sirah (সীরাহ)
Статистикаহে প্রশান্ত আত্মা! ফিরে এসো তোমার রবের কাছে। 📌 Our Facebook Page : https://www.facebook.com/sirah4 📌 Our Facebook Public Group : https://www.facebook.com/groups/sirah.15 📌 Our Instagram : https://www.instagram.com/me.sirah
- Последний пост
- 15 авг.
- Последнее чтение
- 15 авг.
- Постов за неделю
- 35
- Всего постов
- 3 598
- Тип
- открытый
- Язык
- bn
- Категория
- Новости и СМИ (по похожим)
- В каталоге с
- 13 авг.
- 1/24сутки в ленте
- 1 356
- 1/48двое суток
- 1 433
- 1/72трое суток
- 1 545
Медиана по постам, которые мы застали свежими и померили через сутки.
Посты
পবিত্র ও মহান তিঁনি, যিঁনি তাঁর বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশকে আমরা বরকতময় করেছি, যাতে আমরা তাকে আমাদের কিছু নিদর্শন দেখাতে পারি। নিশ্চয়ই তিঁনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। — সূরা আল-ইসরা, আয়াত : ১ #Sirah
একবার এক লোক বিশর ইবনে হারিস (রহ.)-কে বলল, 'আমাকে কিছু উপদেশ দিন।' তিনি বললেন, ‘তুমি প্রয়োজনে যিকির কম করো, তাও নিশ্চিত করো তোমার খাবার যেন হালাল হয়।’ (আল-ওয়ারউ, ইবনু আবিদ দুনইয়া, ১২৫) অথচ আজকাল দপ্তরে বসে থাকা কত মানুষ হাতে তশবীহ নিয়ে ঘুষ খাচ্ছে! সুদ খাচ্ছে! দাড়ি টুপি পরা, হজ্জ করে আসা, আপাতত দৃষ্টিতে মুত্তাকী, দ্বীনদার মনে হওয়া এমন মানুষও এগুলো করে যাচ্ছে অনায়াসে! ভাবছে নফল ইবাদত তাদের এই যু*লুমের দাগ মিটিয়ে দেবে! আসলে আমাদের অনেকেরই পেটের লাগামহীন চাহিদা হালাল রোজগারে পূরণ হয় না। তখন আমরা আরামের খোঁজে হারামের দিকে ঝুঁকি। এজন্যই বিশর ইবনু হারিস বলেছেন, প্রয়োজনে কম যিকর করো, তাও হালাল খাও। হালালের যে বরকত, তা কোনো নফল ইবাদত করে মেলে না। শুয়াইব বিন হারব (রহ.) বলেন, “হালাল পন্থায় উপার্জিত একটি পয়সাকেও তুচ্ছজ্ঞান করো না। কারণ, এই উপার্জনের উদ্দেশ্য শুধুও টাকাকড়িই নয়, বরং আল্লাহর দাসত্ব করাই এখানে আসল উদ্দেশ্য। এই সামান্য হালাল পয়সা দিয়ে যদি কিছু সবজিও কিনে খাও, তা বর্জ্য হয়ে শরীর থেকে বের হয়ে যাওয়ার আগেই হয়ত আল্লাহ তা'আলা তোমাকে ক্ষমা করে দেবেন।” (সূত্র : সিফাতুস সাফওয়া, ২/৬২২) #Sirah
শাকীক আল বালখী (রহ.) বলেন, মানুষেরা তিনটা কথা বলে, যা তাদের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। ১। তারা বলে আমি আল্লাহর গোলাম। অথচ তারা জীবনযাপন করে একজন স্বাধীন লোকের মত। ২। তারা বলে রিজিকের মালিক তো আল্লাহ। অথচ দুনিয়ার ধনসম্পদ ও চাকচিক্য অর্জন ছাড়া তারা অন্যকিছুতেই সন্তুষ্ট হয় না। ৩। তারা বলে মৃ*ত্যু থেকে পালানোর কোনো পথ নেই; অথচ তারা এমন কাজে লেগে পড়ে যেন তারা কোনোদিন মৃ*ত্যুবরণ করবে না। [সূত্র : মুকাশাফাতুল কুলূব, পৃ. ৩৫] #Sirah
আলহামদুলিল্লাহ্! বাংলাদেশের আকাশে হিজরি রবিউল আউয়াল মাসের চাঁদ উঠেছে। অতএব, আজ থেকে বাংলদেশে হিজরি রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। 🌙 রবিউল আউয়াল মাসের আইয়ামে বীজের রোজা : ◾১৩ রবিউল আউয়াল – ২৭ আগস্ট (বৃহঃবার) ◾১৪ রবিউল আউয়াল – ২৮ আগস্ট (শুক্রবার) ◾১৫ রবিউল আউয়াল – ২৯ আগস্ট (শনিবার) — মাহমুদুল হাছান #Sirah
২০২৩ সালের এই দিনে তিঁনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। ইসলাম প্রচার ও প্রসারে উনার অবদান অবিস্মরণীয়। তিঁনি ছিলেন মাজলুম। মহান আল্লাহ উনার নেক আমলগুলো কবুল করে নিন এবং ত্রুটি-বিচ্যুতি মার্জনা করে জান্নাতুল ফিরদাউস দান করুন। এবং এই উম্মাহর জন্য উনার উত্তম বিকল্পের ব্যবস্থা করে দিন! — মাহমুদুল হাছান #Sirah
যুবকদের উদ্দেশ্যে শায়খ আহমাদুল্লাহ (হাফি.)-এর নসীহাহ! #Sirah
রহিমাহুল্লাহ্ 🖤 #Sirah
আল্লাহ কখনোই তার একনিষ্ঠ কোন বান্দাকে ছেড়ে দেন না। আমাদের হিকমতের অভাবে আমরা দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়ি সহজেই। কিন্তু সব কিছুর নিয়ন্ত্রণ যার হাতে, তিনি তো চাইলেই নিমিষেই সব ঠিক করে দিতে পারেন। তাহলে আর পরীক্ষা থাকলো কোথায়? ভিন্ন লেভেলের ঈমানদার বান্দাদের মর্যাদা উঁচু নিচু হলো কোথায়? আপনি দৃঢ় থাকলে শেষ মুহূর্তে আপনার নিকট সাহায্য পৌঁছবেই। অনিশ্চয়তা যত বেশি হবে, আল্লাহর উপর ভরসা ততো মজবুত হবে। আর সে পরীক্ষার পর আপনার অন্তরে আল্লাহর প্রতি যে মুহাব্বত, ইয়াকিন তৈরি হবে তা আপনার কাছে সারা দুনিয়ার ধন-সম্পদের, সুখের চাইতেও অধিক প্রিয় হবে। — শায়খ আহমদ মুসা জিবরীল (হাফি.) #Sirah
জীবন তখনই কঠিন যখন আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি না। — ড. বিলাল ফিলিপস #Sirah
ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ (ﷺ) 🖤 #Sirah
সূরা কাহাফ তিলাওয়াত রিমাইন্ডার 📢 আবু সাইদ খুদরী (রা.) হতে বর্ণিত, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ❝যে ব্যক্তি জুমু'আর দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তা'আলা এক জুমু'আ থেকে পরবর্তী জুমু'আ পর্যন্ত তার জন্য নূরের আলো দ্বারা আলোকিত করে রাখবেন।❞ — বাইহাকী, হাদিস : ৬২০৯ #Sirah
আবূ হুরাইরাহ্ (রা.) হতে বর্ণিত, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন— তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে, তখন শ*য়তান তার ঘাড়ের পশ্চাদংশে তিনটি গিঠ দেয়। প্রতি গিঠে সে এ বলে চাপড়ায়– তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাক। অতঃপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহর জিকির করে, একটি গিঠ খুলে যায়। পরে অজু করলে, আর একটি গিঠ খুলে যায়। অতঃপর, সালাত আদায় করলে আর একটি গিঠ খুলে যায়। তখন তার প্রভাত হয় উৎফুল্ল মনে ও পবিত্র চিত্তে। অন্যথায়, সে সকালে উঠে কলূষ কালিমা ও আলস্য সহকারে। — সহীহ্ বুখারী : ১১৪২ #Sirah
বান্দার পরিহেজগারির চিহ্ন হলো কিয়ামুল লাইল। আল্লাহ সারা বছর ব্যাপীই কিয়ামুল লাইলের বিধান রেখেছেন এবং একে পরিহেজগারির চিহ্ন হিসেবে আখ্যায়িত করেছেন। বিছানা হতে তাদের প্বার্শ পৃথক থাকে। - সূরা আস সাজদাহ : ১৬ অতএব, যাদের কিয়ামুল লাইল করার সামর্থ্য আছে তাদের উচিত রাতের শেষাংশে তা আদায় করা। অন্যথায় ঘুমাতে যাওয়ার আগে বিতর পড়ে নেওয়া। বই : সবুজ পাতার বন #Sirah
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করেন, তার দশটি গুনাহ মাফ করে দেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করেন। [সুনান আন-নাসায়ি : ১২৯৭, সহিহ ইবনে হিব্বান : ৯০৮] #Sirah
আল্লাহ আপনার ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন, যতক্ষণ আমাদের জন্য সূর্য উদিত হয় এবং বাতাসে পাতা দুলে ওঠে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 🖤 #Sirah
দরুদ পড়েছেন তো⁉️ দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ (আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ) অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন। — সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩ #Sirah
এমন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিতে পারে? তার জন্য তিনি তা বহুগুণ বাড়িয়ে দিবেন। উপরন্তু তার জন্য রয়েছে এক সম্মানজনক প্রতিদান (জান্নাত)। — সূরা আল-হাদীদ, আয়াত : ১১ ফুটনোট : আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার অর্থ তাঁর পথে দান-খয়রাত করা। এই মাল যা মানুষ আল্লাহর পথে ব্যয় করে, তা আল্লাহরই দেওয়া। তা সত্ত্বেও সেটাকে ঋণ বলে আখ্যায়িত করা আল্লাহর একান্ত অনুগ্রহ বৈ কিছু নয়। তিনি এর প্রতিদান অবশ্যই দেবেন, যেমন ঋণ পরিশোধ করা অত্যাবশ্যক হয়। (তাফসীরে আহসানুল বায়ান) #Sirah
কেউ কোনো সৎকর্ম করলে, সে তার ১০ গুন পুরস্কার পাবে। আর কেউ কোনো অন্যায় বা পাপ করলে তাকে সেই পাপের সমপরিমাণই শাস্তি দেওয়া হবে। কারো উপরই কোনো অন্যায় করা হবে না। — সূরা আনআম, আয়াত : ১৬০ #Sirah
আল্লাহ বলেন, “হে আমার বান্দা যদি তুমি আমার দিকে এক বিঘত পরিমাণ এগিয়ে আসো, আমি তোমার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসি”। — সুনান আত-তিরমিজি, হাদিস : ৩৬০৩ #Sirah
মৌখিক যত আমল আছে- নামাজ, জিকির, তিলাওয়াত- সব আমলে মুখের উচ্চারণ জরুরি। তাও সেটা শুদ্ধ উচ্চারনে হতে হবে, ভুল হতে পারবে না। শুধু দু'আই এর ব্যতিক্রম। কী অদ্ভূত তাই না! এরকম কত সময় হয়, আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর বান্দা বলার মতো ভাষা পায় না, চাওয়ার মতো শব্দ পায় না। গুছিয়ে প্রকাশ করার মতো তার কাছে কোনো বাক্য থাকে না। চোখের পানি ফেলে শুধু একটি কথাই সে আওড়াতে থাকে– “ও আল্লাহ! আপনি তো সবই জানেন।” বান্দার না বলা কথাগুলো তারপরও সাত আসমান ভেদ করে চলে যায় আরশে আযিমে। দুর্বল বান্দার রব বুঝে নেন তার সবটুকুই। যদি বলা হতো, মুখে না বললে দু'আ কবুল হবে না। ভাষার শুদ্ধতা লাগবে, লাগবে সঠিক শব্দ ও শুদ্ধ উচ্চারণের, কি হতো তখন আমাদের অবস্থা!! "আর কে আছে আল্লাহ ছাড়া, যখন কোন অসহায় ব্যক্তি তার কাছে ফরিয়াদ জানায়, তিনি তার ডাকে সাড়া দেন আর তার কষ্টগুলোকে দূর করে দেন।” (সূরা আন-নামল : ৬২) — রিজওয়ানুল কবির #Sirah